Author: Saizul Amin

ফরহাদ খোন্দকার, ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি জাকের হোসেন খোকন (৫৭) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আসামি জাকের হোসেন খোকন উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের আব্দুল আলী হাফেজ বাড়ীর মৃত মুকবুল আহাম্মেদ এর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ৪২ মাসের শিশু বাচ্চাকে ফিশারীর ঘাটে গোসল করিয়ে দেওয়ার স্থলে যৌনপীড়ন ও ধর্ষণ চেষ্টা করে বখাটে জাকির হোসেন। শিশুটির চিৎকার শুনে লোকজন এগিয়ে আসলে জাকির হোসেন খোকন পালিয়ে যায়। পরে শিশুটির পিতা বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করেন। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান,…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ শহরের পুরাতন বাস ষ্টেশন এলাকার কিং এন্টারপ্রাইজ টাইলসে দোকানের ব্যবস্হাপক নয়ন (২৪)কে এলোপাতাড়ি ভাবে চুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার বন্ধু। অাজ রোববার (৩০ জানুয়ারি) বিকেলে শহরের পুরাতন বাস ষ্টেশন এলাকায় কিং এন্টারপ্রাইজ নামের টাইলসের দোকানে এ ঘটনা ঘটে। নিহত নয়ন শহরের ৮ নং ওয়ার্ডে বড়পাড়া এলাকার বাসিন্দা কাউসার আলমের ছেলে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল শান্তিগঞ্জ উপজেলার উপজেলার বাসিন্দা নূরুল হোসাইনের ছেলে রোহান (২৪) ও রেজওয়ান (২৬) নামের দুই ভাইকে। জানা যায়, নয়নের বন্ধু রোহান বিকেলে আসে তার দোকানে আড্ডা দিতে। পরে এক পর্যায়ে রোহান তাকে নাস্তা খাওয়ানোর জন্য বলে। এর পর…

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি: ঝালকাঠি জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়েছে ।এতে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনুকে সভাপতি ও অ্যাডভোকেট আব্দুল আলিমকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় । রবিবার (৩০ জানুয়ারি)দুপুরে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে দ্বি – বার্ষিক সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেল এমপি । আগামী এক সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশ দেন প্রধান অতিথি মেজর রানা মোহাম্মদ সোহেল এমপি ।

Read More

শেখ জহিরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নান্দাইল পৌর শাখার ৯ টি ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৩০ জানুয়ারী) বিকালে গণমাধ্যমে পাঠানো নান্দাইল পৌর শাখার ছাত্রদলের প্যাডে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নান্দাইল পৌর ছাত্রদলের আহবায়ক ইমরান মিয়া , সদস্য সচিব খায়রুল ইসলাম ভূঁইয়া শুভ স্বাক্ষরিত পৌর ছাত্রদলের ৯ টি ওয়ার্ডের আংশিক কমিটি গঠন করা হয়। নান্দাইল পৌর শাখার ১নং ওয়ার্ডের মো. এনামুল হক কে সভাপতি, মো. আরিফ মিয়া এ সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি। ২ নং ওয়ার্ডের মো. মাসুদ রানা কে সভাপতি, মো. মুজাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি। ৩…

Read More

মো. জসিউর রহমান (লুকন), নাগরপুর, টাঙ্গাইল প্রতিনিধিঃ ৩০ জানুয়ারী রবিবার সকাল আনুমানিক ১১ টার সময় টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এক নবজাতকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কোভিড টিকা কেন্দ্রের কাছের ড্রেনে পাশ থাকে কাগজ টোকানোর সময় বাচ্চারা প্রথম নবজাতকের মরদেহ দেখতে পায়, বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। পরে স্থানীয়রা জানায় থানায়। এছাড়াও হাসপাতালে ভর্তি মহিলা ওয়ার্ডের রোগীরা জানায় রাতে মহিলা ওয়ার্ডের ৫ নং বেডের এক রোগী অনেক সময় টয়লেটে ছিল। অনেক ডাকাডাকির পরেও তারা দরজা খোলেনি। ঐ রোগী তলপেটে ব্যাথা নিয়ে হাসপাতালে এসেছিল বলে জানায় পাশের রোগীরা ও হাসপাতাল কর্তৃপক্ষ। উল্লেখ্য, মরদেহটি উপজেলা প.প কর্মকর্তার অফিসের ৩-৩৫ ফুট…

Read More

এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। রবিবার (৩০/ জানুয়ারী) সকালে নীলফামারী জেলা শহরের চৌরঙ্গি মোড়ে এ উপলক্ষে আলোচনা সভা শেষে মাস্ক বিতরণ করা হয় পথচারীদের মাঝে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা.জাহাঙ্গীর কবির। বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রউফ, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের সোহেল, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকল্প পরিচালক মিস্টার সুরেন্দ্র নাথ সিং প্রমুখ। জেলা ইপিআই কেন্দ্র থেকে একটি র‌্যালি বের হয়ে…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে এক্সপ্রেস হাইওয়ের আড়িয়াল খাঁ সেতু সংলগ্ন এলাকায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে হতাহতদের উদ্ধারের সময় পিছন থেকে আসা অপর একটি বাসচাপায় স্থানীয় চার উদ্ধারকারীসহ পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের শিবচরের আড়িয়াল খাঁ সেতু সংলগ্ন এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকারকে পেছন থেকে গ্রামীণ পরিবহণের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে দুর্ঘটনার শিকার হয়ে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা আহতদের উদ্ধারে দ্রুত ঘটননাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। এ সময় ঢাকাগামী ইমাদ পরিবহণের একটি বাস দ্রুতগতিতে এসে উদ্ধারকারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে…

Read More

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে বিএনপি দেশের বিরুদ্ধে নানাভাবে সারা বিশ্বে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা লবিস্ট নিয়োগ ও টাকা পয়সা খরচ করে অপপ্রচার চালাচ্ছে । বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন যুক্তরাষ্টের বিভিন্ন ডিপার্টমেন্টে বাংলাদেশকে সহযোগিতা না দেয়ার জন্য নিজেই সাইন করে চিঠি লিখেছেন। একটা রাজনৈতিক দলের মহাসচিব হয়ে কিভাবে এসব কাজ করতে পারেন? এরা কখনো দেশের মঙ্গল চায় না। আসলে এরা দেশের ষড়যন্ত্রকারী। এরা দেশ বিরোধী। যারা নিজের দেশকে সাহায্য না করতে অন্যদের কাছে চিঠি লিখতে পারে তারা কখনো…

Read More

জৈন্তাপুর প্রতিনিধিঃউত্তর-পূর্ব সিলেটে শিক্ষা বিস্তারের অগ্রদূত সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের সুদীর্ঘ চার দশকের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমী হেড স্যার স্মরণে “স্মৃতির পিঞ্জরে” বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হেডস্যার আব্দুর রহীম স্মৃতি সংসদ আয়োজিত স্থানীয় দরবস্ত ইউপি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন,হেড স্যারের সুযোগ্য সন্তান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আশিক আনোয়ার বাহার। প্রাক্তন ছাত্র লেখক,গবেষক ও পরিবেশ কর্মী আব্দুল হাই আল হাদীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে লিখিত স্বাগত বক্তব্য উপস্থাপন করেন ‘স্মৃতির পিঞ্জরে’ এর সম্পাদক,ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক সাংবাদিক এহসানুল হক জসীম। সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক হোসাইন…

Read More

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ও আওলাই ইউনিয়নে আগামী ৭ ফেব্রæয়ারী ৭ম ধাপের ইউপি নির্বাচন। প্রচন্ড শীত উপেক্ষা করে প্রার্থীরা প্রচারণা চালিয়ে গেলেও আওলাই ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ একরামুল হক চৌধুরী তাওহীদের নির্বাচনী কাজে নৌকা প্রার্থীর লোকজন বাধা প্রদানের অভিযোগ করা হয়েছে রিটার্নিং অফিসারের নিকট। আজ শনিবার রিটার্নিং অফিসারের নিকট দাখিল করা অভিযোগে জানা গেছে, মটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ একরামুল হক চৌধুরী তাওহীদ ও তার সমর্থকরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা, পোষ্টার ও ব্যানার নিয়ে প্রচারণা চালাতে গেলে নৌকা মার্কার কর্মী, সমর্থকরা ব্যানার ও পোষ্টার লাগাতে বাধা প্রদান করে। উত্তেজিত জনতা তাদের…

Read More

উত্তেজনার মধ্যেই আগামী সপ্তাহে ইউক্রেন সফরে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউক্রেন সংকট নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই তিনি দেশটিতে সফর করবেন। বরিস জনসন ইউক্রেন যাচ্ছেন এমন এক সময়ে যখন তার বিরুদ্ধে ওঠা লকডাউন পার্টির তদন্ত রিপোর্ট প্রকাশ পেতে চলেছে। বরিসের ইউক্রেন সফর নিয়ে প্রশ্ন উঠছে, তবে কী লকডাউন পার্টির কেলেঙ্কারি থেকে নজর ঘোরাতেই প্রধানমন্ত্রী ইউক্রেন যাচ্ছেন? যদিও তার দফতর সূত্র বলেছে, দুই দেশের মধ্যে যেন কোনো ধরনের রক্তপাত না হয় সেজন্য রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্যই বরিস জনসন ইউক্রেন যাচ্ছেন। রাশিয়া যেন ইউক্রেনের ওপর আক্রমণ না করে, সেটাই প্রধানমন্ত্রী বরিস জনসনের সফরের একমাত্র লক্ষ্য। এই সফরের পরই…

Read More

দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবার ইয়েমেনের হুথি আনসারুল্লাহর শক্তি ও সামর্থ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েছে। ইসরায়েলের টিভি চ্যানেল-থার্টিনের বিশ্লেষক জিপি ইয়াহযকালি এক বিশ্লেষণে এমনটাই দাবি করেছেন। তিনি বলেন, ইয়েমেনের আনসারুল্লাহও এখন ইসরায়েলের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে। এটা ছোটখাটো কোনো হুমকি নয়। জিপি ইয়াহযকালি মনে করেন, সৌদি আরব ও সংযুক্ত আমিরাতের পর তারা ইসরায়েলকেও টার্গেট করবে। আরব অঞ্চল বিষয়ক এই বিশ্লেষক ইসরায়েলি টিভি চ্যানেলকে আরও বলেছেন, ইয়েমেনের আনসারুল্লাহর কাছে এমন সব ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো ইসরায়েল পর্যন্ত পৌঁছাবে। সম্প্রতি ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ‘ইয়েমেনি তুফান-১’ ও ‘ইয়েমেনি তুফান-২’ নামক পৃথক…

Read More

বগুড়ায় কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শনিবার ভোর ৪টার দিকে বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- শহরের পুরান বগুড়া এলাকার আকরাম আলীর ছেলে শাহরিয়ার সানি (৩২) ও আতাউল্লাহর ছেলে মোহাম্মাদ কোরবান (২৯)। এ ঘটনায় রবিন (২৮) নামে আরও এক যুবক পলাতক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও বগুড়া সদর থানার এসআই শরিফুল ইসলাম। মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কলেজ ছাত্রীর সাথে মামলার আসামি শাহরিয়ার সানির আগে থেকেই পরিচয় ছিল। গত ১৩ জানুয়ারি বিকালে ওই ছাত্রী তিনমাথা থেকে সাতমাথার উদ্দেশ্যে সিএনজিতে উঠে। পরে বগুড়া সেন্ট্রাল মসজিদের সামনে ও…

Read More

দিনাজপুরের ঘোড়াঘাটে রিসান হোসেন নামের এক স্কুলছাত্রের পায়ের রগ ও গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ঘোড়াঘাটের কশিগাড়ী গ্রামের রাণীগঞ্জ এলাকায় পাঁচ মাথা মোড়ের গো-হাটির পাশের একটি খাবার হোটেলের মেঝে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিসান হোসেন ওরফে জিসান (১৫) ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ি পাচঁমাথা এলাকার লিটন মন্ডল ছেলে এবং সে স্থানীয় রাণীগঞ্জ হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশের ধারণা, রাতের কোনো একসময় তার পায়ের রগ ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা ও পুলিশ জানায়, রিসান হোসেন ঘোড়াঘাটের রাণীগঞ্জ বাজারের একটি খাবার হোটেলে কাজ করত। হোটেলটি সপ্তাহে দুদিন হাটবারের দিন খোলা থাকে। শুক্রবার রাতে দোকানের কাজ শেষে সে…

Read More

‘জিনকে পাতিল বন্দী করা এবং অলৌকিক ক্ষমতার অধিকারী করার’ প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কথিত জিনের বাদশা জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লার দাউদকান্দির উপজেলার গৌরিপুর এলাকা থেকে তাকে পাতিল-কবজসহ গ্রেফতার করা হয়। জাকির হোসেনের বাড়ি বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার সলিয়াবাকপুরে। কুমিল্লা র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন শনিবার দুপুরে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভুক্তভোগী আবুল খায়েরের ছেলে ‘জিনের বাদশার’ কাছে প্রতারিত হয়ে র‍্যাবের কাছে লিখিত অভিযোগ জানান। অভিযুক্ত জাকিরের নিজ বাসা থেকে শুক্রবার রাতে ‘জিন বন্দীর’ কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মাটির পাতিল ও তাবিজ-কবজ উদ্ধার করে র‍্যাব। এছাড়া জাকিরের…

Read More

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে চলচ্চিত্রের ১৭ সংগঠনের সদস্যদের প্রবেশ করতে না দেওয়ায় লাগাতার কর্ম বিরতির ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) এ ঘোষণা দেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। এ সময় তিনি এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমীনের অপসারণ দাবি করেন। তার অপসারণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্ম বিরতি চলবে। রবিবার (৩০ জানুয়ারি) থেকে মানববন্ধনও করবেন তারা। একই সঙ্গে শিল্পী সমিতির নির্বাচনের এবারের কমিশনার পীরজাদা হারুনকে চলচ্চিত্র থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি সিনেমায় আর অভিনয় করতে পারবেন না বলেও জানান সোহানুর রহমান সোহান।

Read More

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। আজ দুপুর ১২টায় এক মতবিনিয়ম সভায় তিনি এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, নতুন আক্রান্ত রোগীদের অক্সিজেনের প্রয়োজন পড়ছে না। হাসপাতালটির পরিচালক জানান, গত দুই মাসে করোনায় মৃত্যু না হলেও চলতি মাসে কোভিড ও নন-কোভিড রোগী গড়ে ২৫ জন মারা যাচ্ছেন। এদিকে বাড়তি রোগীর জন্য কোভিড ইউনিট প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি। তিনি জানান করোনাভাইরাস প্রতিরোধে দেশে টিকাদান শুরুর পর এক বছরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঁচ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। এ সময়ে দৈনিক গড়ে পাঁচ হাজার মানুষ…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করতে পারে। কিন্তু দেশের সুনাম ক্ষুন্ন করতে, দেশের রফতানি বাণিজ্য ধ্বংস করতে, বিদেশে দেশের বিরুদ্ধে চিঠি দেওয়া, লবিস্ট ফার্ম নিয়োগ করা দেশদ্রোহীতা ও দেশবিরোধী কাজ। এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। মূলত বিএনপি ও তাদের নেতারা দেশদ্রোহী কাজ করছেন। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে স্বাক্ষর করে ইউএস কংগ্রেসের বিভিন্ন ডিপার্টমেন্টে যেভাবে চিঠি দিয়েছেন, সেটি কোনওভাবেই কাম্য নয়। শনিবার দুপুরে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি…

Read More

ফরিদপুরের নগরকান্দায় বউ ভাগিয়ে নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ বুধবার সকালে উপজেলার কফাই বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়া গ্রামের মুন্নু মাতুব্বরের ছেলে আনিস মাতুব্বর (২৯) একই গ্রামের জলিল ফকিরের ছেলে শাহিন ফকিরের স্ত্রীর সঙ্গে পরকীয়া করে তাকে ভাগিয়ে নেয়ার অভিযোগ উঠে। এ ঘটনায় বুধবার সকালে স্থানীয় পোড়াদিয়া বাজারে আনিসের ছোট ভাই সুজনের সঙ্গে শাহিন ও তার ভাই রিপনের বাগবিতণ্ডা হয়। উভয়পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে দেশীয় অস্ত্র…

Read More

একাদশ শ্রেণিতে কলেজ ও মাদ্রাসায় ভর্তির আবেদনের ফল আজ শনিবার রাত ৮টায় প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মোহাম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বছর কলেজে ভর্তির জন্য প্রায় ২৫ লাখ আসন আছে। অপরদিকে ভর্তির জন্য মোট আবেদন করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১৪১ জন। প্রতিটি শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি আর সর্বোচ্চ ১৩টি পর্যন্ত কলেজ আবেদনপত্র পছন্দ করার সুযোগ পেয়েছে। সে হিসেবে উল্লেখিত আবেদনকারীরা মোট ৮৫ লাখ কলেজ পছন্দ দিয়েছে বলে জানান তিনি। গত ৮ জানুয়ারি উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের অনলাইন ভর্তির আবেদন শুরু হয়। আবেদন শেষ হয় ২৩ জানুয়ারি…

Read More