Author: Niloy Roy

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে। এদিকে মাত্র দুই দিন আগে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে কেন্দ্র করে গঠিত শান্তি প্রক্রিয়ায় আবারও চাপ সৃষ্টি হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় ৪৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরাইল জানিয়েছে, তাদের চার সেনা নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তির পর এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় যৌথ প্রাণহানির ঘটনা। শান্তি চুক্তিটিকে আরও এগিয়ে নিতে এবং এর একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত আলোচনা স্থগিত করা হয়েছে।…

Read More

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক অর্থনীতিতে বদলে যাবে ২৪টি জেলার দৃশ্যপট। নদী ব্যবস্থাপনা, পরিবেশ ও মানুষের জীবনযাত্রায় আসবে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বাসসকে বলেন, পদ্মা ব্যারাজ শুধু নদীকেন্দ্রিক প্রকল্প নয়, এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত। দীর্ঘদিনের নাব্যতা সংকট ও সীমিত ব্যবস্থাপনার কারণে এর পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যায়নি। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে নদী ব্যবস্থাপনা, পানি সংরক্ষণ, সেচ সুবিধা সম্প্রসারণ, নদীভাঙন রোধ এবং বন্যা নিয়ন্ত্রণে কার্যকর পরিবর্তন আসবে। প্রতিমন্ত্রী…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য পাঠ্য বিষয় শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব অনস্বীকার্য।’ আগামীকাল অনুষ্ঠিতব্য ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। এটি অবশ্যই ইতিবাচক উদ্যোগ। তিনি বলেন, সরকার ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষাখাতের আধুনিকায়ন ও পরিমার্জন এবং সময়োপযোগী করে তুলতে কাজ করছে। সেজন্য পাঠ্যক্রমে খেলাধুলাও অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত…

Read More

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬ তারিখ পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ফ্লোটিং (ভাসমান) মজুতসহ দেশে খাদ্যশস্যের মোট সরকারি মজুতের পরিমাণ দাঁড়িয়েছে ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টন। খাদ্য অধিদপ্তরের দৈনন্দিন খাদ্যশস্য পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, সরকারি গুদামগুলোতে বর্তমানে প্রধান খাদ্যশস্য চালের মজুত রয়েছে ১৫ লাখ ৯৬ হাজার ৫৭৯ মেট্রিক টন। এছাড়া গমের মজুত রয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৮৩১ মেট্রিক টন এবং ধানের মজুত রয়েছে ১ লাখ ৬১ হাজার ৮৪ মেট্রিক টন। এর ফলে ফ্লোটিং বা ভাসমান মজুত বাদে মোট মজুতের পরিমাণ ২০…

Read More

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডার বাস্তবায়নে ইউএন উইমেনের আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আজ নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ আহ্বান জানান। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারীর ক্ষমতায়নে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী উদ্যোগে দেশে নারীদের জন্য অবৈতনিক শিক্ষা প্রবর্তনের বিষয়টি স্মরণ করেন এবং বর্তমান সরকারের অধীনে মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা, প্রজনন ও মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণসহ নারীর ক্ষমতায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। ইউএন উইমেনের…

Read More

ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেছে। মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ১-১ গোলে ড্র করার পর ব্রাজিলের পারফরম্যান্স ব্যাপক সমালোচিত হয়েছিল। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা হাইতির বিপক্ষে নিজেদের শ্রেষ্ঠত্ব স্পষ্টভাবে প্রমাণ করে। এই পরাজয়ে ফলে ২০২৬ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিল হাইতি। ফিলাডেলফিয়ায় প্রথমার্ধের মাঝামাঝি সময়ে কুনহা গোলে ব্রাজিল এগিয়ে যায়। পরে তিনি আরও একটি গোল করেন। বিরতির আগেই ভিনিসিয়াস জুনিয়র তৃতীয় গোল যোগ করে দলের জয় নিশ্চিত করেন। ২৪ জুন মিয়ামিতে গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। অন্যদিকে ১৯৭৪ সালের পর…

Read More

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) এলাকা ও শাখার উদ্যোগে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত ২৮ জন নারীর মাঝে বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে লোহাগাড়া ব্র্যাক এলাকা ও শাখার কার্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণের মাধ্যমে উপকারভোগী নারীদের মাঝে এসব হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১৪ জন নারীকে ২০টি করে হাঁসের বাচ্চা এবং অপর ১৪ জন নারীকে ২০টি করে মুরগির বাচ্চা প্রদান করা হয়। বিতরণের আগে অংশগ্রহণকারী নারীদের হাঁস-মুরগি পালন, পরিচর্যা, রোগ প্রতিরোধ ও খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকরা জানান, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, পারিবারিক আয়…

Read More

মোঃ লাতিফুর রহমান পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বণিক সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকসংকট চলছে। অনুমোদিত পদের অর্ধেকেরও বেশি শূন্য থাকায় বিদ্যালয়টিতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান। এতে কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে প্রায় ৩০০ শিক্ষার্থী। চরম উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকেরাও। বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে অনুমোদিত শিক্ষকের পদ রয়েছে ১৩টি। তবে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৬ জন শিক্ষক। দীর্ঘদিন ধরে ইংরেজি বিষয়ে দুজন, বাংলা, ভৌতবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, হিন্দুধর্ম ও আইসিটি বিষয়ের শিক্ষকের পদ পুরোপুরি শূন্য। বিদ্যমান শিক্ষকেরা অতিরিক্ত ক্লাস নিয়েও সব শ্রেণির পাঠদান সামাল দিতে পারছেন না। সম্প্রতি সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি শ্রেণিকক্ষে কোনো শিক্ষক…

Read More

জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী ব্রিজ এলাকায় তিস্তা প্রধান সেচ খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (১৯ জুন) সকালে তিনি সেচ খাল এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি তিস্তা সেচ প্রকল্পের অধীন প্রধান খালের পানি প্রবাহ, বর্তমান অবকাঠামো পরিস্থিতি এবং সেচ ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে মন্ত্রী সেচ খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে তাদের সেচ সুবিধা ও ভোগান্তি সম্পর্কে অবহিত হন।পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তিস্তা সেচ প্রকল্পের বর্তমান বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের সামনের বারান্দা থেকে ছোট ভাই আবুল কালামের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ওই গ্রামের আবাল হোসেনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বড় ভাই আব্দুল ছালামের ঘরের বারান্দার ধরনায় ছোট ভাই আবুল কালামকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯শে জুন) রাত ৮টায় ইউনিয়ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ইউনিয়নের বাগজুর গ্রামের বাসিন্দা মো. রমজান আলীর ছেলে ও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। পুলিশ জানায়, ঢাকার একটি বিজ্ঞ আদালতে ইউপি সদস্য লোকমান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে গ্রেপ্তারে শুক্রবার রাতে কুলাউড়া থানা পুলিশ তার বাড়িতে এক অভিযান চালায়। এসময় ইউপি সদস্য লোকমান আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের একটি দল তাকে দৌঁড়ে গিয়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এদিকে ঢাকার বিজ্ঞ আদালতে লোকমান আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে…

Read More

তরিকুল্লাহ আশরাফী,হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ৫নং গাজিরভিটা ইউনিয়নের চৌরাস্তা বাজার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সচেতন নাগরিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন— আইলাতলী প্রতিশ্রুতি শান্তি সংঘের সভাপতি আলী আজগর, নব জাগরণ যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি নূর মোহাম্মদ সুমন, গারো ছাত্র সংগঠন (গাসু) হালুয়াঘাট শাখার সভাপতি প্রভাত দ্রং এবং মহাজনিকান্দা স্টুডেন্ট ক্লাবের সভাপতি ফিরুজ আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি মারাত্মক…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: দেশসেরার মুকুট এখন মৌলভীবাজারের মাথায়! জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ সারাদেশের সব প্রতিযোগীকে পেছনে ফেলে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মৌলভীবাজারের কুলাউড়ার খুদে শিশু মাহিমা ইসলাম। গত (১৬ই জুন) ঢাকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিতব্য চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের ৮টি বিভাগের সেরা ৮ জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নেয় সে। মাহিমা কুলাউড়া উপজেলার করের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক পঞ্চম শ্রেণির উজ্জ্বল নক্ষত্র। মাহিমার এই দেশসেরা হওয়ার পথটি ছিল এক অদম্য লড়াইয়ের গল্প। নিজের মেধার স্বাক্ষর রেখে সে প্রথমে ইউনিয়ন, এরপর উপজেলা, জেলা এবং সর্বশেষ বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে তবেই ঢাকার জাতীয় মঞ্চে পা রাখে।…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় স্ত্রী’কে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ই জুন) উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিতা রুদ্র পাল (৩৩) গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত স্বামী পিন্টু রুদ্র পালকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, রিতা ও পিন্টু রুদ্র পালের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে বিরোধ চরম আকারে ধারণ করে। এ সময় পিন্টু রুদ্র পাল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় আঘাত করলে ঘটনাস্থলেই রিতা রুদ্র পালের মৃত্যু হয়। ঘটনার…

Read More

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণ করেছেন ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভী। তিনি জামিনের আবেদনও করেছেন। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দীনের আদালতে তার পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিন আবেদন করেন। আদালত সূত্রে জানা গেছে, পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদের উপস্থিতিতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাথ ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ আলামত সংগ্রহ ও সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরবর্তীতে নিহত ইকরার বাবা…

Read More

দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার গণ্ডি থেকে বের করে দক্ষ, চিন্তাশীল এবং পরিবেশ-সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এ কর্মসূচির অংশ হিসেবে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সৃজনশীল মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশে দেশজুড়ে শুরু হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ মহোৎসব। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শিক্ষাঙ্গনে শুরু হতে যাচ্ছে পাঁচ কোটি দেশীয় গাছের চারা রোপণের সবুজায়ন মহাযজ্ঞ। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৮ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা ১০০টি দলের বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী এবং একযোগে ২৯ হাজার ৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। প্রযুক্তিগত বিপ্লব ও পরিবেশ সুরক্ষায়…

Read More

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের (ইউএন) প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ইকোসক)-এর মানবিক বিষয়ক অধিবেশনে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান। আজ সকালে ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মানবিক নীতিমালার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ, দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এছাড়া নারী, শান্তি ও…

Read More

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে পানি সম্পদ খাতে ব্যাপক কর্মপরিকল্পনা ঘোষণা করেছে সরকার। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য ১০ হাজার ৫৩৩ কোটি টাকার প্রস্তাবিত বরাদ্দের ঘোষণা করেন। এর মাধ্যমে দেশের নদী, সেচব্যবস্থা ও বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামোয় বড় ধরনের বিনিয়োগের ইঙ্গিত পাওয়া যায়। প্রতিটি বিভাগে নদী দখলমুক্ত করার উদ্যোগ পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার এবং মৃতপ্রায় নদীগুলোকে পুনরুজ্জীবিত করার অংশ হিসেবে প্রতিটি বিভাগে অন্তত একটি নদীকে অবৈধ দখলমুক্ত করার বিশেষ উদ্যোগ…

Read More

পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদকে জানিয়েছেন, সরকারের আসন্ন পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রে বিদেশি দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সহায়তায় বাস্তবায়নযোগ্য বেশ কয়েকটি কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ অন্তর্ভুক্ত করা হবে। আজ সংসদে রংপুর-৪ আসনের এনসিপি দলীয় সদস্য আখতার হোসেনের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ‘স্ট্র্যাটেজিক রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক (জুলাই ২০২৬ুজুন ২০৩১)’ শীর্ষক একটি নতুন অর্থনৈতিক কৌশলপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘শিগগিরই প্রকাশিত হতে যাওয়া এই অর্থনৈতিক কৌশলপত্রে বিদেশি দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সহায়তায় কর্মসংস্থান সৃষ্টির জন্য বেশ কয়েকটি সুনির্দিষ্ট…

Read More

দেশের প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি রোগীর জন্য ডায়ালাইসিসের ব্যাবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ বিকেলে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি রোগীর ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে। যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ডায়ালাইসিস সেবা পেতে পারেন। তিনি বলেন, আমরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে যে বাজেট ব্যবস্থা দিয়েছেন, আমরা আশা করি প্রত্যেক জেলা-উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস ব্যবস্থা করতে সক্ষম হবো, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ কম টাকায় ডায়ালাইসিস করাতে পারেন। ইতোমধ্যেই ১০…

Read More