Author: Saizul Amin

জসিম উদ্দীন, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের বীর সিধলী গ্রামের বুধবার ভোররাতে গলায় ওড়না পেঁচিয়ে ফারজান আক্তার ইজা (১৫) নামক এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বীর সিধলী গ্রামের মৃত রতন মিয়া ওরফে ওয়াজেদ খানের মেয়ে ফারজানা আক্তার (ইজা) ২৩জুন (বুধবার) ভোররাতে বাড়ির গোহাল ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। ইজা সিধলী মিতালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী, সকালে পরিবারের লোকজন ইজাকে গোহাল করে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কলমাকান্দা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট তৈরি করে, ময়নাতদন্তের জন্য লাশকে নেত্রকোনা সদর…

Read More

ইবি প্রতিনিধি- চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দৈনিক মুজুরি ভিত্তিতে বিভিন্ন হল, অফিস ও প্রশাসন ভবনে কর্মরত লেবাররা। বুধবার (২৩ জুন) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যাম্পাসের প্রশাসন ভবন এলাকায় মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে তারা। তবে তাদের আন্দোলনে যথাযথ স্বাস্থ্যবিধি মানতে লক্ষ্য করা যায় নি। এছাড়াও তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের ফাইল আটকে রেখেছে বলে অভিযোগ উঠেছে। আন্দোলনকারীদের দাবি, আমরা এই বিশ্ববিদ্যালয়ে কেউ দশ বছর আবার কেউ বিশ বছর অস্থায়ী ভিত্তিতে চাকরি করছি। একের পর এক ভিসি পরিবর্তন হচ্ছে। স্থায়ী কর্মসংস্থানের আশ্বাস সবাই দেয়। কিন্তু কেউই স্থায়ী সমাধান করে না। আমরা করোনায় দীর্ঘদিন কর্মহীন আছি।…

Read More

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামের ঘটেছে গাভীর জোড়া বাচ্চা প্রসবের এ বিরল ঘটনা। শফিক আহাম্মেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করা দুটো বাছুরের ছবি দেখে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার কোনড়া গ্রামের শিক্ষক রিয়াজ মিয়ার পালের একটি গরু গত মঙ্গলবার দিবাগত রাতে জমজ বাচ্চা প্রসব করেছে। সরেজমিনে, রিয়াজ মিয়ার সাথে কথা বলে জানা যায়, তিনি গত প্রায় ১০ বছর যাবৎ গাভী পালন করে আসছে। মঙ্গলবার মধ্যে রাতে তার গাভীটি একটি পুরুষ বাচ্চা প্রসব করে। গাভী ও বাচ্চাকে পরিচর্যা শেষে চলে যাওয়ার সময়, গাভীটি আরো ১টি পুরুষ বাচ্চা প্রসব করে। এমন বিরল ঘটনায় আনন্দিত রিয়াজ মিয়া। তিনি…

Read More

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগে প্রতিষ্ঠার ৭২ বছর পূর্তি উপলক্ষ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন। নাগরপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ২৩ জুন বুধবার সকাল থেকে শুরু হয় এ সকল কর্মসূচি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ৭২ বছর পূর্তির এ দিবসের আয়োজন। দলীয় কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে, দলীয়কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মতিয়ার রহমান মতি, সাধারণ সম্পাদক মোঃ…

Read More

বন্ধ হয়ে গেছে হংকংয়ের গণতন্ত্রপন্থী পত্রিকা অ্যাপল ডেইলির প্রকাশনা। আজ বুধবার চীন ও হংকং প্রশাসনের সমালোচক হিসেবে পরিচিত পত্রিকাটির মালিকানাধীন প্রতিষ্ঠান এ ঘোষণা দিয়েছে। অ্যাপল ডেইলির প্রতিষ্ঠাতা জিমি লাই বর্তমানে কারাগারে রয়েছেন। সম্প্রতি গ্রেফতার করা হয় পত্রিকার প্রধান সম্পাদক রায়ান ল, প্রধান নির্বাহী কর্মকর্তা চিয়াং কিম-হাং, প্রধান পরিচালনাকারী কর্মকর্তা চৌ তাত-কুয়েন, উপ প্রধান সম্পাদক পুইম্যান এবং প্রধান নির্বাহী সম্পাদক চিয়াং চি-ওয়াইকে। জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত সপ্তাহে অ্যাপল ডেইলির অফিস ঘেরাও করে হংকং পুলিশ। এরপরই এর প্রধান সম্পাদকসহ অ্যাপল ডেইলির ৫ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। কোম্পানির ১৮ মিলিয়ন ডলারের সম্পদও জব্দ করা হয়েছে। আগামী শুক্রবার অ্যাপল ডেইলি পত্রিকাটি চালু…

Read More

বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা ২৬৪ বছর আগে যে পলাশীর যুদ্ধে হেরে গিয়েছিলেন, তাতেই যে ভারতে ইংরেজদের একচ্ছত্র শাসন প্রতিষ্ঠার পথ তৈরি হয়। ইতিহাস বলছে, যে প্রাসাদ ষড়যন্ত্র সিরাজউদ্দৌলার এই পরাজয়ের পেছনে দায়ী তাতে তার নিজের সেনাপতি মীর জাফর ছাড়াও যোগ দিয়েছিলেন তার আপন খালা ঘসেটি বেগম। এই ঘসেটি বেগম ছিলেন পলাশীর যুদ্ধে সিরাউদ্দৌলার পরাজয়ের পেছনে একজন গুরুত্বপূর্ণ চরিত্র, যার জীবনের শেষ দিনগুলো কেটেছিল ঢাকার কাছে একটি প্রাসাদে বন্দী অবস্থায়। পলাশী যুদ্ধ পরবর্তীতে তিনিও নিজেও শিকার হয়েছিলেন প্রাসাদ ষড়যন্ত্রের। এই ষড়যন্ত্রের ফলস্বরূপ বুড়িগঙ্গায় ডুবে করুণ মৃত্যু হয় তার। যড়যন্ত্রকারী হিসেবে বাংলার মানুষের কাছে তিনি বরাবর ঘৃনিত এবং জটিল মানসিকতার প্রতীক এক চরিত্র।…

Read More

লোকমান হাফিজঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বিদ্যুৎ গ্রাহকেরা। দিন হোক কিংবা রাত হোক বিদ্যুৎ বন্ধ থাকে ঘণ্টার পর ঘণ্টা। আকাশে মেঘ দেখলেই বিদ্যুৎ বন্ধ থাকে। একবার বিদ্যুৎ চলে গেলে কখন ফিরবে তার নিশ্চয়তা নেই বললেই চলে। বিদ্যুৎ ছাড়া বর্তমানে মানুষ অচল। একদিকে গরম অন্যদিকে অন্ধকার “এ যেনো চোখ থাকতেই অন্ধ”। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন উপজেলাবাসি। এরপর আবার লোডশেডিং যেন “মরার ওপর খাড়ার ঘা” হয়ে দাঁড়িয়েছে। সারা দিনের পরিশ্রম শেষে রাতের বেলা নেই শান্তির ঘুম। শিক্ষার্থীরা পড়া শোনায় চরম বেঘাট ঘটছে। বিদ্যুতের এই “আসা যাওয়া” লুকোচুরি খেলায় রিতীমতো বিরক্ত উপজেলাবাসি। ব্যবসা প্রতিষ্ঠান,…

Read More

ওয়েলকাম ট্রাস্ট ও চেন ইয়েথ-সেন ফ্যামিলি ফাউন্ডেশনের সহায়তায় সামাজিক ও অর্থনৈতিক বিকাশের মাধ্যমে দৃষ্টিশক্তি উন্নয়নের গুরুত্ব বাড়াতে ইঞ্জিন (ENGINE) স্যুট ট্রায়ালের একটি গবেষণায় অংশ নিতে যাচ্ছে ভিশনস্প্রিং। ইঞ্জিন নামে এই গবেষণাটিতে চারটি বিষয়ের উপর আলোকোপাত করা হবে। ভিশনস্প্রিং এর গবেষাণাটি বয়স্কদের বিশেষত মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে আর্থিক সেবার সহজলভ্যতা ও ব্যবহার বৃদ্ধিতে চশমার প্রভাব বুঝতে এই ট্রায়ালটিতে কাজ করবে। এই গবেষণা পরিচালনায় (ENGINE) ওয়েলকাম ট্রাস্ট এবং চেন ইয়াত-সেন ফ্যামিলি ফাউন্ডেশন ৩.৬ মিলিয়ন পাউন্ড অর্থায়ন করবে। যুক্তরাজ্যের কুইনস ইউনিভার্সিটি বেলফাস্টের (কিউইউবি) অধ্যাপক নাথান কংগডন এবং ভারতের এলভি প্রসাদ আই ইনস্টিটিউটের (এলভিপিইআই) অধ্যাপক রোহিত খান্না গবেষণাটিতে নেতৃত্ব দিবেন। পৃথিবীর ২২০ কোটি মানুষ দৃষ্টি…

Read More

করোনার ডেল্টা প্লাস প্রজাতিকে ‘ভ্যারিয়্যান্ট অব কনসার্ন’এর আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর ভারত সরকার এটিকে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ আখ্যা দিয়েছে। সহজ ভাষায় এর অর্থ, এতদিন এই প্রজাতি নিয়ে বিশেষ আশঙ্কা না থাকলেও এবার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এটি। ভারতে মোট ২২ জন আক্রান্ত হয়েছে ডেল্টা প্লাসে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং কেরালা থেকে মিলেছে এই প্রজাতির প্রমাণ। ভারত সরকার এই তিন রাজ্যে বিশেষ নির্দেশিকা জারি করেছে। কিন্তু ডেল্টা প্লাস নিয়ে হঠাৎ কেন সকলে উদ্বিগ্ন? জেনে নিন। ১। ভারতের ডেল্টা প্রজাতি (বি.১.৬১৭.২) নিয়ে উদ্বিগ্ন গোটা দুনিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই ডেল্টা প্রজাতিকে এই মুহূর্তের সবচেয়ে মারাত্মক প্রজাতি হিসেবে চিহ্নিত করেছে। ডেল্টা থেকেই…

Read More

আবারও ৫০ হাজার ছাড়িয়ে গেল ভারতের দৈনিক সংক্রমণ। বুধবার দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেল। গোটা মহামারীতে ভারতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জনে। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল। এর আগে কেবলমাত্র আমেরিকাতে ৩ কোটি ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। গত কয়েক সপ্তাহ ধরেই ভারতে দৈনিক সংক্রমণের হার কমছে। মঙ্গলবার এবং বুধবার তা ৩ শতাংশের নিচে রয়েছে। পাশাপাশি দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যাও এক মাসের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে কমছে। কমতে কমতে তা সাড়ে ৬ লাখের নিচে নেমেছে। দেশটিতে এখন…

Read More

রাজধানীর বিভিন্ন সামাজিক ক্লাব ও বারে নিষিদ্ধ হচ্ছেন আলোচিত নায়িকা পরীমণি। তার সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে সবাই এ সিদ্ধান্ত নিচ্ছেন। এর মধ্যে সামাজিক ক্লাবগুলোর কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়েছে পরীমণিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে। পরীমণি কিংবা তার মত কাউকে ক্লাবে কোনো সদস্য নিয়ে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, কোন অনাকাংঙ্খিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট সদস্যের সদস্যপদ খারিজ করা হবে। ক্লাব ও বারগুলোর এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী ও প্রদর্শকরা। তারা বলছেন, ব্যক্তি বিশেষের দায়ভার কোনোভাবেই পুরো চলচ্চিত্র জগত নিতে পারে না। পরীমণি বাংলাদেশের সিনেমার বড় ধরণের ক্ষতি সাধন করেছেন। নেতিবাচক ধারণা তৈরি করেছেন চলচ্চিত্র…

Read More

কোভিড-১৯ মহামারিতে অর্থনীতির ব্যাপক ক্ষতি সত্ত্বেও ২০২০ সালে বিশ্বজুড়ে অর্ধ কোটির বেশি মানুষ নতুন করে মিলিওনিয়ার হয়েছেন। মহামারির কারণে বিশ্বে যখন অনেক দরিদ্র মানুষ আরও দরিদ্র হয়েছেন, সেখানে বিশ্বের কোটিপতিদের সংখ্যা আরও ৫২ লাখ বেড়ে পাঁচ কোটি ৬১ লাখে দাঁড়িয়েছে বলে ক্রেডিট সুইসের গবেষণায় বেরিয়ে এসেছে। শেয়ার বাজারের ক্ষতি কাটিয়ে ওঠা এবং বিশেষ করে বাড়িঘরের মূল্য বৃদ্ধি পাওয়ায় তাদের কোটিপতি হয়ে ওঠার পেছনে মূল ভূমিকা রেখেছে। গবেষকরা বলছেন, ধনসম্পদ বৃদ্ধির বিষয়টি দেখা গেছে মহামারির কারণে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি থেকে যেন একেবারেই আলাদা একটা বিষয়। অর্থনীতিবিদ এবং গ্লোবাল ওয়েলথ রিপোর্টের লেখক অ্যান্থনি শোরকস বলেছেন, মহামারির কারণে বিশ্ব বাজারের ওপর একটি স্বল্পমেয়াদী…

Read More

ফিনল্যান্ডের শ্রমিকদের মধ্যে ৩৯ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। দেশের এই বয়স্ক শ্রমিকরা বেশিদিন কাজ করতে পারবেন না। তাই ফিনল্যান্ড সরকার বিদেশ থেকে অভিবাসী শ্রমিক চায়। সমস্যা হলো, সরকার চাইলেই বিদেশিদের যে সবসময় দু-হাত বাড়িয়ে ফিনল্যান্ডে স্বাগত জানানো হয়, তা নয়। সুখী দেশের এটাই বড় সমস্যা। ২০৩০ সালে দেশটির বয়স্ক মানুষের সংখ্যা দাঁড়াবে ৪৭ শতাংশ। সরকার চাইছে, অভিবাসীদের সংখ্যা বাড়িয়ে বছরে ২০ থেকে ৩০ হাজার করতে। না হলে জনসেবার কাজে অসুবিধা হবে। চার বছর আগে ফিনল্যান্ড সরকার ‘ট্যালেন্ট বুস্ট’ কর্মসূচি নিয়েছে। অর্থ ও কর্মসংস্থান মন্ত্রণালয় এই কর্মসূচি রূপায়ণের দায়িত্বে। তাদের বক্তব্য, ফিনল্যান্ডের জন্য আরও দক্ষ শ্রমিক দরকার। সেটা…

Read More

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর জুলুম-নির্যাতনের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন পটিয়া আওয়ামী লীগের তৃণমূল নেতারা। তিনি তার বশংবদ ‘এমপি লীগ’ প্রতিষ্ঠা করতে গিয়ে দলের নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে জামায়াত-হাইব্রিড-অনুপ্রবেশকারীদের ঠাঁই দিচ্ছেন। তার বিরুদ্ধে কেন্দ্রে অভিযোগের পাহাড় জমা পড়ছে। প্রভাব খাটিয়ে যেসব নেতাকে বাদ দেওয়া হয়েছে তাদের পুনর্বহালের দাবি জানিয়েছেন তৃণমূল নেতারা। গত সোমবার চট্টগ্রাম সার্কিট হাউজে পটিয়া উপজেলার ১৪ ইউনিয়নের পক্ষ থেকে একটি অভিযোগপত্র কেন্দ্রীয় নেতাদের হাতে তুলে দেওয়া হয়। এতে নেতাদের স্বাক্ষর রয়েছে। এতে বলা হয়, ‘আমরা ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হই। নির্বাচিত হওয়ার পর থেকে সাংগঠনিক নিয়মে গঠনতন্ত্র অনুসারে…

Read More

তৌহিদ জিহান চৌধুরী : সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও বনপা সিলেট বিভাগীয় কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক গোলজার আহমদ হেলাল বনপা’র সদস্য সংগ্রহ ও সাংগঠনিক সমন্বয় উপ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বনপা’র বিগত শনিবার (১৯ জুন ২০২১)অনুষ্ঠিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি শামসুল আলম স্বপনের নির্দেশে “সদস্য সংগ্রহ ও সাংগঠনিক সমন্বয় উপ-কমিটি-২০২১” এবং সাংবাদিক প্রশিক্ষণ, প্রকাশনা ও প্রচার-উপ-কমিটি-২০২১ অনুমোদন করেন সংগঠনের সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনি। বনপার আন্তর্জাতিক ইউনিট সহ সকল জেলা কমিটি গঠন/নবায়ন/ পূর্ণাঙ্গ কমিটি গঠনে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকে সাহায্য করতে ভুমিকা রাখবে এই “সদস্য সংগ্রহ…

Read More

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক চোরাকারবারীরা বেপরোয়া উঠেছে। সম্প্রতি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের খোর্দ্দা ও উত্তর গোপালপুর গ্রামের চিহিৃত কিছু মাদক ব্যবসায়ী ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ ও ফেন্সিডিল হাতে নিয়ে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় তা মহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। অপরদিকে প্রশাসন বলছে, যত দ্রæত সম্ভব তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। রোববার সকালে খোর্দ্দা গ্রামের চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত দিলদার হোসেন (২৩) তার নিজের ফেসবুক ওয়ালে ফেনসিডিলের সঙ্গে তোলা সেলফি পোস্ট করেন। এর একদিন পরেই উপজেলার সীমান্তবর্তী উত্তর গোপালাপুরের মাদক ব্যবসায়ী আলী শাহ ও মোঃ নাজমূল হোসেন খান…

Read More

জসিম উদ্দীন, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগ এর দলীয় কার্যলয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। এসময় কলমাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন , উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ , সাবেক ছাত্রনেতা এরশাদুর রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, যুবলীগ এর সভাপতি মিজানূর রহমান সেলিম…

Read More

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। করোনা প্রতিরোধে বিএনপি সাড়া দেয়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যকে ভিত্তিহীন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এটি আরেকটি প্রতারণা। সরকার এমন কর্মকাণ্ড চালাচ্ছে, যাতে কোনো সক্রিয় বিরোধী দল না থাকে। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়া দুরভিসন্ধিমূলক।  এর মাধ্যমে সরকার অপব্যবহার করার সুযোগ তৈরি করছে। তাদের উচিত এই সিদ্ধান্ত থেকে সরে আসা।

Read More

হঠাৎ করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় রাজধানী ঢাকার আশেপাশের সাত জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার। এতে দেশের বিভিন্ন জেলার সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে রাজধানীর যোগাযোগ। ২২ জুন সকাল থেকে ৩০ জুন পর্যন্ত এই লকাডাউন কার্যকর থাকবে। ফলে এই সময়ের জন্য বিচ্ছিন্ন থাকবে ঢাকাও। যেসব জেলায় লকডাউন চলছে, সেগুলো হল- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ। এই লকডাউনের ফলে মঙ্গলবার সকালে রাজধানীর সদরঘাট টার্মিনাল থেকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুরসহ কোনও গন্তব্যে লঞ্চ ছেড়ে যায়নি। সদরঘাট টার্মিনাল ঘুরে দেখা গেছে, টার্মিনালে লঞ্চ নোঙর করে আছে। টিকিট কাউন্টারগুলো বন্ধ, প্রবেশ গেটও তালাবদ্ধ। এছাড়া ঘাট শ্রমিকদের টার্মিনাল এলাকায় দেখা যায়নি। এদিকে হাতে…

Read More

ঢাকায় ৭১ শতাংশ ও চট্টগ্রামে ৫৫ শতাংশ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে। ৩ হাজার ২২০ জনের মধ্যে পাঁচ মাসের গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। এদিকে সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়, বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৬২৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৪ হাজার ৬৩৬ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জন।

Read More