Author: Saizul Amin

কলমাকান্দা, (নেত্রকোণা) প্রতিনিধি – নেত্রকোণার কলমাকান্দায় সুলতান মিয়া (৫৫) নামের এক ব্যক্তির পুকুরে বাল্ব স্থাপন করতে গিয়ে তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৪টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের বাঘবেড় এলাকায় মৃত্যু ঘটে বলে জানায় স্থানীয়রা । নিহত সুলতান মিয়া (৫৫ ) নরসিংদী বাবুরহাট উপজেলার আব্দুল রহিমের ১ম ছেলে। তিনি প্রায় ৩০ বছর ধরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বাঘবের গ্রামের শ্বশুরবাড়ির পাশেই বসবাস করতেন, ও উপজেলা বিভিন্ন বাজারে গিয়ে থান – কাপড় পাইকারি ও খুচরা বিক্রি করতেন । এ ঘটনায় তার স্ত্রী শিরিনা আক্তার আহত হয়েছেন। শিরিনা আক্তার জানান, বাঘবেড় এলাকার তাদের নিজ বাড়ির পুকুরে বাল্ব স্থাপন করতে গিয়ে তার…

Read More

মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে মটর সাইকেল থেকে পড়ে আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ্র মোহন্ত (৭৫) নিহত হয়েছেন। রোববার (২৭ জুন) বিকালে চাঁপাপুর বাজারের অদূরে কড়ই তলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শ্যামল চন্দ্র আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও একই উপজেলার কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, তিনি রোববার (২৭ জুন) বিকাল ৪টার দিকে গ্রামের এক পরিচিত ব্যক্তির মোটরসাইকেল যোগে চাঁপাপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে অসাবধনতাবশত তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার কিছুক্ষন পর তিনি মারা যান। চাঁপাপুর ইউপি সদস্য…

Read More

২০ হাজার বছর আগেও বিশ্বে করোনা মহামারি হয়েছিল। তখন পূর্বএশিয়ায় বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়েছিল এই মহামারি। মহামারিটির তীব্রতা এমন ছিল যে, এটি মানুষের ডিএনএ-র ওপরও প্রভাব ফেলেছিল। এক নতুন গবেষণায় এই তথ্য উঠে এসেছে। সম্প্রতি বৈজ্ঞানিক জার্নাল কারেন্ট বায়োলজিতে প্রকাশিত হয়েছিল এই গবেষণাপত্র। খবর সিএনএন’র। অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গবেষণা করে জানতে পেরেছেন অতীতের মহামারির এই কথা। মানুষের ওপর সেই মহামারির প্রভাব যে কতটা মারাত্মক হয়েছিল তা বোঝার জন্য গবেষকরা বিশ্বের ২৬টি বিভিন্ন জনগোষ্ঠীর প্রায় ২,৫০০ জনের জিনোম নিয়ে গবেষণা করেছিলেন। তাদের বিশ্লেষণে দেখা গেছে, প্রায় ২০ হাজার বছর আগে পূর্বএশিয়ার লোকেরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। করোনাভাইরাসের সঙ্গে মানব জিনোমের প্রথম…

Read More

চরাঞ্চলের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিকল্প পদ্ধতিতে শিক্ষকের বাড়িতে চলছে পাঠদান তাসলিমুল হাসান সিয়াম , গাইবান্ধা প্রতিনিধি: টানা দেড় বছর ধরে বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। কোভিড-১৯ বা করোনা, মহামারী আকার ধারণের পর ২০২০ সালের ১৮ মার্চ থেকে বন্ধ করে দেয়া হয় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক-সহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকায় হুমকিতে শিশু-কিশোরদের লেখা-পড়া। বিদ্যালয়ে কোমলমতি শিশু-কিশোরদের লেখাপড়া বন্ধ থাকায় চিন্তিত অভিবাকরাও। আগামীর প্রজন্ম এসব শিশু-কিশোরদের ভবিষ্যৎ চিন্তা করে লেখাপড়া চালিয়ে নেয়ার চেষ্টা অব্যাহত রেখেছে বেশ কয়েকটি সংস্থা। এমন এক সংস্থা ফ্রেন্ডশিপ। করোনা মহামারীকালে কোমলমতি শিশুদের ভবিষ্যত চিন্তা করে ঝরে পড়া ও বাল্য বিবাহ রোধে বিশেষ…

Read More

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে সতর্ক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যেহেতু করোনায় আবার মানুষ আক্রান্ত হচ্ছে ব্যাপকহারে, মৃতের সংখ্যা বেড়ে গেছে। কাজেই সবাই একটু সাবধানে থাকবেন। নিজেকে নিরাপদে রাখবেন, নিজের পরিবারকে নিরাপদে রাখবেন। স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। নিজেকে সুরক্ষিত রাখবেন। সেটা আমার বিশেষভাবে অনুরোধ। এই অবস্থা আমরা মোকাবিলা করতে পারব। সে বিশ্বাস আমাদের আছে কিন্তু এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই।’ আজ রবিবার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৪ প্রদান উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে এই অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী আব্দুর…

Read More

কোপা আমেরিকার চলতি আসরে দারুণ ফর্মে রয়েছে আর্জেন্টিনা। ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে মেসিরা। এবারের আসরের প্রথম ম্যাচে ড্র করলেও পরের দুইটি ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি। গত দুই বছর ধরে আর্জেন্টিনার এই দুর্দান্ত ফর্ম চলছে। কারণ গত দুই বছরে একটি ম্যাচেও হারেনি লিওনেল মেসিরা। ২০১৯ সালের ৩ জুলাই কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে বির্তকিত হারটিই আর্জেন্টিনার সর্বশেষ পরাজয়। ওই হারের পর থেকে অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। ১৬ ম্যাচ খেলে তারা জিতেছে ৯ টি ম্যাচে, ড্র হয়েছে বাকি ৭টি ম্যাচ। এই সময়ে তারা হারিয়েছে ব্রাজিলকেও। ব্রাজিলকে হারানোর পাশাপাশি হারিয়েছে উরুগুয়ের মতো দলকেও। খেলেছে জার্মানির বিপক্ষেও। তবু অপরাজিত মেসিরা। চলতি…

Read More

বিশ্বকাপ বাছাইয়ের পর কোপা আমেরিকায়ও দুর্দান্ত ছন্দে উড়ছে ব্রাজিল। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হয়ে বসে আছে তারা। রবিবার রাত ৩টায় ইকুয়েডরের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে হারলেও দুশ্চিন্তার কিছু নেই সেলেকাওদের। তবে চার ম্যাচেই জয় নিয়ে ফুল মার্কস পেতে চান নেইমার-কাসেমিরোরা। কিন্তু সেই ম্যাচের আগেই একটা দুঃসংবাদ ভেসে এলো ব্রাজিল শিবিরে। চোটে পড়ে ছিটকে গেছেন দলের অভিজ্ঞ সেন্টারব্যাক ফেলিপে মন্তেইরো। প্রথমে চোটকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখেননি ফেলিপে ও ব্রাজিল দলের মেডিকেল টিম। পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বোঝা যায় চোটটি বেশ গভীর। সূত্র: সিএফবি ফুটবল

Read More

বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ-বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার বিভিন্ন বিভাগের কর্মসম্পাদন চুক্তি শেষে সচিবালয়ে তিনি এ কথা জানান।

Read More

মো: হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া থানাধীন পেড়লী এলাকায় অভিযান চালিয়ে ২৯ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মো: নয়ন শেখ (২৫) নামে এক যুবক কে ২৯ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গোয়েন্দা সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়োলী গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো: নয়ন শেখ (২৫) নামে ওই যুবক কে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় ২৯ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। আটককৃত মো: নয়ন শেখ (২৫) কালিয়া উপজেলার পেড়োলী…

Read More

রাজধানীর তেজগাঁও এলাকায় গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে এলএসডি মাদক উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সদর দপ্তরের খুদে বার্তায় তথ্য জানিয়ে বলা হয়, বেলা দুইটার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

Read More

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার রাজ্যের একটি রেস্তোরাঁয় এক গ্রাহক অর্ডার করেছিলেন কয়েকটি চিলি হটডগ, ফ্রায়েড পিকল চিপস ও পানীয়। যার বিল আসে ৩৭.৯৩ ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ৩,২১৪ টাকা)। ওই গ্রাহক এই বিল পরিশোধের সময় যা করলেন, তাতে সবাই অবাক হন। তিনি বকশিশ দেন ১৬ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ ৫৫ হাজার ৮৪০ টাকা। সম্প্রতি ওই গ্রাহকের এমন উদারতায় অভিভূত স্টাম্বল ইন বার অ্যান্ড গ্রিল- নামক ওই রেস্তোরাঁর মালিক মাইক জেরেল্লা। তিনি স্থানীয় টিভি চ্যানেলকে বলেন, মোট বিল এসেছিল ৩৭.৯৩ ডলার। তিনি ক্রেডিট কার্ডে বিল দিয়েছিলেন। প্রথমে আমরা বিষয়টি লক্ষ্যও করিনি। কিন্তু বিল দেওয়ার সময়, তিনি তিনবার বললেন-…

Read More

বিশ্বজুড়ে নতুন করে হুঙ্কার দিচ্ছে করোনাভাইরাস। এমন পরিস্থিতিতে আবারও করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে ইন্দোনেশিয়ায়। শনিবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। সংক্রমণ বাড়ায় রাজধানী জাকার্তা ও অন্যান্য শহরগুলোর ৭৫ শতাংশের বেশি হাসপাতাল রোগীতে পূর্ণ হয়ে গেছে। এ ব্যাপারে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে, জাকার্তার হাসপাতালগুলোতে রোগীদের জায়গা দেওয়ার জন্য পৃথক তাবুর ব্যবস্থা করা হয়েছে। নর্থ সুমাত্রা প্রদেশের কোভিড টাস্কফোর্সের সদস্য ড. ইঙ্কে নদিয়া ডি লুবিস জানিয়েছেন, গত ছয় মাসে ১ হাজার ৮০০ শিশু করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের এক তৃতীয়াংশের বেশি প্রাথমিক স্কুলের শিক্ষার্থী এবং এক চতুর্থাংশ হাই স্কুলের শিক্ষার্থী।…

Read More

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট (ডেল্টা ভ্যারিয়েন্ট)। দক্ষিণ আফ্রিকায় ব্যাপক সংক্রমণ ঘটাচ্ছে ডেল্টা। দেশটিতে এখন মহামারির তৃতীয় ঢেউ চলছে বলে শনিবার জানিয়েছেন বিশেষজ্ঞরা। আফ্রিকায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা দক্ষিণ আফ্রিকায়। পুরো অঞ্চলের এক তৃতীয়াংশ সংক্রমণ ও ৪০ শতাংশের মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকায়। এরপরও দেশটিতে করোনার টিকাদানের গতি খুবই ধীর। ছয় কোটি বাসিন্দার মধ্যে মাত্র ২৭ লাখকে এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দ্বিতীয় দফায় বেটা ভ্যারিয়েন্ট সংক্রমণ ঘটিয়েছিল। তবে এই দফায় ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ ঘটানোর শীর্ষে রয়েছে। ইউনিভার্সিটি অব কাওয়াজুলু-নাটালের অধ্যাপক টুলিও ডি অলিভিয়েরা বলেন, ‘একটি নতুন ভ্যারিয়েন্ট কেবল বিস্তারই শুরু করেনি, এটি দক্ষিণ আফ্রিকায়…

Read More

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে দেশে সোমবার থেকে বুধবার পর্যন্ত সীমিত পরিসরে লকডাউন থাকবে। আর বৃহস্পতিবার (১ জুলাই) থেকে ৭ দিনের জন্য ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হবে। কাল থেকে শুরু হতে যাওয়া সীমিত পরিসরের লকডাউনে আর্থিক সব প্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানা গেছে। তবে বন্ধ হয়ে যেতে পারে গণপরিবহন। তবে বিষয়টি নিয়ে আজ সুনির্দিষ্ট করে জানাবে সরকার। গতকাল শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে ‘সর্বাত্মক লকডাউন’র সিদ্ধান্ত হয়। সভা সূত্রে জানা যায়, লকডাউনে শিল্প কলকারখানা লকডাউনের আওতার বাইরেই থাকতে পারে। এই সময়ে রফতানিমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে ব্যাংকিং সেবা খোলা রাখা হতে পারে। আর সোমবার থেকেই গণপরিবহন বন্ধ হয়ে…

Read More

করোনার (কোভিড-১৯) বিস্তার রোধে বাংলাদেশসহ ১৪ দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। দেশটির জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়েছে। এর আগে ৭ জুলাই পর্যন্ত আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এই মেয়াদ বাড়ানো হলো। নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য দেশগুলো হলো ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, লাইবেরিয়া, নামিবিয়া, সিয়েরালিওন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা, জাম্বিয়া ও ভিয়েতনাম। সূত্র: খালিজ টাইমস 

Read More

চট্টগ্রামের পটিয়ায় নির্মাণাধীন শিকলবাহা কালারপোল সেতুর তিনটি গার্ডার ধসে পড়েছে। এ ঘটনায় দুই শ্রমিক আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পিলারের ওপর গার্ডারগুলো স্থাপনের সময় ক্রেনের তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নির্মাণকাজে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দুই দফা মেয়াদ বাড়ানোর পরও ১৩ বছরে সেতুর কাজ শেষ হয়নি। নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনার কারণেই এখন গার্ডারধসের ঘটনা ঘটল। ঘটনার পর থেকে তিনজন শ্রমিকের খোঁজ নেই বলেও শোনা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরীর স্বজনদের উৎপাতে অতিষ্ঠ হয়ে কাজ ফেলে চলে গিয়েছিল রানা বিল্ডার্স ও হাসান বিল্ডার্স নামের দুই ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে সেতু নির্মাণের…

Read More

পটুয়াখালীর বাউফলে প্রেমের সালিশ করতে গিয়ে কিশোরী মেয়েকে দেখে পছন্দ হওয়ার পর বিয়ে করা ৬০ বছর বয়সী সেই চেয়ারম্যানকে তালাক দিল কিশোরী নসিমন বেগম। শনিবার সন্ধ্যায় তালাক সম্পন্ন হয় বলে মেয়ের বাবা নজরুল ইসলাম জানিয়েছেন। তিনি জানান, মেয়ে এখন আমার বাড়িতেই আছে। এর আগে গত শুক্রবার দুপুরে কনকদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিন হাওলাদার পাঁচ লাখ টাকা দেনমোহরে ওই কিশোরীকে বিয়ে করেছিলেন। জানা যায়, কনকদিয়া ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে নসিমনের সঙ্গে একই ইউনিয়নের নারায়ণপাশা গ্রামের রমজান নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। গত বৃহস্পতিবার রাতে তারা দুজন পালিয়ে যায়। বিষয়টি কিশোরীর বাবা কনকদিয়ার ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারকে জানান। এরপরে চেয়ারম্যান শাহিন…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি : সুৃনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর কালামের বিরুদ্ধে জাল জালিয়াতিসহ অভিযোগ উঠেছ। অভিযোগে উল্লেখ করা হয় ২০২০-২১ অর্থবছরে অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচীর কাজে অনিয়ম ও র্দূনীতি করে টাকা আত্মসাত করেছেন। এইসব অনিয়মের প্রতিবাদে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ছালেক উদ্দিন ও পরিষদের ৯জন ইউপি সদস্যর অনাস্থা জানিয়ে অপসারনের দাবীতে ৬জুন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের নিকট আলাদা আলাদা লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়াও পরিষদের ৯জন ইউপি সদস্যরা চলতি বছরের গত ৯জুন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এবং তার অপসারনের দাবি জানিয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট আরেকটি লিখিত অভিযোগ…

Read More

দেশে গত ২৪  ঘণ্টায় করোনায় আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৫৩ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৩৪ জন।  মোট শনাক্ত ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৯৫ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ৮৫৪ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৫৫৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৮৪৪টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ২৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬৪ লাখ ৮২হাজার ৩৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক …

Read More

টাইগারদের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে। পাশাপাশি ব্যাটিং কোচ হিসেবে নেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক বাঁহাতি ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্সকে। শনিবার দুপুরের পর এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৯ সালে স্পিন বোলিং কোচ পদে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু কিউই স্পিনার খণ্ডকালীন দায়িত্বই পালন করেছেন। তার সঙ্গে চুক্তিই ছিল, তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে ১০০ দিন কাজ করবেন। কাজের হিসাবে তার বেতনও ছিল অনেক বেশি। কিন্তু ভেট্টোরিকে খুব একটা পায়নি বাংলাদেশের ক্রিকেট। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছিল এর পেছনে বড়…

Read More