Author: K.M. Shakawat Hosen

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : মুজিব শত বর্ষ উপলক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নেত্রকোনা সদর উপজেলায় প্রায় ১০ কোটি ব্যায়ে গ্রামীণ এলাকায় সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থার হার বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে। ১৯৩৬ সাল থেকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দেশে সুপেয় পানি ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু করে। স্বাধীনতা সংগ্রামের পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের সাধারণ মানুষের কাছে সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পৌঁছে দেয়ার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার ‘আমার গ্রাম, আমার শহর’ বাস্তবায়নের লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গ্রামীণ এলাকায় সুপেয় পানি সরবরাহ ও স্বাস্থ্য…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনা জেলা শহরের প্রাণকেন্দ্র বড়বাজারে সোনালী ব্যাংকের নব-নির্মিত ৫তলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। পৌর শহরে সোনালী ব্যাংকের নিজস্ব ২৩ শতক জায়গার উপর প্রায় ৬ কোটি টাকা ব্যায়ে এই ৫তলা ভবনটি নির্মাণ করা হয়। রবিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে ভবনের শুভ উদ্বোধন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। সভার প্রারম্ভে এক মিনিট নিরবে দাড়িয়ে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি বিম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। সোনালী ব্যাংক ময়মনসিংহ অঞ্চলের জেনারেল ম্যানেজার মো. আব্দুল মজিদের সভাপতিত্বে সিনিয়র অফিসার মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পৌর মেয়রের ব্যবসায়িক কার্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিনগত মধ্যরাতের কেনো এক সময়ে দুর্গাপুর পৌরশহরের তেরীবাজারে অবস্থিত মেয়র আলা উদ্দিনের স্বর্না ব্রিকস্ কার্যালয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে। জানা যায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে কর্মকর্তা-কর্মসচারীগণ স্বর্ণা ব্রিকস্্ কার্যালয়ে তালা লাগিয়ে বাসায় চলে যান। শনিবার সকালে অফিস স্টাফ জয়দেব চক্রবর্তী কার্যালয়ের তালা খুলে ভেতরে দেখতে পান ঘরের চালের টিন খোলা এবং আলমারী ড্রয়ার খোলা রয়েছে। পরে বিষয়টি ও পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল, সহকারি পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মাহমুদা…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বড় খাপন ইউনিয়নের দক্ষিণ চেমটি গ্রামে বসত ঘরে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। দক্ষিণ চেমটি গ্রামের করুণা কান্ত সরকারের পুত্র সমীরণ সরকার মন্টু (৫০) বাদী হয়ে গত ১ এপ্রিল রাতে এই মামলা দায়ের করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, গত ৩০ মার্চ রাতে সমীরণ সরকার মন্টু ও তার পরিবার রাতের খাবার খেয়ে বসত ঘরের নিজ নিজ রুমে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টার দিকে ছেলে প্রদীপ সরকার রনির ডাক-চিৎকারে ঘুম থেকে উঠে তার রুমে গিয়ে দেখেন বিছানায় দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে পরিবারের সবাই…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার আটপাড়া উপজেলায় বাড়ির সামনে জমির গর্তে পানিতে ডুবে ইমরান নামে ১৭ মাসের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার পাঁচগজ গ্রামের এ ঘটনা ঘটেছে। নিহত ইমরান মো. নুরুল আমিন (২১) এর শিশু ছেলে সন্তান। পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইমরানের দাদী তহুরা আক্তার (৫০) বসত ঘরের বারান্দায় তার নাতিকে রেখে সংসারে কাজ কর্মে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পর বারান্দায় নাতিকে দেখিতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে দাদী বাড়ির সামনে জমির গর্তের পানিতে ভাসমান অবস্থায় ইমরানকে দেখতে পান। দাদীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৭০ জন ভোটারের মধ্যে ৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পদাধিকার বলে জেলা প্রশাসক জেলা প্রেসক্লাবের সভাপতি। নির্বাচনে সহ-সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সম্পাদক পদে এম মুখলেছুর রহমান খান, যুগ্ম-সম্পাদক পদে এ কে এম আব্দুল্লাহ্, কোষাধ্যক্ষ পদে আলতাবুর রহমান কাসেম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আনোয়ার হোসেন চৌধুরী, দপ্তর ও লাইব্রেরি সম্পাদক পদে দিলওয়ার খান এবং সম্মানীত সদস্য পদে নাজমুশ শাহাদাৎ নাজু, আলপনা বেগম,…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় আইন-শৃংখলা বাহিনীর ব্যাপক তৎপরতার মধ্যেও হেফাজত ইসলামের সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। রবিবার (২৮ মার্চ) ভোর থেকেই জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও প্রধান প্রধান সড়কে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। হরতালের সমর্থনে ভোর থেকে হেফাজতের নেতাকর্মীরা জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড় গুলোতে জড়ো হয়ে পিকেটিং করতে দেখা যায়। সকাল থেকেই আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে দূর পাল্লার কোন বাস ছেড়ে যায়নি। এতে চরম বিপাকে পরেছেন সাধারন মানুষ। অনেককেই পায়ে হেঁটেই বিভিন্ন গন্তব্যে যেতে দেখা গেছে। জেলা শহরের বেশীরভাগ দোকানপাট বন্ধ ছিল। অফিস আদালত খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিল কম।…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : দোলযাত্রা উপলক্ষে নেত্রকোনার কলামাকান্দা উপজেলায় ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা রবিবার সকাল থেকে তিন দিনব্যাপী শুরু হয়েছে। এর আগে গত শনিবার বিকালে লেংগুড়া ইউনিয়নের সীমান্তবর্তী গোপালবাড়ী চেংগ্নী গ্রামে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মানু মজুমদার। এ মেলায় ক্ষুদ্র, মাঝারি ও বড় ধরনের প্রায় কয়েক শতাধিক দোকানদার হরেক রকমের জিনিস সাজানো ও বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন। নিজ জেলাসহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলের শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সি বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন মেলায় আসেন। প্রতি বছরই ভারত সীমান্ত ঘেঁষা এ মেলায় সীমান্তের ওপারের তরুণ-তরুণীরা দল বেঁধে মেলায় আসেন এবং সারাদিন অতিবাহিত করে ফের সন্ধ্যার আগে…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : স্ত্রী’র সাথে কথা কাটাকাটির পর শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে এসে বিষপানে স্বামীর আত্মহত্যার চেষ্টা। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন রোজিনাা (২১) স্বামী বিল্লাল মিয়ার (২৮) মৃত্যু হয়েছে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এ ঘটনা ঘটেছে। রবিবার (১৮ মার্চ) সকালে বিল্লালের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এর আগে গত শনিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত বিল্লাল উপজেলার বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে এবং তার সিফাত নামে ছয় মাস বয়সি শিশু ছেলে সন্তান রয়েছে। মৃতের স্বজন ও স্থানীয় সুত্রে জানা যায়, গত…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযানে ২ হাজার ৪৬০ পিস ভারতী প্রসাধনীসহ ১৭৫ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিজিবি। রবিবার (২৮ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) উপ-অধিনায়ক মেজর নূরুদ্দীন মাকসুদ। প্রেস বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, দুর্গাপুর উপজেলার সীমান্তে ভবানীপুর বর্ডার অবজারবেশন পোষ্ট (বিওপি) এর একটি দল ১১৫৪/৬-এস নম্বর সীমান্ত পিলারের আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর নামক স্থান হতে…

Read More