শেখ শামীম: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রাম ঈদগাহ মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ১নং সহ-সভাপতি এবং বিএনপি’র কেন্দ্র থেকে ঘোষিত কায়সার কামালের প্রধান নির্বাচনী এজেন্ট এজমল হোসেন পাইলট। বক্তব্যের শুরুতে এজমল হোসেন পাইলট ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ঘটে যাওয় ঘটনার স্মৃতিচারণ করে বলেন, ‘সেদিন এতিমদের ওপর যে নৃশংসতা চালানো হয়েছিল, তার প্রতিবাদে বেগম খালেদা জিয়া দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানিয়েছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যখন এদেশের…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: “জ্ঞানেই মুক্তি, আগামির ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নেত্রকোনা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরআগে সকাল ১১টায় জেলা শহরে মোক্তারপাড়ায় অবস্থিত সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান। উদ্বোধন শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে গ্রন্থাগারের গুরুত্ব এবং পাঠক বৃদ্ধির বিষয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান পূর্ণিমা ডালু। প্রধান অতিথির বক্তব্যে মো. রাফিকুজ্জামান বলেন, “একটি জ্ঞাননির্ভর সমাজ গঠনে গ্রন্থাগারের কোনো বিকল্প…
শেখ শামীম: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের সমর্থনে কলমাকান্দায় নির্বাচনী প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মোটরযান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মিছিল শেষে উপজেলা মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। এসময় নেতা-কর্মীরা ‘ধানের শীষ’, ‘ধানের শীষ’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ১নং সহ-সভাপতি এবং বিএনপি’র কেন্দ্র থেকে নিযুক্ত ব্যারিস্টার কায়সার কামালের প্রধান নির্বাচনী এজেন্ট মুহাম্মদ এজমল হোসেন পাইলট। বক্তব্য প্রদানকালে এজমল হোসেন পাইলট বলেন, “শুধু কলমাকান্দা-দুর্গাপুর নয়, সারা দেশব্যাপী ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ বিপুল আসনের মধ্য দিয়ে…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সমর্থনে এক ব্যতিক্রমী প্রচারণায় অংশ নিয়েছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর সদস্যরা। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) জেলার মদন উপজেলায় ‘স্বপ্নের ছোঁয়া সমাজ কল্যাণ সংস্থা’ নামে হিজড়া সম্প্রদায়ের সংগঠনের ব্যানারে নির্বাচনী প্রচারণা ও মিছিল অনুষ্ঠিত হয়। এ সংগঠনের সভাপতি মেহেদী হাসান স্বর্ণার নেতৃত্বে উপজেলার বুড়া পীর মাজার এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লুৎফুজ্জামান বাবরের বাসভবনে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালীন সংগঠনের সদস্যরা সাধারণ মানুষের কাছে গিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশ বর্তমানে দুই ভাগে বিভক্ত- একদিকে ১১টি দল, অন্যদিকে আর একটি দল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “গুন্ডা-মাস্তান দিয়ে ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাই করার দিন শেষ হয়ে গেছে। কেউ যদি ব্যালটের রায় পরিবর্তনের চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।” বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখার সভাপতি আল্লামা জিয়া উদ্দীন সাহেব (দা: বা:) এর সভাপতিত্বে, দুর্গাপুর উপজেলায় সুসং সরকারি কলেজ মাঠে ১১ দলীয় ঐক্যজোটের এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক আরও বলেন, “গত…
শেখ শামীম: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের ‘ধানের শীষে’র মনোনীত প্রার্থী ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, তিনি কেবল এমপি হওয়ার জন্য নয়, বরং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জনগণের সামনে হাজির হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দুর্গাপুরের বড়বাট্টা এলাকায় আয়োজিত এক সমাবেশে নির্বাচনী প্রচারণায় বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন। বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “কে কোন দল, কে কোন ধর্ম বা কে কোন পথের- সেটা আমাদের কাছে বিবেচনার বিষয় নয়। আমাদের কাছে বড় পরিচয় আমরা মানুষ। মানুষ হিসেবে প্রত্যেকের মর্যাদা ও সম্মান রক্ষা করাই…
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদলে সেজে এক ছোট্ট শিশুকে একটি নির্বাচনী সভায় বক্তব্য দিতে দেখা যাচ্ছে। শিশুটি বেগম জিয়ার সিগনেচার লুকে- সাদা ও বেগুনি শাড়ি, বড় কালো চশমা এবং তার কথা বলার ঢং হুবহু নকল করে উপস্থিত জনতাকে মাতিয়েছেন। নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের একটি নির্বাচনী সভায় এমন দৃশ্য দেখা গেছে। শিশুটি মাইক হাতে নিয়ে বলছে, “আমি বেগম খালেদা জিয়া। ধানের শীষে ভোট দিবেন। আমি আমার ছেলে কায়সার কামালকে আপনাদের হাতে দিয়ে গেলাম।” বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে দুর্গাপুরের বড়বাট্টা এলাকায় মহিলা সমাবেশে শিশুটির সাবলীল…
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের মুক্তাগাছায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ বোতল ফেন্সিডিলসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে র্যাব-১৪ এর মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) কর্তৃক প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব নিশ্চিত করা হয়েছে। র্যাব-১৪, ময়মনসিংহ (সিপিএসসি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৪ ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে মুক্তাগাছা থানাধীন ভাবকির মোড় এলাকায় অবস্থান নেয়। বিকেল আনুমানিক পৌনে ৫টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের জান্নাত ফার্নিচারের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. ভুট্টো…
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৪) এক বিশেষ অভিযানে ১৩১ গ্রাম হেরোইনসহ মো. তৌফিক আহমেদ (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তিনি রাজশাহী জেলার বাসিন্দা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে র্যাব-১৪ (সিপিসি-৩) এর টাঙ্গাইল ক্যাম্প এ এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল বুধবার বিকেলে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক সড়কের দক্ষিণাশ্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঘাটাইলের দক্ষিণাশ্বর সংলগ্ন ব্রাহ্মণ শাসন মন্দিরের সামনে পাকা রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় টাঙ্গাইল থেকে জামালপুর অভিমুখী ‘সীমান্ত’ নামক একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালায় র্যাবের আভিযানিক দল। তল্লাশিকালে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে সুসং সরকারি কলেজে ২য় বর্ষের সমাপনী (টেস্ট) পরীক্ষা চলাকালীন সময়ের মধ্যেই রাজনৈতিক সমাবেশের আয়োজন করায় চরম ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থীরা। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের দাবি প্রশাসন থেকে অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলছেন ভিন্ন কথা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সকাল থেকেই কলেজের মাঠে লোকজনের সমাগম শুরু হয়, যা পরীক্ষা চলাকালীন সময়ে কলেজ ক্যাম্পাসে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে। কলেজ সূত্রে জানা গেছে, আজ প্রতিষ্ঠানে পূর্বনির্ধারিত অভ্যন্তরীণ দুইধাপে পরীক্ষা (টেস্ট পরীক্ষা) চলছিল। কিন্তু, দুপুর ১১টার পর থেকেই সমাবেশের জন্য বিপুল সংখ্যক মানুষ কলেজ মাঠে জড়ো হতে শুরু করেন। পরীক্ষার্থীরা যখন শ্রেণীকক্ষে পরীক্ষায়…
শেখ শামীম: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, নির্বাচিত হলে কলমাকান্দাকে একটি আধুনিক ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সদর ইউনিয়নে নয়াপাড়া মুক্তিনগর এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। ব্যারিস্টার কায়সার কামাল তাঁর বক্তব্যে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। তিনি বলেন, “মাদকের ব্যাপারটিকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কলমাকান্দাকে মাদক ও মাদক ব্যবসায়ীমুক্ত করতে আমরা বদ্ধপরিকর।” এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি আশ্বস্ত করেন যে, আল্লাহ তৌফিক দিলে তিনি এমন উন্নয়ন করবেন যা নিয়ে এলাকাবাসী…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোট এবং ত্রয়োদশ (১৩তম) জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর ও আধুনিক করতে বিশেষ প্রচারণার অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে প্রার্থীরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ‘ক্যারাভান’ বা ভ্রাম্যমাণ যানবাহনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। বুধবার (০৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এই পত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনী প্রচারণাকে আরও প্রাণবন্ত করতে যানবাহনের চারপাাশে ডিজিটাল প্রযুক্তি অথবা সাধারণ পচনশীল সামগ্রী ব্যবহার করে ক্যারাভান বা ভ্রাম্যমাণ প্রচারণা চালানো…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং নেত্রকোনা জেলা বিএনপ’র সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে এক ব্যতিক্রমী উদ্যোগের ঘোষণা দিয়েছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আটপাড়া উপজেলার দুওজ বাজারে আয়োজিত এক পথ সভায় তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভায় ড. রফিকুল ইসলাম হিলালী স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের উদ্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দেন- নির্বাচনী এলাকা কেন্দুয়া ও আটপাড়ার ১,৩৫০ জন ইমাম ও মুয়াজ্জিনকে নিয়ে একটি ‘ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট’ গঠন, ট্রাস্টের মাধ্যমে প্রতি মাসে ইমাম-মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা এবং প্রতিটি ঈদে তাঁদের জন্য বিশেষ ‘উৎসব ভাতা’ প্রদান করা…
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দুয়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক নেতা মো. দেলোয়ার হোসেন ভূঞা ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নিজ নির্বাচনী এলাকায় প্রচারণাকালে তিনি ভোটারদের আশ্বস্ত করেন যে, কোনো প্রকার হুমকি-ধমকিতে ভয় পাওয়ার প্রয়োজন নেই। বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কেন্দুয়ার আশুজিয়া ইউনিয়নে ভগবতী গ্রামে প্রচারণা সভায় দেলোয়ার হোসেন ভূঞা অভিযোগ সূরে বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা বিভিন্ন গ্রামে গিয়ে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। তিনি বলেন, “অনেকে বলছে কেন্দ্রে যাবেন না, কেন্দ্রে গেলে নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে হবে। আমি আপনাদের (জনসাধারণ) অনুরোধ…
শেখ শামীম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “ভোট জনগণের একটি পবিত্র আমানত। এই আমানত যেন কোনোভাবেই দুর্নীতিবাজ বা সুবিধাবাদীদের হাতে না যায়, সে বিষয়ে ভোটারদের সজাগ থাকতে হবে।” বুধবার (৪ ফেব্রুয়ারি) কলমাকান্দা সদর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়োজিত নির্বাচনী পথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “যারা বারবার দল পরিবর্তন করে এবং সাধারণ মানুষের ধর্মীয় ও ব্যক্তিগত অনুভূতিকে পুঁজি করে রাজনীতি করে, তারা কখনোই জনগণের বন্ধু হতে পারে না। যাদের ইতিহাস মিথ্যাচার, ঘুষ আর দুর্নীতিতে ভরা,…
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নেত্রকোনায় এক গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সেড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমানের সভাপতিত্বে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার কর্মপরিকল্পনা বিষয়ক এ সভায় জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলামসহ সেনাবাহিনী, বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা…
শেখ শামীম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ‘ধানের শীষ’ প্রতীকের মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ভোটারদের প্রতি সততা ও আমানত রক্ষার আহ্বান জানিয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) কলমাকান্দার সাউদপাড়া, চান্দুয়াইলসহ সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। পথসভায় ব্যারিস্টার কায়সার কামাল ভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, “ভোট হচ্ছে একটি আমানত। আপনারা যাকে ভোট দেবেন, আপনার এলাকার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এবং উন্নয়ন সেই ব্যক্তির ওপর নির্ভর করবে। জনপ্রতিনিধি যদি সততার সাথে দায়িত্ব পালন না করেন, তবে সাধারণ মানুষ তাদের প্রাপ্য…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম-এর নাম জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ‘ফটো-কার্ড’-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি জনৈক সাবেক ছাত্রলীগ নেতার মাধ্যমে প্রচারিত ওই ফটো-কার্ডটিতে উপাচার্যের নাম ও বিগত আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ব্যবহার করে কিছু তথ্য প্রচার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, ওই ফটো-কার্ডের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, উপাচার্যের সম্মানহানি এবং বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক বিতর্কে জড়ানোর লক্ষ্যেই এই হীন কর্মকাণ্ড…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টায় নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ বারমারী বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) সাত সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের উত্তর বারমারী নামক স্থান থেকে মাদকের চালানটি আটক করা হয়। যা সীমান্ত মেইন পিলার ১১৬৩/৩-এস হতে প্রায় সাড়ে তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। অভিযানকালে টহল দলটি পরিত্যক্ত অবস্থায় ৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এরমধ্যে…
শেখ শামীম: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমকান্দা) আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপি’র কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু কোনো প্রতিহিংসা থাকবে না। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নে রানীগাঁও বাজারে আয়োজিত এক পথসভায় তিনি নির্বাচনী মাঠে সকল প্রার্থীর প্রতি সহনশীল থাকার আহ্বান জানান। ব্যারিস্টার কায়সার কামাল তাঁর বক্তব্যে গত ১৮-১৯ বছরের রাজনৈতিক সংস্কৃতির নেতিবাচক দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, “আমরা সেই পুরনো সংস্কৃতি থেকে বের হতে চাই, যার কারণে হাজার হাজার ছাত্র-জনতাকে রক্ত দিতে হয়েছে এবং অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছে”। তিনি আরও উল্লেখ করেন যে, বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল একটি স্বাধীন দেশ যেখানে ফ্যাসিবাদের…