Author: Saizul Amin

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আয়োজন করা হয় ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি লিগে দুর্দান্ত ব্যাট করেছেন ব্রাদার্স ইয়নিয়নের মিজানুর রহমান, শেখ জামালের নুরুল হাসান সোহান ও মোহামেডানের শুভাগত হোম। বোলারদের মধ্যে সফলতায় এগিয়ে আবাহনী লিমিটেডের মোহাম্মদ সাইফউদ্দিন। জাতীয় দলের এই পেস অলরাউন্ডার ২৬ উইকেট নিয়ে লিগে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন। লিগে ব্যাটসম্যানদের সঙ্গে পাল্লা দিয়ে বল হাতে আলো ছড়িয়েছেন বেশ কয়েকজন বোলার। দলগুলোর কোচ ও বিসিবির কর্মকর্তাদের নজর কেড়েছেন সেসব বোলার। তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, জিয়াউর রহমান ও তানজিব হাসান সাকিব। প্রথম পর্ব, সুপার লিগ আর রেলিগেশন পর্ব মিলে সর্বমোট ৮৪টি ম্যাচে…

Read More

হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় হেফাজত নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে গ্রেফতার দেখানোসহ দশ দিনের রিমান্ড আবেদন করেন। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া রিমান্ডের এ আদেশ দেন। আসামিপক্ষে অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ওই অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন, দৈনিক বাংলার মোড় ও আরামবাগসহ আশপাশের…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি. করোনাভাইরাস জনিত রোগ কোভিড ১৯ এর বিস্তার রোধ কল্পে সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধি নিষেধ আরোপ এবং স্বাস্থ্য বিধি মেনে চলা ও জন সচেতনতার লক্ষ্যে সুনামগঞ্জের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সোমবার দুপুর সাড়ে ১২ টায় সুনামগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মার্কেট পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম। এ সময় রাস্তায় চলাচল কারী জন সাধারণ ও গণ পরিবহন দোকান মালিক দের নানা পরামর্শ দেন। সবাই কে স্বাস্থ্য বিধি মেনে এবং সরকারের নির্দেশিত আইন মেনে সার্বিক কার্যক্রম পরিচালনার অনুরোধ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন আজ…

Read More

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ঘোষণা করেছে যে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনীর ওপর মিলিশিয়াদের ড্রোন হামলার জবাবে তাদের ‘অস্ত্রাগার ও অপারেশন পরিচালনা করার স্থাপনা’ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। পেন্টাগন বলছে, “প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করেছেন যে, মার্কিন নাগরিকদের রক্ষা করতে তিনি সক্রিয় থাকবেন”। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইরান সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর অনুমোদন দিলেন জো বাইডেন। সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে থাকা মার্কিন বাহিনী বেশ কয়েকবার ড্রোন হামলার শিকার হয়েছে। ইরান অবশ্য এসব হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার…

Read More

বাংলাদেশ হেফাজতে ইসলামকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। শেখ সেলিম বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিএনপি, জামায়াত, হেফাজত দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল সরকার পতন। স্বাধীনতা দিবস ওরা সহ্য করতে পারে না, ওদের বুকে ব্যথা লাগে। কথা নাই, বার্তা নাই বায়তুল মোকাররমে জমা হয়ে তাণ্ডব চালায়। সেখানে মুসল্লিরা নামাজ পড়তে পারেন না। বায়তুল মোকাররমে এ ধরনের সমাবেশ নিষিদ্ধ করা উচিত।’ তিনি বলেন, ‌‘তারা বায়তুল মোকাররমকে প্লাটফর্ম বানিয়েছে। কোরআন শরিফ পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে। এই হেফাজতে…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি : আজ সোমবার ২৮ মে দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাজারগাঁও-অচিন্তপুর এর নদী ভাঙ্গনের কাজ জরুরী ভিত্তিতে উদ্বোধন করলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান। এ সময় তিনি বলেন, সুনামগঞ্জের অচিন্তপুর রাজারগাঁও প্রামের নদী ভাঙ্গনের জন্য আমরা প্রকল্প পাঠিয়েছিলাম। এই আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ জোড়ালোভাবে নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য সংসদে দাবী উত্তাপন করেছেন। আমাদের দাবীর প্রেক্ষিতে পানিসম্পদ মন্ত্রী ও নদী ভাঙ্গনে জরুরী প্রতিরক্ষামুলক বরাদ্দ দিয়েছেন। আজ এই কাজ শুরু করছি। তিনি আরো বলেন নদী ভাঙ্গন প্রতিরোরোধে আমরা স্হায়ী বরাদ্দের জন্য পুরো জেলার প্রতিবেদন ও প্রকল্প পাঠিয়েছি। এই প্রকল্পে অচিন্তপুর রাজারগাঁও রয়েছে। মুক্তিযুদ্ধাদের…

Read More

জুলাই মাসের প্রথম সপ্তাহে চীন থেকে টিকার বড় চালান আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। আজ সোমবার রাজধানীতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক ২০২০’ প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি আরও জানান, এই চালান দিয়ে ৮০ শতাংশ মানুষকে সুরক্ষা দেওয়া যাবে। ডিজি বলেন, ‘টিকা নিয়ে বিশ্বে রাজনীতি চলছে। তারপরও জুলাই মাসে টিকার বড় চালান পাব। যারা প্রবাসী তাদের সবাইকে টিকার আওতায় আনব। তাদের দ্রুত ভ্যাকসিন দেব। তাদের সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব।’ ‌‘প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো। ভ্যাকিসন দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক পারদর্শিতা অর্জন করেছি। প্রতিদিন…

Read More

আগামী ১ জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। আজ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ১ জুলাই ভোর ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত আমরা ‘স্ট্রিক্ট রেসট্রিকশন’ দিতে যাচ্ছি। দেশের একটি বড় অংশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কঠোর বিধিনিষেধ কীভাবে কার্যকর করা হবে, এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নিম্নআয়ের মানুষকে সহযোগিতার বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। আগামীকাল সভা করে আরও…

Read More

১ থেকে ৭ জুলাইয়ের লকডাউনে টহলে থাকবে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ। এই সময়ে সব ধরনের ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তাদের বলে জানিয়েছেন মন্ত্রপরিষদ সচিব।

Read More

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ১ জুলাই থেকে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এক সপ্তাহের এই কঠোর লকডাউনে থাকবে না কোনো মুভমেন্ট পাস।

Read More

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ঝালকাঠির ঐতিহ্যবাহী সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৮ জুন) সকালে কলেজের বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে কলেজের বিভিন্ন আঙিনায় ৫০ টি ফলদ, বনজ, ভেষজ ও ফুলের চারা রোপণ করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইলিয়াস বেপারীর নির্দেশনায় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুকেশ রঞ্জন হালদার, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক শেখ রাকিবুল ইসলাম, কোষাধ্যক্ষ সুমন কুমার, বাংলা বিভাগের প্রভাষক জনাব মাসুম বিল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সরোয়ার আলম সিকদার উপস্থিত ছিলেন।

Read More

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাটি ও মানুষের আস্থার ঠিকানা আওয়ামী লীগ পালানোর দল নয়, আওয়ামী লীগের শিকড় এদেশের মাটির অনেক গভীরে। এদেশের সকল অর্জন এবং মানুষের সুখ-দুঃখের সাথে রয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা, তাই পালানো যাদের স্বভাব তারাই পালানোর কথা ভাবে ও বলে। জনগণই আওয়ামী লীগের শক্তি এবং ঠিকানা। জনগণ জেগে উঠলে নাকি আওয়ামী লীগ পালানোর পথ খুঁজে পাবে না, বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের আজ সোমবার সকালে এসব কথা বলেন। সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি আরও বলেন, জনগণের সম্পদ লুণ্ঠনকারি বিএনপিই পলায়নপরতার রাজনীতিতে অভ্যস্ত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী ভুলে গেছেন…

Read More

সোমবার সকাল নয়টা। শেওড়াপাড়া বাসস্ট্যান্ড। অসংখ্য মানুষের ভিড়। রাস্তায় বিপুল সংখ্যক রিকশা। প্রাইভেট কারের আধিক্য। সিএনজি চালিত অটোরিকশার সংখ্যা কম। ভাড়ায় চালিত মোটরসাইকেলও খুব একটা নেই। বাস বা অন্য কোনো গণপরিবহনতো নেইই। আপনাদের তো এরইমধ্যে জানা হয়ে গেছে, আজ অফিস আদালত যথারীতি খোলা। তো এই বিপুল সংখ্যক মানুষ তারা যাবেন কীভাবে? কিন্তু এ প্রশ্ন আপনি কাকে করবেন? করোনা বিরোধী লড়াইয়ে লকডাউনসহ প্রায় সব সিদ্ধান্তই আমরা জানতে পারছি আমলাদের কাছ থেকে। তাদের মেধা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। কিন্তু এই মেধাবী আমলাদের আপনি প্রশ্ন করবেন সে সুযোগ কোথায়? আরও একবার রাস্তা থেকে ঘুরে আসি। তো লোকজন কর্মক্ষেত্রে যাচ্ছেন কিভাবে? যাদের প্রাইভেট…

Read More

রাজধানীর মগবাজারের ওয়্যারলেসগেটে বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বিস্ফোরক অধিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ। আজ সকালে বিস্ফোরণস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি  এ কথা বলেন। আবুল কালাম আজাদ বলেন, হাইড্রোকার্বন হলো প্রাকৃতিক গ্যাসের একটি উপাদান। তবে শুধু গ্যাস থেকে এত বড় বিস্ফোরণের ঘটনা অস্বাভাবিক। তিনি বলেন, এখন পর্যন্ত কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা জানা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে আসল কারণ জানা যাবে। তাঁরা তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ করছেন। তিনি জানান, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে। উল্লেখ্য, মগবাজারের শরমা…

Read More

কয়েকদিন ধরে মনটা ভালো নেই উত্তর কোরিয়ার মানুষের। ভারাক্রান্ত হয়ে এসেছে হৃদয়। কোনওরকমে কান্না চেপে রাখছেন তারা। কিন্তু কারণটা কী? সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, প্রেসিডেন্ট কিম-জং-উনের ওজন খানিকটা কমে যাওয়ার জল্পনার জেরেই নাকি মন খারাপ হয়ে গিয়েছে উত্তর কোরিয়ার মানুষজনের। এক ব্যক্তি তো রয়টার্সকে বলে ফেলেছেন, ‘আমাদের সম্মানীয় জেনারেল সেক্রেটারিকে ‘রোগা’ দেখে আমাদের হৃদয় ভেঙে গিয়েছে। প্রত্যেকেই বলছেন যে তারা নিজেদের কান্না কোনওক্রমে চেপে রেখেছেন।’ রয়টার্সের খবর অনুযায়ী, দীর্ঘ কয়েকমাস জনসমক্ষে না আসার পর উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমে দেখা যায় কিমকে। সেই ফুটেজে দেখা যায়, উত্তর কোরিয়ার শাসকদলের কেন্দ্রীয় কমিটির প্লেনারি সেশন দেখছেন তিনি। তা দেখেই মন ভেঙে গিয়েছে উত্তর…

Read More

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রথম থেকে ১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারী ২ হাজার ৫০০ জনকে নিয়োগ সুপারিশের (এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান) আদেশ বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এনটিআরসিএ’র বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুল খারিজ করে সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে এনটিআরসিএ’র পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. কামরুজ্জামান। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, অ্যাডভোকেট এম কে রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ। এর আগে ২২ জুন রিটকারী ২ হাজার ৫০০ জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের…

Read More

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় প্রাথমিকভাবে নাশকতার আলামত মেলেনি। তবে পাওয়া গেছে মিথেন গ্যাসের অস্তিত্ব। আজ সোমবার সকালে আইজিপি ঘটনাস্থল পরিদর্শনে আসেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি। গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অর্ধশতাধিক মানুষ।

Read More

দেশে যক্ষ্মা রোগীদের মধ্যে এইচআইভি সংক্রমণের হার নির্ণয় জরিপ ২০১৯-২০ এর ফল প্রকাশ হয়েছে। জরিপে দেখা গেছে যক্ষ্মা রোগীদের ভিতরে এইচআইভি সংক্রমণের হার ০.০১%। ১২০০০ নমুনা থেকে করে এ ফল পাওয়া গেছে। তৃতীয় লিঙ্গের যক্ষ্মা রোগীদের মধ্যে এইচআইভি সংক্রমণ পাওয়া যায়নি। ৩৫ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে সংক্রমণ হার ০.২%। ফুসফুসীয় যক্ষ্মা  রোগীদের মধ্যে ০.১%, অফুসফুসীয় যক্ষ্মা রোগীদের মধ্যে ০.০৭%। পরিবহন শ্রমিকদের মধ্যে সংক্রমণ হার ০.৫%, দিনমজুরদের মধ্যে ০.৩%। চারজন গৃহিণী যারা যক্ষ্মায় আক্রান্ত তাদের মধ্যে এইচআইভি সংক্রমণ পাওয়া গেছে। প্রাথমিক শিক্ষা কম এমন রোগীরা বেশি সংক্রমিত হয়েছেন বলে জানান জাতীয় প্রতিষেধক ও সামাজিক প্রতিষ্ঠানের ( নিপসম) পরিচালক অধ্যাপক ডা.…

Read More

মাত্র আড়াই টাকা অনিয়মের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সামরিক আদালতে চাকরিচ্যুত হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. ওবায়দুল আলম আকনের। জেল-জরিমানাও হয়েছিল সে সময়ের এই পাট সম্প্রসারণ সহকারীর। অবশেষে তিন যুগ পর দেশের সর্বোচ্চ আদালতের রিভিউ রায়ে আকন ফিরে পাচ্ছেন তার হারানো চাকরির সব বেতন-ভাতা। আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেয়। জানা গেছে, মাত্র আড়াই টাকা বেশি দামে সরকারি পাট বীজ বিক্রির অভিযোগে ১৯৮২ সালের ১৫ এপ্রিল পাট সম্প্রসারণ সহকারি মো. ওবায়দুল আলম আকনকে গ্রেফতার করা হয়। এরপর ওই বছরের ২৭ সেপ্টেম্বর এরশাদের সামরিক আদালত আকনকে চাকরিচ্যুত করার পাশাপাশি দুই মাস জেল ও এক…

Read More

আরিফুর রহমান, নলছিটি : জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা অনুযায়ী শুদ্ধাচার পুরষ্কার পেয়েছেন নলছিটির সহকারী কমিশনার ভূমি মো.সাখাওয়াত হোসেন। সরকারি সেবা প্রদানে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরুপ তাকে এ পুরস্কার দেওয়া হয়। রোববার (২৭ জুন) সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মো. সাখাওয়াত হোসেনকে শুদ্ধাচার পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তা এবং জেলার সকল ইউএনও উপস্থিত ছিলেন। জাতীয় শুদ্ধাচার পুরষ্কার পাওয়ায় মো. সাখাওয়াত হোসেন বলেন – এই প্রাপ্তি ভবিষ্যতে আমাকে কাজের প্রতি আরো বেশি দায়বদ্ধ এবং দায়িত্বশীল করে তুলবে। সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে দেশ…

Read More