Author: Saizul Amin

মো: হাবিবুর রহমান, স্টাফ রিপোর্টার: নড়াইলের কালিয়া থানাধীন সমেরুখোলা এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। ২৫ জুন রাত্রি সাড়ে ১২ টার দিকে মো: শামীম শেখ (৩০) নামে ওই যুবক কে ৪৪০ (গ্রাম) গাঁজাসহ আটক করা হয়। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে নড়াইলের কালিয়া থানাধীন সমেরুখোলা গ্রামে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো: শামীম শেখ (৩০) কে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহোযোগিতায় ৪৪০(গ্রাম) গাঁজাসহ আটক করতে সক্ষম হন। আটককৃত আসামী মো: শামীম শেখ (৩০) কালিয়া থানাধীন সমেরুখোলা…

Read More

মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদরের পলাশ বাড়ী গ্রামে নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে গাজীপুর জেলার কামারজুরী এলাকার মৃত ফজলুল হকের পুত্র ২ সন্তানের জনক আব্দুল আলীম গত ১৪-১৫ মাস পূর্ব থেকে সদরের গোকুল ইউনিয়নের পলাশবাড়ী স্কুল পাড়ার রফিকুল ইসলামের জনৈক কলেজ পড়ুয়া মেয়ে (১৭) এর সাথে পুলিশের এএসপি পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরই সুবাদে সে গত ১৮/৬/২১ ইং তারিখে রফিকুলের মেয়েকে বিবাহ করার জন্য পলাশবাড়ী এসে তিন লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশত টাকা মহরনা করে রেজিঃ করে বিবাহ করে ঘর সংসার করতে থাকে। গোকুল ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত কাজী রানার কেরানী জামাল কাজী ছেলের নিকট থেকে জাতীয় পরিচয় পত্র…

Read More

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সম্প্রতি ময়মনসিংহ শহরের কয়েকটি এলাকায় লকডাউন ঘোষনার পরিপ্রেক্ষিতে, ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চলমান সব ধরণের আভ্যন্তরীন পরীক্ষা বন্ধ করে দেয়া হয় । এ নিয়ে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে । বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে শিক্ষার্থীরা । গত ২৪ জুন জেলা প্রশাসন কর্তৃক ময়মনসিংহ শহরের ১১ এলাকায় লকডাউন ঘোষনা করে । এর পরপরই সব ধরণের আভ্যন্তরীন পরীক্ষা আগামী ০১.০৭.২০২১ পর্যন্ত বন্ধ করে একটি প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় । গতকাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত…

Read More

মুক্তিযোদ্ধাদের নামের সমন্বিত তালিকা (চতুর্থ পর্ব) প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে আট বিভাগের ৫৫ উপজেলার দুই হাজার ৯৭৩ জন মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.molwa.gov.bd পাওয়া যাবে। প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের ৯৩৮ জন, চট্টগ্রাম বিভাগের ১৭৭ জন, বরিশাল বিভাগের ১৬৭ জন, খুলনা বিভাগের ৫৬২ জন, ময়মনসিংহ বিভাগের ২০২ জন, রাজশাহী বিভাগের ৭৭৮ জন, রংপুর বিভাগের ৫৮ জন ও সিলেট বিভাগের ৯১ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। এর আগে গত ২৫ মার্চ প্রথম ধাপে এক লাখ…

Read More

বাংলাদেশের শিক্ষাখাত আরও শক্তিশালী করতে ৪২৩ কোটি টাকা (৪২ মিলিয়ন ইউরো) সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সরকারের কাছে এ সহায়তা হস্তান্তর করেছে ইইউ। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে  ঢাকার ইইউ অফিস। ইউরোপীয় ইউনিয়নের ‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২১’ এর কর্মসূচির আওতায় এ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। বাংলাদেশের শিক্ষাখাত শক্তিশালী, প্রাথমিক ও কারিগরি শিক্ষা উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে। ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনসে তিরিঙ্ক বলেছেন, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূলে রয়েছে শিক্ষা। সবার জন্য সমানভাবে প্রাথমিক, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার ওপর নির্ভর করছে বাংলাদেশের জনসংখ্যার ভবিষ্যতের চাকরির বাজার ও কর্মসংস্থান। সে কারণে এ খাতে সহযোগিতায় রয়েছে ইইউ। তিনি আরও বলেন,…

Read More

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আমরা কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ অ্যাকটিভ কনসিডারেশনে (সক্রিয় বিবেচনা) নেবো। এটি কমানোর জন্য যেটি করা প্রয়োজন হবে আমরা সেটি করবো। তিনি আজ গণমাধ্যমকে এ কথা জানান। ফরহাদ হোসেন বলেন, আমরা বিভিন্নভাবে সংক্রমণ কমানোর চেষ্টা করছি। স্থানীয়ভাবে বিধি-নিষেধ দিয়ে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি। পরিস্থিতি বিবেচনা করে যেটা প্রয়োজন হবে সেটাই আমরা করবো। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, যেহেতু সংক্রমণটা ঊর্ধ্বমুখী, দৈনিক সংক্রমণ ছয় হাজার ছাড়িয়ে গেছে। সরকার পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে যেটি উপযুক্ত হবে, সেই সিদ্ধান্তই আমরা নেবো। পরিস্থিতি বিবেচনা করে যে কোনো সময় আমরা যে কোনো…

Read More

করোনা ভাইরাসের  সম্ভাব্য বিপর্যয় এড়াতে সারাদেশে ১৪ দিনের শাটডাউন দেয়ার পরামর্শ দিয়েছে করোনা ভাইরাস সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটির ৩৮ তম সভা  থেকে এই পরামর্শ দেয়া হয়। বৃহস্পতিবার কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে কোভিড-১৯ রোগের বিশেষ ডেল্টা ধরনের সামাজিক সংক্রমণ চিহ্নিত হয়েছে। ইতোমধ্যে এর প্রকোপ অনেক বেড়েছে। এ প্রজাতির জীবাণুর সংক্রমণ ক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে সারাদেশেই উচ্চ সংক্রমণ, পঞ্চাশোর্ধ্ব জেলায় অতি উচ্চ সংক্রমণ লক্ষ্য করা গেছে। এটি প্রতিরোধ খণ্ড খণ্ডভাবে নেয়া কর্মসূচির উপযোগিতা প্রশ্নবিদ্ধ হয়েছে। অন্যান্য দেশ, বিশেষত পার্শ্ববর্তী দেশ ভারতের অভিজ্ঞতা হলো, কঠোর ব্যবস্থা ছাড়া এর বিস্তৃতি প্রতিরোধ…

Read More

“কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে আগামী ০১ জুলাই পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত ।” মোঃ আরাফাত রহমান : জাককানইবি প্রতিনিধি: ময়মনসিংহ শহরে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধিতে শহরের বিভিন্ন স্থানে আংশিক লকডাউন ঘোষনা করার পরিপ্রেক্ষিতে চলমান সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষনা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় । আগামী ২৫ জুন থেকে ০১ জুলাই ২০২১ পর্যন্ত সকল ধরণের আভ্যন্তরীন পরীক্ষা বন্ধ থাকবে । আজ ২৪ জুন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় “বর্তমান কোভিড ১৯ এর কারণে জেলা প্রশাসন , ময়মনসিংহ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা আগামী…

Read More

জম্মু ও কাশ্মীরে নির্বাচনের পথে প্রথম পদক্ষেপ নিল মোদি সরকার। জম্মু ও কাশ্মীরের নেতাদের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সেই বৈঠকে প্রধানমন্ত্রী ডিলিমিটেশন বা নির্বাচন কেন্দ্রের পুনর্বিন্যাস নিয়ে কথা বলতে পারেন। বিধানসভা নির্বাচনের জন্য এই পুনর্বিন্যাস জরুরি বলে কেন্দ্রীয় সরকারের দবি। তবে কংগ্রেসসহ বেশ কয়েকটি দলের দাবি, জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। ২০১৮ সালের জুন মাসে জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় শাসন চালু হয়। তার পরের বছর অর্থাৎ, ২০১৯-এ ৩৭০ ধারা বিলোপ করা হয়। জম্মু ও কাশ্মীরকে ভেঙে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। জম্মু ও কাশ্মীরে প্রচুর সেনা ও আধা সেনা…

Read More

নব-নিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেলের র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আজ সকালে গণভবনে নতুন সেনা প্রধানকে এই র‌্যাংক ব্যাজ পরানো হয়। নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান সেনা বাহিনীর নতুন প্রধানকে এ র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস জানান, র‌্যাঙ্ক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নব-নিযুক্ত সেনা প্রধানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সফলতা কামনা করেন। নতুন সেনা প্রধানও প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক…

Read More

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশ-বিদেশে যখন শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সমৃদ্ধির প্রশংসা করা হয়, তখন বিএনপি কষ্ট পায়। বৃহস্পতিবার রাজধানীর সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সত্য লুকানো আর অসত্যের সঙ্গে সখ্য বিএনপির পুরনো অভ্যাস। তিনি বলেন, বিশ্ব অর্থনীতি যখন করোনা অভিঘাত মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে, তখন নতুন করে বেড়েছে দরিদ্র জনগোষ্ঠী, উন্নয়ন উৎপাদনে গতি হয়েছে মন্থর, এমন প্রতিকূলতার মাঝেও শেখ হাসিনা সরকার দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন মানুষের জীবনের সুরক্ষার পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে।

Read More

অপরাধ কমাতে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার দেশের বিভিন্ন রাজ্যের মেয়র এবং অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বন্দুক আইন বদলের পরিকল্পনাও করছেন তিনি। তবে বাইডেনের পরিকল্পনায় খুশি নন রিপাবলিকানরা। বন্দুক আইন নিয়ে বাইডেনের ভাবনার সঙ্গে এখনো সহমত নন তারা। ২০২০ সালের তুলনায় ২০২১ সালের প্রথম কোয়ার্টারে আমেরিকায় খুনের ঘটনা ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। করোনাকালে চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে অপরাধপ্রবণতা। হেট ক্রাইম থেকে শুরু করে খুন, ডাকাতি, ছিনতাই সবই বেড়েছে পাল্লা দিয়ে। এই বিষয়টিকেই কমাতে চাইছেন বাইডেন। কড়া আইন করে অপরাধীদের জেলে ঢোকাতে চাইছেন তিনি। বুধবার মেয়রদের সঙ্গে বৈঠকের পর একটি ভিডিও বার্তা…

Read More

ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব শেষ। ১১ জুন থেকে দারুণ ফুটবলের পসরা সাজিয়ে ইউরোপীয় দলগুলো জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে। ইতোমধ্যে শেষ ষোলোতে যেসব দল মুখোমুখি হবে তার সূচিও নিশ্চিত হয়ে গেছে। শেষ-১৬ এর ম্যাচগুলো- ওয়েলস বনাম ডেনমার্ক, ২৬ জুন রাত ১০টা ইতালি বনাম অস্ট্রিয়া, ২৭ জুন রাত ১টা নেদারল্যান্ডস বনাম চেক রিপাবলিক, ২৭ জুন, রাত ১০টা বেলজিয়াম বনাম পর্তুগাল, ২৮ জুন, রাত ১টা ক্রোয়েশিয়া বনাম স্পেন, ২৮ জুন, রাত ১০টা ফ্রান্স বনাম সুইজারল্যান্ড, ২৯ জুন, রাত ১টা ইংল্যান্ড বনাম জার্মানি, ২৯ জুন, রাত ১০ টা সুইডেন বনাম ইউক্রেন, ৩০ জুন, রাত ১টা (তারিখ ও সময় আন্তর্জাতিক সময় অনুযায়ী) যে ম্যাচে…

Read More

ইভ্যালিসহ ই-কমার্স প্রতিষ্ঠানগুলো এখন থেকে ক্রেতাদের কাছে পণ্য ডেলিভারির পরই টাকা পাবে। বাংলাদেশ ব্যাংক তাদের এসব লেনদেন নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডাব্লিউটিও সেল) হাফিজুর রহমান। বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে ‘ডিজিটাল কমার্স পরিচালনা’ বিষয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, ‘শিগগিরই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটি এসওপি সার্ভিস ডেভেলপ করা হবে। যাতে পণ্য ডেলিভারির আগে পেমেন্ট নেয়া না হয়। ব্যাংক বা ক্রেডিট কার্ড যাদের আছে, তারা পেমেন্ট কন্ট্রোল করবে।’ অতিরিক্ত সচিব হাফিজুর রহমান বলেন, ‘পেমেন্ট দেয়ার পর পণ্য ডেলিভারি হলে তারা যদি মেসেজ পায়, তারপর সেই পেমেন্ট কনফার্ম করবে। এটাই…

Read More

দক্ষিণ আফ্রিকায় এক নারীর ১০ সন্তান জন্ম দেয়ার যে দাবি তিনি করেছিলেন সেটি আসলে মিথ্যা। দেশটির সরকারি এক তদন্তে দেখা গেছে দাবি করা গৌতেং প্রদেশের কোনো হাসপাতালে ডেকুপ্লেটস জন্মগ্রহণের রেকর্ড নেই। একসঙ্গে দশটি শিশু জন্ম দেয়াকে ডেকুপ্লেটস বলা হয়। মেডিকেল পরীক্ষায় দেখা গেছে যে, গোসিয়াম সিথোল নামের ওই নারী সম্প্রতি গর্ভবতীও হননি। এ খবর দিয়েছে বিবিসি। খবরে জানানো হয়, ৩৭ বছর বয়সী এই নারীকে মানসিক স্বাস্থ্য আইনের অধীনে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। এমন একটি বানোয়াট ঘটনা উপস্থাপনের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সরকার। ইন্ডিপেন্ডেন্ট অনলাইন মিডিয়া গ্রুপের প্রিটোরিয়া নিউজ প্রথমে এ সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশ করে। তারা রিপোর্টের তথ্যের ব্যাপারে অটল…

Read More

একদিনে ফের শনাক্ত ৬ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৮৬৮ জনে। নতুন শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জন। ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৩০ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৯৪ হাজার ৭৮৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ৫৫৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৯৯৪টি নমুনা সংগ্রহ এবং ৩০ হাজার ৩৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬৪ লাখ ৩৫ হাজার…

Read More

পার্লামেন্টে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সংখ্যালঘু সরকার প্রস্তাবিত বাজেট প্রশ্নে দেয়া বুধবারের অনাস্থা ভোটে পার পেয়ে গেলেন। এর মধ্যদিয়ে এই গ্রীষ্মের সম্ভাব্য আগাম নির্বাচন এড়ালেন  তিনি। খবর এএফপি’র। জানা গেছে, দেশটির হাউস অব কমন্সে বাজেট অনুমোদনের পক্ষে ২১১ এবং বিপক্ষে ১২১ ভোট পড়ে। গত এপ্রিলে এ বাজেটের প্রস্তাব দেয়া হয়। বাজেটটির আওতায় তিন বছরের বেশি সময়ে ১০১.৪ বিলিয়ন কানাডিয়ান ডলার (৬৯ বিলিয়ন ইউরো) ব্যয় করার মেগা পরিকল্পনা হাতে নেয়া হয়। ট্রুডোর বিপক্ষে ভোট দেয় রক্ষণশীল বিরোধী দল। নিম্ন কক্ষের অপর তিনটি ছোট ব্লকের সমর্থনের সুবাদে এ যাত্রায় রক্ষা পেলেন তিনি। গত এপ্রিলে শুরু হওয়া ২০২১-২০২২ সালের বাজেটের এখন অবশ্যই সিনেটের…

Read More

কাঠ পাচারের অভিযোগে ব্রাজিলের বিতর্কিত পরিবেশমন্ত্রী রিকার্ডো সলাস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পাচার অভিযোগ বিষয়ে সুপ্রিম কোর্ট তদন্তের নির্দেশ দেয়ার মাত্র এক মাস পর গতকাল বুধবার তিনি তার পদ থেকে সরে দাঁড়ালেন। খবর এএফপি’র। এক সংবাদ সম্মেলনে ব্রাসিলিয়ায় প্রেসিডেন্টের প্রাসাদে ৪৬ বছর বয়সী সলাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্টের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। তিনি এ পদত্যাগপত্র গ্রহণ করেছেন।’ কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সরকারের অত্যান্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের অন্যতম সলাস ২০১৯ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকেই আমাজন রেইনফরেস্টে বনভূমি নিধনে উৎসাহদানের দায়িত্ব পালন এবং পরিবেশ রক্ষা কর্মসূচির ব্যাপক কাটছাট করেন। সুপ্রিম কোর্ট এসব অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেয়ায়…

Read More

ভারতের মহামারী করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে প্রায় ৪ লাখের মতো মানুষ। সুস্থ হয়েছেন ২ কোটি ৯০ লাখের মতো মানুষ। তবে সুস্থ হওয়া সবাই স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। তাদের অনেককেই ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে। ব্ল্যাক ফাঙ্গাসের কারণে চোখের দৃষ্টিশক্তি ঘোলা হয়ে যায়, চোখের পাতা নিচের দিকে ঝুঁকে পড়া বা নাক দিয়ে তরল নিঃসরণ হয়। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, এরইমধ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে ভারতে ২১০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩০ হাজারের বেশি। ওয়াশিংটন পোস্ট দীর্ঘ এক প্রতিবেদনে জানিয়েছে, ডায়াবেটিস আছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল- এমন ব্যক্তিরা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার সর্বোচ্চ ঝুঁকিতে থাকেন।…

Read More

নিজের অস্ত্রে আর হয়তো শান দেওয়ার ক্ষমতা নেই সার্স-কভ-২ ভাইরাসের। মানবদেহের প্রতিরোধ ব্যবস্থাকে ধোঁকা দিতে নিজের অস্ত্রকে বারবার আরও বেশি ধারালো করে তুলেছে সার্স-কভ-২। ফলে গত দেড় বছরে ভাইরাসের আলফা, বিটা, গামা ও ডেল্টা রূপের হদিস মিলেছে। কিন্তু ডেল্টার পর অন্তত সার্স-কভ-২ ভাইরাসের এমন আর কোনও রূপের আবির্ভূত হওয়ার আশঙ্কা নেই। কারণ, ডেল্টা রূপের অস্ত্রের ধার শীর্ষ বিন্দুতে পৌঁছে গিয়েছে বলেই মনে করছেন গবেষকরা। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘ন্যাচার’-এ। গবেষকরা কিছুটা রসিকতার সুরেই বলেছেন, “এরপর ধার দিতে গেলে ভাইরাসের তলোয়ারটাই ভেঙে যাবে!” বর্তমানে ভারতে যে ডেল্টা প্লাস রূপের সংক্রমণ দেখা যাচ্ছে, এটা আসলে ডেল্টা পরিবারেরই সদস্য বলে মনে…

Read More