Author: Saizul Amin

অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে উত্তাল এফডিসি প্রাঙ্গন। এদিন এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের। এ বিষয়টিকে অপমানজনক দাবি করে নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান ১৭ সংগঠনের পক্ষে পীরজাদা শহীদুল হারুনকে চলচ্চিত্র ও নাটক থেকে আজীবন নিষিদ্ধ করার ঘোষণা দেন। এসময় তিনি লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়ে আগামীকাল থেকে মানববন্ধন চলবে বলেও জানান। সোহানুর রহমান সোহান বলেন, ‘পীরজাদা শহীদুল হারুন দল পাকিয়ে আমাদের ১৭ সংগঠনের সদস্যদের এফডিসিতে ঢুকতে দেয়নি। এজন্য দায়ী এফডিসির এমডি ও পীরজাদা শহীদুল হারুন। আমরা এমডিকে অবাঞ্ছিত…

Read More

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। কিন্তু এই ফল মেনে নেননি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। তিনি ভোট পুনর্গণনা চেয়ে আপিল করেছেন। সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। গতকাল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এই নির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোর পৌনে ৬টার দিকে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ফল ঘোষণা করেন। এবার ভোট দেন ৩৬৫ জন শিল্পী। এতে অংশ নেয় দুটি আলোচিত প্যানেল মিশা-জায়েদ এবং ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ। এতে টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খানকে…

Read More

স্টাফ রিপোর্টারঃ আজ শনিবার সুনামগঞ্জ প্রেসক্লাব হলরুমে শীতাথ হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিতত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাড. শামসুন্নাহার রাব্বানী শাহানা , সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল হক, সময় টিভি স্টাফ রিপোর্টার হিমাদ্রী শেখর ভদ্র , দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ তালুকদার, প্রেসক্লাবের ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, কাযনির্বাহী সদস্য জসিম উদ্দিন, আনোয়ারুল হক, সদস্য বাবুল মিয়া, রুজেল মিয়া প্রমুখ।

Read More

মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে হাফিজার রহমান নামের এক ভ্যান চালককে চেতনানাশক প্রয়োগ করে হত্যার পর অটোভ্যান ছিনিয়ে নেয়া চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে উদ্ধার করা হয়েছে ছিনতাই করা অটো ভ্যানটি। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে বগুড়ার পুলিশ সুদীপ কুমার চক্রবর্তী তার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংএ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ চক্রটি নারীদেরকে যাত্রী হিসেবে ব্যবহার করে অটোভ্যান ছিনতাই করে থাকে। গ্রেফতারকৃতরা হচ্ছেন গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার পলাশগাছি গ্রামের মজনু মন্ডল (৩২), তার স্ত্রী মাহমুদা বেগম (২৬) তার ভগ্নিপতি মজনু মিয়া,শিবগঞ্জ থানার রহবল পশ্চিমপাড়া গ্রামের সাইদুর মন্ডল ওরফে মগা (৩২)। জানাগেছে, শিবগঞ্জ থানার মেঘা খর্দ্দ…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ অবৈধ পথে ইতালি যাবার পথে আবারও প্রাণ হারাল মাদারীপুরের এক যুবক। ইতালি যাবার সময় ঝড়োবাতাসে তিউনিসিয়ার ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছে জয় তালুকদার নামে এক যুবক। শুক্রবার নিহতের খবর পান জয়ের স্বজনরা। এতে পরিবারে বইছে শোকের মাতম। নিহত জয় তালুকদার মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বড়াইলবাড়ি গ্রামের প্রেমানন্দ তালুকদারের ছেলে। প্রচণ্ড ঠাণ্ডায় জয় তালুকদার মারা গেছেন বলে জানা গেছে। এ সময় গুরুতর অসুস্থ হয়েছে একই এলাকার ৬জন। একই এলাকার মিন্টু, প্রদীপ, টুটুল, তন্ময়, রিয়াজ ও সবুজের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারি অবৈধভাবে সমুদ্রপথে লিবিয়া হয়ে ইঞ্জিনচালিত নৌকায় ইতালির উদ্দ্যেশে রওয়ানা হয়…

Read More

তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা চলেছে ইউপি নির্বাচনী প্রচার-প্রচারণা। এ নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নেয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব। এ সময় চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এবং কর্মী সমর্থকরা হামলা চালিয়ে উপজেলা চেয়ারম্যানের সরকারি পাজেরো গাড়ি ভাঙচুর করে। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পীরেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ষষ্ট ধাপের ইউপি নির্বাচনে ধাপেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল কবির মিন্টু নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে আসছে। তার পক্ষে গণসংযোগে অংশ নেয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া…

Read More

শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনায় শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন ফি কমানোর আশ্বাস দিলেও দীর্ঘ তিন মাসেও ফি কমানোর বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। শিক্ষার্থীদের অভিযোগ উপাচার্যের আশ্বাস এবং বাস্তবতায় মিল খুঁজে পাচ্ছেন না তারা। বিশেষ করে সদ্য স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। চাকরি, বিদেশ গমনসহ বিভিন্ন কারনে সার্টিফিকেট উত্তোলন করতে গেলে তাদেরকে পূর্বনির্ধারিত ফি অনুযায়ীই বিগত দুই সেমিস্টারের সকল অর্থ প্রদান করতে বাধ্য করা হচ্ছে। এ বিষয়ে আইন বিভাগ থেকে সদ্য স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থী শামস জেবিন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই অতিরিক্ত ফি গ্রহণ করা হতো। সর্বশেষ গত…

Read More

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অধ্যয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ কপোতাক্ষ ছাত্র কল্যাণ সমিতির’ আগামী এক বছরের জন্য ৫৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী রাহাত হাসান রিফাতকে সভাপতি ও ইএসডি বিভাগের শিক্ষার্থী শাহিন খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে অন্যান্যের মধ্যে আছেন সহ সভাপতি পদে আব্দুল্লাহ আল রাফি,বজলুর রহমান,রিহাদ খান,আজহারুল ইসলাম,সিলভিয়া রাহমান,ফাহাদ হোসেন, শিক্ষা ও লাইব্রেরি বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম,হাবিবুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মুস্তাইন বিল্লাহ, মোজাম্মেল হক,কাজী রাকিবুল ইসলাম, সাজু হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে…

Read More

শেখ জহিরুল ইসলাম, নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা আচার গাঁও এলাকার গইছখালী যৌতুকের টাকার দাবীতে দুই সন্তানের জননী কে অমানুষিক ভাবে শারিরীক নির্যাতন করে বাড়িতে কে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী জাহাঙ্গীর ও স্বামীর ভাই ভাবিদের বিরুদ্ধে। পরে পরিবারের লোকজন অসুস্থ গৃহবধূ কে নান্দাইল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গইছখালী গ্রামের মোঃ আঃ রাশিদ এর ছেলে জাহাঙ্গীরের সাথে ২০১০ সালে একোই গ্রামের মোঃ মগল মিয়ার মেয়ে এসনাহারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও ভাই ভাবিরা এসনাহাকে তার বাপের বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেওয়ার জন্য বিভিন্ন সময় শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন…

Read More

আমিনুল হক, সুনামগঞ্জ: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইস্যুতে বলেছেন, সরকার অন্ধ, তাই তারা ভুল পথে হাঁটছে। সরকারের উচিৎ ভিসিকে সরিয়ে দেওয়া। এ সময় তিনি শিক্ষামন্ত্রী দীপু মনির পদক্ষেপে ভুল ছিল উল্লেখ করে বলেন, আন্দোলনের প্রথম দিনই ঘটনাস্থলে আসা উচিৎ ছিল তার। কিন্তু তিনি করোনার অজুহাত দেখিয়ে আসেননি। তিনি আরো বলেন, সারা পৃথিবীর মানুষ জানে র‌্যবের কার্যকলাপ। তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে, এটা কি লুকানো যাবে? তাই সরকারের উচিৎ র‌্যাবের কার্যক্রম বন্ধ করে দেওয়া। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন ও বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে…

Read More

টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পরিচলনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর ই-নামজারী ও ভূমি সেবা বিষয়ক বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ৩দিন ব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে উপজেলার সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ের কারিগরি সহায়তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে উপজেলা পরিষদ এ কর্মশালার আয়োজন হয়। এ সময় অনলাইনে ই-নামজারি ও ভূমি সেবা বিষয়ে অবহিতকরন কর্মশালার দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান, সহকারী কমিশনার ভূমি মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর , এলজিডি অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত তরুন কুমার সাহা, ভূমি অফিসের প্রধান সহকারি প্রদ্বিপ কুমার সাহা,…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ৭ বছরের বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের মামলায় নাগরপুর থানা পুলিশ গ্রেফতার করেছে মোহাম (৫০) কে। থানা পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারী শুক্রবার দুপুরে ইসলামের বুদ্ধি প্রতিবন্ধী ৭ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করায় মামলা দায়ের করে পিতা। মামলার প্রেক্ষিতে গতকাল, অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশ। ভুক্তভোগীর খালার সাথে কথা বলে জানা যায়, ঘটনার পরপরই স্থানীয় চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান খান শাকিল কে জানানো হলে তিনি সহ কেউই মেয়েটির চিকিৎসার ও তাকে আইনগত সহায়তার জন্য এগিয়ে আসেনি। পরে, গতকাল ২৬ জানুয়ারী বুধবার সকালে ধুবড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শাকিলের বাসায় শালিসি বৈঠকের সংবাদ পেয়ে…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচন। নির্বাচন উপলক্ষে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা। এই উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ মোতালেব মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া এই উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে দুইজন প্রার্থী। বর্তমানে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়ছেন রেজাউল করিম শাহীন চৌধুরী। সতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন হাজী মোহাসিন মিয়া। তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই নির্বাচনে শতভাগ বিজয়ী হবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহীন চৌধুরী। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহীন চৌধুরী বলেন, রাজৈর উপজেলা হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি,…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘আলিয়া মাদ্রাসা শিক্ষার পাঠ্যসূচি ও পাঠ্যক্রম পর্যালোচনা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে বুধবার (২৬ জানুয়ারি) অনুষদের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে সেমিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ.এ.এন.এম এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি ও পিএইচডি তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. আ খ ম ওয়ালী উল্লাহ এবং অধ্যাপক ড. সেকান্দার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শহীদ…

Read More

ইবি প্রতিনিধি- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদ উদ্দীন আহমেদের পদত্যাগের দাবিতে মৌন প্রতিবাদ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের প্রভাষক ইনজামুল হক। বুধবার বেলা ১২টার দিকে ক্যাম্পাসের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মুর‌্যালের পাদদেশে দাঁড়িয়ে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তিনি। এসময় তার সাথে একই বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী মো. বাশার সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন। প্রতিবাদ কর্মসূচিতে তারা ‘আমার মুজিব তো এমন শিক্ষক চান নি!’ ‘শাবিপ্রবির ভিসির পদত্যাগ চাই’ ‘ছাত্রদের জীবনের চেয়ে কি পদ বড়’ ‘শিক্ষকের কাছে আত্মসম্মানের চেয়ে কি পদবী বড়’ সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে শাবি শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন।…

Read More

এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী সদরের দারোয়ানীতে ট্রেনে কাটা পড়ে চারজন নারী শ্রমিকের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন আরও ৪ জন যাত্রী। বুধবার(২৬/জানুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে মারা যায় সদরের সোনারায় ইউনিয়নের দারোয়ানী এলাকার ধনীপাড়ার আশরাফ আলীর স্ত্রী শেফালী বেগম (৩৫)। নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একই এলাকার কোরানীপাড়ার বেলাল হোসেনের স্ত্রী ছায়া বানু (২৬) ও ধনীপাড়ার মোশাররফ হোসেন বদির স্ত্রী রুমা আকতার (২৫) এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ধনীপাড়ার আরমান হোসেনের স্ত্রী মিনারা আকতার (২২) মারা যায়। এ দুর্ঘটনায় আহতরা হলেন- ইজিবাইকচালক আপন হোসেন (২৮), নাজমিন আকতার (৩০), রওশন আরা…

Read More

ঝালকাঠিতে পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার (২৬ জানুয়ারি )ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের ওসি মাইনউদ্দিন। আটককৃতরা হলেন- ঝালকাঠি শহরের শীতলাখোলা এলাকার রতন মন্ডলের ছেলে রাহুল মন্ডল(২২) বরিশাল রুপাতলী হাউজিং এলকার জুয়েল খানের ছেলে রনি খান (৩১) পশ্চিম চাঁদকাঠি এলকার বারেক গোমস্তার ছেলে কবির আহমেদ ও প্রতাপ এলাকার আব্দুস সোবহানের ছেলে আব্দুল খালেক খোকন(৫১)। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাইনউদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠিতে পৃথক অভিযানে গোয়েন্দা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি সদর থানায় ও নলছিটিতে মামলা…

Read More

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটা উপজেলায় মা-বাবাকে মারধরের অভিযোগ উঠেছে এক পুত্রের বিরুদ্ধে। গৌতম নামে ঐ পুত্র নিয়মিত তার মা-বাবার উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। এমন ঘটনাটি ঘটেছে ওই উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাসতাবক গ্রামে। পুত্রের হাতে নির্যাতনের শিকার বাবা দিলিপ মালাকার বিচার চেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যর কাছে অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, এলাকার দিলিপ মালাকারে পুত্র গৌতম মালাকার প্রবাসী ছিলো প্রতিমাসে বাড়িতে টাকা পাঠাতেন। ওই টাকা বাবা দিলিপ মালাকার ও মা মায়া রানী খরচ করতেন তাদের সাংসারিক কাজে। সম্প্রতি গৌতম মালাকার বাড়ি এসে তার পাঠানো টাকার হিসাব চাইলে বাবা-মা’য়ের সাথে পুত্রের দ্বন্দ্ব শুরু হয় এবং তা মারামারির…

Read More

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের ঐতিহাসিক নাজিরপুর ঈদগাহ্ মাঠে ২৫শে জানুয়ারি মঙ্গলবার প্রিমিয়াম লীগ সিজন- ৪ ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোদন হয়েছে। উদ্বোধনী খেলায় কলমাকান্দা একাদশ বনাম নাজিরপুর স্টার এলিভেন অংশ নিয়েছে । খেলা উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জয়নাল আবেদীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামছুল হক রানা, মঞ্জুরুল হক মঞ্জু, মোজাম্মেল হক, আতাউর রহমান, আব্দুল কাইয়ুম খান, মাহমুদুল হাসান রুমি প্রমুখ

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ ”সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে জেলা বাক ও শ্রবন প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত বাক ও শ্রবন প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে জেলার ৫টি উপজেলার দুই শতাধিক প্রতিবন্ধীর হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এসময় বক্তারা বলেন, সরকারের পাশাপাশি বিত্তবানরা হতদরিদ্রদের পাশে সাহায্যের হাত বাড়ালে কেউ আর নিজেকে অসহায় ভাববেন না।প্রতি বছের ন্যায় এ বছরেও তারা মাদারীপুর সদর, শিবচর, রাজৈর, কালকিনি ও ডাসার এই ৫টি উপজেলার থেকে বাছাই করে অসচ্ছল দুই শতাধিক প্রতিবন্ধী পরিবারের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা…

Read More