নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয় পুদ্দারকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের গলাকাটা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জয় পুদ্দার কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার মুক্তিস্মরণী রোডের বলরাম পুদ্দারের ছেলে।

র‍্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (বুধবার) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে র‍্যাবের একটি আভিযানিক দল গলাকাটা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২০১৭ সালের একটি মাদক মামলায় (মামলা নং-১৩(৫)১৭) এক বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয় পুদ্দারকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করার কথা জানানো হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version