জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মাদক বহনকারী মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় আমিরুল ইসলাম (৩২)নামে মাদক বহনকারী এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,মঙ্গলবার ভোরে পুরানাপৈল -হিলি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম দিনাজপুরের বিরামপুর উপজেলার বাসিন্দা।

ওসি জানান, আমিরুল ইসলাম দিনাজপুরের বিরামপুর থেকে একটি কালো ব্যাগে করে ৩৭ বোতল ফেনসিডিল নিয়ে মোটরসাইকেলযোগে জয়পুরহাটের বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় পাঁচবিবিগামী গরুবোঝায় দ্রুতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।এতে আমিরুল ইসলাম ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।

ওসি আরও জানান, স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এসময় কালো ব্যাগে থাকা ৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলেও জানান ওসি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *