Author: Saizul Amin

মোঃ বাবুল হোসেন, ,জয়পুরহাট প্রতিনিধিঃ ৪ফেব্রুয়ারি ২৩ তরুণদের ভালো লাগা, মন্দ লাগা, দেশ ও সমাজ নিয়ে তাদের ভাবনাসহ  স্মার্ট বাংলাদেশের স্বপ্নগুলো নিয়ে তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় জয়পুরহাট জেলা ষ্টেডিয়ামে জয়পুরিয়ান ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে জেলার পাঁচ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ত্রিশুল   হাজার শিক্ষার্থী অংশ নেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বিষয়ক প্রশ্নের জবাব দেন জাতীয় সংসদের হুইপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি” আয়োজন সম্পর্কে বলেন,স্মার্ট বাংলাদেশের সুফলভোগী হচ্ছে বর্তমানের তরুণ সমাজ। তরুণদের স্বপ্ন পূরণে বিশেষ ভূমিকা পালন করবে স্মার্ট বাংলাদেশ। শেষ…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নে মুক্তিযোদ্ধা সন্তানের পক্ষ থেকে অর্ধ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। শনিবার বিকালে মৃত বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদের সন্তান অহিদুল ইসলামের আয়োজনে উচনা মধ্যপাড়া গ্রামে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মিছির উদ্দিন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মজিদের সন্তান মোঃ অহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সমাজ সেবক মোঃ দেলোয়ার হোসেন,মোঃ মজিবর রহমান সহ আরো অনেকে।

আরও পড়ুন

মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ) আর মাত্র ১০দিন বাকি কটিয়াদীরের ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা। আর মেলাকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী বিভিন্ন সামগ্রীর। তেমনি গ্রাম-বাংলার কৃষ্টি আর ঐতিহ্য বিন্নি ধানের খৈ খাদ্য সামগ্রী।এ গ্রামীণ মেলায় এই খৈ এর যেন বিকল্প নেই। শত বছর ধরে বংশ পরম্পরায় উন্নত মানের বিন্নি ধানের খৈ তৈরি করতে ব্যস্ত সময় পার করছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দাশের গাঁও গ্রামের শতাধিক পরিবার। এ গ্রামের মানুষের প্রধান পেশা বিন্নি ধানের খৈ ভাজা। এখানকার খৈ যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। খৈ ভেজেই চলে গ্রামবাসীর ভরণ-পোষণ। এ পেশাই সমৃদ্ধি এনে দিয়েছে গ্রামের দরিদ্র মানুষকে। উপজেলার বনগ্রাম ইউনিয়নের পাখিডাকা ও ছায়াঢাকা সুনিবিড় এ পল্লীর মেঠো পথ ধরে…

আরও পড়ুন

কাজী মোহাম্মদ আলী, অভয়নগরঃ যশোরের অভয়নগরে সুমাইয়া বেগম (১৯) নামের এক গৃহবধূ ট্রেনের সামনে ঝাঁপদিয়ে আত্মহত্যা করেছে। আজ (৪ ফেব্রুয়ারি) শনিবার বেলা আনুমানিক ১২ টায় রাজঘাট রেলক্রসিং-এর পাশে খুলনাগামী বেতনা ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত গৃহবধু উপজেলার বাঘুটিয়া গ্রামের রকি শেখের স্ত্রী এবং খুলনা জেলার ফুলতলা উপজেলার বেজেরডাঙা গ্রামের মহিরুল ইসলামের মেয়ে। স্বামীর বাড়ির লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে ওই গৃহবধু আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহতের বাবা মহিরুল ইসলাম জানান, তিন বৎসর পুর্বে রকির সাথে সুমাইয়ার বিয়ে হয়। তাদের সংসারে দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর বিভিন্ন সময়ে আমার মেয়েকে যৌতুকের জন্য…

আরও পড়ুন

রংপুর থেকে বিভাগীয় প্রধান, আবু নাসের সিদ্দিক তুহিন: লালমনিরহাট জোলার আদিতমারী উপজেলার ভাদাই পশ্চিম পাড়ায় তিস্তা পাড়ের শীতার্তদের মাঝে মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগীয় ও জেলা কমিটির কম্বল বিতরণ করা হয়। গতকাল ৪ ফেব্রুয়ারি শনিবার এ কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি বিশিষ্ট সমাজকর্মী সাহিত্যিক সাংবাদিক শিক্ষানুরাগী জয়িতা নাসরিন নাজ, সহ-সভাপতি বিশিষ্ট চিকিৎসক ও লেখক ডাঃ নাজিরা পারভীন টপি, সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ছড়াকার সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আবু নাসের সিদ্দিক তুহিন, রংপুর জেলা কমিটির সভাপতি বিশিষ্ট ছড়াকার প্রকৌশলী দেলোয়ার হোসেন রংপুরী, জেলা কমিটির সহসভাপতি বিশিষ্ট লেখক এটিএম মোর্শেদ, সদস্য…

আরও পড়ুন

আল নোমান শান্ত দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর উপজেলা থেকে নিবার্চিত জেলা পরিষদ সদস্য সুরমী আক্তার সুমি, নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে তার অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তানবিনা আক্তার মুন্নি (২২) লিখিত অভিযোগে জানায়, গত ৮জুন ২০২০ তারিখে সাগর খান (২৫) এর সাথে ধমর্ীয় বিধান অনুসারে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গাপুর পৌরশহরের তেরী বাজার এলাকায় বসবাস শুরু করি। আমাদের দাম্পত্য জীবনে ১৪ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। সুরমী আক্তার সুমি দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র আলা উদ্দিন আলাল এর দ্বিতীয় স্ত্রী। সুরমী আক্তার ওই বিয়ের পুর্বেও আরেকটি বিয়ে…

আরও পড়ুন

শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: এবারের অমর একুশে বইমেলায় আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সোহাগ ঘোষের লেখা উপন্যাস ‘স্কলারস’। বাংলাদেশের তথাকথিত মেধাবীদের প্রত্যাহিক জীবনের বাস্তব চিত্র ফুটিয়ে তুলা হয়েছে এই উপন্যাসে। বইটি প্রকাশিত হওয়ার পূর্বেই পাঠকদের নজর কেড়েছে। লেখাপড়া, গবেষণা বাদ দিয়েই কেটে যায় অধিকাংশ শিক্ষার্থীর শিক্ষাজীবন। তারপর সরকারি চাকরি নামক সোনার হরিণের পিছে ছুটতে গিয়ে ভুলে যায় সামাজিক দায়বদ্ধতার কথা। ভুলে যায় বিশুদ্ধ জ্ঞানের চর্চা। কিন্তু স্কলারসের ‘দীপ্ত’ নামক চরিত্রটি সে স্রোতে গা ভাসিয়ে দেয়নি। উপন্যাসে দীপ্ত নিজেকে শিল্পী হিসেবে দাবি করে। কিন্তু শিল্পীর যে স্বাধীনতা তা সে পায় না। মেসে কাটানো জীবনের নানান অপ্রয়োজনের ঘূর্ণিপাকে অতিষ্ঠ জীবন, চারপাশের…

আরও পড়ুন

‘ভালোর সাথে আলোর পথে’ স্লোগানকে ধারণ করে সামাজিক সংগঠন প্রথম আলো বন্ধুসভা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৩-২৪ সালের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মেহেদী হাসান পল্লবকে সভাপতি এবং ফোকলোর বিভাগের তকিব হাসানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়৷ বন্ধুসভাকে নিয়ে ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে সভাপতি মেহেদী হাসান পল্লব বলেন, “তারুণ্য বান্ধব এই সংগঠনের নেতৃত্বের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। শিক্ষা,সংস্কৃতি ও মানবতা চর্চার মাধ্যমে নিজের আত্মিক উন্নয়নের পাশাপাশি সকলের সম্মিলিত প্রয়াসে অসাম্প্রদায়িক, শোষণ মুক্ত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করবো।” সাধারণ সম্পাদক তকিব হাসান বলেন,…

আরও পড়ুন

ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের আওতাধীন, শ্রীপুর জামে মসজিদ এলাকায় ৪০ দিনে, ২শ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার কারণে, হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে শিশুদের পুরস্কৃত করা হয়। শুক্রবার জুমার নামাজের পর দক্ষিণ শ্রীপুর জামে মসজিদে, অত্র এলাকার হিলফুল ফুজুল নামে একটি সামাজিক সংগঠন রয়েছে, এই সংগঠনের পক্ষ থেকে মসজিদের আওতাধীন সকল শিশুদেরকে, যাদের উপর নামাজ ফরজ হয়েছে ওই সকল শিশুদের দিয়ে নামাজ প্রতিযোগিতা দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ৪০ দিনে ২০০ ওয়াক্ত নামাজ যারা জামাতে আদায় করেছেন, তাদের ১৪ জন শিশুকে নামাজের পর পুরস্কার প্রদান করা হয়। এ সময় তাদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ হিসেবে ১৪ জনকে পুরস্কৃত করা হয়।…

আরও পড়ুন

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসি ঘাট হতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা ও বালুসহ ১টি ড্রাম-ট্রাক্টর জব্দ করেছে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নৌ পুলিশ। গত শুক্রবার (৩ ফেব্রুয়ারী) রাতে উপজেলার বালাসি ঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর চরে বিশেষ অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে চার জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মোঃ মশিউর রহমান(২২), শফিকুল ইসলাম (৪৮), মোন্নাফ মিয়া (১৮) ও রোবায়েত আল মুহিত (২৫)। শনিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃতদের বিরুদ্ধে ২০১০…

আরও পড়ুন

ভোলা প্রতিনিধিঃ ভোলার সরকারি শিশু পরিবার( বালিকা) কর্মরত কর্মচারী রাহিমা আক্তারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির রিপোর্ট দেয়ায় উল্টা বিপদে পড়েছেন প্রতিষ্ঠানটির উপতত্ত্বাবধায়ক জিয়াবুল হোসেন। জানা যায় দীর্ঘ ১৭ বছর ধরে প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মচারি রাহিমা আক্তার এর নেতৃত্বে চলছে শত শত এতিম শিশুদের নামে বরাদ্দকৃত লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এর হরিলুট কর্মকান্ড। তার কর্তব্য কাজে অবহেলা,অনিয়ম ও দূর্নীতির জন্য গত ২০/১২/২০২২ তারিখের মিটিং এ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সভাপতি, জেলা প্রশাসক ভোলা মহোদয়ের স্বাক্ষরিত রেজুলেশন এর আলোকে ও সরকারি শিশু পরিবার ব্যবস্থাপনা নীতিমালা ২০০২ এর ১৭(ক) এর ৭ নং উপধারা অনুযায়ী কর্মচারী রাহিমা আক্তার ও তার দূর্নীতি অপকর্মে সহায়তাকারী অফিস…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজারে প্রতিনিধি: মৌলভীবাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত কিশোর মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো: শফিউল ইসলাম রাফি (১৯) মৃত্যু হয়েছে বলে জানা যায়। রাফি ২০২২ সালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে মৌলভীবাজারের গিয়াসনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। মো: শফিউল ইসলাম রাফি মৌলভীবাজার সদর উপজেলার আখাইকুড়া ইউনিয়নের দুবাই প্রবাসী মজনু আহমদের এক মাত্র ছেলে। স্থানীয়রা জানান, বিকেলে রাফি মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গল যাচ্ছিল পথে গিয়াসনগর এলাকায় একজন পথচারী রাস্তা পারাপার হচ্ছিলেন তখন রাফি পথচারিকে বাচাঁতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা দিলে…

আরও পড়ুন

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ বেনাপোল বন্দর দিয়ে দ্বিতীয় ধাপে ভারত থেকে ৩ হাজার ৮০০ মেট্রিক টন টিসিবির মসুরের ডাল আমদানি হয়েছে। যা ১১৩৬.১৩ মার্কিন ডলার মূল্যে প্রতি মেট্রিক টন মসুরের ডাল আমদানি করতে হয়েছে। বৃহস্পতিবার (২ফ্রেরুয়ারি) রাতে এসব মসুরের ডাল বেনাপোল বন্দর থেকে খালাস নিতে দেখা যায়। এ মসুরের ডাল খালাস নিতে বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করেছেন কনফিডেন্স ট্রেড অ্যাসোসিয়েট সিএন্ডএফ এজেন্ট। এ এজেন্টের ম্যানেজার মুর্তজা শরীফ জানান, সরকার দ্বিতীয় ধাপে আবারো ৪ হাজার মেট্রিক টন মুসুরের ডাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করেছে।যার মধ্যে ১১০টি ভারতীয় ট্রাকে ৩৮০০ টন মসুরের ডাল বেনাপোল বন্দরে…

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী থানায় মৃত্যুর ৩ মাস পর ক্লু-লেস একটি হত্যাকাণ্ডের সাথে জড়িত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিম শাহানা বেগমকে পানিতে ডুবিয়ে হত্যার দায়ে তার প্রেমিক লালন পাশী এবং দুলাভাই উজির মিয়া @ লালুকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এদের মধ্যে আসামি ১। লালন পাশী এই হত্যাকাণ্ডে নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, গত বছরের ২৬ শে অক্টোবর জুড়ী থানার আওতাধীন শিলুয়া চা বাগানের জনৈক আরমান আলীর মেয়ে শাহানা বেগম (২৬) বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজের তিনদিন পর ২৯ অক্টোবর ২০২২ বাংলাদেশ…

আরও পড়ুন

শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ ক্যান্টিনে খাবারের মধ্যে তেলাপোকা পাওয়া গেছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন হলের আবাসিক ছাত্রীরা। শুক্রবার দুপুরে ক্যান্টিনে খাবার খেতে যান হলের রুহিনা রুহি নামে এক শিক্ষার্থী। এ সময় তার পাশে বসে খাবার খাওয়া অনেক শিক্ষার্থী খাবারের মধ্যে তেলাপোকা দেখতে পান। পরে খাবার নিয়ে দেখানো হলে নতুন করে খাবার দেয়া হলেও ক্যান্টিনের ম্যানেজার জাহাঙ্গীর বিষয়টিকে তেমন পাত্তা দেননি। আবাসিক ছাত্রীদের অভিযোগ, ডাইনিংয়ের খাবারে প্রায়ই তেলাপোকা ও মাছি পাওয়া যায়। বিষয়টি বার বার জানালেও দায়িত্বে থাকা ব্যক্তিরা গুরুত্ব দেন না। এছাড়া খুব নিম্নমানের চাল দিয়ে ভাত রান্নাসহ বাসি ভাত পরিবেশন করা…

আরও পড়ুন

চবি প্রতিনিধি: ‘এসেছে শত পুষ্পের দল করছি তাদের বরন’এই স্লোগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রত্নভূমি নরসিংদী থেকে আগত ২১-২২সেশনের সকল শিক্ষার্থীর নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম জেলা এসোসিয়েশন নরসিংদী জেলা ছাত্র কল্যান সমিতি কতৃর্ক নবাগত চবিয়ানদের গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) ক্যাম্পাসের বোটানিক্যাল গার্ডেনে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সমিতির সভাপতি হোসাইন আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সন্ঞ্চালনায় স্বাগত ও দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত শিক্ষক মন্ডলী ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত থেকে সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড.দানেশ মিয়া বলেন-আমি ৮৯-৯০ সেশনের ছাত্র ছিলাম।১৯৯০ সালে নরসিংদী জেলা ছাত্র…

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ৩ কেজি গাঁজাসহ বিমল বোনার্জি (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আমির উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামিকে আটক করেন। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস ছালেক জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাতে কুলাউড়ার গাজীপুর চা বাগানের ফ্যাক্টরির গেইটের সামনে থেকে আসামিকে আটক করা হয়। আসামিকে তল্লাশি করে তার সাথে থাকা একটি লাল রঙের ব্যাগ থেকে ৩টি আলাদা পলিথিনে মোড়ানো মোট ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। এ ঘটনায় আটককৃতর…

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘ ৫ বছর পলাতক থেকে মোশাহিদ মিয়া (৪৪) নামে এক হত্যা মামলার আসামি গ্রেপ্তার হয়েছে। মৌলভীবাজার সদর থানার শেরপুর ফাঁড়ির এএসআই মোশাহিদ কামাল সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামিকে গ্রেপ্তার করেন। শেরপুর ফাঁড়ির ইনচার্জ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত অনুমান ৮ টার দিকে সুনামগঞ্জ জেলার ছাতক থানার গোবিন্দগঞ্জ বাজার থেকে আসামি মোশাহিদকে গ্রেপ্তার করা হয়। আসামি মোশাহিদ মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ থানার ২০১৭ ইং সালের একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি। হত্যাকাণ্ডের পর থেকে দীর্ঘ প্রায় ৫ বছর যাবত পলাতক ছিলেন মোশহিদ। গ্রেপ্তারকৃত আসামি মৌলভীবাজার সদর উপজেলার নতুন বস্তির মৃত আয়েত…

আরও পড়ুন

আজ জাতীয় নিরাপদ খাদ্য দিবস। প্রতি বছরের ন্যায় এবার ও ২ ফেব্রুয়ারী পরিবার উন্নয়ন সংস্থা এ দিবসটি পালন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নিরাপদ খাদ্য, সমৃদ্ধ জাতি স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি। ২০১৮ সালে প্রথমবারের মতো পালিত হয় নিরাপদ খাদ্য দিবস। ঐ বছরই সব শ্রেণীপেশার মানুষকে নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন করে তোলার অংশ হিসেবে ২ ফেব্রুয়ারীকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়। জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালনের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা। এ ছাড়াও নিরাপদ খাদ্য উৎপাদন, আমদানি, মজুদ করা, প্রক্রিয়াকরন, সরবরাহ, বিপণন ও বিক্রিয় সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে সর্বস্তরে…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা  প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে সংখ্যালঘু এক কৃষকের ৫২ শতক জমির সরিষা রাতে আঁধারে কেটে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকেরা । মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মোলান রশিদপুর গ্রামের রঘুনাথ মালীর ছেলে অলপ মালীর উপজেলার সীমান্তবর্তী হাকিমপুরের আলীহাট ইউপির সাতানা মাঠের ৫২ শতক জমির ঐ সরিষা কেটে নিযে যায় তারা। এ বিষয়ে অলপ ৫ জনের নাম সহ আরো ১০/১২ জনকে অজ্ঞাত উল্লেখ করে হাকিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । এ ঘটনায় হাকিমপুর থানা পুলিশ বৃহস্পতিবার ঘটনাস্হল পরিদর্শন শেষে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার ডুগডুগী এলাকা হতে কর্তন করা সরিষা গুলো উদ্ধার করেন। অভিযোগে জানা যায়, অলক তার…

আরও পড়ুন