- লক্ষ্যমাত্রা পূরণের আগেই কলমাকান্দায় ধান কেনা বন্ধ, লোকসানের মুখে কৃষকেরা
- ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী নারী: খবর পেয়ে উদ্ধার করল কেন্দুয়া থানা পুলিশ
- ‘এক ক্লাস অইলে আমরা বাইরে খাড়ইয়া থাকি’: খালিয়াজুরীতে চরম ভবন সংকটে ব্যাহত শিক্ষা
- মদনে বিস্ফোরক আইনের মামলার আসামি ইসলাম উদ্দিন পুলিশের জালে
- ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী: মদনে প্রশাসনের উদ্যোগে চারা বিতরণ
- তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’
- বনের ফলেই জীবিকার স্বপ্ন: কেওড়ায় উপকূলের নতুন সম্ভাবনা
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান
Author: Niloy Roy
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সবুজ জ্বালানি রূপান্তর এবং পরিবেশ সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে গ্রীন ক্লাইমেট ফান্ড, জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, কার্বন ক্রেডিট, সার্কুলার ইকোনোমি, সবুজ জ্বালানি রূপান্তর এবং আসন্ন কপ ৩১-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বর্তমান সরকার বৃক্ষরোপণ, কার্বন ক্রেডিট ব্যবস্থার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, অভিযোজন সক্ষমতা জোরদার, ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার এবং বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে। তিনি জানান,…
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। তিনি বলেন, সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে গড়ে তুলতে তাদের বিভিন্ন কাজের প্রশিক্ষণ দিয়ে পুনর্বাসিত করা সরকারের দায়িত্ব ও কর্তব্য। এ লক্ষ্যে বিভিন্ন দক্ষতার পাশাপাশি ভাষা শিক্ষা প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে। যাতে তারা নিজেদেরকে সমাজে কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে পারে। আজ রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা কার্যালয়ের সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রমের বিকাশে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। এছাড়া মন্ত্রণালয়ের…
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় বাজেটের মূল দর্শন হচ্ছে অর্থনীতির গণতন্ত্রীকরণ এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় নিয়ে আসা। তিনি বলেন, ‘বাংলাদেশের বাজেটে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে নিম্ন আয়ের মানুষ। তাই আমরা বাজেটে প্রথমেই দরিদ্র, নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং গৃহিণীদের অগ্রাধিকার দিয়েছি।’ মঙ্গলবার রাজধানীতে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবতা’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রী এসব কথা বলেন। অর্থ মন্ত্রী বলেন, বর্তমান সরকারের জন্য স্বল্প সময়ে বাজেট প্রণয়ন একটি কঠিন চ্যালেঞ্জ। বিগত দুটি সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী ও মরিচারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহার দিন বিকেলে ব্রহ্মপুত্র নদের বটতলা বালুর ঘাট এলাকায় ফুচকা খাওয়াকে কেন্দ্র করে মরিচারচর ও চরআলগী গ্রামের কয়েকজন কিশোরের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এজাহারে অভিযোগ করা হয়, রোববার দুপুরে উচাখিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামের নির্দেশে মরিচারচর…
টাঙ্গাইল প্রতিনিধিঃ বিনোদন প্রেমি, মাছে ভাতে বাঙালি শত ব্যস্ততায় মাঝেও খোঁজে মানুষ একটু মনের খোরাক। তাই যেকোনো উপলক্ষে সবাই মেতে উঠে হাসি-আনন্দ আর বিনোদনে। ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে নাড়িরটানে গ্রামে আসা বিভিন্ন শ্রেনী পেশার সকলে ঈদ পরবর্তী ১০ দিনের ঈদ আনন্দ মেলায় মেতে উঠেছে টাঙ্গাইলের নাগরপুরের ধুবড়িয়া গ্রামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা রকমের পন্যের পসরা নিয়ে বসেছে বিক্রেতারা। এরমধ্যে নানা ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, প্রসাধনী, খেলনা বিভিন্ন ধরনের মুখরোচক খাবার, মাটির তৈরি জিনিসপত্র, হস্তশিল্প, খেলনা ছিলো চোখে পড়ার মত। এছাড়াও মেলায় ভাদাইমার কৌতুক ও ম্যাজিক শো জুগিয়েছে হাসির খোরাক। মেলার উদ্বোধন শেষে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১…
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১ জুন (সোমবার) বেলা ১২ টায় সুনামগঞ্জ প্রেসক্লাবের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জাসাস এর আহবায়ক অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পিপি অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাড.আব্দুল হক, নাদির আহমদ, আবুল মনসুর মোহাম্মদ শওকত, রেজাউল…
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু’র উদ্যোগে উপজেলার শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ‘শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণ, সংস্কার/মেরামত ও সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় ভালুকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এ অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্প বাস্তবায়িত হলে উপজেলার শিক্ষা খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উপজেলার ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৯৭টি মাদ্রাসায় সীমানা প্রাচীর নির্মাণ, যা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করে তুলবে। এছাড়া ১৮টি মাধ্যমিক বিদ্যালয়, ৮টি কলেজ এবং…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোহিঙ্গা নাগরিকদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই উপায়ে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে নরওয়ে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ ও নরওয়ের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সহযোগিতা আরও জোরদারের ওপরও গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্র্যান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ অনুরোধ জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।…
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সাথে আজ মঙ্গলবার তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশ ও আমেরিকার মধ্যকার সম্পর্কের অগ্রযাত্রা সূচিত হয়। মহান মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্রের কূটনীতিক আর্চার কেন্ট ব্লাড বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বলেন, বাংলাদেশ ও আমেরিকার সরকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি মাইলফলক অতিক্রম করছে। স্পিকার আরো বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের জনগণ সবসময় স্বৈরাচারীর বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ কেবল গণতন্ত্রের মাধ্যমেই প্রকৃত সমৃদ্ধি অর্জন…
রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মামলাটির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নির্ধারিত ১২ জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে ১১ জন সাক্ষ্য প্রদান করেছেন। সাক্ষীদের মধ্যে চিকিৎসা ও ফরেনসিক বিশেষজ্ঞরাও রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সকলের প্রত্যাশা অল্প সময়ের মধ্যে মামলার বিচারকাজ শেষ হবে। আমরাও সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’ তিনি বলেন, সরকার বিচারাধীন মামলার নির্দিষ্ট বিষয়ে মন্তব্য করতে না পারলেও, প্রতিটি শুনানিতে তদন্ত কর্মকর্তা ও সাক্ষীদের…
৯১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষে ১২টি বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার (আইপিপি)-এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে সরকার। এসব বিদ্যুতের ইউনিট প্রতি (কিলোওয়াট-ঘণ্টা) উৎপাদনের গড় ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭.৮০ সেন্ট অর্থাৎ প্রায় ৯ টাকা ১২ পয়সা। যা আগের তুলনায় প্রায় আড়াই সেন্ট কম বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বাসস’কে বলেন, আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকারের জ্বালানি বহুমুখীকরণ কর্মসূচির অংশ হিসেবে এসব চুক্তি করা হয়। তিনি বলেন, ‘এতে বিদ্যুতের উৎপাদন গড় ব্যয় ২ থেকে ৩ সেন্ট কমে গেছে। ফলে সামগ্রিক উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। যেখানে আগে…
জেলায় নির্মাণ শৈলীর অনন্য নিদর্শন ও ইতিহাসের জীবন্ত সাক্ষী একই আঙিনায় সাড়ে চারশত বছর আগে নির্মিত ২৪টি প্রাচীন স্থাপনা এখন ধ্বংসের দুয়ারে এসে দাঁড়িয়েছে। ইতোমধ্যে এখানকার ১৬টি স্থাপনা বিলুপ্ত হয়ে গেছে। স্থাপনাগুলোর অন্যতম হচ্ছে সতীদাহ ভিটে, জমিদার বাড়ি, বালাখানা ও সরাইখানা। এসবের নির্মাণ শৈলী এখনো সৌন্দর্য পিপাসুদের দৃষ্টিনন্দন করে। বরিশালের বানারিপাড়া উপজেলার বাইসারি এলাকার সাতানি গ্রামের দত্তবাড়ি মৌজার দুই জমিদারের বাড়ি এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রায় সাড়ে চারশত বছর আগের ইতিহাসের সত্য ভাষণ মানুষ এখনো জানতে এবং স্বচক্ষে প্রত্যক্ষ করতে আসেন এ বাড়িতে। গাছ গছালীতে ঢাকা পড়ে গেছে এর চোখ জুড়ানো শৈলী কাজ। সতীদাহ প্রথার জীবন্ত সাক্ষী…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার আইনি সংস্কার ও সীমান্ত নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করা, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধনে সরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার যেকোনো ধরনের অবৈধ ‘পুশ-ইন’ বা ‘পুশ-ব্যাক’ এর নীতিগত বিরোধী। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। মন্ত্রী জানান, রামিসা হত্যা মামলার বিচার কাজ অত্যন্ত দ্রুততার সাথে চলমান রয়েছে। আজ আদালতে গুরুত্বপূর্ণ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।…
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ-১) মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন। এ বিজয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। উল্লেখ্য, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের…
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অনেক অনেক অভিনন্দন।’ তিনি বলেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। আমরা বিশ্বাস করি, তিনি গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমরা তার এই নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি। প্রসঙ্গত, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিংসঘের সদরদপ্তরে অনুষ্ঠিত এই নির্বাচনে জয়লাভ করেন ড. খলিলুর রহমান। নির্বাচনে…
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই নির্বাচনে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রত্যক্ষ ভোটে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পেয়েছেন ৯১ ভোট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের আস্থা, গ্রহণযোগ্যতা এবং ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। এই সাফল্য বাংলাদেশের জন্য শুধু একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পদে নির্বাচিত হওয়ার ঘটনা নয়; বরং এটি বহুপাক্ষিক কূটনীতি, শান্তি, উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে দেশের সক্রিয় ও দায়িত্বশীল…
নাটোরের হর্টিকালচার সেন্টার। সেন্টারের সবুজ চত্বরে হ্রদের পানিতে ফুটেছে রাশি রাশি গোলাপী আভার পদ্ম ফুল। ‘যেখানে পদ্ম ফুলের মাথায় ভ্রমর খেলা করে’। লোকচক্ষুর আড়ালে থাকা এই পদ্ম হ্রদটিই হতে পারে যে কোনো ছুটির দিনে মানুষের শান্তির পরশ। শহরের ঝাউতলা এলাকায় ৬৫ বিঘা জমির ওপরে অবস্থান করছে নাটোরের হর্টিকালচার সেন্টার। শত শত ফুল আর ফল রাজ্য। মূলত মাতৃ গাছ থেকে চারা তৈরি আর বিক্রি করাই সেন্টারের কাজ। সেন্টারে সারা বছর ধরে প্রশিক্ষণ গ্রহণ করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণার্থীবৃন্দের আবাসন ছাড়াও আছে তাদের উত্তম কৃষি চর্চার আবাদি জমি। হর্টিকালচার সেন্টারের তোরণ অতিক্রম করলেই দু’টি অতিকায় পাম গাছ অভিবাদন…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে নার্সারী থেকে ১৬ টি গাঁজা গাছসহ মোঃ ডাবলু হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ টীম। ডাবলু হোসেন যশোর জেলার কোতোয়ালি মডেল থানার রাম নগর ইউনিয়নের উত্তর ডহর সিংহা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গতকাল সোমবার জেলা গোয়েন্দা পুলিশের একটি টীম অভিযান পরিচালনা করে এ গাঁজা গাছসহ আসামিকে গ্রেফতার করে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই রকি মন্ডল বলেন,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে একটি টীম যশোর কোতয়ালী মডেল থানাধীন উত্তর ডহর সিংহা বিলচাচী জনৈক রফিকুল ইসলামের নার্সারীর মধ্য থেকে হতে ১৬(ষোল) টি কাঁচা সবুজ গাঁজা গাছ সহ আসামিকে আটক করা হয়েছে।…
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে তার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সেখানে ভিড় করছেন স্থানীয়সহ তার আত্মীয়-স্বজনরা। এরই মধ্যে তোফায়েল আহমেদের কবর খোঁড়ার কাজ শুরু হয়েছে। তোফায়েল আহমেদের ভগনী জামাই জাহিদুল হক শুভ ও দুঃসম্পর্কের নাতি মো. কামাল হোসেন জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে হেলিকক্টারে করে মরদেহ ভোলায় নিয়ে আসা হবে। হেলিকক্টরটি ভোলার বাসস্ট্যান্ড সংলগ্ন হেলিপ্যাডে এসে নামবে। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ভোলা বালক উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হবে। জোহর বাদ তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখান থেকে তার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের…
ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি গতকাল সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পদত্যাগপত্র জমা দেন এবং তা গৃহীত হয়। সরকার গঠনের সাড়ে তিন মাসের মাথায় তাঁর পদত্যাগ নিয়ে নানা আলোচনা চলছে। এর মধ্যে মন্ত্রণালয় পরিচালনা, পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন ও রাঙামাটি বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি অন্যতম। পদত্যাগপত্রে দীপেন দেওয়ান লিখেছেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকে আমি শারীরিক নানা জটিলতায় ভুগছি। আমার শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতে আমার বর্তমান পদ (মন্ত্রী) থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করছি।’ দীপেন দেওয়ানের…

