নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সদর উপজেলায় চল্লিশা বাজার এলাকায় ট্রেনের সাথে ধাক্কা লেগে দুজন শ্রমিক মারা গেছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর ঢাকা-মোহনগঞ্জ রেলপথে চল্লিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক হলো- দিনাজপুর জেলার ছুড়িয়াপাড়া গ্রামের আকাশ রায় (২৪) ও শেরপুর জেলার রাসেল মিয়া (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা সদরের চল্লিশা বাজার এলাকায় সন্ধ্যার দিকে ওই দুই শ্রমিক রেললাইনের পাশে দাঁড়িয়ে কথা বলতেছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনা সদরের চল্লিশা বাজার এলাকায় পৌঁছালে ট্রেনের সাথে তাদের ধাক্কা লাগে। স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।

নেত্রকোনা মডেল থানা ওসি মো. আল মামুন সরকার ট্রেনের ধাক্কায় দুই শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version