Author: Saizul Amin

কুইন্টন ডি কক ও রিশি ভেন দার ডুসেনের জোড়া সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়ার পথে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ইতোমধ্যে ৪০ ওভারে তিন উইকেটে ২৯১ রান করেছে প্রোটিয়ারা। দলের হয়ে ৮৪ বলে ১২টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ১০০ রান করে ফিরেছেন ওপেনার কুইন্টন ডি কক। ১১০ বলে ১৩টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১০৮ রান করে ফিরেছেন ভেন দার ডুসেন। শনিবার দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের চতুর্থ ম্যাচে মুখোমুখি শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই অধিনায়ক টিম্বা বাভুমার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর দলের হাল ধরেন কুইন্টন ডি কক ও রিশি ভেন…

Read More

আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করল বাংলাদেশ। সেমিফাইনালে চোখ রাখা বাংলাদেশের জন্য এ জয়টা গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করছেন অনেকে। ভারত মিশনে শুরুটা রাঙানোর পর টিম টাইগার্সের প্রশংসায় পঞ্চমুখ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আফগানদের বিপক্ষে দারুণ এ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের। তাই এ দুজনের প্রশংসায় পঞ্চমুখ সাবেক কাপ্তানও। ম্যাশ নিজের ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, দারুণ শুরু! জয়ের কোনো বিকল্প ছিল না। আফগানরা শুরুটা করেছিল দুর্দান্ত। কিন্তু সাকিব বারবারই বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছে। মাঝখানে মিরাজের আঁটসাঁট বোলিংয়ে সঙ্গে পেস বোলারদের কম্বিনেশনে একের পর এক উইকেট নিয়ে বাংলাদেশ খেলা নিজেদের…

Read More

বহুল প্রতীক্ষিত ওয়ানডে বিশ্বকাপের আসর শুরু হয়েছে। আগামী দেড় মাস ধরে ক্রিকেট উৎসবে মেতে থাকবে সবাই। তবে এর মধ্যেই একটা দুঃসংবাদে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্বকাপের সময় উড়িয়ে দেওয়া হতে পারে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম! ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, ভারতীয় একটি নিরাপত্তা এজেন্সিকে মেইল বার্তায় এমন হুমকি দেওয়া হয়েছে। এর সঙ্গে ৫০০ কোটি রুপি এবং জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণইয়ের মুক্তির দাবিও জানানো হয়েছে সেই মেইলে। মেইলে এমন হুমকি পাওয়ার পরেই মুম্বাই পুলিশ এবং গুজরাট পুলিশকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি শহরের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।…

Read More

আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের চলতি আসরের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন মেহেদি হাসান মিরাজ। বল হাতে ৯ ওভারে মাত্র ২৫ রান খরচায় ৩ উইকেট শিকারের পর ব্যাট হাতে ৭৩ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৭ রান করে হন ম্যাচসেরা। শনিবার ভারতের ধর্মশালায় টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে সাকিব-মিরাজদের স্পিন আর শরিফুল-তাসকিন-মোস্তাফিজদের গতির মুখে পড়ে ৩৭.২ ওভারে ১৫৬ রানেই অলআউট হয় আফগানিস্তান। টার্গেট তাড়া করতে নেমে মিরাজ-শান্তর জোড়া ফিফটিতে ভর করে ৯২ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ২৭ রানেই দুই ওপোনার আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে নাজমুল হোসেন শান্তর সঙ্গে তৃতীয় উইকেটে ১২৯ বলে গড়েন…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনের স্বীকৃতি স্মরূপ জয়পুরহাটের জেলার পাঁচবিবি উপজেলার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে ৭ নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়াররম্যান জিহাদ মন্ডলকে শ্রেষ্ট চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে পাঁচবিবি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ মন্ডলের হাতে এই সম্মাননা স্বারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আরিফা সুলতানা, কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। এমন কৃতিত্বে তিনি…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে সৌরভ হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে বড় মোহাম্মদপুর গ্রামের কিনামুদ্দিনের ছেলে ও সড়াইল ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। কলেজ ছাত্র সৌরকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী ধারনা করছে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্প্রতিবার রাত আনুমানিক ৯টার দিকে কেউ একজন মোবাইলে সৌরভ কে ফোনে দেন। সৌরভ ফোন পেয়ে বাড়ী থেকে বাহিরে গেলেও রাতে আর ফিরে আসেনি। এ সময় পরিবারের লোকজন একাধিকবার সৌরভের ফোনে ফোন দিলেও ফোনটি রিসিভ হয়নি।…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ “ শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র‌্যালী ও আলোচনার সভার মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ধরঞ্জী কুতুবিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃহস্প্রতিবার (৫অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা প্রধান শিক্ষক সফিকুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য, ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ধরঞ্জী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সামছুল আলম, নাসরিন আক্তার, একরামুল হক, সেলিনা আফরোজ, জিনাত রোখসানা, মাসুদ প্রধানসহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে রাস্তার কাজে নি¤œ মানের ইট বালু ব্যবহার সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে । উপজেলার উদয়পুর ইউনিয়নের নুনুজ বাজার থেকে ত্রিখোলা রাস্তার কাজে এই অনিয়মের অভিযোগ উঠে। কালাই এজজিইডি সূত্রে জানাযায়, ২০২২-২৩ অর্থ বছরে ২.২০ কি.মি রাস্তা রক্ষণাবেক্ষন কাজের অনুকূলে ৮২ লক্ষ ৪৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আজম বিল্ডার্স কে। গত সেপ্টেম্বর মাসে শুরু হয়েছে ওই রাস্তার কাজ। স্থানীয়দের অভিযোগ, রাস্তার দুই পাশে দেওয়া হয়নি মাটি। যে কারনে অনেক জায়গায় ধসে যাওয়ার মত অবস্থা হয়েছে। মানবিহীন ইট ও বালু ব্যবহার…

Read More

মোঃ বাবুল হোসেন,  জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মেহগনি গাছের পাতা পাড়াকে কেন্দ্র করে নিজের মা, বোন ও ভাগনীকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আব্দুল আলিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আলীম ঐ গ্রামের মৃত তাছের আলীর পুত্র। এ ঘটনায় আরো ৪ জন গুরুতর জখম হয়ে উপজেলা মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। গত ৩ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মোহাম্মদপুর গ্রামের সোনা মিয়ার স্ত্রী জেসমিন আরা বেগম(৩২), মৃত তাছের আলীর মেয়ে তোফেলা বেগম(৫০),  স্ত্রী রাবেবা বেওয়া(৮০) ও আব্দুল আলিমের পত্র রুহুল আমিন(২৭)। সরেজমিনে গিয়ে জানা যায়,  মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের  মোহাম্মদপুর…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সমিরন নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নামেই মডেল। কোমলমতি শিশুদের জন্য নেই শিক্ষার পরিবেশ। নেই অবকাঠামোগত সুবিধা। ফলে বৈরি পরিবেশে চলছে প্রথম থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত কোমলমতি শিশুদের পাঠদান কার্যক্রম। পাঁচবিবির দমদমা গ্রামের সম্ভ্রান্ত পরিবারের মরহুম তফিজ উদ্দিন মন্ডলের স্ত্রী বিশিষ্ট শিক্ষানুরাগী সমিরন নেছার দান করা ২ একর ৩ শতক জমিতে ১৯৬০ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে বিদ্যালয়টি সরকারি করণ হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার শুরু থেকে এলাকায় আলোক বর্তিকা হিসাবে শিক্ষার আলো ছড়িয়ে চলছে। এখান থেকে হাতে খড়ি নেয়ার পর শত শত ছেলে মেয়ে দেশ বিদেশে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের স্কুল ও কলেজ শাখার সাধারণ শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর৷ সোমবার সকাল ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহীন ভাবে এ দুটি পদের ভোট গ্রহণ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২টি পদের বিপরতীতে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করেন। ভোট গণনা শেষে প্রিসাইডিং অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান নির্বাচনের এসএসসি ভো: শাখায় মোছাঃ শিরিন আক্তার স্বপ্নাকে ও কলেজ শাখায় মোঃ ইরফান হোসেনকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে…

Read More

 বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে অজ্ঞাত পরিচয়ধারী এক ব্যক্তির বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার রাত ৯টায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী বাজার সংলগ্ন মৃত শুকুর আলীর পুত্র সামছুল ইসলামের বাড়ীর গোসল খানার মেঝের নিচ থেকে এই লাশ উদ্ধার করা হয়। ঐ বাড়ীতে কর্মরত রাজমিস্ত্রি শ্রমিক নবিউল ইসলাম ও উজ্জল হোসেন জানায়, বাড়ীটিতে সংস্কার কাজ করাকালীন ঐ দিন বিকেলে বালু সিমেন্ট মেশানো মসলা বেশি হওয়াই বাড়ীর মালিক তাদেরকে গোসল খানার মেঝের কাজ করতে বলেন। এ কাজ করতে গিয়ে তারা সেখানে লাগানো লাউ ও পুঁই শাকের গাছ উপড়ে ফেলে কোদাল দিয়ে মাটি সরাতেই সেখান থেকে অর্ধ পচা জিন্সের প্যান্ট,…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সদরে ১০ বছর বয়সী নিজ শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার বাবাকে আটক করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ। শিশু কন্যাটির মা এমন একটি অভিযোগ নিয়ে থানায় গেলে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে শিশুটির বাবাকে শুক্রবার (৮সেপটেম্বর ) ক্ষেতলাল নিশ্চিন্তা বাঘোপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ক্ষেতলাল নিশ্চিনকতা বাঘোপাড়া বাবু মিয়ার ছেলে সাইফুল ইসালাম (৪২) থানায় দেওয়া অভিযোগ থেকে যানা গেছে, ওই ব্যক্তি স্ত্রী সালমাসহ জয়পুরহাট শহরের তাঁতিপাড়া রেল বস্তিতে দুই শতক জায়গা কিনে টিনশেটের বাড়ি করে বসবাস করেন। হোটেল শ্রমিক সালামা বেগম প্রতিদিনের ন্যায় গত (৬ সেপটেম্বর) সন্ধায় ৬ : সময় কাজ থেকে বাড়ি ফিরে…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে এসিল্যান্ড পরিচয়ে প্রতারণার ফাঁদে ফেলে কয়েকটি বেকারী ও হোটেল ব্যবসায়ীদের নিকট থেকে টাকা নেবার চেস্টা সহ একটি প্রতিষ্ঠান থেকে ১২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আয়মারসুলপুর ইউপির দফাদার রুহুল আমিনের বিরুদ্ধে। এ ঘটনায় টাকা প্রদানকারী একটি প্রতিষ্ঠান সহ ভুক্তভোগী হোটেল ও বেকারীর মালিকরা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের ছোট্ট মানিক গ্রামের বৈশাখী বেকারী এবং শালপাড়া বাজারের ভাইবোন কনফেকশনারী এন্ড ফল ভান্ডার, ভিআইপি কনফেকশনারী এন্ড দই মিস্টি ভান্ডার, ইসমাইল হোটেল এন্ড রেষ্টুরেন্ট, বাবু হোটেল সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে। অভিযুক্ত রুহুল আমিন আয়মারসুল ইউনিয়নের…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন শিকারমঙ্গল মানব কল্যানের প্রতিষ্ঠাতা ফিরোজ মাহমুদ বুলু বেপারীর সার্বিক সহযোগীতায় শিকারমঙ্গল মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শিকারমঙ্গল রাশিদিয়া মাদ্রাসা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে টাইব্রেকারে জয় পেল রংধনু ক্লাব। খেলায় রংধনু ক্লাব ও এক্স গ্যাং এর মধ্যকার ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায়। ম্যাচটি গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ম্যাচটি ৪-৩ গোলে জয় পায় রংধনু ক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিকারমঙ্গল ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুস বেপারী। এসময় উপস্থিত ছিলেন শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা, সংগঠনের…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে জমি জমা সংক্রান্ত মামলার পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের দায়ের কোপে নবাইদুল (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় আহতের ভাই শফিকুল ইসলাম ৩ সেপ্টেম্বর রবিবার পাঁচবিবি থানায় ৩ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বহরমপুর গ্রামে। আহত নবাইদুল ঐ গ্রামের মৃত আকবর আলীর পুত্র। সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট বৃহস্পতিবার দুপুর উপজেলার বহরমপুর গ্রামের মৃত আকবর আলীর পুত্র নবাইদুল পরিবারের অন্য সদস্যদের সাথে বাড়ির পার্শ্বে বাহিরে বাঁশ বসে গল্প করছিল।…

Read More

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে প্রেম মানে না কোন বাঁধা তাইতো এবার প্রেমের টানে দীর্ঘ পথ পাড়ি দিয়ে জয়পুরহাটের ক্ষেতলালে প্রেমিক আব্দুল্লাহ হেল আমান(৩৭) এর কাছে ছুটে এসেছেন ফিলিপাইন যুবতী আনা মারিয়া ভেলাস্কো (৩৭)। রবিবার (০৩ সেপ্টেম্বর) সকালে প্রেমিক আব্দুল্লাহ হেল আমানের ভাড়া বাসা ক্ষেতলাল পৌর মহল্লার সদর এলাকায় চলে আসেন তিনি। ফিলিপাইনের  যুবতী ক্ষেতলালে আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে নবদম্পতিকে দেখতে ওই বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে। জানা গেছে, ফিলিপাইন যুবতীর প্রেমিক আব্দুল্লাহ হেল আমান উপজেলার মামুদপুর ইউনিয়নের মিনিগাড়ী গ্রামের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মৃত শারফুল ইসলাম তালুকদারের বড় ছেলে। গত ০২ বছর পূর্ব হইতে ফিলিপাইন নাগরিক আনা মারিয়া ভেলাস্কো’র সাথে…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট  সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পাঁচবিবি উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে রোববার বিকেল ৪ টায় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে ষ্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগাঠনিক সম্পাদক এ এইচ এম ওবাইদুর রহমান চন্দন। পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউর ফেরদৌস রাইটের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, পাঁচবিবি পৌর…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বিবাদমান সম্পত্তিতে আদালতের দেয়া ১৪৪/১৪৫ ধারার আদেশ অমান্য করে জোর পূর্বক ঘর নির্মাণ করার সময় বাধা দেয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় মারপিটের অভিযোগ করেছেন ভুক্তভোগী আতোয়ার রহমান । উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আরজিঅন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের মৃত জসিম উদ্দিন আকন্দ জসুর ছেলে। ভুক্তভোগীর করা অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আরজি অন্তপুর মৌজার আর এস খতিয়ানভ‚ক্ত ১২৭, ১২৮, ৫০ ও ১৩৪ দাগে ৩৭ শতক জমি মৃত জমির উদ্দিন আকন্দ জীবদ্দশায় ভোগ দখল করে আসছিল। পরবর্তীতে তার মৃত্যুর পর ৩ ছেলে ও ৫ মেয়ে পৈত্রিক সূত্রে ঐ জমির মালিক…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে রোববার বিকেলে আটাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউনুছ আলী। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখে জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ…

Read More