- চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার
- শুধু জিপিএ-৫ সার্টিফিকেট থাকলেই হবে না, শিক্ষায় নৈতিকতা বড় গুণ : পানিসম্পদমন্ত্রী
- ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন
- পাসের অপেক্ষায় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন
- রাজনৈতিক স্থিতিশীলতায় বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে : জেট্রো
- লালদিয়ায় ভিড়বে ‘বড় জাহাজ’, বদলে যাবে বাণিজ্যের গতিপথ
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা
- নাগরপুরে ১০ কেজি গাঁজাসহ ১জনকে গ্রেফতার করেছে র্যাব
Author: Niloy Roy
শের একটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ মঙ্গলবার (২ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত সতর্কবার্তায় এতথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাস অনুযায়ী—সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ো হাওয়ার কারণে নদী উত্তাল…
উচ্চ বেতন এবং বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে ৩টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। রিক্রুটিং এজেন্সিগুলো হলো- আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮) এবং জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫)। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণামূলকভাবে বিদেশে পাঠানোর মতো জঘন্য অপরাধের সাথে জড়িত কোনো চক্র, সংস্থা, ব্যক্তি বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না। কোনো এজেন্সির অসততার কারণে বৈদেশিক কর্মসংস্থান খাত ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে…
বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান পূর্ববর্তী সময়সূচি পুনর্বহাল করে আজ মঙ্গলবার থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সকল বিলবোর্ডের বাতি এবং চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনাটি দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা এবং বিলবোর্ডের বাতি ও বিভিন্ন মেলা, বাণিজ্য মেলা…
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় আজ ১ জুন থেকে টানা তিন মাসের জন্য বনটিতে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। পূর্ব সুন্দরবন বাগেরহাট বিভাগীয় বন কর্মকর্তা ডিএফ ও মো, রেজাউল করিম চৌধুরী বাসসকে এ তথ্য নিশ্চিত করেন। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ সময় জেলে, বাওয়ালি, মৌয়াল, গোলপাতা সংগ্রহকারীসহ কোনো বনজীবী এবং দেশি-বিদেশি পর্যটক সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না। তবে দীর্ঘ পাঁচ বছর পর এবার ব্যতিক্রম হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র। প্রজনন মৌসুমে কঠোর সুরক্ষা বন বিভাগের তথ্য অনুযায়ী, জুন,…
২০২৬ সালের মে মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রায় সাড়ে ৩ বিলিয়ন মার্কিন ডলার। আজ প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪২৫ দশমিক ০৩ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ে প্রাপ্ত ২ হাজার ৯৬৯ দশমিক ৪৬ মিলিয়ন ডলারের তুলনায় ১৫.৩৪ শতাংশ বেশি। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩১ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩২ হাজার ৭৫৬ দশমিক ৭৮ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে প্রাপ্ত ২৭ হাজার ৫০৬ দশমিক ৮৬ মিলিয়ন ডলারের তুলনায় ১৯.০৯ শতাংশ বেশি। রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ…
মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সিটি কর্পোরেশনের আরও পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে- এ পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। ডেপুটি প্রেস সেক্রেটারি জানান,‘মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাবটি আসার পরে প্রধানমন্ত্রী বলেন, ‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই/তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের…
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। সোমবার (১ জুন) বিকেলে সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। প্রবীন এ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সে দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অবশ্য পরবর্তীতে চিকিৎসকরা বিষয়টি নাকচ করে এ বিষয়ে ব্যাখ্যা দেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান…
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের টাওয়ার এলাকা থেকে মোস্তাক (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। নিহত মোস্তাক ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখলা গ্রামের মুস্তফা কামালের ছেলে। সোমবার (১ জুন) সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার এসআই মোশাররফ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাওয়ার এলাকায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে উদ্ধার করে। ভালুকা মডেল থানার এসআই মোশাররফ জানান, মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের…
সুনামগঞ্জ প্রতিনিধি: পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের ত্রয়োদশ কার্যনির্বাহী পর্ষদ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিশ্বম্ভরপুর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দ্বাদশ কার্যনির্বাহী কমিটির সভাপতি মানিক চৌধুরী নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. আবুল হাসনাত (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. রবিউল আউয়াল (রাজশাহী বিশ্ববিদ্যালয়)। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজিদ আমিন নাফিজ (চুয়েট), মো. কবির হোসেন (সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ) ও হেলেনা আক্তার (শাবিপ্রবি)। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাসুদ রানা (ববি), আমিনুল ইসলাম অমি (জাককানইবি) এবং মাহমুদুল হাসান এবিন (হাবিপ্রবি)।…
১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে। ম্যাচগুলো 4K রেজোলিউশনে সরাসরি সম্প্রচারের পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে। তবে এই সুবিধা কেবল ব্রাজিলের দর্শকদের জন্য সীমাবদ্ধ থাকবে। ভারত-বাংলাদেশের ভক্ত সমর্থকরা ইউটিউব বা টুইচ চ্যানেল খুললেও সরাসরি সম্প্রচারকৃত ম্যাচগুলো দেখতে পারবে না। কারণ ব্রাজিল ছাড়া অন্য অঞ্চলের জন্য এই চ্যানেল লক করা থাকবে। কেজটিভির মূল সংস্থা লাইভমোড কেবল ব্রাজিলিয়ান অঞ্চলের জন্য ডিজিটাল স্বত্ব কিনেছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও জানা গেছে, ভারতে বিশ্বকাপ ম্যাচগুলো সম্প্রচারের দৌড়ে এগিয়ে আছে জি, তাদের স্পোর্টস চ্যানেল ও জিফাইভ অ্যাপের মাধ্যমে ম্যাচ দেখাবে। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিনিয়োগ করা একটি ইউটিউব চ্যানেল থেকে বিশ্বকাপের ১০৪…
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ১৫ কোটি টাকা নিয়েছে বলে দাবি করেছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া। একই সঙ্গে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। শনিবার (৩০ মে) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মোস্তাক মিয়া বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিকের পদে রয়েছেন। মোস্তাক মিয়া বলেন, আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। তিনি…
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত কঠোর শর্তে শান্তিচুক্তি না হলে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আবার শুরু করতে প্রস্তুত রয়েছে বলে শনিবার সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেছেন, যেকোনো চুক্তিতে ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দিতে হবে। এটি তার অন্যতম প্রধান ‘রেড লাইন’। খবর বার্তা সংস্থা এএফপি’র। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান, সম্ভাব্য একটি চুক্তি নিয়ে ট্রাম্প সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছালেও এখনো চূড়ান্ত অনুমোদন দেননি। তবে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, যুদ্ধের অবসান নিয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। মার্কিন সূত্রগুলো এএফপিকে জানিয়েছে, চুক্তির খসড়া ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ছিল। কিন্তু শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত বৈঠকের পরও তিনি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত…
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) গত ৪ বছর ধরেই রাসায়নিক কীটনাশক মুক্ত টমেটো চাষে গবেষণায় সফলতা অর্জন করেছে। এই সফলতার পেছনে যার অবদান তিনি হচ্ছেন কৃষি অনুষদের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুল হক। গতকল শুক্রবার দিনাজপুর হাবিপ্রবি’র গবেষক কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুল হক বাসস’কে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তার নেতৃত্বে তিনি ও তার দল কোনো রকম রাসায়নিক বিষ ও হরমোন ব্যবহার ছাড়াই খুবই স্বল্প মাত্রায় ইউরিয়া, ফসফরাস ও ব্যাকটেরিয়ার ব্যবহারে টমেটো চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন। এটা ছিল তার হাবিপ্রবি’র ক্যাম্পাসে গবেষণার জমিতে অর্জিত টমেটোর সফল উৎপাদন।…
এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রা শুরু হয়েছে। শনিবার ও রবিবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। ফলে রাজধানীর সড়কগুলোতেও ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। তবে প্রতি বছরের মতো এবারও ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মব্যস্ততা তুলনামূলক কম থাকতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। অনেক কর্মী সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সময় কাটান এবং অনেক প্রতিষ্ঠানও প্রথম দিন সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করে। ব্যাংকপাড়ায়ও প্রথম কর্মদিবসে সাধারণত জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনের চাপ কম থাকে। তবে ছুটির পর জমে থাকা বিভিন্ন আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রম দ্রুত নিষ্পত্তির জন্য সপ্তাহজুড়ে ব্যস্ততা বাড়তে…
২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের (ওএইচসিএইচআর) দেওয়া তথ্যকে ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় ইংরেজি গণমাধ্যম এনডিটিভি শুক্রবার (২৯ মে) এমন একটি খবর প্রকাশ করে জানিয়েছে, লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের আইনজীবী স্টিভেন পাউলস কেসির মাধ্যমে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ককে শেখ হাসিনা একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। গত ২৮ মে পাঠানো ওই চিঠিতে পাউলস দাবি করেছেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্টে ১,৪০০ জন নিহত হওয়ার যে তথ্য দেওয়া হয়েছে, তা বিভ্রান্তিকর। চিঠিতে বলা হয়, ‘এমনকি খোদ অন্তর্বর্তীকালীন সরকারের গত ১৫ জানুয়ারি,…
রবিবার (৩১ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রবেশপথ, গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের আনাগোনা দেখা যায়। তবে কোথাও অতিরিক্ত ভিড় বা যাত্রীদের দুর্ভোগের চিত্র চোখে পড়েনি। ছিলো স্বাভাবিক পরিবহন ব্যবস্থাও। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে ঢাকায় ফিরেছেন অনেক যাত্রী। সদরঘাটে আসা যাত্রীরা জানান, নদীপথে যাত্রা ছিলো নির্বিঘ্ন ও আরামদায়ক। লঞ্চে যাত্রী থাকলেও অতিরিক্ত ভিড় ছিলো না এবং বেশিরভাগ নৌযান নির্ধারিত সময়েই গন্তব্যে পৌঁছেছে। অন্যদিকে, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলোতেও যাত্রীর চাপ ছিল স্বাভাবিক। বাস কাউন্টারগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়নি। যাত্রীরা সহজেই বাস থেকে নেমে নিজ নিজ গন্তব্যে…
দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (৩১ মে) সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকার কথা স্মরণ করেছে ভারত। একই সঙ্গে ১৯৭১ সালের মার্চে দেওয়া তাঁর ঐতিহাসিক বেতার ভাষণের কথা উল্লেখ করে, তাঁকে বাংলাদেশের অন্যতম সাহসী সন্তান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ভারত বলেছে, তাঁর সেই আহ্বান, প্রতিরোধ আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল এবং স্বাধীনতাযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। আজ ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক বার্তায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। বিশেষভাবে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের মার্চে দেওয়া তাঁর বিখ্যাত রেডিও ভাষণের গুরুত্বে কথাও। বার্তায় আরও বলা হয়, বাংলাদেশের মানুষ আজ তাদের জাতির অন্যতম সাহসী সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে…
প্রধানমন্ত্রী তারেক রহমান অপরিচ্ছন্ন ঢাকার ময়লা-আবর্জনা অপসারণে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘গতকাল নগরীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ঘুরে দেখেছি। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছে। অনেক এলাকার বর্জ্য পরিষ্কার করা হয়েছে। তবে এখনও বেশ কিছু এলাকায় কাজ বাকি আছে। আপনারা (নগরবাসী) নিজ নিজ অবস্থান থেকে এই শহরটিকে পরিষ্কার রাখুন। প্রধানমন্ত্রী বলেন, ‘টিভির পর্দায় যখন বিশে^র অন্যান্য দেশের সুন্দর ও পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখেন, তখন একবারও মনে হয়না, আমাদের রাস্তাঘাট এত নোংরা কেনো? আমার কিন্তু হিংসা হয় যে বাইরের দেশের রাস্তাঘাট এত পরিষ্কার; দেশেরগুলো কেন নয়? বিদেশে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী যেমন পরিষ্কার করে, তেমনি সেদেশের জনগণও যেখানে সেখানে…
৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৫-২০২৬ কিশোরগঞ্জ জোনে অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা ক্রিকেট দলের প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় জুবিলীয়ান ৯৯ ব্যাচ কর্তৃক সংর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে (শনিবার) দুপুরে সুনামগঞ্জের জুবিলীয়ান এস এস সি ৯৯ ব্যাচ এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. মল্লিক মঈন উদ্দিন আহমদ সুহেল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্হাপনা) তাপস শীল, সাবেক ক্রিকেটার ও সিনিয়র আইনজীবি হুমায়ূন…

