Author: Niloy Roy

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে। এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। সূত্রে জানা যায়, উত্তরা ইপিজেডে অবস্থিত এভার গ্রিন কোম্পানির শ্রমিকরা ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গত দুই দিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন। সোমবার (১ সেপ্টেম্বর) এরই ধারাবাহিকতায় রাতে প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষ আকস্মিকভাবে কোম্পানি বন্ধের ঘোষণা দিলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে হাজার হাজার শ্রমিক ইপিজেডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। পরিস্থিতি দ্রুত…

আরও পড়ুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহনে আনন্দ-উচ্ছাসে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী, আলোচনাসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ১১ টায় শ্রীপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের ব্যানারে এসব কর্মসূচী পালন করা হয়। বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর পৌরসভার টেংরা সড়কের মোড় থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে টেংরা মোড়ে এসে শেষ হয়। গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা: শফিকুল ইসলামের সভাপতিত্বে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা বিএনপির…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এর ১৬তম শাহাদাত বার্ষিকী আগামী ৫ সেপ্টেম্বর শুক্রবার। ১৬তম শাহাদাত উপলক্ষে নানা কর্মসূচী পালন করবে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের পরিবার ও তাঁর রাজনৈতিক সংগঠন বিএনপি। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী জানান, ১৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এর উদ্যোগে জাতীয় ও স্থানীয় পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর গ্রামের বাড়িতে ওইদিন সকাল ১০টায় কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ। জেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল।…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ডানকান ব্রাদার্সের লংলা চা বাগানের রাবার বাগান এলাকায় অবস্থিত লংলা কবরস্থান বা লংলা সিমেট্রি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সমাধিস্থল। ব্রিটিশ শাসনামলের চা বাগানের ঐতিহ্য বহন করে, যেখানে বিদেশি ব্রিটিশরা প্ল্যান্টার ও তাদের স্বজনদের সমাধি রয়েছে।  ‎ব্রিটিশ খ্রিস্টান ২৮ জনকে এখানে সমাহিত করা হয়েছে, যারা দেশের চা শিল্পের বিকাশে অনন্য অবদান রেখেছিলেন। ইতিহাসের পরিপ্রেক্ষিতে, ১৮৫৪ সালে মালনীছড়া চা বাগানের মাধ্যমে সিলেটে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়। এরপর ১৮৮০ সালে মৌলভীবাজারে ব্রিটিশরা বিভিন্ন চা-বাগান পরিচালনা করেন। চা বাগানের উন্নয়নে অভিজ্ঞ বিদেশি ট্রি প্ল্যান্টারদের নিয়ে আসা হয়, যারা এখানে বসবাস শুরু করেন। এদের মধ্যে মৃত্যুবরণ করে যেসব ব্রিটিশ…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা প্রশাসন বলেন, আপনাদের একটু সৎ ইচ্ছায় হতে পারে প্রতিটি ইউনিয়ন দুর্নীতিমুক্ত। সীমান্তবর্তী চেয়ারম্যানরা সীমান্ত এলাকার চোরাচালান এবং মানব পাচার বন্ধ করতে আপনাদের ভূমিকা রাখতে হবে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় তিনি এসব কথা বলের। বৃহস্পতিবার (৪ঠা সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। প্রধান অতিথি হিসেবে সভায় গ্ৰাম আদালত বিষয়ক দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্যে জেলা প্রশাসক বলেন,…

আরও পড়ুন

সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) এর নের্তৃত্বে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে দিবসটি উপলক্ষে একটি বিশাল আনন্দ র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে মুক্ত মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের বিএনপির সাবেক এমপি ডাঃ ছালেক চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ (সাপাহার, পোরশা,…

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে শিবগঞ্জ স্টেডিয়াম মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে কোটবাজারে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো: সাদিকুর রহমানের নেতৃত্বে র‍্যালিতে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভায় মো: সাদিকুর রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের গণমানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যেতে…

আরও পড়ুন

সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলা বিএনপির আয়োজনে সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু’র নের্তৃত্বে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে দিবসটি উপলক্ষে একটি বিশাল আনন্দ র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে মুক্ত মঞ্চে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা…

আরও পড়ুন

নওগাঁঃ নওগাঁয় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে উমর ফয়সাল সোহেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৫টার দিকে নওগাঁ শহরের চক প্রসাদ এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত উমর ফয়সাল শহরের আরজি-নওগাঁ এলাকার মৃত মাহবুব আলমের ছেলে। স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে চকপ্রসাদ এলাকার আবদুল মিন্টুর সঙ্গে তার চাচা আবুল হোসেনের বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলছে। এ জমি উভয় পক্ষের মধ্যে একাধিকবার ঝগড়াও হয়।  আজ বিকেল ৫ টার সিকে বিরোধপূর্ণ ওই জমিতে মিন্টু বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ শুরু করে। আবুল হোসেনের মেয়ে জামাই সুমন এতে বাধা দেয়।…

আরও পড়ুন

টাঙ্গাইলের প্রত্নত্মাত্তিক ঐতিয্য রক্ষা, খাল-বিল জলাধার দুষন ও দখলমুক্ত করার দাবিতে মানবন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বুধবার দুপুরে শহরের নিরালা মোড়ে এ মানবন্ধন কর্মসুচির আয়োজন করে নাগরিক অধিকার সুরক্ষা কমিটি। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় সকল প্রকার অনিয়ম-দুর্নীতি, অবৈধ দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। একই সাথে শহরের মাঝখান দিয়ে প্রবাহিত শ্যামাপদ খাল,ভাসানী হল সংস্কার, ব্রাহ্ম সমাজের মন্দিরসহ হারিয়ে যাওয়া ও দখল হওয়া সকল ঐতিয্য রক্ষার দাবি জানানো হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, টাঙ্গাইল নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন রাজনীতিক হামিদুল হক মোহন, কবি ও…

আরও পড়ুন

পবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে জীবিকা হুমকির মুখে পড়েছে স্থানীয় জনগণ। তবে এ সংকটের মাঝেই নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে সামুদ্রিক শৈবাল চাষ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ ও এআইআরডি-এর যৌথ উদ্যোগে, বিশ্বব্যাংকের অর্থায়নে এবং মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় চালানো হচ্ছে শৈবাল চাষের পাইলট গবেষণা। বাংলাদেশের ৭১০ কিলোমিটার উপকূলীয় এলাকা ও ২৫ হাজার বর্গকিলোমিটার জলরাশি শৈবাল চাষের জন্য উপযোগী। বর্তমানে দেশে প্রায় ২০০ প্রজাতির সীউইড পাওয়া যায়, যার মধ্যে ১৯টি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। এর মধ্যে উলভা ইনটেসটিনালিস বা স্থানীয়ভাবে পরিচিত ডেললা দ্রুত বৃদ্ধি পায়, লবণাক্ত পানিতে টিকে থাকে এবং কার্বন ডাই…

আরও পড়ুন

ববি প্রতিনিধি: ‎লক্ষ্মীপুর রায়পুর উপজেলার ১৪বছরের কিশোরীকে অপহরণ করে সাতদিন আটকে রেখে ধর্ষণের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নীচ তলায় এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। ঘটনার সূত্রে জানা গেছে, ‎গত ২৩ই আগস্ট সন্ধ্যায় বাসার সামনে থেকে মুখ চেপে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় ভুক্তভোগী ঐ কিশোরীকে (মুসলিম) । এরপর সাতদিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে অভিযুক্ত জয় কুড়িসহ আরও কয়েকজন। পরবর্তীতে ৩০ আগস্ট শনিবার সন্ধ্যায় মেয়েটিকে রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অসুস্থ অবস্থায় ফেলে যায় অভিযুক্তরা। বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতেখার সায়েম বলেন,”আমরা এই ধর্ষণের তীব্র…

আরও পড়ুন

‎গাইবান্ধা প্রতিনিধিঃ ‎গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে যাত্রীবাহী বাস দুই যুবককে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা দুজনেই বন্ধু,মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উপজেলার একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা–রংপুর মহাসড়কে বাস তল্লাশি চালিয়ে দুই যুবককে গাঁজাসহ আটক করা হয়। ‎ ‎গ্রেফতারকৃত দুই যুবক হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা বুলবুল হোসেনেের ছেলে ‎ শাকিল আহমেদ (১৯), আরেক জন হলেন মোসলেম উদ্দিনের ছেলে ‎ নাহিদ হাসান (২০), তারা দুজনেই একই এলাকার বাসিন্দা। ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মোস্তফা জীমান বাদী হয়ে এ ঘটনায় সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেছেন। ‎ ‎এজাহারে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার দুর্গাপুরে ‘‘তারাব উদ্দিন তালুকদার স্মৃতি ফাউন্ডেশন’’ এর উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ৩৭জন শিক্ষার্থীদের এ সংবর্ধনা  দেয়া হয়েছে। তারাব উদ্দিন তালুকদার এর কন্যা আছিয়া বারি খানের সভাপতিত্বে ও বরেণ্য শিক্ষাবিদ, চিন্তক ও সংস্কৃতিজন অধ্যক্ষ শহীদুল্লাহ খান ও দুর্গাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার। প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা  আফরোজা আফসানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা  স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাফিউল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী, প্রাথমিক শিক্ষা অফিসার…

আরও পড়ুন

নেত্রকোণা জেলা এনজিও ফোরামের পক্ষ থেকে নব গঠিত ফোরামের সভাপতি জনাব হেদায়েত উল্লাহ রুমিনের নেতৃত্বে নেত্রকোণা জেলার প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান মহোদয়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন এসময় নেত্রকোণা এনজিও ফোরামের সকল নেতৃবৃন্দদের উপস্থিতিতে এনজিও ফোরামের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন ।

আরও পড়ুন

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ বিকেল ৫টায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। বৈঠকে অংশ নেবে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ। এর আগে গত রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক করেন। ধারাবাহিক এ বৈঠক আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন

রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় নৃশংস হত্যাকাণ্ডে নিহত শিশু ইরফান আলী বাবুর (১১) পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে একটি নতুন ভ্যান প্রদান করা হয়েছে। গত ২৭ জুলাই সন্ধ্যায় পঞ্চম শ্রেণির ছাত্র ইরফান আলী বাবু বাবার পুরনো ভ্যান নিয়ে বুড়িরহাট বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরিবারের আর্থিক সংকট মেটাতে সাহায্য করার উদ্দেশ্যে এই ছোট্ট ছেলেটি ভ্যান চালাতে বেরিয়েছিল, কিন্তু সেই দিন সে আর বাড়ি ফিরে আসেননি। ভ্যান ছিনতাইকারীদের হাতে নৃশংসভাবে হত্যা হয় । পুলিশের তদন্তে জানা যায়, ছিনতাইকারীরা ভ্যান চুরির উদ্দেশ্যে এই কাণ্ড ঘটিয়েছে। পরে র‍্যাব-১৩-এর অভিযানে তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়। ইরফানের…

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার: মরহুম আব্দুল জব্বার,শহর বানু স্মৃতি কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশ্বম্ভরপুর উপজেলার গোলগাও জামে মসজিদে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব হযরত মাওলানা কাজী শাহেদ সাহেব, সভাপতি অত্র পরিষদ। প্রধান অতিথি ছিলেন মেরুয়াখলা মমিনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব নজরুল ইসলাম। বিশেষ অতিথি জনাব মাওলানা আলী নুর, অধ্যক্ষ দ্বীনি সিনিয়র মডেল ফাজিল মাদ্রাসা।হেড মুহাদ্দিস জনাব কাজী আমিন আত তাফহীম। সুনামগন্জ জেলা মডেল মসজিদের ইমাম ও খতীব জনাব মফিজুর রহমান,উপস্থিত ছিলেন হাফেজ আব্দুস সালাম সাহেব,মাও আব্দুল হামিদ, মোহাম্মদ আলী,আহম্মদ আলী, শামসুল হুদা সহ হাফেজে কোরআন ও এলাকা বাসী।

আরও পড়ুন

রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের খোর্দ বেলাইচন্ডী শুরিপাড়ায় আজ দুপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হল রেজোয়ান (১০) পিতা লিটন, এবং সবুজ (৭) পিতা মহসিন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (৩০ আগষ্ট) দুপুর দেড়টার দিকে টানা বৃষ্টির মধ্যে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় রেজোয়ান ও সবুজ। বৃষ্টির কারণে পুকুরের পানি ঘোলা ও পিচ্ছিল হওয়ায় ধারণা করা হচ্ছে, তারা অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরে নেমে তাদের নিথর দেহ উদ্ধার করে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

আরও পড়ুন

রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর হাজিপাড়া গ্রামে মাদক ব্যবসায় জড়িত এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানা পুলিশ ওছপেয়ারার বাবার বাড়িতে অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হলেন মোছা. ওছপেয়ারা বেগম (৩৫) এবং তার স্বামী মো. লুৎফর রহমান (৪০)। তাদের কাছ থেকে ৪.২৫ মিলিগ্রাম হেরোইন এবং নগদ ১০ লাখ ৬১ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওছপেয়ারা বেগম হাজিপাড়া গ্রামের ওসমান গণির মেয়ে, এবং তার স্বামী লুৎফর রহমান গঙ্গাচড়া উপজেলার উত্তর খলেয়া…

আরও পড়ুন