শেখ শামীম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীতি প্রার্থী এবং বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “আমি আপনাদেরই মতো এক সাধারণ গৃহিণী মায়ের সন্তান। আমার মা উচ্চশিক্ষিত ছিলেন না, কিন্তু তাঁর ত্যাগের কারণেই আজ আমি ব্যারিস্টার। আমি (কায়সার) চাই, ‘আপনাদের (উপস্থিত নারীরা) সন্তানরাও যেন একদিন বড় হয়ে বলতে পারে- আমি আমার মায়ের কৃতি সন্তান, আমি ব্যারিস্টার, আমি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়া’। সেই স্বপ্ন পূরণের সারথি হতে চাই আমি (কায়সার)।” শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নে সিধলী বাজারে আয়োজিত নির্বাচনী এক নারী সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই ব্যারিস্টার…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এক রাজনৈতিক কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার হায়াতপুর গ্রামের রঞ্জিত সরকারের ছেলে ভুক্তভোগী জয় সরকার (২৪) নিজে বাদী হয়ে থানায় লিখিত দাখিল করেছেন। অভিযুক্তরা হলেন- একই গ্রামের মৃত কীর্ত্তি নারায়ন সরকারের ছেলে রথীন্দ্র সরকার (৫২) ও গন্ডামারা গ্রামের মৃত রামগোবিন তালুকদারের ছেলে রাখেশ তালুকদার (৪৫) এই দুজন নামসহ অজ্ঞাতনামা পাঁচ-সাতজন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি মো. নাসিরউদ্দিন। এরআগে একই সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার হায়াতপুর বাজারে এ ঘটনা ঘটে। খালিয়াজুরী থানায় ভুক্তভোগীর লিখিত অভিযোগে বলা হয়, আসন্ন ত্রয়োদশ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব আকলিমা খাতুন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে নেত্রকোনা জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। আকলিমা খাতুনের আকস্মিক ও অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এক শোকবার্তায় জেলা প্রশাসক বলেন, “জনাব আকলিমা খাতুন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে জেলা প্রশাসন ও নেত্রকোনা পরিবার গভীরভাবে শোকাহত। আমরা…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলার দুর্গম হাওরাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার মাঘান ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে বিশেষ মোটরসাইকেল টহল পরিচালনা করা হয়। লেফটেন্যান্ট রিহাম আইমান নিয়নের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল এই টহল কার্যক্রমে অংশ নেয়। হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত প্রতিকূল ও দুর্গম হওয়া সত্ত্বেও সেনাসদস্যরা মোটরসাইকেল যোগে প্রতিটি প্রত্যন্ত পাড়া-মহল্লায় পৌঁছে যান। মূলত নির্বাচনের আগে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাই এই অভিযানের প্রধান উদ্দেশ্য। সেনাবাহিনীর এমন সক্রিয় উপস্থিতিতে হাওরবাসীর মধ্যে ব্যাপক স্বস্তি ও আস্থার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত নির্বাচনী এক জনসভায় অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি অভিযোগ করেছেন, বর্তমান সরকার কৃষক ও শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে এবং জনবিচ্ছিন্ন হয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত রয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দুর্গাপুর পৌরশহরের শহীদ মিনার মাঠে উপজেলা সিপিবি আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহিন হোসেন প্রিন্স বলেন, “অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকাকালীন কৃষক বা কৃষিপণ্যের দাম কমানোর কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা কৃষিভিত্তিক কলকারখানা নির্মাণের বদলে নিজেদের পছন্দমতো উপদেষ্টা নিয়োগ দিয়ে আখের গোছাতে ব্যস্ত…
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, বিজয় কোনো সন্ত্রাসীর হাতে নয়, বিজয় একমাত্র আল্লাহর হাতে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, যারা প্রশাসনকে হাত করে গত তিনটি নির্বাচনের মতো দিনের ভোট রাতে করার চেষ্টা করছেন এবং কেন্দ্র দখলের পায়তারা করছেন, জনস্রোত দেখে তারা ভয় পেয়ে গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় শহীদ আলী উছমান শিশু পার্কে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ১২ তারিখের নির্বাচনে দলীয় প্রার্থী আল হেলাল তালুকদারের পক্ষে জনমত তৈরিতে এ সভার আয়োজন করা হয়। বক্তব্যের শুরুতেই ভিপি জাহিদ ছাত্রশিবির ও জামায়াতের…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি মাওলানা এ.টি.এম. মাছুম বলেছেন, ৫ই আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গঠিত ‘জুলাই সনদ’ আগামীর সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ার মূল ভিত্তি। এ সনদকে সাংবিধানিক মর্যাদা দিতে আগামী ১২ তারিখের নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করা প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের ঐতিহাসিক দায়িত্ব। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জস্থ শহীদ আলী উছমান শিশু পার্কে ১১ দলীয় ঐক্যজোন আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা মাছুম বলেন, “অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে যে ‘জুলাই সনদ’ তৈরি হয়েছে, তা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার রূপরেখা। এ সনদকে পাশ কাটিয়ে দেশকে এগিয়ে নেওয়া…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে জেলা শিবিরের সভাপতি মো. রাসেল আহমেদ বলেন, “যারা নতুন করে ফ্যাসিস্ট কায়দায় দেশ চালাতে চায়, তাদের ইসলামী ছাত্রশিবিরকে ভয় করা উচিত। দেশপ্রেমিক ছাত্রজনতা যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত।” প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে নেত্রকোনা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এলাকা মুখরিত হয়ে ওঠে। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলো অতিক্রম করে কুড়পাড়ায় অবস্থিত শিবিরের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে জনপদ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে বনগ্রাম এলাকায় নারী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। নারী সমাবেশে ব্যারিস্টার কায়সার কামাল নিজেকে একজন ‘মানব’ হিসেবে পরিচয় দিয়ে বলেন, “আমি একজন মানব। এক মানবের দুই হাত- এক হাতে ‘হিন্দু’, আরেক হাতে ‘মুসলমান’। একটা হাত না থাকলে মানুষ যেমন অচল, তেমনি হিন্দু-মুসলিম নির্বিশেষে আমরা সবাই মিলে একটি পূর্ণাঙ্গ সমাজ।” উপস্থিত নারীদের আশ্বস্ত করে…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “ধর্মকে পুঁজি করে বা বেহেশতের চাবি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভোট চাওয়া অনৈতিক ও ‘নাজায়েজ’। ভোট আপনার পবিত্র আমানত। দয়া করে আবেগে নয়, বিবেক দিয়ে ভোট দিবেন। আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নিলে তার ফল কখনো ভালো হয় না। তাই ভোট দেওয়ার আগে প্রার্থীর সততা এবং পূর্বের রেকর্ড (আরওআর/সিএস) যাচাই করে ভোট দিবেন।” শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালের দিকে দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে চন্ডিগড় বাজার সংলগ্ন এক নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। চন্ডিগড় ইউনিয়নে স্থানীয়…
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে এক বিশেষ অভিযান পরিচালনা করে ৩৬৬ বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিলসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪ (সিপিসি-৩) এর টাঙ্গাইল ক্যাম্প। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- ঠাকুরগাঁও জেলার মো. শহিদুল ইসলাম (৫৫), মো. নওশাদ (২৯) ও মো. শহিদুল ইসলাম ওরফে জুয়েল (৩৩) এবং গাজীপুর জেলার মো. হাদিল (৩৯)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে র্যাব-১৪-এর মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো এতথ্য জানানো হয়েছে। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে র্যাব-১৪-এর একটি আভিযানিক দল শ্রীপুর থানার কেওয়া নতুন বাজার এলাকায়…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার হাওরবেষ্টিত খালিয়াজুরী উপজেলার দুর্গম এলাকাগুলোতে সাধারণ মানুষের মনে নিরাপত্তা নিশ্চিত করতে এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে টহল কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত এই টহল কার্যক্রম পরিচালনা করছে। হাওরাঞ্চলের অত্যন্ত দুর্গম ও কর্দমাক্ত পথ অতিক্রম করে সেনাসদস্যরা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। যাতায়াত ব্যবস্থা প্রতিকূল হওয়ায় অনেক ক্ষেত্রে তারা সাধারণ মোটরচালকদের কাদা বা বালু থেকে বাইক টেনে তুলতে এবং ঝুঁকিপূর্ণ পথ পারাপারে সরাসরি সহায়তা করছেন। স্থানীয়রা জানান, সেনাবাহিনীর এমন উপস্থিতির ফলে এলাকায় কোনো ধরণের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা কমেছে।…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর ২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তাদের টহল কার্যক্রম আরও জোরদার করেছে। নির্বাচনী এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নিজস্ব যানবাহনের পাশাপাশি এবার এক ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেছে। হাওরের প্রতিকূল ও দুর্গম পথে সব এলাকায় পৌঁছাতে সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে ভাড়াকৃত সিভিল গাড়ির মাধ্যমে দিন-রাত উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা এবং সংবেদনশীল স্থানগুলোতে নিয়মিত টহল পরিচালনা করে যাচ্ছে। দেখা গেছে, সেনাবাহিনীর এই দৃশ্যমান ও সক্রিয় উপস্থিতিতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে। স্থানীয়রা জানান, নিয়মিত এই টহলের কারণে এলাকায় শান্তিময় পরিবেশ বিরাজ করছে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেরায় শিয়ালজানি খালের পাড়ে একটি ড্রেন থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫-৪০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পৌর শহরের গরুহাট্টা এলাকায় খালের ওয়াকওয়ে সংলগ্ন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে শিয়ালজানি খালের ওয়াকওয়েতে হাঁটার সময় পথচারীরা তীব্র দুর্গন্ধ পান। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা ড্রেনের ভেতর একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানায় জানানো হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত…
শেখ শামীম: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রাম ঈদগাহ মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ১নং সহ-সভাপতি এবং বিএনপি’র কেন্দ্র থেকে ঘোষিত কায়সার কামালের প্রধান নির্বাচনী এজেন্ট এজমল হোসেন পাইলট। বক্তব্যের শুরুতে এজমল হোসেন পাইলট ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ঘটে যাওয় ঘটনার স্মৃতিচারণ করে বলেন, ‘সেদিন এতিমদের ওপর যে নৃশংসতা চালানো হয়েছিল, তার প্রতিবাদে বেগম খালেদা জিয়া দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানিয়েছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যখন এদেশের…
নিজস্ব প্রতিবেদক: “জ্ঞানেই মুক্তি, আগামির ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নেত্রকোনা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরআগে সকাল ১১টায় জেলা শহরে মোক্তারপাড়ায় অবস্থিত সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান। উদ্বোধন শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে গ্রন্থাগারের গুরুত্ব এবং পাঠক বৃদ্ধির বিষয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান পূর্ণিমা ডালু। প্রধান অতিথির বক্তব্যে মো. রাফিকুজ্জামান বলেন, “একটি জ্ঞাননির্ভর সমাজ গঠনে গ্রন্থাগারের কোনো বিকল্প…
শেখ শামীম: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের সমর্থনে কলমাকান্দায় নির্বাচনী প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মোটরযান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মিছিল শেষে উপজেলা মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। এসময় নেতা-কর্মীরা ‘ধানের শীষ’, ‘ধানের শীষ’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ১নং সহ-সভাপতি এবং বিএনপি’র কেন্দ্র থেকে নিযুক্ত ব্যারিস্টার কায়সার কামালের প্রধান নির্বাচনী এজেন্ট মুহাম্মদ এজমল হোসেন পাইলট। বক্তব্য প্রদানকালে এজমল হোসেন পাইলট বলেন, “শুধু কলমাকান্দা-দুর্গাপুর নয়, সারা দেশব্যাপী ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ বিপুল আসনের মধ্য দিয়ে…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সমর্থনে এক ব্যতিক্রমী প্রচারণায় অংশ নিয়েছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর সদস্যরা। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) জেলার মদন উপজেলায় ‘স্বপ্নের ছোঁয়া সমাজ কল্যাণ সংস্থা’ নামে হিজড়া সম্প্রদায়ের সংগঠনের ব্যানারে নির্বাচনী প্রচারণা ও মিছিল অনুষ্ঠিত হয়। এ সংগঠনের সভাপতি মেহেদী হাসান স্বর্ণার নেতৃত্বে উপজেলার বুড়া পীর মাজার এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লুৎফুজ্জামান বাবরের বাসভবনে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালীন সংগঠনের সদস্যরা সাধারণ মানুষের কাছে গিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশ বর্তমানে দুই ভাগে বিভক্ত- একদিকে ১১টি দল, অন্যদিকে আর একটি দল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “গুন্ডা-মাস্তান দিয়ে ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাই করার দিন শেষ হয়ে গেছে। কেউ যদি ব্যালটের রায় পরিবর্তনের চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।” বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখার সভাপতি আল্লামা জিয়া উদ্দীন সাহেব (দা: বা:) এর সভাপতিত্বে, দুর্গাপুর উপজেলায় সুসং সরকারি কলেজ মাঠে ১১ দলীয় ঐক্যজোটের এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক আরও বলেন, “গত…
শেখ শামীম: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের ‘ধানের শীষে’র মনোনীত প্রার্থী ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, তিনি কেবল এমপি হওয়ার জন্য নয়, বরং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জনগণের সামনে হাজির হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দুর্গাপুরের বড়বাট্টা এলাকায় আয়োজিত এক সমাবেশে নির্বাচনী প্রচারণায় বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন। বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “কে কোন দল, কে কোন ধর্ম বা কে কোন পথের- সেটা আমাদের কাছে বিবেচনার বিষয় নয়। আমাদের কাছে বড় পরিচয় আমরা মানুষ। মানুষ হিসেবে প্রত্যেকের মর্যাদা ও সম্মান রক্ষা করাই…