কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: মানুষ তাঁর নশ্বর দেহ ত্যাগ করলেও কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকেন আজীবন। সেই মানবিক দর্শনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মরহুম শরীফুন্নবী বাদু’র পরিবার। তাঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের প্রচলিত গণ্ডি পেরিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আয়োজন করা হয় দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দুয়া উপজেলার বেখৈরহাটী পশ্চিম বাজারস্থ ‘জোবায়দা ম্যানশন’-এ এমন মহতী কার্যক্রম পরিচালিত হয়।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নিম্নআয় ও সুবিধাবঞ্চিত মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ক্যাম্পে আগত রোগীদের সুশৃঙ্খলভাবে সেবা নিশ্চিত করতে গঠন করা হয় পৃথক বুথ। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দিনভর শিশু, স্ত্রী-রোগ, মেডিসিন ও দন্ত বিভাগে শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।

আয়োজক পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মানুষের সরাসরি কল্যাণে আসাই তাঁদের মূল লক্ষ্য।

তাঁরা বলেন, “মরহুম শরীফুন্নবী বাদু সবসময় মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকার চেষ্টা করতেন। তাঁর সেই আদর্শকে ধারণ করেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ধারা অব্যাহত রাখার সর্বোচ্চ চেষ্টা করবো।”

এদিকে স্থানীয় সচেতন মহলের মতে, মৃত্যুবার্ষিকী ঘিরে এমন ব্যতিক্রমী ও সেবামূলক উদ্যোগ সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version