বাড়ি নিরাপত্তার বিদ্যুতের তার জড়িয়ে শ্রমিকের মুত্যু

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট  প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে বাড়ির নিরাপত্তার জন্য চারপাশে লাগানো বৈদ্যুতিক লাইনে স্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম ( ৪৭) শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম কালাই পৌরসভার আকন্দপাড়া মহল্লার মৃত ফজলে আকন্দের ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, ওই মহল্লার মৃত ছানাউল ইসলামের ছেলে কিনামউদ্দীন বৈদ্যুতিক লাইনের জি আই তার বাড়ির চারপাশে নিরাপত্তার জন্য বেড়া দিয়ে রাখেন। রাতে কেউ যেন তার আমগাছ থেকে আম চুরি এবং তার বাড়ির মধ্যে প্রবেশ করতে না পারে সে কারনে তিনি এব্যবস্থা করে রাখেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে শরিফুল ইসলাম কাজের মজুরির টাকার জন্য কিনামউদ্দীনের বাড়িতে গেলে বৈদ্যুতিক লাইনের জি আই তারের সঙ্গে জড়ালে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাড়ির মালিক কিনামউদ্দীন পলাতক রয়েছেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *