Author: Niloy Roy

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে ‘সবার বাজেট’ আখ্যা দিয়ে বলেছেন, এ বাজেট কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী বা বিশেষ শ্রেণির জন্য নয়; দেশের সব মানুষের প্রয়োজন, সম্ভাবনা ও জীবনমানের উন্নয়নকে সামনে রেখেই এটি প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, কৃষক, নারী, শিল্পী, থিয়েটারকর্মী, কামার-কুমার, তাঁতি, ক্ষুদ্র উদ্যোক্তাসহ সমাজের এমন কোনো শ্রেণি-পেশার মানুষ নেই, যাদের কথা এবারের বাজেটে বিবেচনায় নেওয়া হয়নি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণা করার পর আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিদ্যুৎ, জ্বালানি ও…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকাল ৯টা ৫৩ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেছেন। এর আগে তিনি সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন বলে জানান তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এদিকে, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, পাট ও  বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম ও  জেলা প্রশাসক মো. আবদুল মান্নান প্রমূখ । বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সড়ক পথে প্রধানমন্ত্রী সরাসরি পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুন:খনন কর্মসূচির অনুষ্ঠানস্থলে যাচ্ছেন।…

Read More

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মাঠপর্যায়ের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব নুরুজ্জামান প্রামাণিক। আজ বৃহস্পতিবার সকালে তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে এই দায়িত্ব হস্তান্তর করা হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কার্যক্রমের সঙ্গে যুক্ত তৃণমূল পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সমবায় প্রতিষ্ঠানের দায়িত্ব হস্তান্তরের সময় স্থানীয় সমবায়ী, কৃষক ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তৃণমূলের কৃষি অর্থনীতি সচল রাখা, প্রান্তিক উদ্যোক্তাদের ক্ষুদ্রঋণ সুবিধা নিশ্চিত করা এবং সমবায় ব্যবস্থার গতিশীলতা ফিরিয়ে আনাই হবে এই নতুন কমিটির প্রধান চ্যালেঞ্জ। স্থানীয়…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কাঁচামাটিয়া নদীর হারানো গৌরব ও নাব্যতা পুনরুদ্ধারে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু| তিনি বলেছেন, কাঁচামাটিয়া নদী শুধু একটি জলধারা নয়, এটি এ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবন জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নদীকে রক্ষা করতে হলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে| শুক্রবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলার কাঁচামাটিয়া নদীর কচুরিপানা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন| তিনি আরও বলেন, কাঁচামাটিয়া নদী একসময় এ অঞ্চলের অর্থনীতি ও জীবিকার অন্যতম প্রধান উৎস ছিল| নদীকে ঘিরে…

Read More

বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল পাচারকালে ৬ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলামকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বৃহস্পতিবার (১১ জুন) তালতলী খাদ্যগুদামের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, খাদ্যগুদাম থেকে কয়েক বস্তা চাল অটোরিকশাযোগে নিয়ে যাওয়ার সময় স্থানীয় রুবেলসহ কয়েকজন ব্যক্তি ইউপি সদস্য রফিকুল ইসলামকে আটক করেন। এ সময় রফিকুল ইসলামের সঙ্গে রুবেলের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে রুবেলের গেঞ্জি ছিঁড়ে যায়। পরে স্থানীয়রা চালসহ রফিকুল ইসলামকে তালতলী থানা পুলিশের কাছে সোপর্দ করেন। স্থানীয়দের অভিযোগ, জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ভারতের নবনিযুক্ত হাই কমিশনার-ডেজিগনেট শ্রী দীনেশ ত্রিবেদী ও তাঁর সহধর্মিণী শ্রীমতী মিনাল ত্রিবেদী বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। আজ শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে এগারোটায় পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর সীমান্ত চেকপয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বাংলাদেশে আগমনের পর নোম্যান্সল্যান্ডে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে নবনিযুক্ত হাই কমিশনার-ডেজিগনেটকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান ডেপুটি হাই কমিশনার শ্রী পবন বঢ়েসহ ভারতীয় হাই কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বাংলাদেশে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত এ অভ্যর্থনা অনুষ্ঠানে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং কূটনৈতিক যোগাযোগ আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।…

Read More

মার্কিন পররাষ্ট্র দপ্তর ফেডারেল রেজিস্টারে প্রকাশিত একটি অস্থায়ী বিধিমালার মাধ্যমে এ উদ্যোগের ঘোষণা দিয়েছে। মূলত ব্যবসায়িক ও পর্যটন ভ্রমণের জন্য ব্যবহৃত বি১ ও বি২ ক্যাটাগরির ভিসা আবেদনকারীদের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে। পাইলট প্রকল্পটি ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। বর্তমানে বি১ ও বি২ ভিসার আবেদন ফি ১৮৫ ডলার। নতুন প্রিমিয়াম সেবা গ্রহণ করতে চাইলে আবেদনকারীদের অতিরিক্ত ৭৫০ ডলার পরিশোধ করতে হবে। ফলে মোট খরচ দাঁড়াবে ৯৩৫ ডলারে। তবে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত অর্থ পরিশোধ করলে শুধু দ্রুত সাক্ষাৎকারের সময় পাওয়া যাবে। এর সঙ্গে ভিসা অনুমোদনের সম্ভাবনা বৃদ্ধির কোনো সম্পর্ক নেই। এই সেবা সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে…

Read More

বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে এ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি। এছাড়া ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট ও ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এতে বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে…

Read More

প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে পৃথক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)-এর দুটি প্রতিনিধিদল। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিরাপদ অভিবাসন, দক্ষ জনশক্তি রপ্তানি, দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ এবং বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ইইউ’র পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন, দক্ষতা উন্নয়ন, ইউরোপে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষা খাত অন্যতম। বৈঠকে ইইউ প্রতিনিধিদল ইউরোপের শ্রমবাজারের চাহিদা…

Read More

ওমান উপকূলের কাছে ২৪ ভারতীয় নাবিক বহনকারী একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার অভিযোগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছে ভারত। হামলার ঘটনায় তিন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। খবর আলজাজিরার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার নিশ্চিত করেছে, নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জেসন মিকসকে তলব করা হয়েছে। ঘটনার ব্যাখ্যা ও উদ্বেগ জানাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, মঙ্গলবার সন্ধ্যায় ওমান উপসাগর দিয়ে যাত্রার সময় ইরানি তেল পরিবহনকারী সেত্তেবেলো নামের একটি জাহাজের বিরুদ্ধে নির্ভুল অভিযান চালানো হয়। তাদের অভিযোগ, জাহাজটির ক্রুরা মার্কিন বাহিনীর নির্দেশনা মেনে চলেনি। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা…

Read More

এয়ারবাসের সহযোগিতায় টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড ভাদোদারার একটি উৎপাদনকেন্দ্রে এই বিমানগুলোর মধ্যে ৪০টি সংযোজন (অ্যাসেম্বল) করবে। ভারতে তৈরি প্রথম সি-২৯৫ বিমানের সফল প্রথম উড্ডয়নের জন্য ভারতীয় বিমানবাহিনী সংশ্লিষ্ট পুরো দলকে অভিনন্দন জানিয়েছে। ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, এই সাফল্য ভারতের ক্রমবর্ধমান মহাকাশ ও বিমান প্রযুক্তি সক্ষমতার প্রমাণ। একই সঙ্গে এটি ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের আওতায় দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে ভারতীয় বিমানবাহিনীর অঙ্গীকারকে আরো শক্তিশালী করেছে।

Read More

বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কুয়েতের আকাশসীমায় বিমান চলাচল স্থগিত থাকবে। যেসব ফ্লাইট কুয়েতের আকাশসীমা ব্যবহার করার কথা ছিল, সেগুলোকে বিকল্প বিমানবন্দরে অবতরণ বা অন্য রুটে পরিচালিত করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, অনুমোদিত আন্তর্জাতিক চুক্তি ও নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে ফ্লাইটগুলোকে বিকল্প গন্তব্যে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এদিকে অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ইরানকে ঘিরে সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে বেশ কয়েকটি দেশের বিমান চলাচল কর্তৃপক্ষও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংঘাত আরও বিস্তৃত হলে মধ্যপ্রাচ্যের আকাশপথে আন্তর্জাতিক বিমান চলাচল উল্লেখযোগ্যভাবে ব্যাহত হতে পারে। কুয়েত কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক হলে আকাশসীমা…

Read More

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করতে জাতীয় সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ ভবনে পৌঁছান তিনি। সকাল ১০টায় বাজেট উপলক্ষে বিশেষ মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।সংসদে পৌঁছে অর্থমন্ত্রী বলেন, সীমিত সম্পদের মধ্যেও দেশের সব মানুষের জন্য স্বস্তি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এবারের বাজেট প্রণয়ন করেছে সরকার। এর আগে বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের তিনি বলেন, ‘দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়নকে গুরুত্ব দিয়ে বাজেটের সব বিষয় নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটের প্রেক্ষাপটও কিছুটা ভিন্ন। দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে। ফলে জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষাও…

Read More

বিশ্বকাপের প্রস্তুতিতে কোনো ধরনের ঘাটতি রাখতে চায় না মেক্সিকো। এ কারণে প্রধানমন্ত্রী ক্লদিয়া শিনবাউম নির্দেশ দিয়েছেন, সব সরকারি কর্মচারীকে বাড়ি থেকে কাজ করতে হবে। পাশাপাশি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্কুলে অনলাইন ক্লাস চালু হবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা বজায় রাখার উদ্দেশ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দেশ থেকে প্রচুর দর্শক মেক্সিকোয় আসবেন। তাদের কোনো ভোগান্তি না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। বৃহস্পতিবার (১১ জুন) বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে। সরকারের নিয়ম অনুযায়ী, মেক্সিকো সিটিতে থাকা প্রাদেশিক সংস্থাগুলির কর্মীদের আপাতত…

Read More

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অভিবাসন, বাণিজ্য, দক্ষতা উন্নয়ন এবং আঞ্চলিক বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ইউরোপীয় কমিশনের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, রিটার্নস অ্যান্ড ভিসা বিষয়ক পরিচালক হেনরিক নিলসেনের সৌজন্য সাক্ষাৎকালে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে বাংলাদেশের বহুমুখী অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দেশের উন্নয়ন প্রচেষ্টায় এই জোটের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,বাংলাদেশ ও…

Read More

বৃহস্পতিবার (১১ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে জানানো হয়, দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে…

Read More

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ও কল্যাণে একটি পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। সভায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায় শুধু ভোট দিয়েই নয়, নির্বাচনে বিএনপির পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছে। এজন্য তিনি তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সংরক্ষিত নারী…

Read More

দেশে ও বিদেশে প্রবাসী বাংলাদেশিরা যেসব সমস্যার মুখোমুখি হন, সেগুলোর সমাধানে একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘শ্রম মন্ত্রণালয়ের পর্যালোচনার ভিত্তিতে একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে।’ বুধবার জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উত্থাপিত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টাস্কফোর্সের কাজ ভিন্ন হলেও সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন করা গেলে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সেখানে আলোচনা করা সম্ভব হবে। এছাড়া বিমানবন্দরসহ সব ক্ষেত্রে প্রবাসীদের সেবা নিশ্চিত করতে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শ্রম ও…

Read More

প্রবাসীদের জন্য ব্যাংকিং সুবিধাসংবলিত ‘প্রবাসী কার্ড’ চালু, ‘প্রবাসী সিটি’ নির্মাণ, বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদেশে শ্রমিক সুরক্ষায় আইনি সহায়তা জোরদারের উদ্যোগ  নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে নরসিংদী-১ আসনের সরকারি দলের সদস্য খায়রুল কবির খোকনের উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা জানান। নুরুল হক বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রত্যাশিত সেবা সবসময় পান না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি জানান, নির্বাচনী ইশতেহারের আলোকে একটি ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা ব্যাংকের…

Read More

হাম-রুবেলা নির্মূলে দেশের ন্যূনতম ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার জাতীয় সংসদে নরসিংদী-১ আসনের সরকারি দলের সদস্য খায়রুল কবির খোকনের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে হাম ও রুবেলার প্রাদুর্ভাব দূরীকরণ এবং সম্পূর্ণ নির্মূলের লক্ষ্যে সরকার ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং গ্যাভি’র সহযোগিতায় একটি সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এ পরিকল্পনার মূল লক্ষ্য হলো দেশের অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় এনে শক্তিশালী রোগপ্রতিরোধ বলয় বা ‘হার্ড ইমিউনিটি’ গড়ে তোলা। তিনি জানান, সাম্প্রতিক হামের প্রাদুর্ভাব…

Read More