Author: Saizul Amin

মোঃ বাবুল হোসেন,  জয়পুরহাট প্রতিনিধিঃ বাজার সিন্ডিকেট ভাঙ্গার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে বৈষম্য বিরোধী ছাত্ররা ন্যায্য মূল্যে সবজি বাজার চালু করেছে। শুক্রবার বেলা সাড়ে ১০ টায় এ বাজারের উদ্বোধন করেন প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী । এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল আলম, সহকারী কমিশনা ( ভুমি) বেলায়েত হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচবিবি প্রতিনিধি আলিফ মন্ডল, আল আমিন ফকির, রাফিউল ইসলাম, রতন হোসেন, নাহিদ হাসান প্রমুখ। জেলা প্রশাসক বলেন , বাজারে যে সিন্ডিকেট আছে তাদের হাত ভেঙে দেয়ার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যে উদ্যোগ নিয়েছে আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই । আশা করি এর…

আরও পড়ুন

বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ অন্তবর্তীকালীন সরকারের প্রজ্ঞাপনে সারাদেশের পৌরসভার মেয়র কাউন্সিলরদের অপসারণ করা হয়। পরবর্তীতে সরকার প্রশাসক নিয়োগ দেন । এমন অবস্হায় জনপ্রতিনিধি শূন্যতায় পৌর এলাকার সাধারণ জনগণ নাগরিক সেবা পেতে ভোগান্তিতে পড়ে। এ কারণে অপসারণকৃত পৌর কাউন্সিলরদের পূনঃ বহালের দাবীতে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা কার্যালয়ের সামনে বিকেলে পৌর কাউন্সিলর ও সেবা গ্রহীতাগন মানবন্ধন পালন করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন অপসারণকৃত ৬ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু, ২নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন সংরক্ষিত মহিলা শামীমা সুলতানা শীতল, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মামুন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মুনসুর রহমান, ফকির সহ বিভিন্ন ওয়ার্ডের সেবা গ্রহীতাগণ । কাউন্সিলরগণ বলেন আমাদেরকে অপসারণ করা হলেও…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষ্যে রেলওয়ে ষ্টেশন পূর্ব প্রান্ত থেকে একটি বিশাল র‍্যালী বের হয়ে শহরে প্রশিক্ষণ শেষে পাঁচমাথায় সমাবেশে মিলিত হয়। পরে উপজেলা, পৌর ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী, আব্দুর রাজ্জাক, সাবেক সাংগাঠনিক সম্পাদক ও বালিঘাটা ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হোসেন…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে ৭ নভেম্বর সকালে ষ্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচী শুরু করা হয়। পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হান্নান চৌধুরীর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকির সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, পৌর বিএনপির সদস্য…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন,  জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে দু’ দিনের ব্যবধানে শিয়ালের কামড়ে ২০জন নারী পুরুষ আহত হয়েছে। এ ঘটনায় এলাকার ৫ গ্রামের কয়েক হাজার মানুষের মাঝে শিয়াল আতংক বিরাজ করছে। স্কুলগামী ছাত্র ছাত্রীদের মাঝেও ভীতি ছড়িয়ে পড়েছে । সম্প্রতি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর, রায়পুর, চকশিমুলিয়া, দোঘড়া ও পলাশগড় গ্রামে শিয়াল আক্রমনের এ ঘটনা ঘটে। আহতদের অনেকেই জয়পুরহাট জেলা জেনারেল হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিয়েছেন বলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে। এ ঘটনার পর থেকে এলাকায় শিশু কিশোর সহ সাধারণ মানুষ শিয়াল ভীতিতে দিন কাটাচ্ছে। দিনের বেলায় মাঠে কাজ করতে বের হলেও বাঁশের লাঠি হাতে বের হচ্ছেন । আবার সন্ধ্যার…

আরও পড়ুন

 মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাটের কালাইয়ে নকল ধান বীজ কিনে প্রতারিত হয়েছেন কৃষকরা। নিশ্চিন্তা বাজারের ডিলার আশিক বীজ ভান্ডারের স্বত্বাধিকারী আব্দুল আলীমের নিকট থেকে বীজ ধান কিনে প্রতারিত হয়েছেন তারা। প্রায় ৫১ বিঘা জমিতে নয়ন সীডের সুগন্ধী হাইব্রিড জাতের ধান রোপন করে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। কৃষি কৃর্মকর্তার নিকট ধানের ক্ষতিপূরণ দাবি করে কয়েকজন কৃষক লিখিত অভিযোগ দিয়েছেন। কৃষি কর্মকর্তা সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতাও খুঁজে পেয়েছে। জানা গেছে, রোপা আমন মৌসুমে ভালো ফলনের আশায় ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজারের আশিক বীজ ভান্ডার থেকে নয়ন সীডের সুগন্ধি হাইব্রিড জাতের ধান বীজ ক্রয় করেন কালাই উপজেলার মুড়াইল কয়েকজন কৃষক। জমিতে ধান…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আমিরপুর কয়েশকুল গ্রামের অমেদ আলী নুরুন্নাহার দম্পতির চার ছেলে মেয়ের মধ্যে শারিরিক প্রতিবন্ধি রেনু বেগম (৪০) ও বেলাল হোসেন (৩০)। স্বাভাবিক ভাবেই জম্ম নিয়েছিল তারা। এমন ফুটফুটে ছেলে মেয়ে সংসারে আসায় আনন্দের যেন শেষ ছিল না অমেদ দস্পতির। বেলাল রেনুর বেড়ে ওঠার সাথে গুটি গুটি পায়ে হাটা চলা আর ভাঙ্গা ভাঙ্গা কথায় আনন্দে ভরে উঠেছিল তাদের সংসার। হঠাৎ অবুঝ শিশু দুটি পোলিও রোগে আক্রান্ত হয় । পরিবারে পক্ষ থেকে অনেক চিকিৎসা ও ডাক্তার দেখানোর পরও আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি তারা। হয়ে যান শারিরিক প্রতিবন্ধি। সরেজমিন আমিরপুর কয়েশকুলের বাড়ীতে…

আরও পড়ুন

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন চলমান থাকায় আজও বঙ্গভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নতুন করে কাঁটাতার বসানো হচ্ছে। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের মতো বঙ্গভবনের আশেপাশে বিক্ষিপ্তভাবে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি র‍্যাব ও এপিবিএন সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বঙ্গভবনের সামনের রাস্তায় বসানো হচ্ছে কড়া নিরাপত্তা বেষ্টনী। চার স্তরের বেষ্টনীর পাশাপাশি রাখা হয়েছে তিন স্তরের কাঁটাতারের বেড়াও। গতকাল বুধবার সচিবালয়ে বঙ্গভবন বা অন্য কোথাও কোনো ধরনের বিক্ষোভ বা আন্দোলনের প্রয়োজন নেই বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না এ প্রশ্নটি…

আরও পড়ুন

ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন। এতে বলা হয়েছে, ‘বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে বিগত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুম-কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকান্ডে জড়িত ছিল এবং এতৎসম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতা-কর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে। যেহেতু ১৫ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস/২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, রাজেস চন্দ্র রায়, পাঁচবিবি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজার রহমান প্রমুখ।

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে যুবনেতা,হারুনুর রশিদ ডিপন এর উপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত সন্ত্রাসী হামলা ও অগঠনতান্ত্রিক প্রতিক্রিয়ায় পকেট কমিটি গঠন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর সোমবার সন্ধ্যায় থানা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা বিএনপির মেয়াদোত্তীর্ন আহবায়ক কমিটি দ্বারা উপজেলায় একটি পকেট কমিটি গঠন করা হয়েছে। উক্ত পকেট কমিটির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের নেতৃত্বে ৫ আগস্টের ফ্যাসিট আওয়ামীলীগ সরকারের…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া বেইলি ব্রিজ হতে ৫শ গজ উত্তরে ছোট যমুনা নদীর নুনিয়াপাড়া ঘাট এলাকায় ঘাসের বস্তা নিয়ে নদী পার হওয়ার সময় স্বাধীন (১৮) নামের এক যুবক নিখোঁজ হওয়ার ২৫ ঘন্টা পর ডুবন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল। স্বাধীন উপজেলার উত্তর চেঁচরা গ্রামের মোঃ নজু মিয়ার ছেলে। ২১ অক্টোবর সোমবার বিকেল তিন টায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি ফায়ার সার্ভিসের টিম টিম লিডার আমির আলী। স্থানীয়রা জানায়, ২০ অক্টোবর রোববার দুপুরে স্বাধীন নদীর পূর্ব প্রান্ত হতে গরুর ঘাঁস কেটে বস্তা নিয়ে নদীর পশ্চিম প্রান্তে পার হওয়ার সময়…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জয়পুরহাট জেলার পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সংগ্রাম ও দৈনিক সাতমাথার প্রতিনিধি আবু হাসানকে “সার্ক কালচারাল কাউন্সিল” এর পক্ষ থেকে “নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড” এ ভূষিত করা হয়েছে। ১৯ অক্টোবর শনিবার বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের ‘কবি সুফিয়া কামাল’ মিলনায়তনে বিশ্ব কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে এশিয়া স্বপ্নপূরী ফাউন্ডেশন ও “সার্ক কালচারাল কাউন্সিল” এর যৌথ উদ্যোগে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, গুনিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা শেষে গুনিজন সংবর্ধনা প্রদানের অংশ হিসেবে দেশের বিভিন্ন পর্যায়ের গুনি ব্যক্তিকে এই নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড/২০২৪ প্রদান করা হয়। অনুষ্ঠানে…

আরও পড়ুন

২২ ঘন্টাও উদ্ধার হয়নি নি মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া বেইলি ব্রিজ হতে ৫শ গজ উত্তরে ছোট যমুনা নদীর নুনিয়াপাড়া ঘাট এলাকায় ঘাসের বস্তা নিয়ে নদী পার হওয়ার সময় স্বাধীন (১৮) নামের এক যুবক নিখোঁজ হওয়ার ২২ ঘন্টা পেরিয়ে গেলেও তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। ২১ অক্টোবর সোমবার সকালে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে এরির্পোট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানায়, ২০ অক্টোবর রোববার দুপুরে স্বাধীন নদীর পূর্ব প্রান্ত হতে গরুর ঘাঁস কেটে বস্তা নিয়ে নদীর পশ্চিম প্রান্তে পার হওয়ার সময় পা পিছলে ঘাসের বস্তাটি নদীর পানির স্রোতে ভেসে যায়।…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সচীন চন্দ্র (৩৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার রাত দেড়’টায় রেলষ্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সচীন পাঁচবিবি পৌরসভার মদিনা মসজিদ এলাকার নিতাই চন্দ্রের ছেলে। সে পেশায় একজন ভ্যান চালক। পাঁচবিবি ষ্টেশন মাস্টার জয়ন্ত চক্রবর্তী জানান, রাত দেড়’টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ষ্টেশন অতিক্রম করার সময় ঐ ব্যক্তি চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেয়। এসময় তার দেহ থেকে মাথা বিছিন্ন হয়ে যায় এবং তার মৃত্যু হয়। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন

 মোঃ বাবুল হোসেন,  জয়পুরহাট প্রতিনিধিঃ জেলা বিএনপি ও বহিষ্কৃত ছাত্রদল নেতার সন্ত্রাস, চাঁদাবাজি, হামলা ও ভাংচুরের ঘটনায় মিডিয়ার সহযোগিতা ও আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে শাস্তির দাবিতে – জয়পুরহাটের পাঁচবিবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতারা। ( ১৮ অক্টোবর ) শুক্রবার সন্ধ্যার আগে পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের টিএন্ডটি পাড়ার বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির  সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জহুরুল ইসলাম রুকু, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, মনজুরুল…

আরও পড়ুন

একদিনে ৯ জোড়া অর্থাৎ ১৮ টি জমজ সন্তানের জন্মের মতো বিরল এক ঘটনার সাক্ষী হলো পশ্চিমবঙ্গের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল। হাসপাতাল সূত্র থেকে জানা গেছে,জন্ম নেওয়া ১৮ টি শিশুর মধ্যে ১১ জন কন্যা সন্তান, বাকি ৭ জন পুত্র সন্তান। মা এবং শিশুরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলেও জানা গেছে। নবজাতকদের মাঝে পাঁচটি শিশুর ওজন সামান্য কম থাকায় তাদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। তাদেরকে নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা হয়েছে। যদিও সব শিশুই সুস্থ এবং বিপদমুক্ত বলেও জানিয়েছেন হাসপাতালের সুপার ডাঃ তাপস ঘোষ। বুধবার (১৬ অক্টোবর) বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এই বিরল ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস…

আরও পড়ুন

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছে রাশিয়া। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মস্কো মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ইরানের সাথে মতবিনিময়ের সময় এই সতর্কতা আসে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা তাস। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের যে কোনো প্রতিশোধমূলক হামলা হবে অত্যন্ত ভয়ংকর। এমন আশঙ্কায় উদ্বিগ্ন রাশিয়াও। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো হামলা হলে তা মানবে না রাশিয়া। এ ধরনের কাজ থেকে বিরত থাকতে ইসরায়েলকে সতর্ক করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে এক বিবৃতিতে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের যে কোনো হামলার বিরুদ্ধে রাশিয়া সতর্ক বার্তা দিচ্ছে। যদি তা করা হয়…

আরও পড়ুন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, বাংলাদেশকে মিথ্যার জগৎ বানাতে চেয়েছিলেন। এখন জনগণের টাকা পাচার করে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন তিনি। শুক্রবার সকালে প্রেস ক্লাবের সামনে তারেক রহমানের সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি। জয়নুল আবদীন ফারুক বলেন, ভারতের কাছে অবিলম্বে শেখ হাসিনাকে সরকারের কাছে তুলে দিতে হবে। দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না। আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে পারলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতো না। এ সময় অন্যান্য বক্তারা বলেন, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দেশের রাজনৈতিক চাকাকে ঘুড়িয়ে দিয়েছে তারেক রহমান।

আরও পড়ুন