Author: Saizul Amin

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, লাইট ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় খাত। এ সেক্টরকে রপ্তানিমুখী করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। দেশের অভ্যন্তরে বিশাল বাজার এবং বিদেশে এ পণ্যের বিপুল চাহিদা রয়েছে। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব। আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্পমালিক সমিতির উদ্যোগে “লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প উন্নয়ন নীতিমালা প্রণয়ন” শীর্ষক জাতীয় পর্যায়ে পরামর্শক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এ শিল্প রপ্তানিমুখী হলে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। দেশের রপ্তানি পণ্য সংখ্যা বৃদ্ধির জন্য লাইট ইঞ্জিনিয়ারিং, আইসিটি, প্লাস্টিক, কৃষি এবং…

Read More

সারাদেশে স্থগিত থাকা প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ আগামীকাল সোমবার (২১ জুন)। একই দিন ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনও অনুষ্ঠিত হবে। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান। সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনীসামগ্রী বুঝিয়ে দেওয়া হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসব সামগ্রী সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তারা। করোনা সংক্রমণ এড়াতে ভোটারদের স্বাস্থ্যবিধি মানতে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। একই ভাবে সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে।

Read More

সরকারি বিধিনিষেধ ও ঈদুল আজহার সঙ্গে মিলে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও এক মাস বাড়তে পারে। সে হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান আগামী জুলাইয়েও খুলছে না। আজ রবিবার সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, ‘মাঝে করোনার সংক্রমণ কমে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয়া হয়েছিল। হঠাৎ সংক্রমণ ও মৃত্যুর দুটিই বাড়ছে। করোনা সংক্রমণ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো সিদ্ধান্ত আসবে না।’ তিনি উল্লেখ করেন, ‘চলতি সপ্তাহ করোনা মোকাবিলায় সরকারের গঠিত পরামর্শক কমিটির সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সরকারী বিধিনিষেধ আগামী…

Read More

আমিনুল হক, সুনামগঞ্জ : ডিপ্লোমা ইন-প্রাইমারী এডুকেশন (ডিপিএড) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থীরা তাঁদের বকেয়া ভাতা প্রাপ্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করছে। (২০ জুন) রবিবার দুপুরে শহরের প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গণে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের আগে একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেন ডিপিএডের প্রশিক্ষণার্থীরা। সংবাদ সম্মেলনে প্রশিক্ষণার্থীরা জানান, তাঁরা গত বছরের জানুয়ারী থেকে মার্চ মাস পর্যন্ত স্ব-শরীরে উপস্থিত থেকে ক্লাশে অংশ নেন। ২১ এপ্রিল হতে অনলাইন প্লাটফর্ম ‘ঘরে বসে ডিপিএড অনুশীলন কার্যক্রম’ এ অংশগ্রহণ করেন। নেপ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন মোতাবেক অনলাইনে ক্লাস করার প্রস্তুতিগ্রহণের প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ডিভাইস ক্রয় করেন। নিরবিচ্ছিন্ন অনলাইন ভিডিও ক্লাস করতে অধিক খরচ…

Read More

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : উপাচার্য হচ্ছেন একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রধান এবং এই আলয়ের মূল পিলার স্বরূপ। একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব সমাপ্তির পর একজন উপাচার্যের জীবন কথায় দুই ধরনের গল্প জমা হয়। সফলতা অথবা ব্যর্থতা। এই দুটো গল্পই তৈরি হয় তার কর্মকাণ্ডের উপর ভিত্তি করে। অনেক উপাচার্যই দায়িত্ব শেষ করেন সফলতার বরমাল্য নিয়ে আর অনেকেই ব্যর্থতার গ্লানি কে কাঁধে নিয়ে পেছনের দরজা দিয়ে কিংবা নিরবে হারিয়ে যান। তবে এই দুই গল্পের মাঝেও আরো একটি গল্পের তৈরি হয়। কোন কোন উপাচার্য তার মেধা, দক্ষতা এবং উন্নত পরিকল্পনার মাধ্যমে ও ভিন্নধর্মী শিক্ষার্থী বান্ধব নানা উদ্যোগ গ্রহণ করে হয়ে ওঠেন অনন্য। এই…

Read More

ধর্ম প্রতিমন্ত্রী  মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, ঘরের নিশ্চয়তা বাংলাদেশের প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার। একটি ঘর শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, একজন মানুষের অর্থনৈতিক মুক্তি ত্বরান্বিত করে, আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার প্রেরণা জোগায়। প্রতিমন্ত্রী বলেন, জমি ও গৃহ প্রদানের সঙ্গে সঙ্গে সবুজ বেষ্টনী ও নির্মল পরিবেশ তৈরি এবং উপকারভোগীদের চাহিদা পূরণে ও বনজ বৃক্ষরোপণ এবং বিদ্যুৎ সংযোগ প্রদান প্রত্যেকটি পরিবারের জন্য বিশুদ্ধ খাবার পানি টয়লেট সুবিধা স্বাস্থ্যসেবা ও শিশুদের প্রাথমিক বিদ্যালয় গমন নিশ্চিতকরণসহ সকল নাগরিক সুবিধা প্রদান করা হচ্ছে। প্রতিমন্ত্রী আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় এর শুভ…

Read More

শেরপুরের শ্রীবরর্দীতে পাঁচ সন্তানের জননী বিধবা এক গৃহকর্মীকে (৪০) ধর্ষণের অভিযোগ উঠেছে গৃহকর্তার বিরুদ্ধে। অভিযুক্তের নাম জাকির হোসেন জিকু (৪৫)। জিকু ওই উপজেলার হালুয়াহাটি এলাকার মৃত হাজী শরাফত আলীর ছেলে। গত বৃহস্পতিবার ওই নারী বাদী হয়ে শেরপুর শিশু ও নারী নির্যাতন দমন আদালতে মামলা করেন। আজ রবিবার বিচারক মো. আখতারুজ্জান পিবিআইকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী দুই বছর আগে হাতির আক্রমণে মারা যান। সন্তানদের মুখে দুমোঠো খাবার তুলে দেওয়ার জন্য  তিনি জিকুর বাসায় কাজ করতেন। গত ৯ জানুয়ারি দুপুরের দিকে প্রথমবার ওই নারীকে বাড়িতে একা পেয়ে গৃহকর্তা ধর্ষণ করেন। ভিকটিমের অভিযোগ, জিকুর স্ত্রী বাসায়…

Read More

পর্তুগালের এক নিম্নবিত্ত পরিবারে জন্ম। দারিদ্র্যের জন্য জন্মের আগে থেকেই তাকে ঘিরে একটা অবহেলা তৈরি হয়েছিল মা-বাবার মনে। এমনকি ভ্রুণ অবস্থাতেই তাকে মেরে ফেলার বিষয়ে মনস্থির করে ফেলেছিলেন মা। কিন্তু ততদিনে অনেকটাই দেরি হয়ে যায়। তাই তিন ছেলেমেয়ের পর জন্ম দিতে বাধ্য হয়েছিলেন এই চতুর্থ সন্তানকেও। মা মারিয়া ডলোরেস ছিলেন রাঁধুনী। বাবা পৌরসভার বাগান দেখাশোনা করতেন। নামমাত্র উপার্জনের টাকায় বাড়ি ফেরায় নিত্যদিন ঝামেলা লেগেই থাকত মা-বাবার মধ্যে। একটি ঘরেই বাস ছিল চার ভাইবোন ও মা-বাবার। সেই ঘরেরই এক প্রান্তে পড়ে থাকত চার ছেলেমেয়ে। সেই চারজনের একজনই আজ পর্তুগাল অধিনায়ক, জুভেন্টাসের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্ভবত ফুটবল বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া খেলোয়াড়।…

Read More

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় একযোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন দুর্যোগ সহনীয় ঘর বিতরণের কার্যক্রম। ২০ জুন রবিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে, মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয় ধাপের এ কার্যক্রম উদ্বোধন করেন। প্রথম ধাপে টাঙ্গাইলের নাগরপুরে গৃহহীনদের দেয়া হয়েছিল ৩০টি ঘর আজ দ্বিতীয় ধাপে দেয়া হলো আরো ৫০ টি ঘর। চলমান এ কর্মসূচীর আওতায়, প্রতিটি গৃহহীন পাবে মাথাগোঁজার ঠাঁই। মুজিব বর্ষে ২য় ধাপে টাঙ্গাইলের ১২টি উপজেলার ১১৩০টি ভূমি ও গৃহহীন পরিবার সরকারের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কবুলিয়ত দলিলসহ নব-নির্মিত বাসগৃহ পেয়েছেন। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে উপকারভোগীদের হাতে বাসগৃহের কবুলিয়ত দলিল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার…

Read More

আরিফুর রহমান, নলছিটি : ঝালকাঠির নলছিটিতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে ৭০টি দৃষ্টিনন্দন ঘর। প্রতিটি ঘরে রয়েছে ২টি কক্ষ, ১টি রান্নাঘর ও ১টি টয়লেট এবং সামনের দিকে টানা বারান্দা। সরকারি নির্দেশনা অনুযায়ী টাস্কফোর্স কমিটির মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের নেতৃত্বে সেমিপাকা ঘরগুলোর নির্মাণ করা হয়। রোববার (২০ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন ৭০ পরিবারের মধ্যে ঘরগুলো প্রদান করা হয় ।একই সময় দেশব্যাপী ২য় পর্যায়ে ৫৩,৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। ঘর…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে থাকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে সংবিধান দিয়ে গেছেন সেখানে মানুষের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সংবিধানে গৃহের অধিকার, শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে। ক্ষমতা গ্রহণের পর থেকেই আমরা মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আজ রবিবার সকালে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর দেওয়ার কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ৭৫ এর পরে যারা ক্ষমতা এসেছিল তারা লুটপাটের রাজনীতি করেছে। মানুষের ভাগ্য উন্নয়ন তাদের লক্ষ্য ছিল না। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রত্যেক মানুষের একটা ঠিকানা তৈরিরর লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তবে এটা শুধু…

Read More

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি’র ৭৬তম জন্মদিন ছিল গতকাল শনিবার। ফুল ভালোবাসেন তিনি। তাই বরাবরই সু চি’কে খোঁপায় ফুল সাজেই দেখা গেছে। আর তাই পুরো মিয়ানমারে জুড়ে গতকাল বিক্ষোভকারীরা সু চি’র মতো ফুল দিয়ে কেশসজ্জার মাধ্যমে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছে।। এছাড়াও মিয়ানমারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার সেরা দশে থাকা থুজার উইন্ট লুইন চুলে লাল ফুল দিয়ে ছবি পোস্ট করে লেখেন, ‘আমাদের নেত্রী যেন সুস্থ থাকেন।’ এদিকে, ইয়াঙ্গুনে রীতিমতো পোস্টার টাঙিয়ে নেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান সেনাশাসনবিরোধী আন্দোলনকারীরা। পাশাপাশি নেত্রীর পাশে থাকার বার্তাও দিয়েছেন তারা। কেউ কেউ আবার কালো ছাতা মাথায় দিয়ে শামিল হন পদযাত্রায়। তাদের সবার হাতেই ছিল সু চির…

Read More

বিশ্বে আরও একটি ‘মহামারি’ আসছে, যার নাম ভয়াবহ খরা। জাতিসংঘের একটি বিশেষ প্রতিবেদনে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ‘স্পেশাল রিপোর্ট অন ড্রট ২০২১’ শীর্ষক জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বৈশিক উষ্ণায়ন, জলবায়ু ও ঋতুগুলোর সময়ের দ্রুত পরিবর্তন, ভূগর্ভস্থ পানির যথেচ্ছ ব্যবহার ও অপচয় এবং পৃথিবীজুড়ে জনঘনত্ব বৃদ্ধিই ডেকে আনতে চলেছে ভয়াবহ খরা। জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের ডিজাস্টার রিস্ক রিডাকশান বিভাগের স্পেশাল রিপ্রেজেন্টেটিভস মামি মিজুতোরি বলেছেন, ‘ভয়ংকর খরা বিশ্বে আরেকটি মহামারি আনতে চলেছে। যার কোনো টিকা কোনো দিনই বের হবে না।’ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব উষ্ণায়নের জন্য ইতোমধ্যেই ভূগর্ভস্থ জলের পরিমাণে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। পানির স্তর অনেক নিচে নেমে গেছে। যে গভীরতায় খনন…

Read More

ভারতে করোনায় (কোভিড-১৯) মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৭৪০ জনের। আইন অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগে মারা গেলে মৃতের পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হয়। তবে করোনাকে দুর্যোগ হিসেবে ঘোষণা করলেও ভারতের কেন্দ্রের পক্ষে সেই পরিমাণ ক্ষতিপূরণ সবাইকে দেওয়া সম্ভব নয় বলে আদালতে জানানো হয়েছে। দেশটির সুপ্রিম কোর্টকে কেন্দ্র জানিয়েছে, কোভিডে মৃত এই বিপুলসংখ্যক ব্যক্তির পরিবারকে যদি ৪ লাখ রুপি করে দিতে হয়, তাহলে দুর্যোগ মোকাবিলা তহবিল শেষ হয়ে যাবে। তাই এই পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না। কেন্দ্রের বক্তব্য, করোনা আবহে স্বাস্থ্যখাতে রাজ্যগুলোর খরচ অনেকটাই বেড়েছে। এই পরিস্থিতিতে রাজ্যগুলোর পক্ষে করোনায় মৃত প্রতিজনের পরিবারকে চার লাখ রুপি অর্থ সাহায্য করা…

Read More

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সুদৃঢ় ঐক্য ফিরিয়ে আনতে হবে। চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, সাম্প্রদায়িক অপশক্তি  ও বিতর্কিত ব্যক্তিদের কোনো অবস্থাতেই দলে টানা যাবে না। ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না।’ রবিবার সকালে রাজধানীতে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এই বর্ধিত সভায় উপস্থিত থেকে নেতাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। ওবায়দুল কাদের বলেন, ‘অপকর্মের জন্য বিএনপি আমলে তাদের নেতাদের কোনো বিচারের মুখোমুখি হতে হতো না। কিন্তু দুর্নীতি…

Read More

মিয়ানমারে সামরিক জান্তা সরকারের নিন্দা জানিয়ে জাতিসংঘে প্রস্তাবের পক্ষে বাংলাদেশ মিয়ানমারের বিপক্ষে ভোট না দেওয়ায় পরবর্তীতে আলোচনা-সমালোচনার সৃষ্টি করে। প্রস্তাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো উল্লেখ না থাকায় ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা ভোটদানে বিরত থাকার ব্যাখ্যা করে বলেন, ‘ওই প্রস্তাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে কোনো উল্লেখ না থাকায় বাংলাদেশে অসন্তোষ প্রকাশ করেছে।’ এছাড়াও গতকাল শনিবার বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের সাধারণ পরিষদ যে প্রস্তাব গ্রহণ করেছে, তা বাংলাদেশের প্রত্যাশা পূরণ করতে পারেনি। সংবাদ আরও বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের ওই প্রস্তাবে দ্রুত রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদে এবং স্থায়ীভাবে মিয়ানমারে ফেরত যাওয়ার ব্যাপারে অনুকূল পরিবেশ তৈরির কোনো…

Read More

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৩ কিলোমিটার সড়কে যানজট এড়াতে আজ রবিবার থেকে গাজীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সকাল সোয়া ৭টার দিকে সহস্রাধিক যাত্রী নিয়ে তুরাগ এক্সপ্রেস ট্রেন গাজীপুর থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশে ছেড়ে যায়। গাজীপুরের জয়দেবপুর জংশন স্টেশনের মাস্টার মো. রেজাউল ইসলাম গণমাধ্যমকে জানান, করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে বন্ধ থাকা ট্রেনগুলোর মধ্যে রবিবার থেকে তিনটি কমিউটার ট্রেন চলাচল করবে। প্রতিদিন গাজীপুর থেকে সকাল ৭টা ১৫ মিনিটে তুরাগ ট্রেন ছেড়ে যাবে ঢাকার উদ্দেশে আর ঢাকা থেকে ছাড়বে বিকাল ৫টা ২০ মিনিটে। কালিয়াকৈর ডেমু ট্রেন গাজীপুর ছেড়ে যাবে বিকাল ৫টা ৩০ মিনিটে। পরদিন ঢাকা থেকে ছাড়বে দুপুর ১টা ৫০ মিনিটে। টাঙ্গাইল…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ ইংরেজিতে “The quick brown fox has jumped over the lazy dog.” এই লাইনটির মতো বাংলা টাইপ করার জন্য আমি একটি লাইন লিখেছি। যে লাইনটিতে বাংলা সকল বর্ণমালা রয়েছে। এই লাইনটি বেশী বেশী টাইপ করে আপনারা বাংলা কী-বোর্ড সহজেই মুখস্থ করতে পারবেন। -ইনশাআল্লাহ। এই লাইনটি হলো: “ভূঁঞা সাহেব ! রূঢ় ব্যবহার, লড়াই-ঝগড়া আর হিংসা-বিদ্বেষ দুরে রেখে, রাগ নিয়ন্ত্রন করে, ঋণ ছাড়া হালাল পুঁজি দিয়ে, সৎ ও সঠিকপথে গিয়ে, সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে, ডাক-ঢোল বাঁজিয়ে, জ্ঞানের টানে ঐ পৃথিবীটা ঘুরে-ফিরে এসে দেখেন, এই শূণ্য মনে ধর্মের চেয়ে বড় ঔষধ আর নেই।” সকলের কাছে দ্রুত পৌছে দিতে শেয়ার করুন।

Read More

আরিফ শেখ , নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় চাঁদখানা ইউনিয়নে ফৌজদারী কার্যবিধি ১৪৪/১৪৫ ধারা অমান্য করার অভিযোগ উঠেছে নর্থ পোল্ট্রি ফার্ম প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ জুন রোববার দুপুরে নর্থ পোল্ট্রি ফার্ম প্রাইভেট লিমিটেড ও সিনহা এগ্রোবেইজড ইন্ডাস্ট্রিজের লোকজনের মধ্যে জমি সংক্রান্ত বাকবিতণ্ডা হয়। পরে সিনহা এগ্রোবেইজড ইন্ডাস্ট্রিজের পক্ষে সাইফুর রহমান ১৪জুন বাদী হয়ে নীলফামারী আদালতে ফৌজদারী কার্যবিধি ১৪৪/১৪৫ ধারা মতে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য প্রার্থনা করেন । সাইফুর রহমান অভিযোগ করে বলেন, সিনহা এগ্রোবেইজড ইন্ডাস্ট্রিজের জমিতে উত্তর চাঁদখানা মৌজার সাবেক ৬৭৪৬ দাগের মধ্যে ১৮ শতক জমির মধ্যে প্রাচীর নির্মাণ করেছেন নর্থ পোল্ট্রি ফার্ম প্রাইভেট লিমিটেড। উত্তর…

Read More

মো: হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধি: নড়াইলে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন অসহায় পরিবারকে ২শতক জমি ও আধাপাঁকা ৪৭৭ টি ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রথম ধাপে ৩২৫টি পরিবারের মাঝে জমির দলিল,খতিয়ান সহ বাড়ির চাবি দেওয়া হয়। রবিবার (২০জুন)গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভার্চুয়াল উদ্বোধনে বাকি ১৫২টি পরিবারকে তাদের সপ্নের বাড়ির দলিলপত্র সহ চাবি তুলে দেন। এর মধ্য নড়াইল সদরে ২৭টি কালিয়ায়১০০টি এবং লোহাগড়া উপজেলায় ২৫ টি পরিবার তাদের স্বপ্নের জমিসহ ঘর বুঝে পেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে কালিয়া থেকে উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা, কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষ, সহকারী কমিশনার…

Read More