Author: Niloy Roy

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন দিনের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, ‘রাশিয়ার ড্রোন বর্তমানে কিয়েভের আকাশে অবস্থান করছে। সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত সবাই নিরাপদ স্থানে থাকুন।’ খবর বার্তা সংস্থা এএফপি’র। কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম রাজধানী কিয়েভে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসন বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা জানায়, ওই এলাকায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার…

Read More

দেশে সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জাতীয় পর্যায়ের প্রতিরোধ কার্যক্রমে কমিউনিটি-ভিত্তিক স্বাস্থ্যসেবাকে চিকিৎসার মূল কেন্দ্রে রাখার পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকাদান, পুষ্টি, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং কমিউনিটি-ভিত্তিক রোগতাত্ত্বিক নজরদারির সমন্বয়ে একটি সমন্বিত ও বহুমুখী উদ্যোগ গ্রহণ ছাড়া এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে অপরিহার্য। প্রখ্যাত মহামারি বিশেষজ্ঞ অধ্যাপক ড. প্রভাত চন্দ্র বড়ুয়া বলেন, ‘সম্মুখসারির স্বাস্থ্যসেবাই হলো প্রধান রক্ষাকবচ।’ তিনি জোর দিয়ে বলেন, কমিউনিটি স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ কেবল বর্তমান হামের পুনরুত্থানই ঠেকাবে না, বরং ভবিষ্যতে যেকোনো জনস্বাস্থ্য হুমকি মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি করবে। স্বাস্থ্য অধিদপ্তরের যক্ষ্মা ও কুষ্ঠ রোগ শাখার সাবেক লাইন ডিরেক্টর ড. বড়ুয়া বলেন, কমিউনিটি স্বাস্থ্যকর্মীদেরই এই…

Read More

রাজধানীর উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। উত্তরার এয়ারপোর্ট গোলচত্বরে আনুষ্ঠানিকভাবে আজ এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, গত এক সপ্তাহে এআই প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে তিনশোর বেশি মামলা দেওয়া হয়েছে। এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারেরও বেশি মামলা হবে। ক্রসিং বা উল্টোপথে যানবাহন চলাচল করলে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হবে। তবে এটি মূলত শাস্তিমূলক নয়, বরং ঢাকা শহরে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা শহরকে অত্যাধুনিক করার জন্যই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আগের তুলনায় অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ সোমবার রাতে এ তথ্য জানান। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছু সময়ের জন্য আত্মীয়-স্বজন ও পরিচিতজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন মির্জা আব্বাস। শায়রুল কবির খান আরও জানান, পরিবারের সদস্যরা ঈদুল আজহার আগে তাকে দেশে ফিরিয়ে আনতে আগ্রহী। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার…

Read More

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন উপলক্ষে তাঁর যাত্রাপথে বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত ঔষধি গাছ রোপণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। সোমবার এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিটি তদারকি করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে বলা হয়, ‘শপথ গ্রহণের ৮৫তম দিনে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে তাঁর যাত্রাপথজুড়ে ৮৫টি ঔষধি গাছ রোপণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।’ পোস্টে আরও বলা হয়, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ সংগঠনের নেতারা উপস্থিত…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে লবণ শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং স্থানীয় লবণচাষিদের স্বার্থ রক্ষায় উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে লবণের ন্যায্য মূল্য নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রী আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে লবণচাষিদের জীবনমান উন্নয়ন সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয় বর্তমানে লবণচাষিদের উৎপাদন খরচ পর্যালোচনা করছে যাতে তারা তাদের পরিশ্রমের সঠিক মূল্য পান। দেশে ইন্ডাস্ট্রিয়াল ও ভোজ্য লবণের চাহিদা নিরূপণ করে আমদানির যৌক্তিকতা যাচাই করা হচ্ছে। তিনি বলেন, যথাযথ তথ্য-উপাত্ত সংগ্রহের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এমনভাবে সিদ্ধান্ত নেওয়া হবে যাতে দেশে লবণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং চাষিরা ক্ষতিগ্রস্ত না হয়। ভারতের পশ্চিমবঙ্গে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসইভাবে রূপান্তরের লক্ষ্যে একদিনব্যাপী ‘উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা’ উদ্বোধন করেছেন। তিনি আজ সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ কর্মশালার উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগে সকাল ৯ টা ৫৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট  ভবনে প্রবেশ করেন। অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলওয়াত করা হয়। পরে অন্যান্য ধর্মগ্রন্থ থেকেও পাঠ করা হয়। পরে প্রধানমন্ত্রীকে ক্রেস্ট উপহার দেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এ কর্মশালার মূল প্রতিপাদ্য ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর: টেকসই উৎকর্ষের রূপরেখা।’ এতে সরকারের নীতিনির্ধারক, ইউজিসির সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,…

Read More

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম. হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ কাঁটাতারের বেড়াকে ভয় পায় না এবং সীমান্তে হত্যাকাণ্ড অব্যাহত থাকলে দেশ চুপ করে থাকবে না। সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশ বা দেশের জনগণ ভীত নয়। জাতীয় স্বার্থ রক্ষায় যেখানে কথা বলা প্রয়োজন, সেখানে বাংলাদেশ অবশ্যই কথা বলবে। তিনি বলেন, ‘বাংলাদেশ কাঁটাতারের বেড়াকে ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার, আমরা সেখানে কথা বলব।’ হুমায়ুন কবির বলেন, প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে চাইলে ভারত সরকারকে সীমান্ত নিরাপত্তা ইস্যুতে আরও মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতে হবে। ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে একটি ডোবা থেকে জসিম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) বিকেলে উপজেলার আতিয়া গজিয়াবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জসিম উপজেলার আতিয়া গজিয়াবাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা দেলদুয়ার থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দেলদুয়ার থানার তদন্ত পরিদর্শক আজহারুল ইসলাম জানান, মরদেহটি সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে একটি ডোবা থেকে জসিম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) বিকেলে উপজেলার আতিয়া গজিয়াবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জসিম উপজেলার আতিয়া গজিয়াবাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা দেলদুয়ার থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দেলদুয়ার থানার তদন্ত পরিদর্শক আজহারুল ইসলাম জানান, মরদেহটি সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read More

নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১১ মে ২০২৬) বাদ মাগরিব বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য এবং উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান। বেকড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শামছুল হকের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. আব্দুস সবুরের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. সালাউদ্দিন শিকদার, বেকড়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা ছামিনুর ইসলাম, সেক্রেটারি মো. জাকির হোসেন প্রমুখ। প্রধান…

Read More

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নে টাঙ্গন নদীর নির্ধারিত সীমানার বাইরে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন. এম. ইশফাকুল কবীর। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ইজারাদার মোশারফ নির্ধারিত বালু মহালের পরিবর্তে অন্য স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। এতে নদীভাঙন, ফসলি জমি ও বসতবাড়ির ক্ষতির আশঙ্কার পাশাপাশি পরিবেশ ও সরকারি সম্পদের ঝুঁকি তৈরি হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) এন. এম. ইশফাকুল কবীর ঘটনাস্থলে…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: যুক্তরাজ্যের লন্ডনে রাজনৈতিক অঙ্গনে আবারও সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত সাবিনা আক্তার। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে স্টেপনি গ্রিন ওয়ার্র্ড থেকে টানা চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে এক অনন্য ইতিহাস গড়েছেন মৌলভীবাজারের কুলাউড়ার এই কৃতি কন্যা। এর আগে তিনি ২০১৭ সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভুত নারী স্পিকার নির্বাচিত হয়ে প্রথমবার ইতিহাস গড়েছিলেন তিনি, যা ছিল ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। গত শনিবার (৯ই মে) স্থানীয় সময় ঘোষিত আনুষ্ঠানিক ফলাফলে জানা যায়, অ্যাসপায়ার পার্টির প্রার্থী সাবিনা আক্তার ১ হাজার ৯৪০ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রবাসের মাটিতে তার এই ঐতিহাসিক…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৭ হাজার পিস অবৈধ নাসির বিড়িসহ মাহি আহমেদ (১৭) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ই মে) সন্ধ্যায় উপজেলার রহিমপুর ইউনিয়নের বাবুরবাজার এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালীন সময়ে তাকে আটক করা হয়। আটককৃত ওই তরুণ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কুট গ্রামের জামাল মিয়ার ছেলে। পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, চলমান পুলিশ সপ্তাহ উপলক্ষে কমলগঞ্জ থানা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বাবুরবাজার এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। বিকাল থেকে ওই এলাকায় পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ অভিযান চলছিল। এসময় সেই সড়ক দিয়ে যাওয়ার সময় মাহি আহমেদের মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করতে থামানো হলে, তার…

Read More

স্টাফ রিপোর্ট: সিলেটে যুব নেতৃত্বাধীন সংগঠন আশার আলো যুব কল্যাণ সংস্থার উদ্যোগে “নীরবতা ভেঙে প্রান্তিক কণ্ঠস্বর” শীর্ষক ফটোবুকের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এফওএন’র সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান সিলেট জেলা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ শাহিনা আক্তার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহিনুর আলম। বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর না বলা গল্প, সংগ্রাম, অধিকার ও বাস্তবতাকে দৃশ্যমান করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে প্রান্তিক মানুষের কণ্ঠস্বরকে যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন। অনুষ্ঠানে এনজিও প্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, যুব কর্মী, নারী অধিকার কর্মীসহ সমাজের বিভিন্ন…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গার্মেন্টস ফ্যাক্টরির ভেতরে গড়ে তোলা অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ওষুধ তৈরির কারখানা সিলগালা করেছে উপজেলা প্রশাসন। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ যৌন উত্তেজক ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পাশাপাশি কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার উচাখিলা ইউনিয়নের…

Read More

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৮০ হাজার আইনজীবীকে পর্যায়ক্রমে উন্নত প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য একটি দেশের সঙ্গে আলোচনা চলছে। আজ সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে ব্যারিস্টার ও কর্পোরেট আইনজীবীদের আয়োজিত ‘ট্রান্সফরমেশন অব লিগ্যাল প্র্যাকটিস থ্রু ইমার্জিং টেকনোলজিস অ্যান্ড এআই’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ইয়াং ব্যারিস্টাররা এ অনুষ্ঠানের আয়োজন করে। আইনমন্ত্রী বলেন, যারা বিদেশ থেকে ইংরেজি মাধ্যমে আইন শাস্ত্রে ডিগ্রি নিয়ে দেশে ফিরছেন তাদের জন্য বার কাউন্সিলের বিদ্যমান এনরোলমেট পরীক্ষা পদ্ধতি জটিল। কারণ এই পদ্ধতিতে বাংলা ভাষায় প্রশ্ন প্রণয়ন করা…

Read More

সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে । আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উত্তর শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের রামগতিতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে…

Read More

পানিসম্পদ মন্ত্রী‎ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, উন্নত নির্মাণসামগ্রী, পরিবেশবান্ধব প্রকৌশল এবং জলবায়ু সহনশীল নকশা ব্যবহার করে উপকূলীয় অঞ্চলকে জলবায়ুজনিত ঝুঁকি থেকে রক্ষা করা অপরিহার্য। তিনি বলেন, বাংলাদেশের দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ক্ষয়রোধী উপকূলীয় অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি। আজ ঢাকায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘বাংলাদেশে ক্ষয়রোধী উপকূলীয় অবকাঠামো এবং প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ ম্যানুয়াল উদ্বোধন ও সনদ প্রদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পানিসম্পদ মন্ত্রী বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উপকূলীয় এলাকার ক্ষয় যেমন ঘটছে, তেমনি লবণাক্ত জল…

Read More

জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং রাষ্ট্রীয় সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংসদের আসন সংখ্যা বাড়ানো প্রয়োজন বলে মত দিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ‘যখন দেশে ৩০০ আসনের সংসদ গঠন করা হয়েছিল, তখন জনসংখ্যা ছিল সাড়ে তিন কোটি। এখন জনসংখ্যা ২০ কোটিরও বেশি। সেই অনুপাতে সংসদ সদস্য সংখ্যা বাড়ানো উচিত। জনগণের প্রতিনিধিত্ব আরও বিস্তৃত করতে এটি সময়ের দাবি।’ জাতীয় সংসদ ভবনে হুইপের কার্যালয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। হুইপ দুলু বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব ও নিপীড়নের রাজনীতির বিরুদ্ধে জনগণ রায় দিয়েছে। মানুষ শান্তি…

Read More