Close Menu
দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    Facebook X (Twitter) Instagram
    ব্রেকিং নিউজ
    • ডেঙ্গুর ‘হট জোন’ টার্গেট: নেত্রকোনায় শুরু হলো তিন মাসব্যাপী মশক নিধন
    • ২৪ ঘণ্টা পরও তিস্তায় নিখোঁজ আরমান
    • শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড
    • মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড
    • ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত
    • নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
    • ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
    • কারানির্যাতিত ছাত্রনেতা রাসেলকে ডিমলার সভাপতি হিসাবে দেখতে চায় কর্মীরা
    Facebook X (Twitter) Instagram
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সাংবাদিক লিস্ট
    বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • শিক্ষা
    • ক্যাম্পাস
    • অর্থনীতি
    • নির্বাচন
    • অন্যান্য
      • আইন-কানুন
      • মতামত
      • পাঁচমিশালি
      • লাইফস্টাইল
      • ইসলাম
      • কৃষি ও মাটি
      • জানা- অজানা
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • জীবনযাপন
      • প্রকৃতি-পরিবেশ
      • বিজ্ঞান – প্রযুক্তি
      • লাইফস্টাইল
      • সারা বাংলা
      • ছবি ঘর
      • টেন্ডার
      • ক্রিকেট
      • টেনিস
      • ফুটবল
      • হকি
    • সাংবাদিক লিস্ট
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সারা বাংলা

    মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় উদ্ধারকারীসহ নিহত ৫

    Saizul AminBy Saizul Aminজানুয়ারি ৩০, ২০২২Updated:জানুয়ারি ৩০, ২০২২No Comments1 Min Read

    মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ

    মাদারীপুরের শিবচরে এক্সপ্রেস হাইওয়ের আড়িয়াল খাঁ সেতু সংলগ্ন এলাকায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে হতাহতদের উদ্ধারের সময় পিছন থেকে আসা অপর একটি বাসচাপায় স্থানীয় চার উদ্ধারকারীসহ পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছে।

    হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের শিবচরের আড়িয়াল খাঁ সেতু সংলগ্ন এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকারকে পেছন থেকে গ্রামীণ পরিবহণের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে দুর্ঘটনার শিকার হয়ে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা আহতদের উদ্ধারে দ্রুত ঘটননাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। এ সময় ঢাকাগামী ইমাদ পরিবহণের একটি বাস দ্রুতগতিতে এসে উদ্ধারকারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

    নিহতরা হলেন শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ফেলু হাজীকান্দির মোস্তফা শিকদার (৫০), তার ভাই নুরুল ইসলাম শিকদারের স্ত্রী রোকেয়া বেগম (৪০), মাদবরেরচর ইউনিয়নের শরীফকান্দির ভ্যানচালক লিটন শরীফ (৪০) ও প্রাইভেটকারের যাত্রী সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের বল্লবদী গ্রামের খলিল মিয়া (৭০)।নিহত অপর একজনের নাম জানা যায়নি। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

    শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রামীণ পরিবহণের বাসটি আটক করা গেলেও ইমাদ পরিবহণের বাসটি পালিয়ে গেছে।

    Saizul Amin
    • Website

    Related Posts

    ডেঙ্গুর ‘হট জোন’ টার্গেট: নেত্রকোনায় শুরু হলো তিন মাসব্যাপী মশক নিধন

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Buy Now
    © ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.

    Type above and press Enter to search. Press Esc to cancel.