Author: Saizul Amin

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী বাপ্পী সওদাগর(৪৩)কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। রোববার দুপুর ২টায় সদর উপজেলার পুরানাপৈল থেকে তাকে গ্রেফতার করা হয়। বাপ্পী জেলার আক্কেলপুর উপজেলারজামালগঞ্জ বাজারের মৃত বাদশা সওদাগরের পুত্র। বিকেলে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান, খুলনার সোনাডাংগা গ্রামের ভিকটিম স্মৃতি আজমীরি (২৩) ২০০৮ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১)/৩০ ধারায় বাপ্পী ও বাবুকে আসামী করে মামলা দায়ের করে। মামলা হওয়ার পর থেকেই আসামী বাপ্পী সওদাগর…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ ফল শুধু উপোদেয় খাদ্য নয়, ফলের রয়েছে অনেক গুন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির আয়োজনে  ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।গত ৩৯ বছর ধরে নিরবিচ্ছিন্ন ভাবে শিক্ষার্থী সমিতি ছাত্র কল্যান মুলক কাজের পাশাপাশি বিভিন্ন জনকল্যানকর ও সৃজনশীল কাজে অংশ গ্রহন করে আসছে। এরই ধারাবাহিকতায় আষাঢ়ের শুরুতে হরেক রকমের দেশীয় ফলের সমোরোহে ১ লা জুলাই শনিবার বিকেলে উৎসব মুখর পরিবেশে পাঁচবিবি শিক্ষার্থী সমিতির  সদস্যরা সমিতির কার্যালয়ে এ  উৎসব উদযাপন  করে ।  জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক মেম্বার ও সমিতির সভাপতি  রেজাউল হাসানের  সভাপতিত্বে  অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি হিসাবে  উপস্হিত ছিলেন সমিতির সুচনা লগ্নের সদস্য,  দক্ষিণ…

Read More

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ঐতিহ্যবাহী ছাত্র কল্যান মুলক সংগঠন শিক্ষার্থী সমিতির আয়োজনে ৪০ বছরের ধারাবাহিকতায় ঈদের পর দিন ঈদ পুনর্মিলনী, কৃতিমুখ সংবর্ধনা, নবীন বরন ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বর্ষন মুখর আবহাওয়ায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য রেজাউল হাসান। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ জাকারিয়া, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব, সমিতির উপদেষ্টা এ্যাডঃ মাফিজুল সরকার ও শ্যামল কুমার। বক্তব্য রাখেন শিক্ষার্থী সমিতি ফাউন্ডেশনের সদস্য…

Read More

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জয় জগন্নাথ দেবের উল্টোটানের মধ্যে দিয়ে রথ যাত্রা উৎসব সমাপ্তি হয়েছে। মঙ্গলবার (২৭ জুন ২০২৩) বিকেলে  শহরের বারোয়ারী মন্দির প্রাঙ্গণ থেকে ঢাক-ঢোলক, বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ- বলরাম-সুভদ্রাকে রথারোহন ও উল্টো টানের মধ্যে দিয়ে তাতীপাড়া ইস্কন মন্দিরে সমাপ্তি হয়। গত মঙ্গলবার ( ২০ জুন ) তাতীপাড়া ইস্কন মন্দির থেকে রথযাত্রা এসেছিল বারোয়ারী মন্দিরে। রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাতীপাড়া ইস্কন মন্দিরের পরিচালক নিতাই কৃষ্ণ প্রভু, রারোয়ারী মন্দিরের সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র মন্ডল, রাজশাহী খেতরীধাপ ইস্কন মন্দিরের প্রেসিডেন্ট প্রার্থ সারথী,সনাতন ধর্মের নেতা ধজেন্দ্রনাথ সরকার,অশোক সরকার গৌড়,অমিত আগরওয়ালা সহ প্রায় ১০ হাজার সনাতন ধর্মাবলম্বী নারী…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার এ উপলক্ষে সকালে পাঁচবিবি পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বারোয়ারী চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বারোয়ারী চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ভূমিহীন গৃহহীন মানুষদের জন্য সরকারি ঘর বরাদ্দ দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩নং আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করার প্রজ্ঞাপন জারী করেছে স্থানীয় সরকার বিভাগ। ১৮ জুন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪)(খ)(ঘ) ধারায় সাময়িক বরখাস্ত করার জন্য জেলা প্রশাসকের কাছে সুপারিশ করা হয়েছে। স্থানীয় আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মিল্টন হোসেন বরখাস্তের কথা নিশ্চিত করেছেন।

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে চিরি নদীর ওপর সেতু নির্মাণের ৭ বছরেও সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসীর কোনো কাজেই আসছে না সেতুটি। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে ছাত্র/ছাত্রী সহ দুই পাড়ের কয়েক হাজার মানুষকে। অপরদিকে চলতি বছরে চিরি নদী খননের পর বৃষ্টি ও জোয়ারে পানি আসায় সেতুটির বটম ¯øাভের নিচ দিয়ে পানি প্রবাহিত হয়ে সুরুঙ্গ সৃষ্টি হয়েছে । এর ফলে সেতুটি ডেবে গেছে এবং উপরের রেলিং ও পিলারে বড় বড় ফাটল দেখা দিয়েছে। এতে যে কোন সময় সেতুটি ভেঙ্গে যেতে পারে বলে এলাকাবাসী আশংকা প্রকাশ করেছে। উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আরজি অনন্তপুর ও জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের ভানাই…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় আমিরুল ইসলাম (৩২)নামে মাদক বহনকারী এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,মঙ্গলবার ভোরে পুরানাপৈল -হিলি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম দিনাজপুরের বিরামপুর উপজেলার বাসিন্দা। ওসি জানান, আমিরুল ইসলাম দিনাজপুরের বিরামপুর থেকে একটি কালো ব্যাগে করে ৩৭ বোতল ফেনসিডিল নিয়ে মোটরসাইকেলযোগে জয়পুরহাটের বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় পাঁচবিবিগামী গরুবোঝায় দ্রুতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।এতে আমিরুল ইসলাম ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। ওসি আরও জানান, স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এসময় কালো ব্যাগে…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে হত্যা মামলায় দুই ভাইসহ তিন জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে ওই মামলায় অন্য একটি ধারায় তাদের ১০ বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ  রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে জাফু ওরফে ইয়ারব হোসেন, আমিনুল ইসলাম রিয়াদুল ও পাঁচবিবি উপজেলার তেলীহার গ্রামের মৃত জাবদুলের ছেলে লুৎফর রহমান। আসামিরা সবাই পলাতক রয়েছেন। মামলার বিরণে জানা গেছে, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গ্রামীণ ব্যাংক ধরঞ্জী শাখার কেন্দ্র প্রধান নিয়ে এক বৈঠক ও সদস্যদের মাঝে গাছ বিতরণ করা হয়েছে। রোববার সকালে গ্রামীণ ব্যাংক নওগাঁ জোনের আওতাধীন জয়পুরহাট এরিয়ার অফিসের ধরঞ্জী শাখার আয়োজনে কেন্দ্র প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়। শাখা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংক ধরঞ্জী শাখার ব্যবস্থাপক আব্দুল বাসেত। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক জয়পুরহাট এরিয়া ম্যানেজার গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য ধরঞ্জী শাখার ২য় কর্মকর্তা শাহ আলম, কেন্দ্র ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান প্রমুখ। শেষে কেন্দ্র প্রধানদের মাঝে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ বিতরণ করা হয়।

Read More

মোঃ বাবুল হোসেন,জয়পুরহাট প্রতিনিধিঃ সংবাদ প্রকাশের জেরে জামালপুরের একাত্তর টিভি ও বাংলানিউজের সাংবাদিক নাদিমকে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলার সাংবাদিকরা। শনিবার দুপুরে শহরের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবারও সেখানে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট সাংবাদিক ঐক্যজোটের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, জেলা টেলিভিশন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোমেন মুনি, জয়পুরহাট মডেল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, প্রেসক্লাব জয়পুরহাটের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখর মজুমদার, জাতীয় সাংবাদিকের ঐক্যফোরামের সভাপতি…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  মাদারীপুরে কর্মরত সাংবাদিকের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার দ্রুত করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হত্যাকান্ডের বিচার ও তদন্ত না হলে এবং প্রধান আসামিসহ অন্যান্য আসামিরা গ্রেফতার না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা দেবে সাংবাদিকরা। মানববন্ধনে বাংলানিউজের মাদারীপুর প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ এর সভাপতিত্বে ও এটিএন নিউজের…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের নওগাঁ কাঁঠালি মাঠ থেকে হারাবতি নদীতে সংযুক্ত পানি নিস্কাশনের এক মাত্র খালটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে চরম দূর্ভোগ পোহাচ্ছে তিনটি উপজেলার সংযোগ স্থলের ১০ টি মৌজার প্রায় সহস্রাধিক কৃষক। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নওগাঁ কাঠালি গ্রামের পূর্ব দিকে বিহিগ্রাম মাঠ থেকে হারাবতি নদীর সঙ্গে সংযুক্ত প্রায় ৪ কিঃমিঃ খালটির অধিকাংশ অংশ জুড়ে আগাছা, কচুরিপনা ও মাটি জমে ভরাট হয়ে গেছে। এ কারণে বর্ষা মৌসুমে উপজেলার বিহিগ্রাম, কাঁঠালী, শহরগাড়ী, নওগাঁ, লক্ষীকুল, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার করঞ্জি, চেচুরিয়া, ওহিপাড়া এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছাতিনচড়া ও দেওগ্রাম মৌজার প্রায় ৭শ একর…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট্ট বাচ্চাদের আম পাড়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনায় দু জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এঘটনায় মুঞ্জুরুল ইসলাম বাদী হয়ে ৫ জনকে বিবাদী করে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (৯জুন) উপজেলার বালিঘাটা ইউনিয়নের রাধাবাড়ী গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাধাবাড়ী গ্রামের মুঞ্জুরুল ইসলামে ছেলে আব্দুল্লাহ(১২) ও একই গ্রামের রাসেলের পুত্র মুজাহিদ (৭) পার্শ্ববর্তী রাস্তার আম গাছে ওঠে আম পাড়ার সময় দুজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের অভিভাকরা এসে তুচ্ছ বিষয়টিকে নিয়ে মারপিটে জড়িয়ে পড়ে। এতে আব্দুল্লাহ ও মুনিজা(৬০) আহত হলে…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে নিজ শয়ন ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সুমাইয়া আক্তার(২০) নামের এক সন্তানের জননী আত্মহত্যা করেছে। আজ সোমবার (১২জুন) দুপুরে পাঁচবিবি পৌরসভাধীন নাকুরগাছী হঠাৎপাড়া মহল্লায় এ ঘটনাটি ঘটে। নিহত সুমাইয়া ঐ মহল্লার রশিদুল ইসলামের মেয়ে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুমাইয়ার শ্বশুর বাড়ীর লোকজনের সাথে পারিবারিক দ্বন্দ হওয়ার পর থেকে সুমাইয়া তিন বছরের কন্যা সন্তানকে নিয়ে মায়ের সাথে নাকুড়গাছীতে বসবাস করতেন। ঘটনার দিন (সোমবার ) দুপুরে খাওয়া দাওয়া করার পর সুমাইয়াকে বাড়ীতে রেখে তার মা নওদা গ্রামে যান। সেখান থেকে এসে দেখেন সুমাইয়া তার শয়ন ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে আছে। এসময় সে…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট  প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে বাড়ির নিরাপত্তার জন্য চারপাশে লাগানো বৈদ্যুতিক লাইনে স্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম ( ৪৭) শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম কালাই পৌরসভার আকন্দপাড়া মহল্লার মৃত ফজলে আকন্দের ছেলে বলে জানা গেছে। জানা গেছে, ওই মহল্লার মৃত ছানাউল ইসলামের ছেলে কিনামউদ্দীন বৈদ্যুতিক লাইনের জি আই তার বাড়ির চারপাশে নিরাপত্তার জন্য বেড়া দিয়ে রাখেন। রাতে কেউ যেন তার আমগাছ থেকে আম চুরি এবং তার বাড়ির মধ্যে প্রবেশ করতে না পারে সে কারনে তিনি এব্যবস্থা করে রাখেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে শরিফুল ইসলাম কাজের মজুরির টাকার জন্য কিনামউদ্দীনের…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ ” কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন শাখার বাংলাদেশ কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) বিকেলে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের আলীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কালকিনি উপজেলা কৃষকলীগের আহব্বায়ক মোঃ এমদাদুল হক সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের এমপি তাহমিনা বেগম। অনুষ্ঠান উদ্বোধন করেন মাদারীপুর জেলা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন হাওলাদার, প্রধান বক্তা ছিলেন মাদারীপুর জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান ইলিয়াশ শরীফ। বিশেষ অতিথি…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলায় ১হাজার ২০ লিটার চোলাই মদসহ ১ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। শুক্রবার ভোরে সদর উপজেলার পার্লি কুর্মিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী হলেন- সদর উপজেলার পার্লি কুর্মিপাড়া এলাকার মৃত সুরেন কুর্মির পুত্র শ্রী উত্তম কুমার কুর্মি। শুক্রবার সকালে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান, জয়পুরহাট সদর উপজেলার পার্লি কুর্মিপাড়া এলাকায় নিজ বাড়ীতে চোলাই মদ তৈরী করে বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালে ১ কেজি ৭৫০গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। বৃহঃস্প্রতিবার রাতে ক্ষেতলাল উপজেলার আয়মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন- উপজেলার দক্ষিণ হাট শহর এলাকার শ্রী গিরেন পালের পুত্র শ্রী প্রদীপ পাল(৩০) ও আয়মাপুর গ্রামের মৃত রইচ উদ্দিনের পুত্র আবু তালেব মন্ডল(৫২)। শুক্রবার সকালে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার আয়মাপাড়া মাদক দ্রব্য গাঁজা কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সারাদেশের অসহনীয় লোডসেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দূর্নীতির প্রতিবাদে জয়পুরহাটে খঞ্জনপুর বিদ্যুৎ অফিসের সামনে জেলা বিএনপির পৃথক ভাবে অবস্থান কর্মসূচী, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করেছে। বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১ টায় নেসকো বিদ্যুৎ কেন্দ্রের সামনে তাদের অবস্থান কর্মচারী,প্রতিবাদ সভা পালন করে। অবস্থান কর্মসূচী শেষে নেসকো বরাবর সহকারী প্রকোশলী মো: আদনান সাকিবের নিকট স্মারকলিপি দেয়। এসময় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব, মাসুদ রানা প্রধান সহ বিএনপি ও অংগ সংগঠনের…

Read More