তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: পণ্যের গায়ে মোড়ক ব্যবহার না করা, সঠিক লেবেল ছাড়া পণ্য বাজারজাত করা এবং ভোক্তার অধিকার লঙ্ঘনের অপরাধে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার(২৩শে ডিসেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণ রবিরবাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, মৌলভীবাজারের সহকারী পরিচালক মোঃ আল আমিন এর নেতৃত্বে ও সহায়তায় র্যাব-৯, সিপিসি-২,মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (২৩শে ডিসেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে কুলাউড়া উপজেলার দক্ষিণ রবিরবাজারে অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানে পণ্যের মোড়ক…
Author: Niloy Roy
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: শীতের সকালের কুয়াশায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১১জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে নাইন্দাল উপজেলার আক্কাস আলীর পুত্র হযরত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি নামক স্থানে ওই দুর্ঘটনাটি ঘটে। এ সময় প্রায় আধা ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। সংবাদ পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি দল আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনায় কবলিত বাস দুটি বর্তমানে পুলিশ হেফাজতে আছে। দুর্ঘটনায় আহতরা হলেন, নাইন্দাল উপজেলার আক্কাস আলীর পুত্র হযরত আলী (৫০),…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পর্নোগ্রাফি মামলায় তিন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে রবিবার দিবাগত রাতে উপজেলার চরহোসেনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলো, চরহোসেনপুর গ্রামের মানিক মিয়ার পুত্র কিশোর (১৬), সুজন মিয়ার পুত্র কিশোর (১৫) ও নিতাই দেবনাথের পুত্র কিশোর (১৭)। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নিজ বাসার বাথরুমে গোসল করার সময় আসামিরা গোপনে ও অসৎ উদ্দেশ্যে পর্নোগ্রাফিক ভিডিও ধারণ…
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আব্দুস সহিদ মালতিয়ার ৩১তম মৃত্যু বার্ষিকী আজ। আব্দুস সহিদ মালতিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নে গ্রাম সরকার, মাদ্রাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৯২ সালে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে ভোলা-৪ আসনে জাতীয় সংসদ উপ-নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে এই নেতা মৃত্যু বরণ করেন। তার কনিষ্ঠ সন্তান, উপজেলা যুবদল নেতা আবু সায়েম মালতিয়া জানান তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন যায়গায় দোয়া ও মিলাদ অনুষ্ঠান, কবর জিয়ারত ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মো. জসিউর রহমান টাঙ্গাইল টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আবির (১৬), লিখন (১৫), সাব্বির(১৫) নামের তিন শিক্ষার্থী নিহত হয়েছে । গুরুতর আহত মাজিদুল (১৯) ও সুজন (১৬ ) নামের দুই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার বিকেল পাঁচটায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে দুই মোটরসাইকেলের পাঁচজনকে উদ্ধার করে প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবির নামের এক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত অপর চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিখন ও সাব্বির নামের আরো দুই শিক্ষার্থীরা মৃত্যু হয়।…
মো. জসিউর রহমান টাঙ্গাইল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের প্রার্থী মো. রবিউল আওয়াল লাভলুর নির্বাচনী কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে ডুবাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে নাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ডুবাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ডুবাইল ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান সাদেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কার্তিক চন্দ্র ভৌমিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. রবিউল আওয়াল লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চাঁন খাঁ, সাধারণ সম্পাদক…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টারে হামলা অগ্নি সংযোগকারী মব সন্ত্রাসীদের বিচার এবং ওসমান হাদি, দিপু, আয়শার প্রকৃত খুনিদের আটক ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ সোমবার ( ২২ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে যশোরের সাংস্কৃতিক সংগঠন সমুহের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সানোয়ার আলম খান দুলু-এর সঞ্চালনায় ও সাংস্কৃতিক সংগঠন সমুহের আহ্বায়ক সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু, সাংস্কৃতিক সংগঠন সমুহের পক্ষে এ্যাড মাহমুদ হাসান বুলু, ছাত্র নেতা রাশেদ খান, ইমরান খান। কমরেড জিল্লুর রহমান ভিটু বলেন,…
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডসহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে গৃহীত নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা…
মো: জসিউর রহমান টাঙ্গাইল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপি’র মনোনীত দুই এমপি পদপ্রার্থী সহোদর দুই ভাই একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে সাবেক মন্ত্রী ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে তার ছোট ভাই কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মনোনয়নপত্র সংগ্রহ করেন। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তারা নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল,…
মো. জসিউর রহমান, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের ধলেশ্বরী নদীতে বান্ধবীদের সাথে গোসল করে নেমে পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যুবরণ করেছে। কিশোরীটি উপজেলার মোকনা ইউনিয়নের বেটুয়াজানি গ্রামের সুরুজ মিয়ার মেয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোয়া (১২)। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ৩ বান্ধবী আজ শনিবার দুপুর আনুমানিক ১টার সময়, ধলেশ্বরী নদীর উপর নির্মিত কেদারপুর সেতুর পশ্চিম দক্ষিণ পাশে নদীর পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে, ডুবুরি দল দুপুর ৩ টার এসে আনুমানিক বিকেল ৪ টার তোয়া’র মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এই ঘটনায়, গ্রামে শোকের ছায়া নেমে আসে।
লোকমান আহমদ সিলেট মানেই ক্রিকেটের উন্মাদনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির ১২তম আসরের সিলেট পর্ব শুরু হতে যাচ্ছে শুক্রবার। আর তার আগেই উত্তেজনায় ফুটছে ক্রীড়াপ্রেমী নগরী। নিজেদের দল সিলেট টাইটান্সকে মাঠে দেখার অপেক্ষায় মুখর সিলেট বাসী। অনলাইনে টিকিট বিক্রি শুরুর পরপরই ক্রীড়াপ্রেমী সিলেটীদের মধ্যে টিকিট কেনার তীব্র আগ্রহ লক্ষ্য করা যায়। তাই বুঝা যায় এবারও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি ভরাতে পুরোপুরি প্রস্তুত দর্শকরা। আসর শুরুর আগেই ক্রীড়াপ্রেমী এই নগরীতে বিপুল আগ্রহের বহিঃপ্রকাশ দেখা গেছে টিকিট বিক্রিতে। রোববার বিকাল ৪টায় অনলাইনে টিকিট বিক্রি শুরুর মাত্র তিন ঘণ্টা পর সন্ধ্যা ৭টায় বিসিবির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, প্রথম দিনের জন্য…
রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন: গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের সাদা জামে মসজিদ শেখপাড়া মাঠে ডা. ওয়াসিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে Community Based Hypertension and Diabetes Screening Program (CBHDS) প্রকল্পের আওতায় ২১ ডিসেম্বর ২০২৫, রবিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অত্র ইউনিয়নের প্রশাসক মাহমুদূর রহমান, উপস্থিত ছিলেন সাদা জামে মসজিদ এর সিনিয়র সহ সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সমাজ সেবক মাহামুদার রহমান, সাংবাদিক সাগর মিয়া, লেখক তাপস মাহমুদ, শিক্ষক মুফাক্কারুল ইসলাম মিলন,ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ,ডা: মশিউর রহমান, ব্রাক ম্যানেজার আহসান হাবিব,সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন , স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের…
লোকমান আহমদ সিলেট মানেই ক্রিকেটের উন্মাদনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির ১২তম আসরের সিলেট পর্ব শুরু হতে যাচ্ছে শুক্রবার। আর তার আগেই উত্তেজনায় ফুটছে ক্রীড়াপ্রেমী নগরী। নিজেদের দল সিলেট টাইটান্সকে মাঠে দেখার অপেক্ষায় মুখর সিলেট বাসী। অনলাইনে টিকিট বিক্রি শুরুর পরপরই ক্রীড়াপ্রেমী সিলেটীদের মধ্যে টিকিট কেনার তীব্র আগ্রহ লক্ষ্য করা যায়। তাই বুঝা যায় এবারও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি ভরাতে পুরোপুরি প্রস্তুত দর্শকরা। আসর শুরুর আগেই ক্রীড়াপ্রেমী এই নগরীতে বিপুল আগ্রহের বহিঃপ্রকাশ দেখা গেছে টিকিট বিক্রিতে। রোববার বিকাল ৪টায় অনলাইনে টিকিট বিক্রি শুরুর মাত্র তিন ঘণ্টা পর সন্ধ্যা ৭টায় বিসিবির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, প্রথম দিনের জন্য…
উবায়দুল্লাহ রুমি, (ময়মনসিংহ) প্রতিনিধি: তিন বছরের অবুঝ শিশু সন্তানকে ফেলে সহকর্মীর সঙ্গে পরকীয়ায় জড়ানোর অভিযোগ উঠেছে আম্বালা ফাউন্ডেশনের কর্মী মিতু আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও উল্টো মারধরের শিকার হয়েছেন তার স্বামী সাগর আহমেদ। বর্তমানে শিশুসন্তানকে নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছেন তিনি। জানা যায়, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত আফসার আলীর কন্যা মিতু আক্তারের সঙ্গে ২০১৮ সালে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ি গ্রামের আব্দুল জব্বারের পুত্র সাগর আহমেদের। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্রসন্তান জন্ম নেয়, যার বয়স বর্তমানে তিন বছর। অভিযোগ সূত্রে জানা গেছে, আম্বালা…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্যরা। নারী ও পুরুষ স্বাস্থ্য সহকারীরা ব্যানার, ফেস্টুন ও সংগঠনের পতাকা হাতে নিয়ে কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো বারবার উপেক্ষিত হয়ে আসছে।…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নে শীতার্ত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা বৃদ্ধির ফলে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক এই উদ্যোগ গ্রহণ করা হয়। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নে নিজ বাসভবনে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আয়োজন করেন ঈশ্বরগঞ্জ উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী এবং উত্তরাস্থ ঈশ্বরগঞ্জ ফোরাম ঢাকা’র সভাপতি মজিবুর রহমান। এ সময় রাজিবপুর ইউনিয়নের সহস্রাধিক শীতার্ত, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনেকেই বলেন, প্রচণ্ড…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বৈষম্য এবং কুসংস্কার দূর করতে সচেতনতা তৈরীর জন্য সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে কারিতাস বিরিশিরি অফিস চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সর্বমোট ৫৫ জন প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করে ৷ এ অনুষ্ঠানে প্রবীণরা নানা রকম ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং পাশাপাশি প্রতিবন্ধীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শেষে অংশগ্রহণ কারীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী ও প্রবীণ সমাজকল্যাণ ক্লাব এর সভাপতি নুরুল ইসলাম, সহ সভাপতি আব্দুল হাই, প্রতিবন্ধী যুব নারী ফোরামের…
রিয়াদ ইসলাম জলঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নীলফামারী-৩ (জলঢাকা) সংসদীয় আসনে রাজনৈতিক তৎপরতা ও আলোচনা ক্রমেই বাড়ছে। বিশেষ করে এই আসনে বিএনপির প্রার্থী এখনো ঘোষণা না হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা মতামত ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি ইতোমধ্যে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। প্রথম ধাপে নীলফামারী জেলার চারটি আসনের মধ্যে দুটি আসনে প্রার্থী ঘোষণা করা হলেও নীলফামারী-১ ও নীলফামারী-৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। পরবর্তীতে নীলফামারী-১ আসনে প্রার্থী ঘোষণা করা হলে সংশ্লিষ্ট এলাকায় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে নীলফামারী-৩ আসনে প্রার্থী ঘোষণা না হওয়ায় দলীয় নেতাকর্মী ও ভোটারদের…
শহীদ শরিফ ওসমান হাদির বিদায় নয়, বরং তাঁর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার করতেই মানুষ আজ একত্র হয়েছে—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতরে আছো। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন তুমি সব বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না।’ আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান হাদির নামাজের জানাজায় শরিক হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার লক্ষাধিক মানুষ অংশ নেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘লাখ…
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মির্জা ফখরুল চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আপাতত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তিনি বিশ্রামে থাকবেন বলে জানান শায়রুল কবির। মির্জা ফখরুল সর্বশেষ শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি বৈঠকে নেওয়া সিদ্ধান্ত গণমাধ্যমে তুলে ধরেন।