Close Menu
দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    Facebook X (Twitter) Instagram
    ব্রেকিং নিউজ
    • ডেঙ্গুর ‘হট জোন’ টার্গেট: নেত্রকোনায় শুরু হলো তিন মাসব্যাপী মশক নিধন
    • ২৪ ঘণ্টা পরও তিস্তায় নিখোঁজ আরমান
    • শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড
    • মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড
    • ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত
    • নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
    • ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
    • কারানির্যাতিত ছাত্রনেতা রাসেলকে ডিমলার সভাপতি হিসাবে দেখতে চায় কর্মীরা
    Facebook X (Twitter) Instagram
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সাংবাদিক লিস্ট
    বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • শিক্ষা
    • ক্যাম্পাস
    • অর্থনীতি
    • নির্বাচন
    • অন্যান্য
      • আইন-কানুন
      • মতামত
      • পাঁচমিশালি
      • লাইফস্টাইল
      • ইসলাম
      • কৃষি ও মাটি
      • জানা- অজানা
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • জীবনযাপন
      • প্রকৃতি-পরিবেশ
      • বিজ্ঞান – প্রযুক্তি
      • লাইফস্টাইল
      • সারা বাংলা
      • ছবি ঘর
      • টেন্ডার
      • ক্রিকেট
      • টেনিস
      • ফুটবল
      • হকি
    • সাংবাদিক লিস্ট
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সারা বাংলা

    খাবারের হোটেলে মিলল স্কুলছাত্রের গলাকাটা লাশ

    Saizul AminBy Saizul Aminজানুয়ারি ২৯, ২০২২No Comments2 Mins Read

    দিনাজপুরের ঘোড়াঘাটে রিসান হোসেন নামের এক স্কুলছাত্রের পায়ের রগ ও গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ঘোড়াঘাটের কশিগাড়ী গ্রামের রাণীগঞ্জ এলাকায় পাঁচ মাথা মোড়ের গো-হাটির পাশের একটি খাবার হোটেলের মেঝে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত রিসান হোসেন ওরফে জিসান (১৫) ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ি পাচঁমাথা এলাকার লিটন মন্ডল ছেলে এবং সে স্থানীয় রাণীগঞ্জ হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

    পুলিশের ধারণা, রাতের কোনো একসময় তার পায়ের রগ ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
    স্থানীয়রা ও পুলিশ জানায়, রিসান হোসেন ঘোড়াঘাটের রাণীগঞ্জ বাজারের একটি খাবার হোটেলে কাজ করত। হোটেলটি সপ্তাহে দুদিন হাটবারের দিন খোলা থাকে। শুক্রবার রাতে দোকানের কাজ শেষে সে বাসায় ফেরেনি। সকালে ওই দোকানের মেঝেতে তার গলাগাটা এবং ডান পায়ের রগকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। শনিবার সকালে এলাকাবাসীর খবরে সেখানে গিয়ে ছেলের গলাকাটা মরদেহ শনাক্ত করেন তার মা অমিছা বেগম।

    এই খবরের সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, স্থানীয়দের দেওয়া খবরে রানীগঞ্জ বাজারের ওই খাবারের হোটেলের মেঝে থেকে রিসানের পায়ের রগ ও গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

    তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ইতোমধ্যে সিআইডি ক্রাইম সিন ইউনিটকে জানানো হয়েছে। ময়নাতদন্ত ও অধিকতর তদন্তেই বেরিয়ে আসবে হত্যাকাণ্ডের কারণ। ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের পর লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হবে।

    Saizul Amin
    • Website

    Related Posts

    ডেঙ্গুর ‘হট জোন’ টার্গেট: নেত্রকোনায় শুরু হলো তিন মাসব্যাপী মশক নিধন

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Buy Now
    © ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.

    Type above and press Enter to search. Press Esc to cancel.