নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌরশহরের জয়নগর এলাকায় রেডন ও নিউরন নার্সিং কোচিং সেন্টারের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়। বেলা হেলথ্ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের সহকারী পরিচালক ইমরান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলা নার্সিং কলেজ ও বেলা হেলথ্ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক শহিদুল আলম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শহিদুল আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক এবং স্বাস্থ্যখাতের বর্তমান প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, “তকদিরে বিশ্বাস রেখে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। নার্স হওয়ার যে স্বপ্ন নিয়ে আপনারা কষ্ট করছেন, মেস বা হোস্টেলে থেকে…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ডে অনুষ্ঠিত সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের গর্বিত সদস্য ও গোলরক্ষক সেঁজুতি ইসলাম স্মৃতিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সাথে মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণে অংশগ্রহণকারী অনুর্ধ্ব-১৪ বছর বয়সী ৩৫ জন নবীন অ্যাথলেটিকসদের মাঝে সনদপত্র ও সম্মাননা বিতরণ করা হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে জেলা প্রশসাকের সম্মেলন কক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তারের সভাপতিত্বে সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সাইফুর…
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে র্যাব-১৪ এর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক এবং অপহরণ মামলার এক ভিকটিমকে (স্কুলছাত্রী) উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের মিডিয়া অফিসার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এরআগে বুধবার ভোরে কালিহাতী উপজেলার এলেঙ্গা এবং গতকাল মঙ্গলবার দিনগত রাতে ঘাটাইল উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে র্যাব-১৪, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার কালিহাতী থানার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এসময় ‘জমজম’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা…
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয় পুদ্দারকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের গলাকাটা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জয় পুদ্দার কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার মুক্তিস্মরণী রোডের বলরাম পুদ্দারের ছেলে। র্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (বুধবার) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে র্যাবের একটি আভিযানিক দল গলাকাটা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২০১৭ সালের একটি মাদক মামলায় (মামলা নং-১৩(৫)১৭) এক বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয় পুদ্দারকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর…
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তুরাগ থানায় দায়ের করা এক নাবালিকা ধর্ষণ মামলার পলাতক আসামি জয়নাল আবেদীন বাদশাকে (৪০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জয়নাল আবেদীন বাদশা ওরফে রুপচাঁন ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আজ (বুধবার) বিকেল ৩টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) জানান, ভিকটিমের মা ও অভিযুক্ত জয়নাল আবেদীন পাশাপাশি বাসায় ভাড়া থাকতেন। ভিকটিমের মা পেশায় একজন গৃহপরিচারিকা। চলতি বছরের ২৫ জানুয়ারি বেলা পৌনে ৩টার দিকে ভিকটিমকে একা পেয়ে টিভি দেখার…
শেখ শামীম: সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরপরই মন্ত্রিসভায় ডাক পেয়েছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তাকে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশিত প্রতিমন্ত্রীর খসড়া তালিকার তার নাম দেখা যায়। এরআগে সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে শপথ গ্রহণের জন্য টেলিফোনে আমন্ত্রণ জানানো হয়। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরই সরাসরি মন্ত্রীসভায় স্থান পাওয়া নেত্রকোনাবাসীর জন্য একটি বড় চমক। মঙ্গলবার দুপুরে ব্যারিস্টার কায়সার কামাল নিজেই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, তাকে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে নেত্রকোনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, “পবিত্র মাহে রমজান মাসে আমাদের সবাইকে সংযমের পরিচয় দিতে হবে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিজেও ব্যবসা করতেন। ব্যবসায়ীরা যেন অধিক মুনাফা…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে খ্যাতিমান বাংলাদেশী প্রাবন্ধিক, গল্পকার, নাট্যকার, ঔপন্যাসিক, লোকসাহিত্যের সংগ্রাহক, পত্রিকার সম্পাদক ও একজন রাজনীতিবিদ এবং একুশে পদকপ্রাপ্ত খালেকদাদ চৌধুরী কেবল একটি নাম নন, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান এবং একটি যুগের নির্মাতা। নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়াস্থ বকুলতলায় আয়োজিত ‘খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার-১৪৩২’ প্রদান অনুষ্ঠানে পিতার স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন খালেকদাদ চৌধুরীর পুত্র ও বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। বসন্ত উৎসব ও সাহিত্য আয়োজনকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তৃতায় তিনি নেত্রকোনার সাহিত্য আন্দোলন ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। স্মৃতিচারণ করতে গিয়ে হায়দার জাহান চৌধুরী বলেন, ষাটের দশকে সরকারি চাকরি থেকে অবসর…
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে র্যাব-১৪-এর অভিযানে ২১০ গ্রাম হেরোইনসহ মো. হেলাল উদ্দিন (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকা। আটককৃত মাদককারবারির কাছ থেকে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ (সিপিএসসি) এর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরআগে গতকাল দিনগত রাত আড়াইটার দিকে ওই মাদককারবারিকে আটক করে র্যাব। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ (সিপিএসসি)-এর একটি আভিযানিক দল গত আজ (মঙ্গলবার) রাত আনুমানিক আড়াইটার দিকে ময়মনসিংহ শহরের কোতোয়ালি থানাধীন সানকিপাড়া এস.এ সরকার রোড এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধ…
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে অভিযান চালিয়ে মাদক মামলার এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. চন্নু মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তারকৃত মো. চন্নু মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার উকিলপাড়া (টেম্পুস্ট্যান্ড) এলাকার মৃত আব্দুল হাসিমের ছেলে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে র্যাব-১৪ (সিপিসি-২) এর কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের উকিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, চন্নু মিয়া কিশোরগঞ্জ সদর থানার ২০২১ সালের একটি মাদক মামলার (মামলা নং-৩২, জিআর নং-৭৯) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি…
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ (বলাৎকার) মামলায় অভিযুক্ত পলাতক আসামি মো. এছাহাক আলীকে (৪১) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃত এছাহাক আলী ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন র্যাবের মিডিয়া অফিসার (সিনিয়ার সহকারী পরিচালক)। এরআগে গতকাল সোমবার টাঙ্গাইল জেলার সখিপুর থানার কুতুবপুর বড় চাওনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৪। র্যাব জানায়, ভিকটিম শিশুটির বাবা-মা ঢাকায় কর্মরত থাকায় সে তার নানার বাড়িতে বসবাস করত। গত ২ ফেব্রুয়ারি সকালে শিশুটি তার নানার সাথে কৃষি জমিতে যায়। কাজ শেষে ফেরার…
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের তারাকান্দায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধ আবু বক্কর সিদ্দিক (৭০) হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা হলেন ইব্রাহিম মাসুদ (৪০) এবং সাজেদা আক্তার (৩৭)। তারা দুজন এ হত্যা মামলার এজাহারনামীয় আসামি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে র্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে গতকাল রবিবার রাত পৌনে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নানশ্রী জয়কা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আবু বক্কর সিদ্দিকের সঙ্গে গ্রেপ্তারকৃতদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। চলতি বছরের ২৩ জানুয়ারি বিকেলে নামাজ শেষে বাড়ি ফেরার…
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: মানুষ তাঁর নশ্বর দেহ ত্যাগ করলেও কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকেন আজীবন। সেই মানবিক দর্শনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মরহুম শরীফুন্নবী বাদু’র পরিবার। তাঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের প্রচলিত গণ্ডি পেরিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আয়োজন করা হয় দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দুয়া উপজেলার বেখৈরহাটী পশ্চিম বাজারস্থ ‘জোবায়দা ম্যানশন’-এ এমন মহতী কার্যক্রম পরিচালিত হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নিম্নআয় ও সুবিধাবঞ্চিত মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ক্যাম্পে আগত রোগীদের সুশৃঙ্খলভাবে সেবা নিশ্চিত করতে গঠন করা হয় পৃথক বুথ। বিশেষজ্ঞ…
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলপুরে শালিকাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ও ভিকটিমের চাচাতো দুলাভাই মো. সাঈদ হাসান সেতুকে (২৬) গ্রেফতার করেছে র্যাব-১৪। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন র্যাবের মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক)। এরআগে গতকাল রবিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখিপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক দুলাভাইকে আটক করতে সক্ষম হয় র্যাব একটি আভিযানিক দল। মামলা সূত্রে জানা যায়, সাঈদ হাসান সেতু সম্পর্কে ভিকটিমের চাচাতো দুলাভাই হওয়ার সুবাদে প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। গত বছরের ২৫ মার্চ রাত অনুমান রাড়ে ১১টার দিকে কৌশলে ভিকটিমের শয়নকক্ষে প্রবেশ করে তাকে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে দুইশো পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার টাকা। আটককৃতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের দুর্গাশ্রম গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে মো. কামরুল ইসলাম (৪৮) এবং তার স্ত্রী নাসরিন সুলতানা (৩৫)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে গতকাল রবিবার রাতে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের বায়রাউড়া বাজার এলাকা থেকে ওই দম্পতিকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদককান্ডে জড়িত থাকার ঘটনায় জহুরা খাতুন (৪৫) নামে এক নারীকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণপাড়া আশ্রয়ন প্রকল্পে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার জহুরা খাতুনের বসতঘরে তল্লাশি চালিয়ে ১০ পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের লক্ষে হামলার অভিযোগ উঠেছে মৃত স্বামীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় মা ও মেয়েসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের কাছে এ অভিযোগ তুলে ধরেন। এরআগে গত ৭ ফেব্রুয়ারি সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কালিকাপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা বর্তমানে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহতরা হলেন, সাজেদা পারভীন (৪৩), তার মেয়ে জান্নাতুল নাহার কুসুম (১৪), সাজেদা পারভীনের বোন রুমেছা খাতুন (৫২) এবং রহিমা খাতুন (৫৪)। ভুক্তভোগী সাজেদা পারভীন জানান, নিজের দুটি সন্তান জন্মের পর মারা যাওয়ায় তিনি…
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর উপজেলায় এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. আলমকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ সদরের মহেশখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম এবং অভিযুক্ত আলম একই গ্রামের প্রতিবেশী। আলম দীর্ঘদিন ধরে ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিল এবং কু-প্রস্তাব দিত। চলতি বছরের গত ৭ জানুয়ারি সকাল আনুমানিক ৭টার দিকে ভিকটিম বাড়ির পাশে ছাগল চড়াতে গেলে আলম তার মুখ চেপে ধরে নিজের বসতঘরে নিয়ে যায়। সেখানে খুনের ভয় দেখিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী…
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪-এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেটকার, নগদ এগারো হাজার আটশো টাকা এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ ৬০ হাজার টাকা। আটককৃত মাদক কারবারিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকার মৃত আব্দুল মান্নান ভূইয়ার ছেলে মো. এরশাদুল ইসলাম ভূইয়া ওরফে রুমান (৫৩) ও কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. জামাল (৪৮)। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-১৪ কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের শম্ভুগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১৫০ গ্রাম, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ আড়াই হাজার টাকাও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের দুজন নেত্রকোনার ও আরেকজন ময়মনসিংহ জেলা বাসিন্দা। মাদক কারবারিরা হলেন- নেত্রকোনা বারহাট্টা উপজেলার বরহাটি গ্রামের মৃত জজ মিয়ার ছেলে মো. রুহল আমিন (৩৫) ও পূর্বধলা উপজেলার মানিকদীর গ্রামের মানিকদীর গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে মো. খোরশেদ আলম ওরফে আলম (৩২) এবং ময়মনসিংহের গৌরীপুর থানাধীন শ্যামগঞ্জ গ্রামের মো. শাহজাহানরে…
