Close Menu
দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    হট টপিক

    কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে

    সেপ্টেম্বর ৬, ২০২৬

    দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বর ৬, ২০২৬

    ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন

    সেপ্টেম্বর ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    ব্রেকিং নিউজ
    • ২৪ ঘণ্টা পরও তিস্তায় নিখোঁজ আরমান
    • শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড
    • মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড
    • ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত
    • নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
    • ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
    • কারানির্যাতিত ছাত্রনেতা রাসেলকে ডিমলার সভাপতি হিসাবে দেখতে চায় কর্মীরা
    • গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা​
    Facebook X (Twitter) Instagram
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সাংবাদিক লিস্ট
    বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • শিক্ষা
    • ক্যাম্পাস
    • অর্থনীতি
    • নির্বাচন
    • অন্যান্য
      • আইন-কানুন
      • মতামত
      • পাঁচমিশালি
      • লাইফস্টাইল
      • ইসলাম
      • কৃষি ও মাটি
      • জানা- অজানা
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • জীবনযাপন
      • প্রকৃতি-পরিবেশ
      • বিজ্ঞান – প্রযুক্তি
      • লাইফস্টাইল
      • সারা বাংলা
      • ছবি ঘর
      • টেন্ডার
      • ক্রিকেট
      • টেনিস
      • ফুটবল
      • হকি
    • সাংবাদিক লিস্ট
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সারা বাংলা

    যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর জিহ্বা কেটে দিলো স্বামী

    Saizul AminBy Saizul Aminঅক্টোবর ১৭, ২০২৩No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় যৌতুকের টাকা না পেয়ে বেবি বেগম (২৬) নামের এক গৃহবধূর জিহ্বা কেটে দিয়েছেন তার স্বামী। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই গৃহবধূর বোন।

    মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

    অভিযুক্তের নাম রিপন মিয়া। তিনি সদর উপজেলার পূর্ব কোমরনই কুঠিপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে

    অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম রাজীবপুর গ্রামের মৃত মজিবর রহমানের মেয়ে বেবি বেগমের সঙ্গে রিপন মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য বেবি বেগমকে মারধর করতেন রিপন। বাধ্য হয়ে প্রায় দেড় লাখ টাকা দেয় বেবি বেগমের পরিবার। আবারও কয়েকদিন ধরে পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিচ্ছিলেন রিপন।

    রোববার (১৫ অক্টোবর) সকালে টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে বেবিকে মারধর করেন রিপন মিয়া। মারধরে বেবি বেগম জ্ঞান হারিয়ে ফেললে ধারালো ছুরি দিয়ে তার জিহ্বা কেটে দেন। এসময় বেবি বেগমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান রিপন। পরে বেবি বেগমকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন তারা।

    স্বজনরা জানান, কাটা জিহ্বার অসহ্য যন্ত্রণা নিয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে কাতরাচ্ছেন গৃহবধূ বেবি বেগম। জিহ্বা কেটে দেওয়ায় খেতে বা কথা বলতে পারছেন না তিনি। শুধু ইশারায় বোঝানোর চেষ্টা করছেন তার ওপর ঘটে যাওয়া অমানবিক নির্যাতনের কথা।

    বেবি বেগমের মা বৃদ্ধা রাবেয়া বেগম বলেন, কয়েকদিন আগেও মেয়ের নির্যাতন সহ্য করতে না পেরে তার আরেক মেয়ে রিপনকে ১০ হাজার টাকা দিয়েছেন। কিন্তু তাতেও তিনি থামেনি। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রাবেয়া বেগম।

    গাইবান্ধা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নুরজাহান আক্তার বলেন, বেবি বেগমের কাটা জিহ্বায় ১০টি সেলাই দেওয়া হয়েছে। তার অবস্থা এখন আগের চেয়ে কিছুটা ভালো। তবে সুস্থ হয়ে উঠতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Saizul Amin
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ২৪ ঘণ্টা পরও তিস্তায় নিখোঁজ আরমান

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    সারা বাংলা

    নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    সারা বাংলা

    ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    সারা বাংলা

    কারানির্যাতিত ছাত্রনেতা রাসেলকে ডিমলার সভাপতি হিসাবে দেখতে চায় কর্মীরা

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    Advertisement
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Buy Now
    © ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.

    Type above and press Enter to search. Press Esc to cancel.