গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার তাঁতইর বাখরপুর কওমী হাফেজিয়া সালাফিয়্যাহ মাদ্রাসায় হিফয সমাপ্তকারী প্রথম ছাত্রকে পাগড়ি প্রদান ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জবই হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহদল পাড়া বেগম হালিমা শিশু সদন নূরানী হাফেজিয়া ক্কওমী মাদরাসার প্রধান হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন,শিরন্টি ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন,আলহাজ্ব মাওলানা নোমান আলী,তাঁতইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারী মাওলানা এরতাজ আলী,কোষাধ্যক্ষ তোজাম্মেল হক,পাগড়ি প্রাপ্ত হাফেজ আহমেদুল্লাহ সূফীর পিতা আব্দুল আলিম সহ সকল অবিভাবকগণ। উক্ত মাদ্রাসা থেকে হিফয সমাপ্তকারী প্রথম শিক্ষার্থী হাফেজ আহমেদুল্লাহ সূফীর ভবিষ্যৎ সফলতা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
ব্রেকিং নিউজ
- ‘আপা আসবে দেশ হাসবে’ স্লোগানে আগুন: সাবেক এমপিসহ ১২১ জনের নামে মামলা
- কলমাকান্দায় জমজমাট ফুটবল ফাইনাল: চ্যাম্পিয়ন কান্দাপাড়া ব্ল্যাক টাইগার
- নেত্রকোনায় বিতর্কিত ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবিতে মানববন্ধন
- কেন্দুয়ায় সিএনজিতে অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২
- ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত
- প্যাকিং মেশিনের ঘোষণায় সিগারেট তৈরির মেশিন আমদানি
- আইডিয়াল স্কুলের আড়ালে নিয়মবহির্ভূত মাদ্রাসা পরিচালনার অভিযোগ
- রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের জোরালো ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর


