Author: Niloy Roy

দেশে ফেরার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের থাকার জন্য বাসভবন এবং অফিস প্রস্তুত করেছে বিএনপি। রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে থাকবেন তিনি। তবে তিনি চাইলে এই বাড়িটির অদূরে ‘ফিরোজা’ নামের বাড়িটিতেও থাকতে পারবেন। ভাড়া করা এই বাড়িটিতে থাকেন তার মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, যিনি বর্তমানে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশে ফিরে তারেক রহমান মূলত অফিস করবেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। এজন্য গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কের এই কার্যালয়টিও তার জন্য প্রস্তুত করা হয়েছে, কার্যালয়ের দ্বিতীয় তলায় তৈরি করা হয়েছে আলাদা চেম্বারও। এ ছাড়া চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের অদূরে গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে…

আরও পড়ুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে আজ ভোর থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে জনস্রোত নেমেছে, জনতার বাঁধভাঙা জোয়ার ছুটেছে ৩০০ ফিটের উদ্দেশ্যে। বনানী, মহাখালী, কুড়িল বিশ্বরোড, বসুন্ধরা, মিরপুর, উত্তরাসহ পুরো রাজধানীজুড়ে শুধু মানুষ আর মানুষ। যানবাহন চলাচলে বিঘ্ন হওয়ায় মহাখালী, বনানী ও বিশ্বরোড সড়ক ধরে হাজার হাজার মানুষ প্রিয় নেতাকে দেখতে পায়ে হেঁটে ৩০০ ফিটের উদ্দেশ্যে রওনা দেন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বিমানবন্দর সড়কে মানুষের ঢল নামে। সড়কে ব্যারিকেড থাকায় অনেকেই যানবাহন না পেয়ে হেঁটেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় পায়ে হাঁটা মানুষের দীর্ঘ সারি দেখা যায়। রাজধানীর খিলগাঁও থেকে হেঁটে আসা রফিকুল ইসলাম…

আরও পড়ুন

বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার সময় ঢাকামুখী ট্রেনে যাত্রার আগে সিলেট রেলস্টেশনের প্ল্যাটফর্মে নেতাকর্মীদের স্লোগান ও উদ্দীপনায় মুখরিত হয়ে ওঠে। ‘তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে’- স্লোগান দিয়ে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। বিএনপির দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, সিলেট বিভাগ থেকে অন্তত লাখের ওপরে নেতাকর্মীরা ঢাকায় জড়ো হচ্ছেন। ইতোমধ্যেই নেতাকর্মীরা বাসে, ট্রেনে ও বিমানে করে যাত্রা শুরু করেছেন। নেতাকর্মীরা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ট্রেনে উঠে স্লোগান ও গানের মাধ্যমে দলের ঐক্য ও সমর্থন প্রকাশ করছেন। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী গণমাধ্যমকে বলেন, এই সমাবেশ শুধু আমাদের দলের জন্য নয়, পুরো দেশের জন্য একটি ঐতিহাসিক…

আরও পড়ুন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) শীতের কনকনে বাতাসকে উপেক্ষা করেই রাত পেরিয়ে অপেক্ষায় হাজারো নেতাকর্মী। কেউ এসেছেন দূর জেলা থেকে, কেউবা রাত কাটিয়েছেন রাস্তাতেই। নেতাকর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে সূচিত হবে নতুন অধ্যায়। ফিরে আসবে গণতান্ত্রিক ধারাবাহিকতা আর নতুন করে উজ্জীবিত হবে বিএনপির রাজনীতি। নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের দেশে ফেরায় বিএনপির রাজনীতিতে আসবে নতুন গতি। সব ষড়যন্ত্র ভেঙে তারেক রহমানের নেতৃত্বেই নতুন করে সাজবে বাংলাদেশের রাজনীতি। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা শুধু একটি রাজনৈতিক প্রত্যাবর্তন নয় এটি বিএনপির নেতাকর্মীদের কাছে আবেগ, প্রত্যাশা আর সম্ভাবনার এক নতুন অধ্যায়। প্রায় দেড় যুগ পর রাজসিক প্রত্যাবর্তন ঘটছে তারেক…

আরও পড়ুন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ৯টা ৫৮ মিনিটে সপরিবারে দেশে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইটটি এখন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে। স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ৩৬ মিনিটে) হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশে সপরিবারে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান সূত্র জানিয়েছে, ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে আসেন তারেক রহমান। রুটটি লন্ডন হিথ্রো–সিলেট–ঢাকার। এতে উচ্চপদস্থ যাত্রী থাকার কারণে বিমান পরিচালনায় বিশেষ সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ফ্লাইটে তারেক রহমানের বিশেষভাবে A1 সিট বরাদ্দ করা হয়েছে। শিডিউল অনুযায়ী,…

আরও পড়ুন

কন্যা ও স্ত্রীসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তার নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য সিনিয়র নেতারা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন। স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ দলটির সিনিয়র নেতারা সেখানে উপস্থিত রয়েছেন। এদিকে, কন্যা ও স্ত্রীসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট সকাল ৯টা ৫৮ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর বিমানটি সকাল ১০টা ৫৫…

আরও পড়ুন

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তার বাংলাদেশে ফেরাকে স্বাগত জানাই। তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে দলের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে।’ প্রেস সচিব আরও জানান, সরকার তার নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি বিএনপির সঙ্গে পরামর্শ করছে এবং তাদের চাহিদা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা যায়।’ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শারিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে শফিকুল আলম বলেন,…

আরও পড়ুন

বড়দিন উপলক্ষে বাংলাদেশসহ সারাবিশ্বের খ্রিস্টান সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার তারেক রহমান তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, ‘শুভ বড়দিন সমাগত। বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দিনটি উপলক্ষে আমি বাংলাদেশসহ সারাবিশ্বের খ্রিস্টান সম্প্রদায়কে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের প্রতেক্যের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করি।’ তিনি বলেন, ‘ক্ষমা, করুণা, মানবপ্রেমের দিশারী মহান যীশুখ্রিস্ট এদিনে পৃথিবীতে আবির্ভূত হন। তাই খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে এ দিনটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। তিনি পৃথিবীতে এসেছিলেন মানুষে মানুষে সম্প্রীতির মহাবার্তা নিয়ে। সব ধর্মের মূল কথাই হচ্ছে-মানুষের সেবা ও কল্যাণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ…

আরও পড়ুন

বাংলাদেশের মাটিতে অবতরণ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহনকারী বিমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি-২০২) সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করছে। সিলেটে ঘণ্টাখানেক যাত্রাবিরতির পর বৃহস্পতিবার দুপুর ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলেও সেখানে নামবেন না তিনি। তবে তার আগমন উপলক্ষ্যে এ বিমানবন্দরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে বহনকারী বিমানের আগমন ও বহির্গমনের…

আরও পড়ুন

তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০২ ফ্লাইটটি সিলেটে অবতরণ করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১০টার কিছুটা আগে সেখানে অবতরণ করে। এখানে প্রায় ১ ঘণ্টার  গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। সকাল ১১টা ৪৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমান যে পথ ব্যবহার করে ৩০০ ফিটের সভাস্থলে পৌঁছবেন, তার ম্যাপ ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রানওয়ে থেকে ভিআইপি গেট হয়ে ৮ নম্বর গেট, সেখান থেকে বেবিচক ভবন থেকে বাঁ দিকে জসীমউদ্‌দীনে ইউ টার্ন নিয়ে বিমানবন্দর স্টেশন হয়ে খিলক্ষেত ফ্লাইওভার দিয়ে ৩০০ ফিট সড়কের…

আরও পড়ুন

অপেক্ষার প্রহর শেষ হলো। দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর মাতৃভূমির আকাশে ডানা মেললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে রওয়ানা দেওয়ার পর তিনি এখন বাংলাদেশের আকাশসীমায় অবস্থান করছেন। ১৭ বছরের দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে তাঁর এই ফিরে আসা দেশের সমসাময়িক রাজনীতির ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হচ্ছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়ে সবশেষ স্ট্যাটাসে তারেক রহমান লিখেছেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে’। তারেক রহমানের পোস্ট করা ছবিতে দেখা যায়, তিনি বিমানে জানালার পাশে বসে আছেন এবং বাংলার আকাশ দেখছেন। দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় (৬,৩১৪ দিন) পর প্রিয় মাতৃভূমির আকাশে…

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা-মুহূর্তে বিস্ময়কর উত্থান ঘটেছিল মেজর জিয়াউর রহমানের। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অনেক ইতিহাস রচয়িতা মেজর জিয়াউর রহমানের এই উত্থানের তাৎপর্য সঠিকভাবে উপলব্ধি করতে পারেননি। তারা বুঝতে পারেননি, জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা সেই সময় পূর্ব পাকিস্তানের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের কয়েক বছরের মধ্যেই পাকিস্তানের রাষ্ট্রকাঠামো একটি তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য অর্জন করে। বিশেষ করে আইয়ুব খানের দীর্ঘ সামরিক শাসনের মধ্য দিয়ে পাকিস্তানের সমাজে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সামরিক বাহিনী বিশেষ ভূমিকা নিতে শুরু করে। তাদের এই নির্ধারক ভূমিকার কারণে শুধু পশ্চিম পাকিস্তানে নয়, পূর্ব পাকিস্তানের সমাজ ও রাজনীতিও বিশেষভাবে প্রভাবিত হয়। এ…

আরও পড়ুন

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শুধু ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনই ঘটেনি, এ দেশের রাষ্ট্রকাঠামো সংস্কারে সুবর্ণ সুযোগও সৃষ্টি হয়েছে। এই প্রবল  গণআন্দোলন দেশবাসীর মানসিক শক্তিকে পুনরুজ্জীবিত করেছে, যা শেখ হাসিনার ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের অধীনে ভেঙে পড়েছিল। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর সংস্কারের দাবি তীব্র হয়ে ওঠে। তবে বাংলাদেশের প্রকৃত পরিবর্তনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংগ্রাম ছিল দীর্ঘ। আজকের সংস্কারমুখী পরিবেশ সৃষ্টিতে তার ভূমিকা অস্বীকার করার উপায় নেই। ২০১৪ সালে তারেক রহমানই প্রথমে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা ৫৫ শতাংশ থেকে মাত্র ৫ শতাংশে নামিয়ে আনার চিন্তা করেন। পরে শিক্ষার্থীরা ২০১৮ সালে কোটা সংস্কারের আন্দোলন…

আরও পড়ুন

গাইবান্ধা: পৌষ মাসের প্রথম সপ্তাহ থেকেই উত্তরের জেলা গাইবান্ধায় জেঁকে বসেছে প্রচণ্ড শীত। গত কয়েকদিন ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। আজ ২৪ ডিসেম্বর বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত (১২.১৫ মিনিট) সূর্যের দেখা মেলেনি। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আবহাওয়া পর্যবেক্ষণ সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানজিমুল হাসান বলেন , আজ ২৪ ডিসেম্বর দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.০ ডিগ্রি সেলসিয়াস।  স্থানীয়রা জানান, দুপুরের পর সাময়িকভাবে সূর্যের দেখা মিললেও তাপমাত্রা খুব একটা বাড়ে না। হিমেল বাতাসের কারণে সারাদিনই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল মানুষ,…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শেফালী (৩৪) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ওই নারীর স্বামীসহ তাদের আরো ছোট্ট দুই শিশু।   বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল পৌঁনে ৪ টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের কাটা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।   আহত ওই স্বামীর নাম রেজাউল ইসলাম (৪৫)। আহত রেজাউল উপজেলার সাহেবগঞ্জের সাহের আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে রেজাউল অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য ২ বছরের এবং ৩ বছরের দুই শিশু সন্তান নিয়ে মোটরসাইকেল চালিয়ে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে তারা গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের কাটা নামক স্থানে পৌঁছালে পিছন…

আরও পড়ুন

রিয়াদ ইসলাম জলঢাকা: নীলফামারী-৩ (জলঢাকা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে আলহাজ্ব সৈয়দ আলীর পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সারে ১২ টায় উপজেলা বিএনপি পরিবারের উদ্যোগে জেলা বিএনপির সদস্য আকবর আলীর নেতৃত্বে সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আহমেদ হোসেন বড় (বাবু), ময়নুল ইসলাম, রশিদুল ইসলাম বাঙালি এবং জেলা বিএনপির সাবেক সদস্য ও জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রুহুল আজাদ। দলীয় সূত্র জানায়, মনোনয়ন ফর্ম সংগ্রহ কার্যক্রম সুশৃঙ্খল ও সংগঠিতভাবে সম্পন্ন করতে পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল নির্বাচন অফিসে যান।…

আরও পড়ুন

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন এখানকার রাজনীতি কেবল পোস্টার, ব্যানার কিংবা স্লোগানের মধ্যে সীমাবদ্ধ নয়। এই জনপদের রাজনীতি মানুষের দৈনন্দিন জীবন, দুঃখ–কষ্ট, আশা–আকাঙ্ক্ষার সঙ্গে গভীরভাবে সংযুক্ত। ঠিক এই বাস্তবতার ভেতরেই সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন যুবনেতা জিয়াউর রহমান জিয়া যার রাজনৈতিক প্রত্যাবর্তন এখন স্থানীয় রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এক সময় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নেতা, আর আজ কেন্দ্রীয় সিদ্ধান্তে সম্মানের সঙ্গে নিজ অবস্থানে প্রত্যাবর্তন জিয়ার এই ফিরে আসা কেবল একটি সাংগঠনিক সিদ্ধান্ত নয়; এটি রাজনীতিতে ধৈর্য, ন্যায়বোধ ও আত্মসমালোচনার এক অনন্য দৃষ্টান্ত। প্রায় এক বছর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি–আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী রবিউল আওয়াল লাভলু কে বিজয়ী করতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নে এক কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ভাদ্রা বাজারে, ভাদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আরশেদ আলী খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাসান মাহমুদ (চঞ্চল) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল আওয়াল লাভলু। কর্মী সমাবেশটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে আত্মার মাগফেরাত কামনা করা হয়। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত সুস্থতা কামনা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক মঙ্গল কামনা করে সকল শহীদদের জন্য বিশেষ ভাবে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটির নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহিম রনি। মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক ছাত্রদল নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ছাত্রদল নেতা আবদুর রহিম রনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশনায়ক তারেক রহমানের ভূমিকা ঐতিহাসিক। তাঁর নিরাপদ ও সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য আমরা সকলের দোয়া কামনা করছি।” তিনি আগামী ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও রাজধানীর ৩০০ ফিট এলাকায় তারেক রহমানকে…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার নামে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা,লক্ষ্মীপুরে ঘরে তালা দিয়ে আগুন লাগিয়ে শিশু কন্যা আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গলবার (২৩শে ডিসেম্বর)মৌলভীবাজার চৌমুহনী চত্বরে সচেতন সনাতনী যুব সমাজে’র আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক স্বাগত কিশোর দাশ চৌধুরী ও সঞ্চালায় ছিলেন চন্দর রায়। এদিকে মানববন্ধনে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট সুনিল কুমার দাশ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মৌলভীবাজার শাখার সভাপতি রুনু দত্ত, সাধারণ সম্পাদক শ্যামলী…

আরও পড়ুন