- জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রবিন আটক
- নাগরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করলেন এমপি লাভলু
- নাগরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করলেন এমপি লাভলু
- টাঙ্গাইলের নাগরপুরে নারীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- গাইবান্ধায় দুধ-কলা দিয়ে সাপ পুষ ছিল আজাদিল”সেই সাপের কামড়েই সাপুড়িয়ার মৃত্যু।
- ডিমলায় যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ ফাইনাল অনুষ্ঠিত
- ৭ দফা দাবিতে ভবদহের জলাবদ্ধ এলাকার বাসিন্দাদের ডিসি অফিসে গণঅবস্থান
- সরকারের ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ডিমলায় দ্বিতীয় ধাপে চলছে নিয়োগ পরীক্ষা
Author: Niloy Roy
ডা.এম. এ. মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলে ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের ১১ সদস্যবিশিষ্ট জেলা কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বিকেলে টাঙ্গাইল আদর্শ সমাজকল্যাণ পরিষদের মিলনায়তনে এক সৌহার্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডা. খন্দকার আব্দুল রাজ্জাক এবং দক্ষতার সঙ্গে পরিচালনা করেন ডা. রুহুল আমিন। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষনা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন— সভাপতি: ডা. রুহুল আমিন; সহ-সভাপতি: ডা. এইচ. আর খান হাফিজ; সাধারণ সম্পাদক: ডা. হাফিজুর রহমান; সহ-সাধারণ সম্পাদক:ডা. জহির উদ্দিন বাবর ও ডা. তসলিম; সাংগঠনিক সম্পাদক: ডা. আল মামুন; অর্থ সম্পাদক: ডা. আফরোজা; প্রচার ও…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: এক রাইতের মেঘে (বৃষ্টিতে) সব আশা-ভরসা ভাসাইয়া লইয়া গেছে। বাল-বাইচ্চারে লইয়া হারা বছর কিতা খাইমু? চুক্তি বাগি আনা জমিনের মালিকরে কিতা দিমু এই চিন্তায় রাইত-দিন চউকের পানি অনবরত পড়ের।’ স্থানীয় ভাষায় এই কথাগুলো বলেছিলেন রাজনগরের কাউয়াদীঘি হাওরপারের বাসিন্দা নিদনপুর গ্রামের কৃষক শহর উল্লাহ (৪০)। কাউয়াদীঘি হাওরপারের এই কৃষক জানান, চুক্তি বাগি (ফসল যাই হোক এক ফসলের জন্য বিঘাপ্রতি জমির মালিককে তিন-চার মণ দেওয়ার চুক্তি) ১৫ কেয়ার (বিঘা) বোরো জমি এনে ধার-দেনা করে হাইব্রিড জাতের ধান ফলিয়ে ছিলেন। অন্য বছরের তুলনায় এ বছর ফলন ও ভালো হয়েছিল। কিন্তু মাত্র দুই কেয়ার জমিনের ফসল কেটে ৪৫-৫০ মণ ঘরে তুলতে…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের ১০৩ নং ফানুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে শিক্ষার্থী না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৩টা ২৫ মিনিটে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, কোনো শ্রেণিকক্ষেই শিক্ষার্থী নেই এবং অধিকাংশ কক্ষে তালা ঝুলছে। অথচ নিয়ম অনুযায়ী ওই সময়েও পাঠদান চলমান থাকার কথা। বিদ্যালয় সূত্রে জানা যায়, স্কুলটিতে মোট শিক্ষার্থী ১৪৩ জন। এর মধ্যে প্রাক-প্রাথমিক ৩২ জন, ১ম শ্রেণীতে ২৮ জন, ২য় শ্রেণীতে ২৬ জন, ৩য় শ্রেণীতে ২৫ জন, ৪র্থ শ্রেণীতে ১৬ জন এবং ৫ম শ্রেণীতে ১৭ জন। বৃহস্পতিবার হাজিরা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সিনড নেতৃবৃন্দের সঙ্গে সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৯শে এপ্রিল) সিলেট প্রেসবিটারিয়ান সিনড-র একটি খ্রিষ্টিয়ানদের প্রতিনিধিদল সচিবালয়ে বাংলাদেশ প্রধানমন্ত্রীর দু’জন একান্ত সচিব বিজন কান্তি সরকার ও সাইমুম পারভেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সভায় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চেস ইন বাংলাদেশ-এর চেয়ারম্যান বিশপ ফিলিপ পি. অধিকারী। এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসবিটারিয়ান সিনড’র মডারেটর রেভারেন্ড এব্রিসন পতাম, সাধারণ সম্পাদক মি. নেলসন এন. সরকার, বোর্ড সদস্য মি. জিডিশন প্রধান সুছিয়া-সহ অন্যান্য নেতৃবৃন্দ। ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চেস ইন বাংলাদেশ (এফপিসিবি)-এর উদ্যোগে অনুষ্ঠিত এই বৈঠকে সিলেট অঞ্চলের খাসিয়া সম্প্রদায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত…
শার্শা প্রতিনিধিঃ সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ যুবলীগের ব্যানারে রাতের আঁধারে বর্তমান সরকার বিরোধী মিছিল করার অভিযোগে সাবেক মন্ত্রী ও পাঁচ এমপিসহ আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৮০ থেকে ১০০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী আইন একটি মামলা হয়েছে। কোতোয়ালি থানার এস আই আশরাফ উদ্দিন বৃহস্পতিবার এ মামলা করেছেন। আসামিরা হলেন, যশোর- ৬ আসনের সাবেক এমপি ও ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-৪ আসনের সাবেক এমপি রণজিৎ রায়, যশোর-৫ আসনের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদ, যশোর-৫ আসনের সাবেক…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের বিভিন্ন ওয়ার্ড, হাজতখানা, নারী ও পুরুষ বন্দিদের আবাসন, রান্নাঘর, হাসপাতাল, প্রশিক্ষণকেন্দ্র এবং প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি বন্দিদের জন্য প্রদত্ত স্বাস্থ্যসেবা, খাদ্যের মান, নিরাপত্তা ব্যবস্থা, বিশুদ্ধ পানির সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ কারাগারের সার্বিক পরিবেশ বিষয়ক পর্যালোচনা করেন। এ সময় বন্দিদের পুনর্বাসনমূলক কার্যক্রম—যেমন দর্জি কাজ, কাঠের কাজ, কারুপণ্য প্রস্তুত,আইটি প্রশিক্ষণ, কৃষি কার্যক্রম ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। কারাগারের বাগান, খাদ্য…
প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের চাঁদনি ঘাটে সুরমা নদীর উভয় পাড়ের সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন। তিনি আজ সকাল ১১টায় চাঁদনি ঘাটে এই প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান। এছাড়াও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীর কাছে এই প্রকল্পের বিষয়বস্তু তুলে ধরেন। প্রধানমন্ত্রী এর আগে সিলেটে এসে প্রথমেই হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন ।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের সকল শিক্ষার্থীর লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে সরকার কাজ করছে। চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি আজ এ কথা বলেন। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলায়ও যেন পারদর্শী হয়ে ওঠে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করছি। শিক্ষার মান উন্নয়নে সরকার শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করছে। দেশের শিক্ষার্থীদের আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। কচুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে…
জাটকা সংরক্ষণের লক্ষ্যে দু’মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে আবারও জেলেরা মাছ ধরতে নেমেছেন। বৃহস্পতিবার দিবাগত শুক্রবার মধ্যরাত থেকে জাল ও নৌযান নিয়ে নদীতে মাছের জন্য চষে বেড়াতে শুরু করেছেন জেলেরা। ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরতে তাদের মধ্যে দেখা গেছে ব্যাপক তৎপরতা। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর বড়স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে দীর্ঘদিন পর ইলিশের পাইকারি বেচাকেনা শুরু হয়েছে। ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। এতদিন ঝিমিয়ে থাকা মাছঘাট আবারও হাঁকডাকে মুখর হয়ে উঠেছে। শুক্রবার দুপুরে মাছঘাটের ইলিশ ব্যবসায়ী ওসমান ব্যাপারী ও নাহিদ হাসান জানান, নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকলে বড়স্টেশন মাছঘাটেও সব কেনাবেচা বন্ধ থাকে। দুইমাস…
ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) জয়ী হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বোরহানউদ্দিন বাসসকে বলেন, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। সভাপতি পদে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) আনোয়ার জাহিদ ভূইয়া ৪ হাজার ৪৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত…
দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৬ দিন বন্ধ থাকার পর প্রথম ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টায় দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক এই তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দুপুর থেকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিটটি চালু করতে ট্রায়েলে দেয়া হয়। এরপর রাত সাড়ে ৮টা থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে জাতীয় গ্রেডে সরবরাহ করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রের সূত্র জানায়, চালু হওয়া প্রথম ইউনিট থেকে বর্তমানে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হচ্ছে। এরআগে গত ২৫ এপ্রিল ইউনিটটির বয়লারের পাইপ ফেটে…
রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব আজ সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। গত ১২ মার্চ সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি এ ভাষণ দেন। রীতি অনুযায়ী, এ ভাষণ সম্পর্কে চিফ হুইপ মো. নূরুল ইসলাম ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি সমর্থন করেন সরকারি দলের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। পরবর্তীতে কার্য-উপদেষ্টা কমিটি ওই ভাষণের ওপর আলোচনার জন্য ৫০ ঘণ্টা সময় নির্ধারণ করে। ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার ২৫তম এবং প্রথম অধিবেশনের সমাপনী দিনে আজ আলোচনায় অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম…
আন্তর্জাতিক শ্রমিক দিবসে সমাবেশের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন সময় শহীদ শ্রমিকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে শহীদ শ্রমিক ভাইদের, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মাহতি দিয়েছেন সেই শ্রমিক ভাইদের এবং ২৪ এর জুলাই আগস্ট মাসে ছাত্রজনতার আন্দোলনে শ্রমিক দলের ৭২ জন শহীদকে। তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বিদায় করে দিয়েছে এই দেশ থেকে। সেই স্বৈরাচারের সময়ে আমরা দেখেছি এই দেশের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে দেশের অর্থনীতিকে লুটপাটের মাধ্যমে ধ্বংস…
প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন । এখানে তিনি দেশ ও জাতির শান্তিকামনায় মোনাজাত করেন। এ সময় সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তাঁর সঙ্গে ছিলেন। এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের প্রসাশক আব্দুল কাইয়ুম চৌধুরীও উপস্থিত ছিলেন। এর আগে তারেক রহমান সকাল ১০ টা ৫ মিনিটে সিলেট ওসমানী বিমান বন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে নেমে বৃষ্টি উপেক্ষা করেই প্রধানমন্ত্রী নগরের দরগাগেট এলাকায় অবস্থিত সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন। মাজারে যাওয়ার পথে ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজারো মানুষ জড়ো হন। রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা তাঁকে শুভেচ্ছা জানান। তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ…
প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসে পৌঁছেছেন। আজ (শনিবার) সকাল ১০টা ৫ মিনিটে তিনি সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে এটি তার প্রথম সফর। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে খাল খনন কর্মসূচি, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে রাতে ঢাকায় ফিরবেন। প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি সফরের কর্মসূচি শুরু করবেন। তিনি বেলা ১১টায় নগরীর চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ। আজ সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। তিনি আরো জানান, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তারা এ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৌদ্ধ সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। শুভেচ্ছা বিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান, প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, পার্বত্য জেলা বান্দরবানের সংসদ সদস্য সাচিং…
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের পাশে থেকেছে এবং দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করেছে। আজ বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ও দেশপ্রেমিক নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। বক্তব্যের শুরুতে তিনি রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করে বলেন, রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে দেশের বাস্তব পরিস্থিতি যথাযথভাবে তুলে ধরেছেন। মানুষের সংশোধন ও শেখার প্রক্রিয়া সীমাহীন উল্লেখ করে তিনি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, ১৯৭১ সালে যখন অনেকেই দিশেহারা, তখন জিয়াউর রহমান সাহসিকতার সঙ্গে স্বাধীনতার ঘোষণা দেন এবং পরবর্তীতে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ…
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, প্রশাসনিক কার্যক্রম সচল রাখা, জনগণের ভোগান্তি কমানো ও নাগরিক সেবা নিশ্চিত করতে সারাদেশের বিভিন্ন সরকারি দপ্তরের শূন্যপদ পূরণের লক্ষ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, কর্মপরিকল্পনায় উল্লেখিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ’ উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ সংক্রান্ত সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। আজ সংসদে কুড়িগ্রাম-১ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. আনোয়ারুল ইসলামের টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, শূন্যপদের সঠিক তথ্য সংগ্রহ এবং নিয়োগের অধিযাচন (রিকুইজিশন) দ্রুত পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে…
দেশে মামলার জট কমানো এবং বিচারপ্রক্রিয়া দ্রুত ও কার্যকর করতে সরকার স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ সংসদে নোয়াখালী-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিনের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, বিচারব্যবস্থাকে আধুনিক ও গতিশীল করতে চলতি অধিবেশনেই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রক্রিয়াগত আইনের সংশোধন পাস করা হয়েছে। তিনি বলেন, দেওয়ানি কার্যবিধি (সংশোধন) আইন, ২০২৬-এ এসএমএস ও ভয়েস কলের মাধ্যমে সমন জারি, হলফনামার মাধ্যমে লিখিত জবাব দাখিল, সরাসরি জেরা গ্রহণ এবং একই মামলার মধ্যেই ডিক্রি বাস্তবায়নের আবেদন করার সুযোগ রাখা…
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বহুত্ববাদী ও বৈচিত্র্যময় রাজনীতির কথা বলে। এরপর তিনি জামায়াতে ইসলামীর সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে জনমনে সৃষ্ট অস্পষ্টতা নিরসনে দলটির কাছে ব্যাখ্যা দাবি করে প্রশ্ন তুলেছেন— তারা কি দেশের প্রচলিত সাংবিধানিক আইন মেনে শাসন ক্ষমতায় যেতে চায়, নাকি শরিয়াহ আইন প্রতিষ্ঠার প্রতিজ্ঞা নিয়ে রাজনীতি করছে? আজ (বৃহস্পতিবার) সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সাবেক মন্ত্রী ও জাতীয় নেতা স্বর্গীয় সুনীল গুপ্তের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংসদে গতকালের আলোচনার সূত্র ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘গতকালও পার্লামেন্টে আমাদের বিরোধী দল, বিশেষ করে জামায়াতে ইসলামী…

