Author: Saizul Amin

বাংলাদেশের টিকা উৎপাদন কারখানা গোপালগঞ্জে করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। শনিবার মানিকগঞ্জে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, লকডাউন নয়, ভ্যাকসিন নির্ভরশীল হতে চায় বাংলাদেশ। আগামী কয়েক দিনের মধ্যেই চীনের ভ্যাকসিনও চলে আসবে এবং ভ্যাকসিন কার্যক্রম বৃদ্ধি পাবে। এর মধ্যে লকডাউন কার্যকর হলে এবং সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললে খুব দ্রুতই করেনাভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে।

Read More

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হবে না। কারণ বিএনপির তো আসার ইচ্ছে নেই। বিএনপিকে তো ক্ষমতায় আসতে হবে। আগ্রহ থাকতে হবে। আজকে বিএনপি পরিচালিত হচ্ছে ওহি দিয়া। সেই ওহি লন্ডন থেকে ভেসে আসছে। আজ শনিবার দুপুরে শিক্ষায় প্রত্যাশা ও প্রাপ্তি করোনাকালীন শিক্ষা বাজেট ২০২১-২০২২ নিয়ে বৈঠকে তিনি একথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়ার চেহারার দিকে লক্ষ করে দেখেছেন? তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিএনপির লোকেরা সেটাও উপলব্ধি করে না। তারা যেভাবে তাকে জীবিত থাকতে মৃত্যুর দিকে ঠেলে দিতে শুরু করেছে সেটা হয়তো বিএনপি লোকেরা উপলব্ধি করে না।…

Read More

অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি পিনাকা রকেটের সফল উৎক্ষেপণ করলো ভারত। শুক্রবার ওড়িশা রাজ্যের চাঁদিপুর থেকে পিনাকা রকেটের সফল উৎক্ষেপণ করে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই রকেট তৈরি হয়েছে। আর কিছু প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এই রকেট তুলে দেওয়া হবে দেশটির সেনাবাহিনীর হাতে। এদিন, একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ব্যবহার করে এই রকেটটির উৎক্ষেপণ করা হয়। কম সময়ের মধ্যে মোট ২৫টি পিনাকা রকেট ছোড়া হয়। প্রতিটি রকেট আকাশের বুক চিড়ে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করেছে। ডিআরডিও জানিয়েছে, ৪৫ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম পিনাকা রকেট। রকেটের এই নতুন অত্যাধুনিক সংস্করণটি তৈরি করতে ডিআরডিওকে সাহায্য করে অর্নামেন্ট রিসার্চ…

Read More

‘কঠোর লকডাউন’র ঘোষণা করায় রাজধানী ছাড়ছেন মানুষ। শনিবার সকাল থেকেই ঢাকার প্রবেশমুখে মানুষের ঢল নামে। এদিকে, বাস বন্ধ থাকায় কয়েক ধাপে ভেঙে ভেঙে কয়েকগুণ ভাড়া বেশি দিয়ে গন্তব্যে ছুটছেন সাধারণ মানুষ। প্রতিটি গাড়িকেই পুলিশের তল্লাশি চৌকি পার হতে হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়িকেই ঢাকায় ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতেও ঠেকানো সম্ভব হচ্ছে না মানুষের ঢলকে। সকালে ঢাকায় প্রবেশ ও বাহিরের অন্যতম সড়ক গাবতলী এলাকা, ঢাকা-মাওয়া রোড, ঢাকা-চট্টগ্রাম রোড। সবকিছু উপেক্ষা করেই ছুটছেন নারী-পুরুষেরা। লকডাউন শুরু আগেই রাজধানী ছাড়ছেন তারা। এমন পরিস্থিতিতে যানবাহন না পেয়ে অনেকেই আবার কাভার্ডভ্যান, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ বিভিন্ন বিকল্প বাহনে অনেকগুণ…

Read More

দরিদ্র দেশগুলোতে টিকা সরবরাহ নিশ্চিতে পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বে প্রতিষ্ঠিত বৈশ্বিক জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন গ্যাভির মাধ্যমে বাংলাদেশকে মর্ডানার ২৫ লাখ টিকা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার দুপুরে এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। টুইটে তিনি লিখেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি মার্কিন জনগণ গ্যাভির মাধ্যমে বাংলাদেশকে মর্ডানার ২৫ লাখ ডোজ করোনার টিকা দিচ্ছে। কোভ্যাক্সের সবচেয়ে বড় সরবরাহকারী হিসেবে করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে টিকার সরবরাহ বাড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। প্রসঙ্গত কোভ্যাক্স মাধ্যমে এবং সরাসরি বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্রের বরাদ্দ হওয়া তিন কোটি টিকার তালিকায় রয়েছে বাংলাদেশ। গত ২২ শে জুন হোয়াইট হাউস করোনার টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশসহ…

Read More

মো: হাবিবুর রহমান,  নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলার লোহাগড়া থানাধীন রামপুর নিরিবিলি পিকনিক স্পট এলাকা থেকে ৩৭৬৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশের একটি চৌকস টিম। শনিবার ২৬ জুন ভোর রাতে আসামী মো: ইউনুস আলী মোল্যা (২৮) এবং মো: সেলিম শেখ (৪৫) নামে ওই দুই ব্যক্তি কে ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। আটককৃত মো: ইউনুস আলী মোল্যা (২৮), কক্সবাজার জেলার উখিয়া উপজেলার নলবুনিয়া গ্রামের জাহেত আলম এর ছেলে এবং মো: সেলিম শেখ (৪৫) নড়াইল সদর উপজেলার মহিষাখোলা গ্রামের আলী আহমেদ এর ছেলে। লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার ২৬ জুন ভোর রাতে লোহাগড়া থানার ওসি শেখ…

Read More

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে কখনোই লকডাউন সফল হবে না। কখনই ক্ষুধার্ত মানুষকে ঘরে আটকে রাখা যায় না। ক্ষুধা আর লকডাউন এক সাথে চলে না। আজ শনিবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, এটা মানতেই হবে, করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়লে লকডাউনের বিকল্প নেই। কিন্তু, দেশে কয়েক কোটি খেটে খাওয়া মানুষ, যাদের ঘরে খাবার মজুদ থাকে না। প্রতিদিন আয় করেই, প্রতিদিনের খাবার জোগাড় করতে হয় তাদের। এমন প্রায় প্রতিটি পরিবারে খাবারের সাথে ওষুধ ও কোনো কোনো ক্ষেত্রে শিশু খাদ্য কিনতে হয়। দিতে হয় বাসা…

Read More

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সারাদেশে কঠোর লকডাউন আরোপ করতে যাচ্ছে সরকার। সোমবার থেকে ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হবে বলে ইতোমধ্যে জানানো হয়েছে। আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা। তবে লকডাউনে ব্যাংক বন্ধ না কি খোলা থাকবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। যদিও গতকাল শুক্রবার জানা গিয়েছিল, আজ শনিবার এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে আজ নয়, আগামীকাল রবিবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। তবে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জুন ক্লোজিংয়ের কারণে জাতীয় রাজস্ব বোর্ডের কিছু বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। লকডাউন সংক্রান্ত সরকারের দেওয়া বক্তব্যে জরুরি পরিষেবা ছাড়া…

Read More

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনাভাইরাসের আগ্রাসী রূপ ঠেকাতে কঠোর লকডাউনে নিজেকে সুরক্ষায় সচেতনতার সর্বোচ্চ নজির স্থাপনের আহ্বান জানিয়েছেন। শনিবার (২৬ জুন) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি না মেনে অবাধ চলাচল পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে। প্রশাসন ও পুলিশকে ফাঁকি দেওয়া যায়। কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। তাই স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা আমাদের জীবন থেকে ছিটকে দিতে পারে। সামান্য অবহেলায় জীবন হতে পারে বিপন্ন উল্লেখ করে তিনি মানুষের জীবনের সুরক্ষায় সরকারের নেওয়া সিদ্ধান্ত কঠোরভাবে প্রতিপালনের জন্য সবার প্রতি আহ্বান জানান। প্রসঙ্গত, কোভিড ১৯ সংক্রমণ রোধে আগামী সোমবার থেকে…

Read More

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, করোনাভাইরাসের চলমান পরিস্থিতির মধ্যে যত দ্রুত সম্ভব সরকারের পক্ষ থেকে টিকার ব্যবস্থা করা হচ্ছে। শনিবার (২৬ জুন) দুপুরে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, একটি বিষয়ে আপনারা কনসার্ন, আমি নিজেও কনসার্ন। সেটা হলো আমাদের ভ্যাকসিনেশন, এটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। যত দ্রুত সম্ভব এটা আমাদের করতে হবে এবং সেটা করা হচ্ছে। তিনি বলেন, আমরা সবসময় ভালোটাই প্রত্যাশা করি। এখনও আমাদের সেটাই প্রত্যাশা। আমাদের চলতি অর্থবছরে যে ধরনের প্রজেকশন ছিল, সেগুলো কিন্তু আমরা এচিভ করতে পেরেছি। এটা অবিশ্বাস্য মনে হবে। সবচেয়ে কঠিন খাত হলো রেভিনিউ…

Read More

আগামী সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন ঘোষণার খবরে গ্রামের বাড়ির দিকে ছুটছেন মানুষজন। ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি বিকল্প যানে করে ঢাকা ছাড়ছেন তারা। অনির্দিষ্টকালের লকডাউন ঘোষণায় ঝামেলা এড়াতে আগেভাগেই রাজধানী ছাড়ছেন। ভিড় বেড়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে। আজ সকালে রাজধানীর সায়েদাবাদ, গাবতলী ও মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় এ দৃশ্য দেখা গেছে। আজ সকালে সাইনবোর্ড এলাকায় গিয়ে দেখা যায়, দূরপাল্লার বাস বন্ধ  থাকায় সাইনবোর্ড এলাকায় ভিড় করছেন যাত্রীরা। তারা হন্যে হয়ে ভাড়ায় চালিত প্রাইভেট কার, মাইক্রোবাস খুঁজছেন। চালকরাও ভাড়া হাঁকছেন দ্বিগুণ-তিনগুণ। বাধ্য হয়ে তারা বাড়তি ভাড়া গুণে মাইক্রোবাসে করেই ফিরছেন গ্রামে। সকালে ঘাট এলাকার প্রবেশমুখ শিমুলিয়া-ভাঙ্গার মোড়ে দেখা যায়, যাত্রীরা হেঁটে ঘাটে…

Read More

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন এলাকায় চায়না দোয়াইর দিয়ে নির্বিচারে ধরা হচ্ছে মা মাছ সহ ছোট বড় সকল সাইজের মাছ। শুধু নাগরপুর উপজেলাতেই সীমাবদ্ধ না এসব জাল, গত ২ বছরে এগুলো দেশের বিভিন্ন এলাকার ছড়িয়ে পড়েছে। ফলে ব্যাহত হচ্ছে মাছের প্রয়োজন ও বংশ বিস্তার। উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন এবং মাছের আড়ত ঘুরে এর সত্যতা নিশ্চিত হওয়া যায়। ৫০ হাত থেকে শুরু করে বিভিন্ন দৈর্ঘের এ জালগুলো দিয়ে পানির প্রবাহে এ সব জাল দিয়ে বাঁধ দিয়ে নির্বিচারে সকল আকারের মাছ, শামুক, সাপ, কাঁকড়া সহ সকল প্রকারের জলজ প্রাণী এ জালে আটকা পড়ে প্রাণ হারায়। ছোট একটি জালে দিনে কমপক্ষে…

Read More

ধনী এবং উন্নত দেশগুলোতে পুরোদমে টিকাকরণের কাজ চললেও অনেক পিছিয়ে রয়েছে গরিব দেশগুলো। কারণ সেসব দেশে পর্যাপ্ত টিকা নেই। এই পরিস্থিতিতে করোনা মহামারী মোকাবিলায় গরিব দেশগুলোতে টিকা পাঠানোর জন্য উন্নত বিশ্বের কাছে আবেদন জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান শনিবার সাংবাদিক বৈঠকে বলেন, “টিকার অভাবে গরিব দেশগুলোর কমবয়সীরা ঝুঁকির মধ্যে রয়েছেন।” তিনি জানান, করোনাভাইরাসের ডেল্টা রূপের বাড়বাড়ন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে আফ্রিকায়। গত ১ সপ্তাহে সংক্রমণ এবং মৃত্যুর হার প্রায় ৪০ শতাংশ বেড়েছে। সেখানকার প্রায় সব দেশই উন্নয়নশীল। পর্যাপ্ত টিকার অভাব রয়েছে। তার কথায়, “আমাদের বিশ্ব ব্যর্থ হচ্ছে। বিশ্ববাসী হিসেবে আমরা ব্যর্থ হচ্ছি।” টেড্রোস…

Read More

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সারাদেশে কঠোর লকডাউন আরোপ করতে যাচ্ছে সরকার। সোমবার থেকে ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হবে বলে ইতোমধ্যে জানানো হয়েছে। তবে এসময় ব্যাংক খোলা থাকবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ শনিবার। শুক্রবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার প্রজ্ঞাপন জারি হওয়ার পর ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে করোনা সংক্রমণের কারণে সীমিত আকারে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। পরবর্তীতে সংক্রমণ কমতে থাকায় বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক খোলার সিদ্ধান্ত হয়। তবে এবারের কঠোর লকডাউনে ব্যাংক সীমিত আকারে খোলা থাকবে নাকি বন্ধ…

Read More

পেটে ব্যথা খুবই সাধারণ একটা বিষয় হলেও, তাকে পাত্তা না দিলে সে ভয়ঙ্কর রূপ নেয়। গ্যাসের ব্যথা বলে অনেক সময় ব্যথা এড়িয়ে যাই আমরা। মূলত, অন্যান্য সমস্যার কারণে অ্যাপেন্ডিক্সের ব্যথা আলাদা করে চেনা সম্ভব হয় না। হঠাৎ একদিন অ্যাপেন্ডিক্সের মারাত্মক ব্যথা অসহায় করে দেয়। আশঙ্কাজনক অবস্থা হয়ে যায় রোগীর। শরীরের অবাঞ্চিত অঙ্গ অ্যাপেন্ডিক্সকে পাত্তা না দিলে প্রাণ সংশয় হতে পারে। তাই ব্যথা সম্পর্কে অবগত হন। অ্যাপেন্ডিক্স হলে তল পেটের ডান দিকে ব্যথা শুরু হবে। নাভির চারিদিক থেকে ব্যথাটা ক্রমশ তল পেটের দিকে ছড়িয়ে পড়ে। তলপেট ফুলে ওঠে। তবে শুরুর দিকে ব্যথা কম হবে। কিন্তু ধীরে ধীরে সেই ব্য়থা ক্রমশ বাড়তে থাকে। খাবার খেলেই ব্যথা বেড়ে…

Read More

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বে সর্বপ্রথম টিকাকরণ শুরু করে যুক্তরাজ্য। এরপরই করোনার প্রতিষেধক দেওয়া শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু গতিতে সকলকে ছাপিয়ে টিকাকরণে প্রথম হয় ইসরায়েল। দেশটির প্রায় সব নাগরিককে টিকা দেওয়ার কাজ প্রায় সম্পন্ন। মাস খানেক আগে মাস্ক পরার প্রয়োজন নেই বলেও ইসরায়েল সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়। শুধু বন্ধ রাখা হয়েছিল সীমান্ত, যাতে করোনার মিউটেটেড স্ট্রেন ঢুকতে না পারে দেশটিতে। তারপরও শেষ রক্ষা হলো না। করোনার ডেল্টা স্ট্রেনে সংক্রমণ ছড়িয়ে পড়েছে ইসরায়েলে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকা নিয়েও ডেল্টা স্ট্রেনে সংক্রমিত হচ্ছেন ইসরায়েলের বাসিন্দারা। মন্ত্রণালয়ের ডিরেক্টর-জেনারেল চেজি লেভি জানিয়েছেন, টিকার দু’টি ডোজ নেওয়া থাকলেও…

Read More

বাংলাদেশে আগামী ১ জুলাইয়ের পর থেকে নতুন কেনা কিংবা বিদেশ থেকে আনা সব মোবাইল হ্যান্ডসেট (স্মার্টফোন/ বাটনযুক্ত ফিচার ফোন) নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসি। এই সময়ে যেসব হ্যান্ডসেট কর ফাঁকি দিয়ে অবৈধ উপায় আসবে, তার কোনটিই নিবন্ধিত হবে না। তবে ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত বৈধ-অবৈধ সকল সেটই নিবন্ধিত হয়ে যাবে। গ্রাহকদের হাতে থাকা কোন সেট বন্ধ হবে না। বিটিআরসির মহাপরিচালক শামসুল আলম বলেছেন তারা প্রাথমিকভাবে শুধু সেট বৈধ না অবৈধ সেটা চিহ্নিত করবেন। বৈধ সেটের তথ্য ডাটাবেজে তুলবেন। এর তিন মাস পর অবৈধ সেটগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অবৈধ সেটের…

Read More

করোনার ডেল্টা প্লাস প্রজাতিকে ‘ভ্যারিয়্যান্ট অব কনসার্ন’এর আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর ভারত সরকার এটিকে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ আখ্যা দিয়েছে। সহজ ভাষায় এর অর্থ, এতদিন এই প্রজাতি নিয়ে বিশেষ আশঙ্কা না থাকলেও এবার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এটি। ভারতে মোট ২২ জন আক্রান্ত হয়েছে ডেল্টা প্লাসে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং কেরালা থেকে মিলেছে এই প্রজাতির প্রমাণ। ভারত সরকার এই তিন রাজ্যে বিশেষ নির্দেশিকা জারি করেছে। কিন্তু ডেল্টা প্লাস নিয়ে হঠাৎ কেন সকলে উদ্বিগ্ন? জেনে নিন। ১। ভারতের ডেল্টা প্রজাতি (বি.১.৬১৭.২) নিয়ে উদ্বিগ্ন গোটা দুনিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই ডেল্টা প্রজাতিকে এই মুহূর্তের সবচেয়ে মারাত্মক প্রজাতি হিসেবে চিহ্নিত করেছে। ডেল্টা থেকেই…

Read More

কঠোর লকডাউনে জরুরিসেবা ছাড়া বন্ধ থাকবে সবকিছু। তবে অর্থবছর শেষ হওয়ায় আর্থিক প্রতিষ্ঠান এবং জাতীয় রাজস্ব বোর্ড ও হিসাব সংক্রান্ত কিছু অফিস সীমিত পরিসরে খোলা রাখা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সংক্রমণ রোধে ২৮ জুন থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন দেওয়া হয়েছে। কঠোর লকডাউনে সব সরকারি-বেসরকারি অফিস ও গণপরিবহন বন্ধ থাকবে। তবে অর্থবছর শেষ হওয়ায় কিছু অফিস খোলা থাকবে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমাদের অর্থবছর শেষ হচ্ছে। অ্যাকাউন্ট সেকশন, এনবিআর রিলেটেড অফিসগুলো সীমিত পরিসরে খোলা থাকবে। পাশাপাশি জরুরি সেবায় কিছু মন্ত্রণালয় ও বিভাগের কিছু শাখায় কার্যক্রম চলবে বলে জানা গেছে। কোভিড-১৯ সংক্রমণ…

Read More

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সারাদেশে কঠোর লকডাউন আরোপ করতে যাচ্ছে সরকার। সোমবার থেকে ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হবে বলে ইতোমধ্যে জানানো হয়েছে। আজ শনিবার লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি কারণ ছাড়া ঘর থেকে কেউ বের হতে পারবেন না। তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু নতুন করে আবারও কঠোর লকডাউনের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি। এমতাবস্থায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর চিন্তাভাবনা চলছে। আগামী দু-তিন দিনের মধ্যে…

Read More