মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ও আওলাই ইউনিয়নে আগামী ৭ ফেব্রæয়ারী ৭ম ধাপের ইউপি নির্বাচন। প্রচন্ড শীত উপেক্ষা করে প্রার্থীরা প্রচারণা চালিয়ে গেলেও আওলাই ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ একরামুল হক চৌধুরী তাওহীদের নির্বাচনী কাজে নৌকা প্রার্থীর লোকজন বাধা প্রদানের অভিযোগ করা হয়েছে রিটার্নিং অফিসারের নিকট।
আজ শনিবার রিটার্নিং অফিসারের নিকট দাখিল করা অভিযোগে জানা গেছে, মটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ একরামুল হক চৌধুরী তাওহীদ ও তার সমর্থকরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা, পোষ্টার ও ব্যানার নিয়ে প্রচারণা চালাতে গেলে নৌকা মার্কার কর্মী, সমর্থকরা ব্যানার ও পোষ্টার লাগাতে বাধা প্রদান করে। উত্তেজিত জনতা তাদের বাধা দিলে তাদেরও মারপিট করা হয়। মোঃ একরামুল হক চৌধুরী তাওহীদ জানান বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতিনালী বাজার, চাঁনপাড়া, শিরট্টি, গোড়নাসহ বিভিন্ন এলাকায় মাইক প্রচারে বাধা প্রদান, ব্যানার পোষ্টার ছিড়ে ফেলা হয়। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আওলাই বিএম কলেজের সামনে তার প্রচারণা মাইক ভাংচুর করা হয়েছে। প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও নির্বিঘেœ নির্বাচনী প্রচারণা চালানোর দাবী জানান। উপজেলা নির্বাচন কমিশনার মোঃ সহিদুল ইসলাম জানান, এবিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য পাঁচবিবি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, পুলিশ এলাকায় ম্যাজিষ্ট্রের সাথে টহল দিচ্ছে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ২০১১ সালে মোঃ একরামুল হক চৌধুরী তাওহীদ আওয়ামীলীগের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করে বিজয়ী হন। ২০১৬ সালে নৌকা নিয়ে সামান্য ভোটের ব্যবধানে হেরে যান। এবার দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- ঝালকাঠিতে শিশুশ্রম নির্মূলে ৫ দফা সুপারিশ, মানববন্ধন
- জনকল্যাণমূলক ১১টি প্রতিষ্ঠানের অনুদানে আয়কর অব্যাহতি, প্রজ্ঞাপন জারি
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
- মোহনগঞ্জে ৪র্থ শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণ, ধামাচাপা দিতে পরিবারকে খুনের হুমকি
- মুন্সীগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন
- কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের
- নতুন দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ
- ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী


