নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় অন্যতম বিদ্যাপীঠ গোপালাশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই বর্ণাঢ্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও নেতৃত্ব দেওয়ার গুণাবলী তৈরি করে।” বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের…
Author: K.M. Shakawat Hosen
শেখ শামীম: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঐতিহাসিক গণভোটকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালান ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা। জুলাই আন্দোলনে কলমাকান্দা উপজেলার অন্যতম সংগঠক জহিরুল ইসলাম মামুনের নেতৃত্বে এই প্রচার অভিযান পরিচালিত হয়। একটি সুসজ্জিত প্রচার গাড়িতে করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকাগুলোতে মাইকিং করা হয় এবং সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেওয়া হয়। প্রচারণাকালে বক্তারা বলেন, “পরিবর্তনের চাবি এখন জনগণের হাতে।” দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করতে এবং সংস্কারের ধারা অব্যাহত রাখতে ভোটারদের কেন্দ্রে গিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় সমাজ উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হাদিছ মিয়ার সভাপতিত্বে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা তুলে ধরে আকর্ষণীয় নৃত্য পরিবেশন, দেশাত্মবোধক ও আধুনিক গান, শিক্ষা ও বিনোদনমূলক নাটিকা পরিবেশন করে। শিক্ষার্থীদের এই সৃজনশীল পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রদলের আহবায়ক জামিউল ইসলাম রাকিব। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক হাফিজুর…
শেখ শামীম: নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের মনোনীত প্রার্থী ও বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল তাঁর মরহুমা মা জুবাইদা কামালের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠে সরব রয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় মায়ের স্মৃতি চারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। বাকলজোড়া ইউনিয়নে আয়োজিত উঠান বৈঠকে স্থানীয় মা-বোন ও শিশুদের সঙ্গে মতবিনিময়ের সময় কায়সার কামাল তার ব্যারিস্টার হওয়ার পেছনের গল্প তুলে ধরেন। তিনি বলেন, ”ছোটবেলায় মা বলতেন, ‘তোমাকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ব্যারিস্টার হতে হবে’। তখন ব্যারিস্টার কী তা বুঝতাম না, কিন্তু মাকে কথা দিয়েছিলাম তার স্বপ্ন পূরণ করব। আজ আমি ব্যারিস্টার ঠিকই হয়েছি,…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নবম জাতীয় পে-স্কেল ঘোষণার দাবিতে রাজপথে নেমেছেন সরকারি কর্মচারীরা। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে কর্মচারীরা বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণ নতুন বেতন কাঠামোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা তাদের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরে বলেন, গত ১০ বছর ধরে সরকারি কর্মচারীদের কোনো নতুন পে-স্কেল বা কার্যকর বেতন বৃদ্ধি হয়নি, জীবনযাত্রার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সারের কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত মূল্যে সার বিক্রির দায়ে দুই ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ জানুয়ারি) উপজেলার আসমা ও বাউসী ইউনিয়নে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়। তবে অভিযানের পর ডিলারদের পাশাপাশি উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাদের দায়িত্বজ্ঞান ও ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নিটোল এন্টারপ্রাইজ (বাউসী বাজার) নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার…
শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৫ জন অসহায় মানুষের মাঝে ছাগল ও ক্ষুদ্র ব্যবসায়িক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিত করে অসহায় মানুষদের স্বাবলম্বী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় ১৮ জনকে দেওয়া হয়েছে পালনযোগ্য ছাগল এবং ৭ জনকে দেওয়া হয়েছে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় উপকরণ ও আর্থিক সহায়তা। সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. সোহেল রানা (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার দৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. সোহেল রানা রংপুর জেলার পীরগাছা থানার ১নং অন্নদানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যাদুলস্কর অন্নদানগর গ্রামের মো. নূরুল ইসলাম ও মোছা. ছফুরা বেগম দম্পত্তির ছেলে। এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিকালক মো. নাজমুল হক। জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। বুধবার ভোর ৫:৫০ থেকে সকাল ৭:০০ ঘটিকা পর্যন্ত চলা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাসপাতালের অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচ-এর সহযোগিতায় এই সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরাম। উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি রইছ উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক বাবু রাখাল বিশ্বাস। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ব্রজগোপাল মোদক ও ডাক্তার উম্মে হানি। প্রতিবেদন উপস্থাপন করেন উপজেলা…
নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার সাভারের একটি ইটভাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহকর্মী শফিককে বেলচা দিয়ে পিটিয়ে হত্যার ঘটনার প্রধান আসামি মো. শামীমকে (২২) গ্রেফতার করেছে র্যাব। নিহত শফিক এবং গ্রেফতারকৃত শামীম দুজনের বাড়িই টাঙ্গাইল জেলায় বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় র্যাবের মিডিয়া অফিসার। এরআগে গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মামলার বিবরণ অনুযায়ী, গত ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৪টার দিকে সাভারের ‘মেসার্স রশিদ ব্রিকস’ নামক ইটভাটায় কাজ করা নিয়ে শফিকের সঙ্গে…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ব্যাপক তোড়জোড় শুরু করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রকৌশলী মো. বেলাল হোসেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর উপজেলার বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে চন্ডিগড় বাজারে আয়োজিত এক পথসভায় ভোটারদের উদ্দেশে ইঞ্জিনিয়ার বেলাল হোসেন বলেন, “অত্র অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও কৃষিখাতে যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল, তা বাস্তবে হয়নি। বিগত সময়ে জনপ্রতিনিধিরা নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকলেও সাধারণ মানুষের প্রান্তিক চাহিদার দিকে নজর দেননি।” তিনি আরও বলেন, “দেশ তখনই বাঁচবে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন খান শান্ত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আনোয়ার হোসেন খান শান্ত বলেন, “দেশের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়নসহ অতীতের সব বড় উন্নয়ন জাতীয় পার্টির আমলেই হয়েছে। উন্নয়নের এই ধারাকে আরও শক্তিশালী করতে এবং কৃষি ও কারিগরি ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার রূপরেখা বদলে দিতে আগামী নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিন।” নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই। জনগণের ভোটে যিনি…
শেখ শামীম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বইছে নির্বাচনি হাওয়া। প্রচার-প্রচারণা ও পাল্টাপাল্টি বক্তব্যে মাঠ উত্তপ্ত থাকলেও, কলমাকান্দায় দেখা গেল এক বিরল রাজনৈতিক সৌহার্দ্যের চিত্র। নিজের প্রচারণায় নেমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রশংসায় পঞ্চমুখ হলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী ইঞ্জি. মো. বেলাল হোসেন। সম্প্রতি কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও বাজারে নির্বাচনি প্রচারণাকালে জাসদ প্রার্থী মো. বেলাল হোসেন (তারা প্রতীক) প্রকাশ্যে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের (ধানের শীষ) ভূয়সী প্রশংসা করেন। এসময় তিনি এক হাতে ধানের শীষের হ্যান্ডবিল তুলে ধরে ব্যারিস্টার কামালের প্রতি তার শ্রদ্ধা ও আস্থার কথা জানান। বক্তব্যের শুরুতে দেশের গণতান্ত্রিক রাজনীতির চর্চা নিয়ে কথা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ‘দি চাইল্ড লার্নিং হোমস’-এর ২০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (২৭ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বিদ্যাপিঠের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ এর সঞ্চালনায়, এসএমসি এর সভাপতি মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, পৌর বিএনপি’র সহ:সভাপতি মো. আমজাদ হোসেন, প্রভাষক মোহাম্মদ মাহবুবুল আলম, সাংবাদিক আল নোমান শান্তসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবকগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের খেলার মাঠে ক্ষুদে শিক্ষার্থীদের জন্য ২০টি ভিন্নধর্মী ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কোমলমতি শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিতে…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় নির্বাচনী নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন ও বিশেষ মহড়া পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর নেতৃত্বে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। পরিদর্শনকালে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য- সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, অস্থায়ী আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট রিহাম আয়মান, মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসনাত জামান, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জমিয়ত আলী। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক…
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের জল্লী পূর্বপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থীর অন্তত ৬ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। হামলায় আহতরা হলেন- মনজুরুল হক (৬৮), আব্দুল মুতালিব (৫৫), মাহমুদুল হাসান পলাশ (৩৫), শামসুল হুদা বাচ্চু (৬০), আরজু মিয়া (৪৫), কমল মিয়া (৪৮)। আহতদের মধ্যে আরজু মিয়া ও কমল মিয়া ধানের শীষ প্রতীকের কর্মী বলে জানা গেছে। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে রাতের আঁধারে রামজীবনপুর এলাকার সাতমাধলাই নদীর পাড় কেটে মাটি বিক্রির দায়ে তিন ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভ্যাকু (এক্সেভেটর) জব্দ করা হয়েছে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্তদের মঙ্গলবার (২৭ জানুয়ারি) জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার রামজীবনপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাসিন্দা ইসমাইল হোসাইন (১৯) ও একই জেলার সদর উপজেলার মো. রাজু প্রামানিক (১৮) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা দ্বীন ইসলাম (৩০)। প্রশাসন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় কৃষি অফিসের চরম অবহেলা ও অসাধু ডিলারদের সিন্ডিকেটে সারের তীব্র কৃত্রিম সংকট তৈরি হয়েছে। সরকারি মূল্যের তোয়াক্কা না করে বস্তাপ্রতি অতিরিক্ত ৩৭০ টাকা পর্যন্ত বেশি দরে সার বিক্রি হচ্ছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ কৃষকরা। উপজেলায় বিসিআইসির ১১ জন এবং বিএডিসির ২৪ জন অনুমোদিত ডিলার থাকলেও অধিকাংশের গোডাউনে সার পাওয়া যাচ্ছে না। অভিযোগ উঠেছে, অনেক ডিলার লাইসেন্স ভাড়া দিয়ে রেখেছেন অথবা কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে বরাদ্দের সার গুদামে না এনেই বাইরে বেশি দামে বিক্রি করে দিচ্ছেন। চলতি জানুয়ারি মাসের এক অনুসন্ধানে দেখা যায়, এক ডিলারের নামে ৬০৩ বস্তা সার বরাদ্দ থাকলেও তিনি গুদামে এনেছেন মাত্র ৩০০…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় একটি তালাবদ্ধ ভাড়া বাসার পেছনের দরজা থেকে মনির মিয়া (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনির মিয়া উপজেলার পশ্চিম বাজার ড্রেইন পাড় এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে কলমাকান্দা সদরের চানপুর রোড এলাকায় ওই যুবকের মৃত উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি রাত ১০টার দিকে পুরাতন যন্ত্রপাতি টোকানোর কথা বলে বাড়ি থেকে বের হন মনির। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে তাকে খুঁজলেও কোনো সন্ধান পাননি। গত মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে চানপুর রোডের উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন একটি বাসার ভাড়াটিয়া সোমা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে করণীয় নির্ধারণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নাজিরপুর প্রোগ্রাম অফিসের প্রোগ্রাম অফিসার তাপসী সাংমা। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিক হোসেন, নান্দাইল ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার কাজল এ দ্রং। বক্তারা তাদের বক্তব্যে বলেন, “বাল্যবিবাহ ও শিশুশ্রম বর্তমান সমাজের জন্য একটি অভিশাপ। এই সামাজিক ব্যাধিগুলো শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট…
