দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর উপজেলায় এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. আলমকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ সদরের মহেশখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম এবং অভিযুক্ত আলম একই গ্রামের প্রতিবেশী। আলম দীর্ঘদিন ধরে ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিল এবং কু-প্রস্তাব দিত। চলতি বছরের গত ৭ জানুয়ারি সকাল আনুমানিক ৭টার দিকে ভিকটিম বাড়ির পাশে ছাগল চড়াতে গেলে আলম তার মুখ চেপে ধরে নিজের বসতঘরে নিয়ে যায়। সেখানে খুনের ভয় দেখিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত ১৭ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-১৯) দায়ের করেন। মামলা রুজুর পর থেকেই পলাতক আলমকে ধরতে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প।

গোপন সংবাদের ভিত্তিতে আজ (রবিবার) রোববার বেলা ১২টার দিকে সিপিসি-২, র‌্যাব-১৪-এর একটি আভিযানিক দল মহেশখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে র‌্যাবের পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো্ হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version