নিজস্ব প্রতিবেদক: গাছের ঢালে ঝুলন্ত অবস্থায় সুজিত সূত্রধর (২৮) নামে এক মানসিক বিকারগ্রস্থ যুবকের মৃতদেহ উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ। মৃত সুজিত সূত্রধর নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পূর্ব কাকৈরগড়া গ্রামের মৃত রমেশ সূত্রধরের ছেলে।

বুধবার (৩০ এপ্রিল) দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। এরআগে গত মঙ্গলবার দিনগত রাত ১০টার থেকে ১১টার মধ্যে যেকোনা সময় এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে ধারণা করছে মৃতের পরিবার ও পুলিশ।

জানা যায়, সুজিত সূত্রধর মানসিক বিকারগ্রস্থ ছিলেন। গত মঙ্গলবার রাত ৮টার দিকে সুজিত সূত্রধর রাতের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে তাকে শয়ন কক্ষে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। খোঁজাখুজির একপর্যায়ে বসত ঘরের উত্তর-পশ্চিম কোনে গলায় রশি প্যাঁচানো অবস্থায় গাছের ঢালের সাথে ঝুলে আছে সুজিত সূত্রধরের নিথর দেহ।

পরিবারের সদস্যদের ধারণা রাত ১০টা থেকে ১১টার মধ্যবর্তী কোন এক সময়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুজিত। খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মৃতদেহ থানায় নিয়ে আসে পুলিশ।

দুর্গাপুর থানার ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়না তদন্তের জন্য মৃতদেহ আজ (বুধবার) নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গের প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version