নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠানে ছবি তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রবিবার (১১ জানুয়ারি) স্থানীয় সূত্রে এ ঘটনা সম্পর্কে অবগত হয়ে গেছে। তবে গত শুক্রবার রাতে পৌরশহরের উত্তর দৌলতপুরের গরুহাট্টা এলকায় এ রকম ঘটনা ঘটে।

আহতরা হলেন- পৌরশহরের গরুহাট্টা এলাকার লাকী আক্তার (৩৪), আরমান (২০), রিনা আক্তার (৪০), নাদিম মিয়া (৩৫), আপন মিয়া (২০), সাজিয়া আক্তার (৩৫), সুৃমন মিয়া (৪০) ও মিনা আক্তার (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গরুহাট্টা এলাকায় রমজান মিয়ার ছোট বোনে বিয়ে অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে মোবাইলে ছবি তোলা নিয়ে একই এলাকার হেলাল মিয়ার ছেলে হাসান মিয়া ও আলাল উদ্দিনের ছেলে শান্ত মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়। তাদের মধ্যে ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ওই বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version