Author: K.M. Shakawat Hosen

স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় পৌরশহরের উকিলপাড়াস্থ জেলা অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল আওয়াল ও জেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে সদ্য যোগদানকারী প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারী গণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঠিকাদারবৃন্দ এ আয়োজনে অংশগ্রহণ করেন।

Read More

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ হতে ৮৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। বুধবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে আশুগঞ্জের সোনারামপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় একটি মোবাইলও জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো-ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার অষ্ঠজঙ্গল গ্রামের মৃত শাহদৎ আলীর ছেলে মো. তনু মিয়া (৬০) ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন বাঘড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. কবির (৩৭)। বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের (সিপিসি-২) উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান। বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ফেনসিডিল ক্রয়-বিক্রির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আশুগঞ্জ…

Read More

স্টাফ রি‌পোর্টার : নেত্রকোনা থে‌কে ঢাকাগামী শাহজালাল প‌রিবহ‌নের একটি বাস থেকে ৪৪ কেজি গাঁজাসহ কোরবান আলী (২৬) নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার আরও চার সহযোগী পালিয়ে যায়। মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে জেলা সদরের বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করে মডেল থানার পুলিশ। কোরবান আলী গাজীপুর জেলার জয়দেবপুরের বুরুলিয়া  এলাকার মৃত নবাব মিয়ার ছেলে। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া  চার সহযোগীর নাম ঠিকানা জানায় কোরবান। তারা হলো- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাধন (২৮), গাজীপুরের মাওনা এলাকার আসাদুল (২৩), একই এলাকার তমিজ (২৬) ও ময়মনসিংহের ত্রিশাল এলাকার আবদুল্লাহ (২৫)।  পুলিশ আরও জানায়, কোরবান আলী একজন পেশাদার মাদককারবারি। তার নামে…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জামিলা আক্তার নামে এক বছর বয়সি ও দুর্গাপুর উপজেলায় তায়িবা নামে ১৬ মাস বয়সি আরেক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১৫ এপ্রিল) পৃথক স্থানে পুকুরে ডুবির ঘটনায় দুই শিশু নিহত হয়। কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান জানান, রংছাতি ইউনিয়নের চৈতা গ্রামের জাহাঙ্গীর আলম ও মদিনা দম্পত্তির প্রথম সন্তান জামিলা। শুক্রবার বিকেলে শিশুটির ফুফু মরিয়ম বাড়ির পাশে পুকুর পাড়ে আম গাছে নিচে জামিলাকে বসিয়ে রেখে দোলনায় দুল ছিল। এসময় জামিলাও অন্যান্য বাচ্চাদের সাথে খেলারত অবস্থায় সকলের অজান্তে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পরে জামিলাকে দেখতে না পেয়ে তার ফুফুর ডাক চিৎকারে দাদী জায়েদাসহ…

Read More

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ সদর উপজেলার মনিপুরঘাট ব্রিজ এলাকা হতে চাকুসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়। আটককৃতরা হলো- কিশোরগঞ্জ সদর উপজেলার মুসলিমপাড়া গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. রায়হান (১৬) ও বত্রিশ এলাকার মো. হুমায়ুন কবীরের ছেলে মো. বিপ্লব খান (১৫) এবং ময়মনসিংহ ঈশ^রগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের মো. ইসলামের ছেলে মো. সাব্বির (১৬)। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব ১৪ (সিপিসি-২) এর উপ-অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এ সব তথ্য নিশ্চত করে জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সদর মনিপুর…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার সীমান্তবর্র্তী উপজেলা দুর্গাপুর হতে পরিত্যক্ত অবস্থায় ৫০ লক্ষ ৫৫ হাজার ৬০৪ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকারে শাড়িসহ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৪৭ পিস বেনারশি শাড়ি, ৭৪০ পিস সারদাহা শাড়ি, ১৮৫ পিস ওভারটেক শাড়ি, ১৮০ পিস শিল্ক শাড়ি, ১০৫ পিস অনিকা শাড়ী, ৪১৯ পিস শাংড়ী রিলা শাড়ি, ২৮ পিস লেহেঙ্গা এবং ২৫৯২ পিস কাবেরী মেহেদী। এসব চোরাচালানকৃত পণ্য নেত্রকোনা কাষ্টমস অফিস হস্তান্তর করা হবে।

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ডোবায় বৃষ্টির জমানো পানিতে ডুবে সানি নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সানি একই গ্রামের সোহেল মিয়া ও সুমা আক্তার দম্পত্তির একমাত্র ছেলে সন্তান। পুলিশ ও মৃতের পরিবারের সূত্রে জানা যায়, গত শনিবার দিনগত রাতে ঝড়বৃষ্টিতে নিহতের বাড়ীর রান্নাঘরসহ কিছু গাছের ডালাপালা বাড়ির উঠানে পড়েছিল। ঘুম থেকে উঠে সাংসারিক কাজে সানির বাবা-মা ব্যস্ত ছিলেন। অনুমান সকাল ১০টা দিকে শিশুটি বাবা-মায়ের কাছে খেলারত অবস্থায় কোন এক ফাঁকে নিজ বাড়ির বসত ঘরের পেছনের দরজা দিয়ে বের হয়ে নিখোঁজ হয়…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় তুচ্ছ (ক্লাস নেওয়াকে) ঘটনাকে কেন্দ্র করে শ্রেণিণকক্ষে এক শিক্ষককে গলাধাক্কা ও অশালীন গালাগাল করার অভিযোগ ওঠেছে অপর শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার উপজেলা গাড়াউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন ভূক্তভোগী শিক্ষক। অভিযুক্ত শিক্ষকের নাম মু. আল আমিন। আর ভূক্তভোগী শিক্ষক মো. আবু ছালেক। তার দুজনই একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ভূক্তভোগী শিক্ষক মো. আবু ছালেক জানান, বিদ্যলয়ের নানা অনিয়ম নিয়ে কথা বলার কারণে সহকর্মী আল আমিন আমার প্রতি ক্ষিপ্ত ছিল। দ্বিতীয় শেণির একটি ক্লাসে তুচ্ছ বিষয়ে আমার শার্টের কলার…

Read More

স্টাফ রিপোর্টার : ঠিকাদারের লোকজন শ্রেণি কক্ষে না থাকার চিঠি ইস্যু করা থাকলেও কক্ষ দখল করে থাকছেন ঠিকাদারের লোকজন ও মজুদ করে রাখা আছে নির্মান সামগ্রী। এতে করে আরেক কক্ষের মেঝেতে শিশু শ্রেণি ও বেঞ্চে বসা প্রথম শ্রেণির শিক্ষার্থীরা এবং তাদের একসাথে চলছে দুই শ্রেণির পাঠদান। করোনাকাল শেষে শিক্ষা কার্যক্রম শুরু হলেও কক্ষের অভাবে স্কুলের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। এমনি দৃশ্য দেখা গেছে নেত্রকোনার সদর উপজেলায় মেদনী ইউনিয়নে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এদিকে দুই নারী শিক্ষক যথাসময়ে বিদ্যালয়ে আসলেও প্রধান শিক্ষকসহ দুই শিক্ষক উপস্থিত হলেন সকাল ১০টার পরে। প্রাথমিক স্কুল সকাল ৯টা থেকে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার বিধান থাকলেও…

Read More

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজলার আঠারবাড়ী এলাকা হতে তিন হাজার ৫৫০ পিস ইয়াবাসহ জালাল (৬২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। জালাল আঠারবাড়ী ইউনিয়নের তেলুয়ারী গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। জালাল নিজ বাড়িতে মাদক সরবরহাকালে র‌্যাবের হাতে আটক হন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ র‌্যাব-১৪ (সিপিসি-২) এর উপ-পরিচালক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদে ভিত্তিতে র‌্যাবের একটি আভযানিক দল জানতে পারে একজন মাদক ব্যবসায়ী চট্টগ্রাম-কক্সবাজার এলাকা হতে ময়মনসিংহ ও কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে মাদকদ্রব্য ইয়াবা পাইকারি বিক্রয় করে আসছে। এ তথ্যের সত্যতা যাচায়ে র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা…

Read More

স্টাফ রিপোর্টার : ভারতে মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে নেত্রকোনার খালিয়াজুরী অংশে ধনু নদীর পানি বিপদ সীমা দিয়ে প্রবাহিত হচ্ছে। ধনু নদীর পানি খালিয়াজুরী বাজার পয়েন্টে বিপদসীমা ৪ দশমিক ১৫ সে.মি.। মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এই অংশে পানি বিপদসীমা দিয়ে প্রবাহিত হওয়ার তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত। তিনি জানান, ওই পয়েন্টে আজ (মঙ্গলবার) সকাল ৬ থেকে ৭টার দিকে পানি প্রবাহের লেভেল ছিল ৪ দশমিক ০৪ সে.মি. তা বেড়ে সকাল ৮টার দিকে ৪ দশমিক ০৫ সে.মি. এ দাঁড়ায়। এক ঘন্টার ব্যবধানে সকাল ৯টার দিকে ৪ দশমিক ১০ সে.মি. উন্নতি হয়।…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে এক কলেজ ছাত্রীকে (১৮) ইভটিজিং ও নিপিড়নের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় ভূক্তভোগী ছাত্রীসহ পাঁচজন আহত হয়েছেন। এছাড়া হামলায় বাড়ি-ঘর ভাঙচুর ও কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। এ সময় গোলাম মোর্শেদ সুজাত (১৯) নামে এক হামলাকারীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক সুজাত পৌরশহরের বার্ত্তারগাতী গ্রামের মো. আবুল কাশেমের ছেলে এবং মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। এরআগে গত সোমবার সন্ধ্যায় পৌরশহরের পুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার রাত সাড়ে ১২টার দিকে ১০ জনের নাম উল্লেখসহ আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলার আসামিরা হলো- পৌরশহরের বার্ত্তারগাতী…

Read More

স্টাফ রিপোর্টার : ভারতে মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনা খালিয়াজুরী উপজেলার ধনু নদীর পানি বৃদ্ধির পেয়েছে। এতে উপজেলার কির্তনখোলার হাওড় রক্ষা বেড়ী বাঁধ ঝুঁকির মুখে পড়েছে। তাছাড়া পানি বৃদ্ধি ও বাঁধে প্রবল বাতাসের ঢেউয়ের কারণে এ বাঁধটি যেকোন মুর্হুতে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছে অত্র এলাকার কৃষকেরা। কির্তনখোলা বাঁধে চাকুয়া, রানীচাপুর, বল্লী ও খালিয়াজুরী সাধারণ জনগণ বাঁধ রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খালিয়াজুরী কৃষি অফিস সুত্রে জানা যায়, খালিয়াজুরী হাওড়ে প্রায় ২১ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। পাহাড়ি ঢলের কারণে বেঁড়ি বাধের বাইরে প্রায় ১১৩ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। চাকুয়া গ্রামের বাবুল রায়…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনা জেলা শহরের মোক্তাপাড়াস্থ কেন্দ্রীয় জামে মসজিদের বিপরীতে পুরাতন কালেক্টরেট প্রাঙ্গন মাঠ। রমজান মাস শুরুর ১৫ দিন আগে থেকে সেখানে চলছে ক্ষুদ্র ও কুঠির শিল্প বাণিজ্য মেলা। মসজিদের ৩০ ফুটের মধ্যে এ মেলায় সকাল ১০টা থেকে রাত ১০টা চলে দর্শনার্থীদের ভীড়। ফলে তারাবির নামাজ আদায়ে মুসল্লিদের সমস্যা সৃষ্টি হওয়ায় ৩০জন মুসল্লী রমজান মাসে মেলাটি স্থাগিত করণের জন্য জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, জেলা শহরের পুরাতন কালেক্ট্ররেট প্রাঙ্গনে নেত্রকোনা জেলা প্রেসক্লাব প্রায় ১৫ দিন পূর্বে ক্ষুদ্র ও কুঠির শিল্প বাণিজ্য মেলার আয়োজন করে। বাণিজ্য মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ভাটি বাংলা ইভেন্ট ম্যানেজমেন্ট নেত্রকোনা।…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় লাকড়ী (গাছের ঢালপালা) ধরতে সোমেশ্বরী নদীতে নেমে জিহাদ মিয়া (১৪) নামের এক শিক্ষার্থী নিঁখোজ হয়েছে। সোমবার বেলা ১২টা দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কামারখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থী একই ইউনিয়নের ভবদেবপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। নিখোঁজের তিনঘন্টা (বিকেল ৪টার পর্যন্ত) হয়ে গেলেও এখনো সন্ধান পাওয়া যায়নি শিক্ষার্থী জিহাদের। স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদ ঢাকার একটি মাদরাসায় পড়াশুনা করতো এবং গত রবিবার সেখান থেকে বাড়িতে আসে জিহাদ। সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে স্থানীয়দের সাথে নদীতে নামে। লাকড়ী ধরার এক পর্যায়ে জিহাদ নিখোঁজ হয়। তার সাথে থাকা অন্যান্যরা…

Read More

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জে সদর উপজেলা হতে বিপুল পরিমান জাল স্ট্যাম্পসহ জালিয়াতি ও প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪। জব্দকৃত জাল স্ট্যাম্পের মধ্যে রয়েছে, ১৬ হাজার ২০০টি ১০ টাকা মূল্যমানের ছোট স্ট্যাম্প, ১২০টি ১০ টাকা মূল্যমানের বড় স্ট্যাম্প, ২০০টি ১০০ টাকা মূল্যমানের স্ট্যাম্প এবং এ কাজে ব্যবহৃত একটি সিমসহ মোবাইল সেট। রবিবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার তেরপট্টি এলাকা থেকে মো. রফিকুল ইসলামকে (৫০) গ্রেফতার করে র‌্যাবের আভিযানিক একটি দল। আটকৃত রফিকুল ইসলাম একই উপজেলার করগাঁও গ্রামের আব্দুল আলীর ছেলে। রবিবার রাত পৌর ১০টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি এসব তথ্য নিশ্চিত করেন…

Read More

স্টাফ রিপোর্টার : বিএনপি নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের বাবা এবং নেত্রকোনা জেলার কলমাকান্দা সদরের প্রাক্তণ চেয়ারম্যান মোস্তফা কামাল মনসুরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (০২ এপ্রিল) মরহুমের নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চত্রংপুরস্থ নিজ বাড়িতে পবিত্র কোরআন খানি ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। গত বছরের এ দিনে মোস্তফা কামাল মনসুর কলমাকান্দা সদরের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। এ উপলক্ষে ওই দিন সকাল ১১টা থেকে দিনব্যাপী জেলাসহ দুর্গাপুর ও কলমাকান্দা বিএনপি ও তার সহযোগী এবং অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী চত্রংপুরস্থ নিজ বাড়িতে যান। পরে পারিবারিক কবরস্থান একে একে সবাই মরহুমের কবর জিয়ারত করেন । এ সময় মরহুমের রুহের মাগফেরাত…

Read More

স্টাফ রিপের্টার : নেত্রকোনায় দুগিয়া আব্বাছিয়া এমদাদুল উলুম ফাযিল (স্মাতক) মাদরাসায় অধ্যক্ষ পদে জাল সনদে চাকুরি নেয়ার অভিযোগ ওঠেছে আবুল ফাতাহ্ মোহাম্মদ মহিউদ্দিন খানের বিরুদ্ধে। এ অভিযোগ তুলে ওই মাদরাসা পরিচালনা কমিটি সাবেক সভাপতি অমিত খান শুভ্র উকিল নোটিশ প্রেরণ করেছেন। অমৃত খান শুভ্রের পক্ষে আইনি নোটিশ প্রেরণ করেন অ্যাডভোকেট মো. এখলাছুর রহমান খান। খোঁজ নিয়ে জানা যায়, মাদরাসাটি জেলার সদর উপজেলায় দুগিয়া গ্রামে অবস্থিত। মো. মহিউদ্দিন খান বিগত ২০১৫ খ্রিষ্টাব্দের ৭ জুলাই থেকে ওই মাদরাসার অধ্যক্ষ পদে যোগদান করে সরকারি ভাতাদি ভোগ করছেন। উকিল নোটিশে উল্লেখ, অধ্যক্ষ হিসেবে মাদরাসায় যোগদানের সময় শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি নিয়োগ কমিটির বরাবরে…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় দুই কিশোর শ্রমিকের কিলঘুষি ও ধস্তাধস্তির একপর্যায়ে ইসমাইল (১৫) নামে কিশোরের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত কিশোর শ্রমিক ইসমাইল পৌরশহরে ছোটগাড়া এলাকার মো. আ. বারেকের ছেলে। অভিযুক্ত আরেক কিশোর আল মামুন (১৪) সদর উপজেলার হরগাতি গ্রামের আজিজুল ইসলামের ছেলে। বুধবার (৩০ মার্চ) নিহতের ময়না তদন্ত ওই হাসপাতালে সম্পন্ন করা হবে বলে জানায় পুলিশ। এরআগে মঙ্গলবার দিনগত রাত ৯টার দিকে নেত্রকোনার পৌরশহরে বড়বাজারস্থ ‘সালতি ক্যাফে ও রেস্টুরেন্টে’ এঘটনা ঘটে। ঘটনাস্থলে গেলে ওই রেস্টুরেন্টে শিশু-কিশোর শ্রমিক কাজ করতে দেখা গেছে। শ্রমআইনে শিশুশ্রম নিষিদ্ধ থাকলেও এবং…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নদী থেকে নৌ শ্রমিকের লাশ উদ্ধারে খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলা সদরে উব্ধাখালী নদীর ব্রীজ সংলগ্ন স্থানে জাল ফেলে বশির উদ্দিনের (৩৫) মৃতদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে। পরে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। নিহত বশির সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সুলেমানপুর গ্রামের ডেন্ডু মিয়ার ছেলে এবং তিনি ষ্টিলবডি নৌকার পরিবহন কাজে নিয়োজিত শ্রমিক বলে জানা গেছে। নিহতের বাবা ডেন্ডু মিয়া খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ‘কি পাপ করছি আল্লাহ’ বলে বিলাপ ও বারবার মূর্ছা যাচ্ছিলেন। নিহতের সহপাঠি আরেক নৌ শ্রমিক মোশারফ জানান,…

Read More