নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভাপতি মো. আব্দুর রউফ স্বাধীনসহ পাঁচ নেতার বিরুদ্ধে লেপসিয়া বাজার থেকে কোটি টাকা চাঁদাবাজি ও জলমহাল দখল করে লুটপাটে অভিযোগ ওঠেছে। অভিযুক্তরা স্থানীয়ভাবে “সুপার ফাইভ বাহিনী” নামে গ্রুপটি পরিচিত বলে জানান অভিযোগকারীরা। গত ৭ জানুয়ারি বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগকারীরা হলেন, জেলার খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের মো. আক্তারুজ্জামান চৌধুরী এবং মোহনগঞ্জ উপজেলার কলুংকা গ্রামের জাহাঙ্গীর আলম খান। তারা দুজনই নিজেদের বিএনপির সক্রিয় কর্মী বলে দাবি করেছেন। লিখিত অভিযোগে বলা হয়, জেলার খালিয়াজুরী উপজেলা বিএনপি’র সভাপতি মো. আব্দুর রউফ স্বাধীন, সহ-সভাপতি ইদ্রিছ আলী মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুজ্জামান তরু,…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের মানুষের কাছে মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। রাজনীতির পাশাপাশি ধারাবাহিক সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের বাড়ি কলমাকান্দা উপজেলার চত্রংপুর গ্রামে। তার পিতা মরহুম মোস্তফা কামাল মনসুর ছিলেন কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ব্যারিস্টার কায়সার কামাল দীর্ঘদিন ধরে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে চিকিৎসা, পুনর্বাসন ও অবকাঠামোগত সহায়তা দিয়ে আসছেন। হার্টে ছিদ্র,…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এসময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। আটককৃত চোরকারবারি হলেন- আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা। সোমবার (১২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন বারহাট্টা থানার ওসি শিবিরুল ইসলাম। এরআগে গতকাল (রবিবার) দিনগত মধ্যরাতে বারহাট্টার নৈহাটী এলাকা থেকে চোরকারবারিসহ গরুগুলো আটক করা হয়। জানা গেছে, উপজেলার নৈহাটী বাজারে সপ্তাহে সোমবার গরু হাট বসে। বিভিন্ন এলাকার কয়েক লাখ গরু এই হাটে কেনাবেচা হয়। পাশ্ববর্তী জেলা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় গরু এই…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৩নং পোগলা ইউনিয়নের উদ্যোক্তা মো. সৌমিক মিয়ার বিরুদ্ধে জন্ম নিবন্ধন, মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা ও টিসিবি কার্ড প্রদানের নামে সাধারণ জনগণের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেছেন, পোগলা ইউনিয়নের শুনই গ্রামের বাসিন্দা মো. সুরুজ আলী মন্ডলের ছেলে মো. আদনান হাসান টিটু। অভিযোগে উল্লেখ, ইউনিয়নের বিভিন্ন সরকারি সেবা পেতে হলে উদ্যোক্তাকে নির্দিষ্ট অংকের টাকা দিতে হয়। টাকা না দিলে কোনো কাজই করা হয় না। বিষয়টির প্রমাণ সংগ্রহ করায় অভিযুক্ত উদ্যোক্তা আপোষের প্রস্তাব দিয়ে অর্থের প্রলোভন দেখান। এতে রাজি না হওয়ায় অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় চার মাদকসেবীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে পৌরশহরের মৎস্য অবতরণ কেন্দ্রের পেছনে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। দণ্ডপ্রাপ্তরা হলেন, মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে মো. মাছুম মিয়া (২০), সজল মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২৫), শাজু মিয়ার ছেলে ইলিয়াস আহম্মেদ ইয়াছিন(২২) ও বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় নেত্রকোনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বাদ আসর নেত্রকোনা পৌরসভার মাহমুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে, জেলা বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন খান রনি’র উদ্যোগে এবং ৩নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরআগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সভাপতি ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. আনোয়ারুল হক। এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ্ আল…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠানে ছবি তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রবিবার (১১ জানুয়ারি) স্থানীয় সূত্রে এ ঘটনা সম্পর্কে অবগত হয়ে গেছে। তবে গত শুক্রবার রাতে পৌরশহরের উত্তর দৌলতপুরের গরুহাট্টা এলকায় এ রকম ঘটনা ঘটে। আহতরা হলেন- পৌরশহরের গরুহাট্টা এলাকার লাকী আক্তার (৩৪), আরমান (২০), রিনা আক্তার (৪০), নাদিম মিয়া (৩৫), আপন মিয়া (২০), সাজিয়া আক্তার (৩৫), সুৃমন মিয়া (৪০) ও মিনা আক্তার (৫০)। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গরুহাট্টা এলাকায় রমজান মিয়ার ছোট বোনে বিয়ে অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে মোবাইলে ছবি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ‘Hamlet’s Wavering between Lex Talionis and Vindicta Mihi’ শীর্ষক একটি একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সেমিনারে বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মোহিত উল আলম, পিএইচডি। তিনি শেক্সপিয়রের ‘হ্যামলেট’ নাটকে প্রতিশোধের মানবিক আইন (Lex Talionis) এবং খ্রিষ্টীয় ঈশ্বরীয় ন্যায়বোধ (Vindicta Mihi)- এই দুই নৈতিক দর্শনের মধ্যকার টানাপোড়েন বিশ্লেষণ করেন। বক্তব্যে অধ্যাপক মোহিত উল আলম, হ্যামলেট চরিত্রের দোদুল্যমানতাকে কেবল ব্যক্তিগত সিদ্ধান্তহীনতা হিসেবে নয়, বরং রেনেসাঁকালীন মানবচেতনা ও ধর্মীয় নৈতিকতার গভীর সংকট হিসেবে ব্যাখ্যা করেন। তিনি ‘হ্যামলেট’কে প্রতিশোধনাট্যের সীমা অতিক্রম করে নৈতিক দর্শনের এক গুরুত্বপূর্ণ নাট্যরূপ হিসেবে উপস্থাপন করেন। সেমিনারে ধন্যবাদসূচক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকদ্রব্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা দেওয়া হবে। ভারতের তৈরি জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৩ বোতল ‘আইস ভদকা’ ব্র্যান্ডের মদ। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, আজ (রবিবার) দুপুর আড়াইটার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, নেত্রকোনা ব্যাটালিয়নের বরুয়াকোনা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার সদস্যে একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ করা নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আট জন আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রবিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার পালগাঁও ও নলজুরী গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন। আহতরা হলেন, পালগাঁও গ্রামের আ. আজিজ (৫৩), নজরুল ইসলাম (৪৫), আল মেজাহিদ (৩২), জাকিরুল ইসলাম (২৬), নলজুরী গ্রামের আবু সাইদ (৫৫), মুখলেছ মিয়া (৪৩), জুয়েল ৩৫) ও…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের প্রতিবাদ করায় মো. মাসুদ রানা (২৫) নামে এক যুবককে বেধড়ক পিটিয়ে ও ছুরিকাঘাতে জখম করেছে মাদকসেবীরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মাসুদ রানা বাদী হয়ে রবিবার সকালে মোহনগঞ্জ থানায় অভিযোগ করেছেন। রবিবার (১১ জানুয়ারি) মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গতকাল (শনিবার) রাত ১০টার দিকে উপজেলার ঝিমটি বাজারে এ ঘটনা ঘটে। আহত মাসুদ রানা উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের দলবল গ্রামের মো. কালাচান মিয়ার ছেলে। এতে উপজেলার দলবল গ্রামের মো. শরীফ মিয়া (৩০), তার ভাই মো. আব্দুল (৪০), চাচাতো ভাই…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার সতরোশ্রী বাজার এলাকা থেকে একটি আহত গন্ধগোকুল উদ্ধার করেছে জেলা বন বিভাগ। রবিবার (১১ জানুয়ারি) উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন, নেত্রকোনা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন এলাহী। এরআগে গতকাল (শনিবার) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা প্রাণীটিকে রাস্তার পাশ আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং বন বিভাগে খবর দিলে রাত ১১টার দিকে বন বিভাগের একটি দল গন্ধগোকুলটিকে উদ্ধার করে জেলা বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসে। স্থানীয় বন বিভাগ জানায়, উদ্ধারকৃত গন্ধগোকুলটি প্রায় তিন ফুট লম্বা এবং দেড় ফুট উচ্চতার। দেখতে অনেকটা চিতাবাঘের মতো হওয়ায় স্থানীয়দের মধ্যে প্রথমে বিভ্রান্তি তৈরি হয় এবং অনেকেই এটিকে বাঘ মনে করে।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন অবসরপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মুখলেছুর রহমান। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার পৌরসভাধীন নিজ বাসভবন ‘রেখা মঞ্জিল’ এ পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় সাড়ে তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন তিনি। কম্বল পেয়ে উপকারভোগীরা বলেন, তীব্র শীতের মধ্যে এই একটি কম্বলই আমাদের অনেকটা স্বস্তি দেবে। আমাদের মতো সুবিধাবঞ্চিত মানুষের কথা ভেবে তিনি যে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন, তাতে আমরা কৃতজ্ঞ। মহান আল্লাহর কাছে তাঁর ও তাঁর পরিবারের জন্য দোয়া করি। তিনি শুধু শীতেই নয়, প্রতি রোজার ঈদে আমাদের শাড়ি ও লুঙ্গি উপহার দিয়ে থাকেন। সমাজের বিত্তবানরা…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিত করতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত কেন্দুয়া উপজেলার ছিলিমপুর, আদমপুর, মাসকা ও সান্দিকোনা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী নেতৃত্ব দেন। অভিযানকালে পৌরসভার ছিলিমপুর মোড় এলাকায় “রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫”-এর বিধি ৭ লঙ্ঘনের অভিযোগে একজন ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরবর্তীতে বিধিমালার বিধি ২৭ অনুযায়ী তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সদর উপজেলায় চল্লিশা বাজার এলাকায় ট্রেনের সাথে ধাক্কা লেগে দুজন শ্রমিক মারা গেছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর ঢাকা-মোহনগঞ্জ রেলপথে চল্লিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিক হলো- দিনাজপুর জেলার ছুড়িয়াপাড়া গ্রামের আকাশ রায় (২৪) ও শেরপুর জেলার রাসেল মিয়া (২৫)। পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা সদরের চল্লিশা বাজার এলাকায় সন্ধ্যার দিকে ওই দুই শ্রমিক রেললাইনের পাশে দাঁড়িয়ে কথা বলতেছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনা সদরের চল্লিশা বাজার এলাকায় পৌঁছালে ট্রেনের সাথে তাদের ধাক্কা লাগে। স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে…
নিজস্ব প্রতিবেদক: “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল”- এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরে তুরুকপাড়া মানবতা যুব সংগঠনের আয়োজনে তুরুকপাড়া প্রিমিয়ার লীগ (সিজন-১) ‘ডে অ্যান্ড নাইট’ ফ্রিজকাপ মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টায় তুরুকপাড়া ফুটবল একাডেমি গ্রাউন্ডে আয়োজিত ফাইনাল খেলাটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। টুর্নামেন্টে ‘মাদক ছেড়ে খেলতে চল’- এই সামাজিক বার্তা তুলে ধরে ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও সচেতন রাখার আহব্বান জানানো হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে এবং…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতের তৈরি জব্দকৃত এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে নয় বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ ব্র্যান্ডের মদ। শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে জব্দকৃত মাদকদ্রব্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, নেত্রকোনা ব্যাটালয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)। ৩১ বিজিবি অধিনায়ক জানান, আজ (শুক্রবার) বিকেল ৪টার দিকে নেত্রকোনা ব্যাটালয়নের নলুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার সদস্যে একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিষান পরিচালনা করে। এ অভিষানে ওই বিওপির…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বায়িং হাউস কর্মকর্তা মো. সাজ্জাদকে প্রকাশ্যে জনসম্মুখে সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি হলেন- রোয়াইলবাড়ি যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার সাহিতপুর বাজারে। ভুক্তভোগী মো. সাজ্জাদ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মরহুম অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মো. সাজ্জাদ তাঁর গ্রামের বাড়ি কৈলাটি থেকে কয়েকটি গাছ কেটে বিক্রি করেন। গাছগুলো স্থানীয় ব্যবসায়ী স্বপন ও সামসু মিয়া ক্রয় করেন। পরে গাছগুলো সাহিতপুর বাজারে আনার পথে রাত আনুমানিক ৮টার দিকে সহিলাটি এলাকায় যুবদল নেতা মিলন মিয়ার নির্দেশে আটকে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় পূর্বধলা উপজেলায় মাদকদ্রব্য সেবনরত অবস্থায় তিন যুবকসহ চারজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পূর্বধলার হিরণপুর উচ্চ বিদ্যালয় এর পেছনে মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। আটককৃতরা হলেন- নারয়ণপুর গ্রামের মো. মাহবুবুর রহমানের ছেলে আরিফুল ইসলাম মাহিন (২১), গোহালাকান্দা গ্রামের মৃত জুতন রবিদাসের ছেলে বিজয় রবিদাস (২০), ইয়ারণ গ্রামের মো. আ. খালেকের ছেলে সাজ্জাদ হোসেন (২০) এবং সেনেলুনুই গ্রামের মৃত আ. জব্বারের ছেলে মো. ইউসুফ মিয়া (৪৭)। তারা সকলেই পূর্বধলা উপজেলার বাসিন্দা। ঘটনাস্থলেই পূর্বধলার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান আসামিদেরকে দোষী সাব্যস্ত…
নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বুধবার নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করা হয়। এরপর নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ স্বাগত-বক্তব্য প্রদান করেন। তিনি সংক্ষেপে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও রাষ্ট্রীয় পরিসরে তাঁর অবদানের কথা স্মরণ করেন। প্রয়াত নেত্রীর স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন এম. পরান ফয়সাল ও ওয়াহিদ হাসান নাবিল। তাঁরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরবর্তীতে…
