নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষ্যে নেত্রকোনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) নেত্রকোনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ (পিপিএম)।

সভায় আসন্ন ঈদে গ্রাহকদের নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিতকরণ, ব্যাংক এলাকার নিরাপত্তা জোরদার এবং যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশের সাথে সমন্বয় করে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকারসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

ঈদকে সামনে রেখে আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থায় যেন কোনো ঘাটতি না থাকে, সে ব্যাপারে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version