দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে র‍্যাব-১৪-এর অভিযানে ২১০ গ্রাম হেরোইনসহ মো. হেলাল উদ্দিন (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকা। আটককৃত মাদককারবারির কাছ থেকে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪ (সিপিএসসি) এর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরআগে গতকাল দিনগত রাত আড়াইটার দিকে ওই মাদককারবারিকে আটক করে র‍্যাব।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ (সিপিএসসি)-এর একটি আভিযানিক দল গত আজ (মঙ্গলবার) রাত আনুমানিক আড়াইটার দিকে ময়মনসিংহ শহরের কোতোয়ালি থানাধীন সানকিপাড়া এস.এ সরকার রোড এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধ মাদক কেনা-বেচার সময় হাতেনাতে হেলাল উদ্দিনকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তার হেফাজতে থাকা ২১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আলামতসহ ময়মনসিংহ সদর থানায় (কোতোয়ালি) হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version