শুক্রবার, সেপ্টেম্বর ১৮

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী উপ‌জেলা দুর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে মা‌লিক‌বিহীন বি‌দেশী মদ জব্দ ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি‌জি‌বি)। ভার‌তের তৈরি জব্দকৃত এসব মাদকদ্রব্যের ম‌ধ্যে র‌য়ে‌ছে নয় বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ ব্র্যান্ডের মদ।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৪টার দি‌কে জব্দকৃত মাদকদ্রব্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌রের কা‌ছে হস্ত‌ান্তর করা হ‌বে।

একই দিন সন্ধ্যা সা‌ড়ে ৬টার দি‌কে প্রেরিত এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এসব তথ্য জানান, নেত্রকোনা ব্যাটালয়‌নের (৩১ বি‌জি‌বি) অ‌ধিনায়ক লে. ক‌র্নেল তৌ‌হিদুল বারী (পিএস‌সি)।

৩১ বি‌জি‌বি অ‌ধিনায়ক জানান, আজ (শুক্রবার) বি‌কেল ৪টার দি‌কে নেত্রকোনা ব্যাটালয়‌নের নলুয়াপাড়া বিও‌পি’র (বর্ডার অবজার‌বেশন পোষ্ট) চার সদ‌স্যে এক‌টি বি‌শেষ টহল দল মাদক বি‌রোধী অ‌ভিষান প‌রিচালনা ক‌রে।

এ অ‌ভিষা‌নে ওই বিও‌পির দা‌য়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬০/২-এস হ‌তে আনুমা‌নিক তিন‌শো গজ বাংলা‌দে‌শের অভ্যন্তরে, দুর্গাপুর সদর ইউনিয়‌নের গোপালবা‌ড়ি নামক এলাকা থে‌কে মা‌লিক‌বিহীন অবস্থায়, নয় বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ হ‌য়ে‌ছে ব‌লে জানান বি‌জি‌বি’র ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version