ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইজিবাইক চালক খোকন মিয়া (৫৫)-কে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় ছাত্রদল নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পরে অভিযুক্ত মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলামকে বহিষ্কার করেছে সংগঠনটি। রবিবার (৫ অক্টোবর) ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল নজরুল ইসলামকে বহিষ্কার করে। ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক এ.কে.এম সোজা উদ্দিনের অনুমোদনে দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে বলা হয়, মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে বহিষ্কার করা হলো। একই…
Author: Niloy Roy
ভোলা প্রতিনিধি: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ভোলার চরফ্যাশনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে তৎপর রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, ৩ অক্টোবর মধ্যরাত থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন মেঘনা ও তেতুলিয়া নদীসহ উপকূলীয় সাগর এলাকায় সব ধরনের মাছ ধরা, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী অভিযান পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হোসেন এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। অভিযানে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানকালে উপজেলার বেতুয়া, নতুন স্লুইসগেট, সামরাজ, মাইনউদ্দিন ঘাট, খেজুরগাছিয়া, পাঁচকপাট ও আটকপাট মৎস্য ঘাট এলাকায় ১৮টি বরফ…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারীরা বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করেছে।শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টায় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শাখার সভাপতি নুরুল হক হলুদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির আল-মাসুম নিরব। কর্মসূচিতে ঈশ্বরগঞ্জ উপজেলার ৬৫ জন কর্মরত স্বাস্থ্য সহকারী উপস্থিত ছিলেন। সভাপতি নুরুল হক হলুদ বলেন, মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁরা প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা…
কাকচিড়া ইউনিয়নের রুপদন এলাকার স্বামীর এক লক্ষ আশি হাজার নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন ব্যবসায়ী বাবুল হোসেনের স্ত্রী নিলুফা আক্তার। গত ১১ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার কাকচিড়া ইউনিয়নের গুদিঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ি থেকে যাওয়ার সময়ে নগদ টাকা ও তার স্বামীর দেয়া গহনা-গাটি নিয়ে পালিয়েছে নিলুফা। এদিকে নিলুফার বাবা বজলু সিকদার বলেন, ঘটনা যেহেতু একটা ঘটে গেছে ‘দেখি কিভাবে সমাধান করা যায়। আমি বর্তমানে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। নিলুফার পরিবারের সদস্যরা জানায়, এটা আমরাও মেনে নিতে পারছিনা। এখান থেকে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। ব্যবসায়ী বাবুল হোসেন বলেন, আমি ভালবেসে আমার…
নীলফামারী জেলা প্রতিনিধি: শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় নীলফামারী জেলার ৩য় ব্যাচের ৫০জন প্রশিক্ষণার্থীদের নিয়ে মঙ্গলবার দুপুরে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের নীলফামারী জেলার আয়োজনে লিমিটেডের প্রশিক্ষণ ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, নীলফামারীর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক দিলগীর আলম, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর সিনিয়র বিভাগীয় প্রধান ফরিদুল ইসলাম, কো-অর্ডিনেটর ছবি রানী, প্রশিক্ষার্থীদের সফলতা ও অনুভুতি ব্যক্ত করেন হৈমন্তী রায় ও তাপসী অধিকারী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিক্ষণার্থী রুবি বানু। প্রশিক্ষণার্থী জান্নাতুন ফেরদৌস জুই ও উমাইরা কাদেরী জানান, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও সফট…
ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের আইনজীবী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মাসুদ রানা। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। পল্টন থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহসভাপতি থেকে শুরু করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-আইন সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী ফোরামের সহ-প্রচার সম্পাদক ও কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য। আটপাড়া ও কেন্দুয়া উপজেলার অন্তর্গত বিভিন্ন ইউনিয়নে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন৷ ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা বলেন ৫ আগস্টের পর যারা…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, যেকোনো মানুষের হাত কাটলে যে রক্ত বের হয়, তার রং লাল। সেই রক্তে লেখা থাকে না কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান। তাই আমাদের মনে রাখতে হবে, রক্তের লাল যেমন সবার এক, তেমনি ধর্ম যার যার বাংলাদেশ আমাদের সবার। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের দশভূজা বাড়ি পূজা মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের এই দুর্গাপুর সারা বাংলাদেশের মধ্যে অন্যান্য বৈশিষ্ট্যের একটি উপজেলা। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, গারো, হাজংসহ নানা ধর্ম-বর্ণের মানুষ সবাইকে এক করে নিয়ে আমরা…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নিয়োগবিধি সংশোধন ও শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) অন্তর্ভুক্তি, টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ, ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ, বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে আবারও কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানজিরুল ইসলাম রায়হানের মাধ্যমে মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়, ছয় দফা দাবি না মানা হলে আগামী ১ অক্টোবর থেকে সকল কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও আগামী ১২ অক্টোবর শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ও অন্যান্য টিকাদান কার্যক্রমও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় নীলফামারী জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় অনুষ্ঠিত ডিমলা রাগবি মেন্স সেভেন্স কাপ ফাইনালে বুড়িমারি ব্লাস্টার্স চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ রাগবি ইউনিয়ন ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ও ডিমলা রাগবি ক্লাবের আয়োজনে ডিমলা উপজেলা মিনি স্টেডিয়ামে দুইদিন ব্যপী এই রাগবি কার্নিভাল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৮টি দল অংশ নেয়। প্রতিযোগিতা উপলক্ষে গত ২৬-২৭ সেপ্টেম্বর উপজেলার ৮০জন প্রশিক্ষনার্থীদের নিয়ে প্রশিক্ষণ শিবির পরিচালিত হয়। ফাইনালে বুড়িমারি ব্লাস্টার্স ১৫-০ পয়েন্টে নীলফামারী বুলসকে পরাজিত করে শিরোপা জয় করে। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব অধ্যাপক রইছুল আলম চৌধুরী। এ…
জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, সম্মেলনে অন্তত ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানও রয়েছেন। নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) শুরু হবে এই সম্মেলন। জাতিসংঘ আয়োজিত এ সম্মেলনের লক্ষ্য রোহিঙ্গা সংকটের প্রতি রাজনৈতিক সমর্থন জোরদার করা, আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা এবং মানবাধিকারসহ সংকটের মূল কারণগুলো মোকাবিলায় উদ্যোগ গ্রহণ। সম্মেলনে মিয়ানমারের বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে একটি সার্বিক, সুনির্দিষ্ট ও সময়সীমাবদ্ধ পরিকল্পনা…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একজন আলেমের ওপর হামলা ও দাড়ি ছেঁড়ার ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সোমবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে মাইজবাগ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের পাছপাড়া আকন্দ বাড়ীর বাসিন্দা ও ঈশ্বরগঞ্জ তাহজিবুল বানাত মহিলা মাদ্রাসার শিক্ষক মুফতি আদিল মিয়ার সাথে প্রতিবেশী তারেক আকন্দ রকির পূর্বশত্রুতার জের ধরে ওই হামলা ও দাড়ি ছেঁড়ার ঘটনাটি ঘটে। একজন আলেমের উপর হামলা ও নবীজীর সুন্নাত দাড়ি ছেঁড়ার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষোদ্ধ হয়ে ওঠে এলাকাবাসী। পরে সোমবার বিকেলে তারা বিক্ষোভ মিছিলের ডাক দেয়। এব্যাপারে মুফতি আদিল মিয়া বলেন, ঘটনার দিন আমাদের বাড়িতে…
স্টাফ রিপোর্ট : সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুরাতন পানির ট্যাংকির ছাদ ধসে পড়ে এক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার পরপরই ক্ষুব্ধ সহকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন। জানা যায়, সোমবার দুপুরের দিকে হাসপাতালের পুরাতন পানির ট্যাংকির একটি অংশের ছাদ হঠাৎ করে ধসে পড়ে। এতে গুরুতর আহত হন সুমন আহমদ (৪২) নামের এক কর্মচারী। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুমন আহমদ নতুন ভবনের ৩৬ নম্বর ওয়ার্ডে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত ছিলেন। দুর্ঘটনার পর হাসপাতালের অন্যান্য কর্মচারীরা প্রশাসনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে…
স্বীকৃতি বিশ্বাসঃ অষ্টমী পূজা হলো দুর্গা পূজার একটি গুরুত্ব পূর্ণ অংশ। অষ্টমীর দিনে অনেক মানুষ পুষ্পাঞ্জলি দিয়ে দেবী দুর্গাকে নিজের মনের ইচ্ছা জানায়। এই দিন চামুন্ডা রূপে যেমন দেবী দুর্গাকে পুজো করা হয় তেমনি কুমারী রূপেও পূজা করা হয়। একই দিনে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। এবছর মহাষ্টমী তিথি শুরু- ১৩ আশ্বিন, ইংরেজী ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার )পূর্বাহ্ন ৯টা ৫৮ মিনিট এবং শেষ- দিবা – ২টা ১৪ মিনিট ৩৩ সেকেন্ডের মধ্যে । তন্ত্রশাস্ত্রমতে, কুমারী পূজা হলো ষোলো বছরের অনধিক অরজঃস্বলা কুমারী মেয়েকে দেবীজ্ঞানে পূজা করা। বিশেষত দুর্গাপূজার একটি বিশেষ অঙ্গরূপে এই পূজা অনুষ্ঠিত হয়।কুমারী পূজার উদ্ভব হয় বানাসুর বধ করার মধ্য দিয়ে। গল্পে…
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ‘দিঘর রুপেশ্বর’ বিলে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা ও বিক্ষোভের ঘটনা সহ পুলিশের হাতে স্থানীয় জেলেদের গ্রেপ্তারের প্রতিবাদে বিল মালিক বিএনপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে মধ্যনগর বাজারে স্থানীয় ৩ শতাধিক লোকজনের উপস্থিতিতে রুপেশ্বর বিলের ইজারাদার, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার,সদস্য কামাল হোসেন,যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল কে অভিযুক্ত করে তাদের শাস্তি ও ইজারাদারদের অত্যাচার বন্ধের দাবিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,রুপেশ্বর বিলের ইজারাদার ও স্থানীয় জেলেদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ সৃষ্টি হয়ে আসছে। গত শনিবার ২৭ অক্টোবর দুই পক্ষের এই বিরোধ…
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ও স্ন্যাপচ্যাটের সাবেক প্রধান কৌশলগত কর্মকর্তা (সিএসও) ইমরান খান সাক্ষাৎ করেছেন। নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার তিনি সাক্ষাৎ করেন। এ সময়ে ইমরান খান বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। ইমরান খানের বর্তমানের বয়স ৪৮ বছর। তিনি ১৮ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং প্রযুক্তি কোম্পানিতে বিনিয়োগ ব্যাংকার হিসেবে খ্যাতি অর্জন করেন। বর্তমানে তিনি আলেফ হোল্ডিং-এর বোর্ড চেয়ারম্যান। অধ্যাপক ইউনূস বাংলাদেশে দ্রুত বর্ধনশীল ফিনটেক, স্বাস্থ্যসেবা ও সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগের আহ্বান জানান। ইমরান খান বলেন, দারিদ্র্য দূরীকরণে ইউনূসের আজীবন মিশন তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে এবং এখনই মাতৃভূমিতে বিনিয়োগের উপযুক্ত সময়।…
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়া পাখিয়া ইউনিয়নের গোলাপের হাট, ইংলিশ মোড়সহ বিভিন্ন বাজারে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে এ কর্মসূচি পরিচালিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুরো কার্যক্রমটি পরিচালিত হয় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা, ব্যবসায়ী ও সমাজসেবক বেলাল ই বাকী ইদ্রিশীর দিকনির্দেশনায়। নেতাকর্মীরা জানান, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে বড় ধরনের ভূমিকা রাখবে। এজন্য সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে সারাদেশের মতো নেত্রকোণার দুর্গাপুরেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ সময়ে পূজা উদযাপনে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে স্থানীয় নেতাকর্মীদের সমন্বয়ে প্রতিটি পূজামণ্ডপে গঠন করা হয়েছে সহায়ক টিম। স্থানীয়ভাবে গঠিত এ টিমে রয়েছেন বিএনপির ছয় শতাধিক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। রবিবার (২৮ অক্টোবর) বিকেল থেকে কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পূজা চলাকালীন স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছেন এসব নেতাকর্মীরা। অংশগ্রহণকারীরা জানান, হিন্দু, মুসলিম, খ্রিষ্টানসহ সব ধর্মের উৎসবে পাশে থাকাই মূল উদ্দেশ্য। সেই দায়িত্ব পালন করতে পেরে তারা গর্বিত। ফলে বিভিন্ন এলাকায়…
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে প্রশাসনের যৌথ অভিযানে প্রায় ২০০ লিটার চুলাই মদ উৎপাদনের উপকরণ উদ্ধার ও ধ্বংস করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর বাজারসংলগ্ন কাচারি ঘাট এলাকার মেতরপট্টিতে যৌথ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের অংশগ্রহনের মধ্য দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান এবং মধ্যনগর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাকিল মাহমুদ।অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, “দুর্গাপূজার সময় কেউ যাতে মাদক সেবন বা অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে এবং পূজার সব কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যেই…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। উদ্বোধনী শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬শ ৬০জন কৃষকের মাঝে ২০২৫-২০২৬ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় লাউ, বেগুন, শসা, মিষ্টি কুমড়া এবং বসতবাড়িতে সবজি চাষ উৎপাদনের লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহানের সভাপতিত্বে এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার আবদুল ওয়াহেদ খান, কৃষি…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদে হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা,আটপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর,সদস্য মোঃ রফিকুল ইসলাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান সহ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ৷ সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নত রাখতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।