- মীমাংসার প্রতিশ্রুতি ভেঙে মদনে ফের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ
- দখলদারদের বিরুদ্ধে একাট্টা কলমাকান্দাবাসী: ৬ দফা দাবিতে রাজপথে শিক্ষার্থীরা
- আমেরিকার সঙ্গে চুক্তি বাতিল চেয়ে দুর্গাপুরে সিপিবির বিক্ষোভ ও মানববন্ধন
- র্যাবের পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ
- বান্দরবানে খুলে দেয়া হলো তিন্দু-নাফাখুমসহ ৪ পর্যটন স্পট
- শীতের আগেই কাঞ্চনজঙ্ঘার উঁকি, মুগ্ধতার টানে পঞ্চগড়ে ছুটছেন পর্যটকরা
- খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ডিমলায় দোয়া মাহফিল
- শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী
Author: Saizul Amin
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। পাঁচবিবি শিক্ষার্থী সমিতির বিজ্ঞান মেলা উদযাপন কমিটির আয়োজনে শনিবার ( ১১ ফেব্রুয়ারী) সকাল ১১ এ উপলক্ষ্যে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি মোঃ রেজাউল হাসানের সভাপতিত্বে পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাড সামছুল আলম দুদু। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, বিজ্ঞান উদযাপন কমিটির আহবায়ক ডক্টর আজমল হোসেন মন্ডল, মুক্তিযুদ্ধের অন্যতম…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট আলহাজ্ব ছামসুল আলম দুদু এমপির সহযোগিতায় জয়পুরহাটের পাঁচবিবিতে ক্ষুদ্র ফুটবলারদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ ফেব্রæয়ারী) উপজেলার আয়মা রসুলপুর সোনারপাড়া গ্রামে এসব ক্ষুদে ফুটবলাদের মাঝে ফুটবল বিতরণ করা হয়। ফুটবল বিতরণ করেন জয়পুরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জনগণের কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি। এসময় স্থানীয় গন্যমান্য ও ফুটবল প্রেমী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই হাজিপাড়া মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম (৭২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার দুপুরে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হাজিপাড়া মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত পথচারী কালাই উপজেলার হাজিপাড়া গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে। গুরুত্বর আহত মোটরসাইকেল চালক শান্ত ইসলাম (২০) জেলার আক্কেলপুর উপজেলার ভান্ডারিপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, মোটরসাইকেল চালক শান্ত মোটর সাইকেলযোগে জয়পুরহাট থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে মহাসড়কের হাজিপাড়া মোড়ে রাস্তা পারাপারের সময় ওই মোটর সাইকেলটি বৃদ্ধকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ মারা যান। এ সময় চালক শান্ত মোটরসাইকেল থেকে ছিটকে…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ব্রকলি জাতের ফুলকপি চাষ করে সাবলম্বী হয়েছেন আব্দুল আলিম (২৫) নামের এক কৃষক। সে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর গ্রামের সেকেন্দার আলীর পুত্র। আব্দুল আলিম পাঁচবিবির উচাই কৃষি কলেজ থেকে কৃষি বিষয়ে ডিপ্লোমা পাস করে স্থানীয় এনজিও জাকস অফিস থেকে ব্রকলি জাতের ফুলকপির চারা ও বীজ সংগ্রহ করে চলতি মৌসুমে ৯ কাঠা জমিতে সবজি চাষ করেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, তার জমিতে এখনো প্রচুর পরিমানে ব্রকলি জাতের ফুলকপি বাজারজাত করার অপেক্ষায় রয়েছে। যা কোন রকম কীট নাশক ছাড়াই সে আবাদ করেছে বলে জানায়। প্রতিটি ব্রকলি জাতের ফুলকপি ১০/২০ টাকা দরে বিক্রি করছেন। এ…
জয়পুরহাট প্রতিনিধিঃ র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অভিযানে কোটি টাকার ইয়াবা ট্যাবলেটসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার(৮ফেব্রæয়ারী) ভোর রাতে পার্শ্ববর্তী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার প্রস্তমপুর ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো মোছাঃ শাহনাজ পারভীন, সিদ্দিক আলী শাহ ও মোছাঃ সেলিনা আক্তার রুপালি। তারা সকলেই বিরামপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী মোশারফ হোসেনের পরিবারের সদস্য। তবে অভিযানের সময় মোশারফ ও তার শশুর পালিয়ে যায়। এসময় তাদের নিকট থেকে ৯২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেন। যার মূল্য প্রায় কোটি টাকা। র্যাব জানায়, দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার প্রস্তমপুর ফকিরপাড়ার মোশাররফ হোসেন ও তার স্ত্রী মোছাঃ শাহনাজ পারভীন এলাকার কুখ্যাত…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ ধরনের প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (৮ ফেব্রæয়ারী) মঙ্গলবার বেলা ১১টায় জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার কুসুম্বা উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জয়পুরহাট জেলা তথ্য কর্মকর্তা রূপ কুমার বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহামান। উপস্থিত ছিলেন, ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ আকাশের নিচে বিস্তুত ফসলের মাঠ জুড়ে হলুদ সরিষা ফুলের সমারোহ। বিকেলে কুয়াশার ধূম্রজাল চিরে সূর্যের কিরণ প্রতিফলিত হবার সঙ্গে সঙ্গেই সরিষা ফুলের সমারোহে হেসে ওঠে চারদিক। পড়ন্ত বিকেলের মিষ্টি রোদে সরিষা ফুলগুলো বাতাসে দোল খেতে থাকে। সরিষা ফুলগুলোর তাদের কলি ভেদ করে সুভাস ছড়িয়ে দিচ্ছে চারদিকে। মৌমাছিরা এক ফুল থেকে অন্য ফুলে ভোঁ ভোঁ শব্দে উড়ে বেড়াচ্ছে । আর সেখানেই বাক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত হয়ে পরেছে মৌসুমী মৌমাছিরা। এমন দৃশ্য এখন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সরিষার মাঠে মাঠে। এ উপজেলায় স্থানীয়ভাবে তেমন কোন মৌচাষি না থাকলেও চলতি মৌসুমে রংপুর, টাঙ্গাইল, খুলনা, দিনাজপুরসহ দেশের বিভিন্ন…
মৃত্যু ৭২০০ ছাড়াল। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৭ হাজার ২০০ ছাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এর মধ্যে ৫ হাজার ৪০০ জনের বেশি মানুষ মারা গেছেন তুরস্কতে এবং সিরিয়াতে ১ হাজার ৮০০ জনের বেশি মানুষ মারা গেছেন। ভূমিকম্পে বিধ্বস্ত ১০টি প্রদেশে মঙ্গলবার জরুরি অবস্থা ঘোষণা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পে ধসে পড়া স্তূপের নিচে আরও অনেক মানুষের মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের একজন কর্মকর্তা বলেছেন, আশঙ্কা করা হচ্ছে হাজারো শিশুর মৃত্যু হতে পারে এই ভূমিকম্পে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সকাল থেকে আটকে পড়া ব্যক্তিদের আত্মীয়রা ধ্বংসস্তূপের…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ এক সময় গ্রামগঞ্জের হাট বাজারে পিঁড়িতে বসে বৃদ্ধ,যুবক ও ছোট্ট বাচ্চাদের চুল কাটার ব্যস্ত সময় পার করত নাপিত বা নর সুন্দররা। একটি কাঠের বাক্সে ক্ষুর, কাঁচি, চিরুনি, সাবান, ফিটকারি, পাউডার ও বসার জন্য থাকত জল চৌকি কিংবা পিঁড়ি। এগুলো দিয়ে মানুষকে বসিয়ে গলায় কাপড় পেঁচিয়ে মাথাকে দুই হাঁটুর মাঝে ঢুকিয়ে পিতলের চিরুনি আর কাঁচি দিয়ে কাটতেন চুল। আশি নব্বইয়ের দশকে এভাবে পিঁড়িতে বসিয়ে গ্রামবাংলার মানুষের চুল-দাড়ি কাটার সেই পরিচিত দৃশ্য এখন আর সচরাচর চোখে পড়ে না। সভ্যতার বির্বতনে মানব জীবনের গতিধারায় পরিবর্তন ও নতুনত্বের ছোঁয়াই জেন্টস পার্লারগুলোতে বাহারি রংঙের হেয়ার স্টাইলের ভিড়ে হারিয়ে যেতে…
লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি : ‘মুজিব শতবর্ষের অঙ্গিকার, প্রতিষ্ঠিত হোক গৃহহীন-ভুমিহীনদের খাস জমিতে অধিকার’ এ অঙ্গিকার নিয়ে জম্ম-মত্যু নিববন্ধন নিশ্চিত করণ, ভুমি অধিকার ও কৃষি ভুমির সংস্কার বিষয়ে ভুমিহীনদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে। রবিবার দুপুরে উপজেলার সেনগাও ইউনিয়ন ভুমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্তরে এ সমাবেশ হয়। ভুমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, সেনগাও ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উন্নয়ন সংস্থা সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী কাওসারুল আলম, উপজেলা ভুমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান অবিনাশ চন্দ্র রায় প্রমূখ। সভায় ৩ দফা দাবিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান…
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ রোববার মধ্যরাতে জেলা শহরের একুশে মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ফজলে হকের মেজো ছেলে গোলাম আজম (৩০) নিজ বাসায় ঘুমিয়ে পরলে। বাবা ফজলে হক তার বিছানায় মশারি টাংঙ্গীয়ে দিতে যান। এসময় কোন কিছু বুঝে উঠার আগেই ঘরের ভেতরে থাকা দেশিয় অস্ত্র দিয়ে শরিররে বিভিন্ন জায়গায় আঘাত করে। পরে রক্তাত্ত্ব অবস্থায় মাটিতে লুটিয়ে পরে বাবা ফজলে হক। বাবা নিহত হয়েছে নিশ্চিত হয়ে ছেলে গোলাম আজম নিজেই ছুটে যান সদর থানায়। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে খুনের…
গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার তাঁতইর বাখরপুর কওমী হাফেজিয়া সালাফিয়্যাহ মাদ্রাসায় হিফয সমাপ্তকারী প্রথম ছাত্রকে পাগড়ি প্রদান ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জবই হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহদল পাড়া বেগম হালিমা শিশু সদন নূরানী হাফেজিয়া ক্কওমী মাদরাসার প্রধান হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন,শিরন্টি ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন,আলহাজ্ব মাওলানা নোমান আলী,তাঁতইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান…
লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ সভা হয় । উপজেলা নির্বহিী অফিসার শাহরিয়ার নজিরের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ জাহাঙ্গীর আলম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক প্রফুল্ল চন্দ্র শীল, জেলা পরিষদের সাবেক সদস্য সেতেরা হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা জামে মসজিদের ইমাম আব্দুন নুর, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম প্রমূখ। সভায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম,…
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে জনগুরুত্বপূর্ন চলাচলের একটি গ্রামীণ জনপদের পাকা রাস্তায় ইউড্রেন এর একাংশ ভেঙ্গে ফুটো হয়ে মারাত্নক ঝুঁকির মধ্যে থাকলেও যেন দেখার কেউ নেই। সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর মোড়ের অদুরে মেইন রাস্তার হঠাৎপাড়া মোড় হতে এলজিইডির গ্রামীণ একটি পার্শ্ব রাস্তা বড়ডাঙ্গা গ্রাম হয়ে পূর্বে বাহাপুর মোড়ে সাপাহার-তিলনা পাকা রাস্তায় মিলিত হয়েছে। বেশ কিছু দিন ধরে রাস্তার মধ্যে বড়ডাঙ্গা গ্রামের পূর্ব মাথায় একটি ইউড্রেনের একাংশ ভেঙ্গে ফুটো হয়ে গেলেও যেন দেখার কেউ নেই অবস্থায় পড়ে রয়েছে। রাস্তাটি বিভিন্ন গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়ায় চলাচলে অনেক গুরুত্ব বহন করে। প্রতিনিয়ত অন্তত: ৫০টি গ্রামের অসংখ্য মানুষ চলাচল করে এই রাস্তা…
লিমন সরকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৭০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল সহ জাহানারা বেগম(৫২)নামে এক আটক করেছে ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানানসোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের শীতলপুর গ্রামের এন্তাজুল হকের বাসায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির ৩০ হাজার টাকা সহ জাহানারা বেগমকে আটক করা হয় । টের পেয়ে তার স্বামী মাদক ব্যবসায়ী এন্তাজুল হক পালিয়ে যায়। এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান মাদক বিরোধী আইনে থানায় একটি মামলা হয়েছে আসামি থানায় আছে।
শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে ‘আমাদের পর্দায়, আমাদের ছবি’ শিরোনামে শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোস্তাফা কামাল এবং ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মেন্টর অধ্যাপক জুনায়েদ হালিম। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি মোঃ আরাফাত আমন বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এতোগুলো সিনেমা আন্তর্জাতিক প্রদর্শনীতে গিয়েছে যা আমাদের জন্য গর্বের। শিক্ষার্থীদের আরও অনুপ্রেরণা দিতেই আমাদের এই আয়োজন।” সাধারণ সম্পাদক নিলয় দেব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০০৯ সাল থেকে…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ব্যাংক কর্মকর্তা রণজিৎ পাল হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদাৎ হোসেন প্রামাণিক এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন পাল মৌলভীবাজার সদর উপজেলার মনোহর কোণা গ্রামের মৃত রবীন্দ্র কুমার পাল ওরফে রবি পালের ছেলে। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- একই গ্রামের যোগেন্দ্র পালের ছেলে বিমল পাল, মৃত রবীন্দ্র কুমার পালের ছেলে উত্তম পাল, অনিল চন্দ্র পালের ছেলে আশীষ পাল, মৃত তারণ পালের ছেলে চিত্তরঞ্জন পাল ওরফে চিত্ত পাল। পাশাপাশি দণ্ডিতদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে জরিমানা অনাদায়ীদের…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় অটোরিক্সা চুরির চেষ্টায় জড়িত সন্দেহে গণপিটুনিতে আহত অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩৫) মারা যাওয়ার খবর পাওয়া গেছে। গত রোববার রাত ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। শনিবার উপজেলার ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে রোববার (৫ ফেব্রুয়ারি) কুলাউড়া থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক এক ইউপি সদস্যসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ মামলার এজাহার ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে ভবানীপুর গ্রামের বাসিন্দা স্থানীয় ভাটেরা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প এর আওতায় তিনদিন ব্যাপী কৃষিমেলা শুরু হয়েছে। আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান। তিনি মেলার সফলতা কামনা করে আধুনিক প্রযুক্তিতে কৃষি চাষ করে অধিক ফসল উৎপাদনের জন্য কৃষকদের আহ্বান জানান। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন ও র্যালিতে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক সামছুদ্দিন…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মাস্টার প্যারেড কল্যাণ সভা এবং মাসিক অপরাধ সভা শ্রেষ্ঠ থানা ও অফিসারদের সম্মাননা প্রদান করা হয়। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপাঙ্কর ঘোষের পরিচালনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে প্যারেড পরিদর্শন করেন ও অভিবাদন গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। প্যারেড পরিদর্শন শেষে তিনি জেলা পুলিশের সদস্যদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সকাল ১১ টার দিকে পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ…

