- ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী নারী: খবর পেয়ে উদ্ধার করল কেন্দুয়া থানা পুলিশ
- ‘এক ক্লাস অইলে আমরা বাইরে খাড়ইয়া থাকি’: খালিয়াজুরীতে চরম ভবন সংকটে ব্যাহত শিক্ষা
- মদনে বিস্ফোরক আইনের মামলার আসামি ইসলাম উদ্দিন পুলিশের জালে
- ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী: মদনে প্রশাসনের উদ্যোগে চারা বিতরণ
- তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’
- বনের ফলেই জীবিকার স্বপ্ন: কেওড়ায় উপকূলের নতুন সম্ভাবনা
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান
- নির্দিষ্ট সময়ের আগেই কলেরা টিকা পেয়ে খুশি সাধারণ মানুষ
Author: Niloy Roy
বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করেছে জার্মানী। অন্যদিকে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে জাপান। বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট দেশ কুরাসাও। হিউস্টনে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে তারা দারুন শুরু করেছিল। লিভানো কোমেনেন্সিয়া দ্রুত সমতা ফিরিয়ে এনে ক্যারিবীয় অঞ্চলের মাত্র ১ লাখ ৬০ হাজার জনসংখ্যার এই দেশের জন্য বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোলটি উপহার দেন। তবে এরপর জার্মানির শ্রেষ্ঠত্ব স্পষ্ট হয়ে ওঠে। ফেলিক্স এনমেচা জার্মানির হয়ে প্রথম গোল করেন এবং কেই হাভার্টজ দুই অর্ধে একটি করে গোল করেন, যার একটি ছিল পেনাল্টি থেকে। ৩৮ মিনিটে কর্নার থেকে…
ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে সভাপতি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার (১৪ জুন) জাতীয় সংসদে এই কমিটি গঠন করা হয়। চিফ হুইপ নুরুল ইসলাম মণি (বরগুনা-২) কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—এ এম মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মো. নওশাদ জমির (পঞ্চগড়-১), শাকিলা ফারজানা (সংরক্ষিত মহিলা আসন-৮), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মো. হাসান রাজীব প্রধান (লালমনিরহাট-১), মো. নাজিবুর রহমান (পাবনা-১), আক্তার হোসেন (রংপুর-৪) ও আল ফারুক আব্দুল লতিফ (নীলফামারী-২)। পদাধিকারবলে আইন, বিচার ও সংসদ…
দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ এবং ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে প্রেরিত এক ই-মেইলে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে, বেনজীর আহমেদকে ইউএই পুলিশ গ্রেফতার করেছে এবং তিনি বর্তমানে সেখানে আটক রয়েছেন। তিনি আরও জানান, ইউএই’র ফেডারেল আইন অনুযায়ী গ্রেফতারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন পাঠাতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয়…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে। প্রেস উইং জানায়, সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত দেন। বিশেষ করে বিআরটি’র নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে তারা নিজেদের পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন। সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী…
যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে। অন্যদিকে, লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান ‘তাৎক্ষণিক ও স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে তিন মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটতে পারে বলে আশা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান প্রথমে এ ঘোষণা দেয়। পরে ওয়াশিংটন ও তেহরানও বিষয়টি নিশ্চিত করে। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। রোববার নিজের ৮০তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি হরমুজ প্রণালি দিয়ে কোনো ধরনের টোল বা অতিরিক্ত ফি…
নেত্রকোনার মদন উপজেলা শাখা ছাত্রদলের আগামী কমিটিতে সভাপতি পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জুলাই আন্দোলনের সম্মুখসারীর যোদ্ধা চৌধুরী মো: নওশীন পাশা দীপু। শনিবার (১৩ জুন) মদন উপজেলা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই প্রার্থীতা ঘোষণা করেন এবং সংগঠনের ভবিষ্যৎ নিয়ে তাঁর সাংগঠনিক পরিকল্পনা ও ইশতেহার তুলে ধরেন। ত্যাগ ও নেতৃত্বের অঙ্গীকার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চৌধুরী মো: নওশীন পাশা দীপু বিগত দিনে দলের জন্য নিজের ত্যাগ ও জুলাই আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কথা স্মরণ করেন। ছাত্রদলের ঐতিহ্য ও আদর্শকে বুকে ধারণ করে মদন উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল, সুসংগঠিত এবং সাধারণ শিক্ষার্থীদের আস্থার সংগঠনে পরিণত…
শনিবার (১৩ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, সংস্থাটির অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সব বিভাগে আজ অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও…
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে ‘সবার বাজেট’ আখ্যা দিয়ে বলেছেন, এ বাজেট কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী বা বিশেষ শ্রেণির জন্য নয়; দেশের সব মানুষের প্রয়োজন, সম্ভাবনা ও জীবনমানের উন্নয়নকে সামনে রেখেই এটি প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, কৃষক, নারী, শিল্পী, থিয়েটারকর্মী, কামার-কুমার, তাঁতি, ক্ষুদ্র উদ্যোক্তাসহ সমাজের এমন কোনো শ্রেণি-পেশার মানুষ নেই, যাদের কথা এবারের বাজেটে বিবেচনায় নেওয়া হয়নি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণা করার পর আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিদ্যুৎ, জ্বালানি ও…
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকাল ৯টা ৫৩ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেছেন। এর আগে তিনি সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন বলে জানান তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এদিকে, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম ও জেলা প্রশাসক মো. আবদুল মান্নান প্রমূখ । বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সড়ক পথে প্রধানমন্ত্রী সরাসরি পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুন:খনন কর্মসূচির অনুষ্ঠানস্থলে যাচ্ছেন।…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মাঠপর্যায়ের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব নুরুজ্জামান প্রামাণিক। আজ বৃহস্পতিবার সকালে তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে এই দায়িত্ব হস্তান্তর করা হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কার্যক্রমের সঙ্গে যুক্ত তৃণমূল পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সমবায় প্রতিষ্ঠানের দায়িত্ব হস্তান্তরের সময় স্থানীয় সমবায়ী, কৃষক ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তৃণমূলের কৃষি অর্থনীতি সচল রাখা, প্রান্তিক উদ্যোক্তাদের ক্ষুদ্রঋণ সুবিধা নিশ্চিত করা এবং সমবায় ব্যবস্থার গতিশীলতা ফিরিয়ে আনাই হবে এই নতুন কমিটির প্রধান চ্যালেঞ্জ। স্থানীয়…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কাঁচামাটিয়া নদীর হারানো গৌরব ও নাব্যতা পুনরুদ্ধারে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু| তিনি বলেছেন, কাঁচামাটিয়া নদী শুধু একটি জলধারা নয়, এটি এ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবন জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নদীকে রক্ষা করতে হলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে| শুক্রবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলার কাঁচামাটিয়া নদীর কচুরিপানা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন| তিনি আরও বলেন, কাঁচামাটিয়া নদী একসময় এ অঞ্চলের অর্থনীতি ও জীবিকার অন্যতম প্রধান উৎস ছিল| নদীকে ঘিরে…
বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল পাচারকালে ৬ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলামকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বৃহস্পতিবার (১১ জুন) তালতলী খাদ্যগুদামের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, খাদ্যগুদাম থেকে কয়েক বস্তা চাল অটোরিকশাযোগে নিয়ে যাওয়ার সময় স্থানীয় রুবেলসহ কয়েকজন ব্যক্তি ইউপি সদস্য রফিকুল ইসলামকে আটক করেন। এ সময় রফিকুল ইসলামের সঙ্গে রুবেলের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে রুবেলের গেঞ্জি ছিঁড়ে যায়। পরে স্থানীয়রা চালসহ রফিকুল ইসলামকে তালতলী থানা পুলিশের কাছে সোপর্দ করেন। স্থানীয়দের অভিযোগ, জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ভারতের নবনিযুক্ত হাই কমিশনার-ডেজিগনেট শ্রী দীনেশ ত্রিবেদী ও তাঁর সহধর্মিণী শ্রীমতী মিনাল ত্রিবেদী বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। আজ শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে এগারোটায় পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর সীমান্ত চেকপয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বাংলাদেশে আগমনের পর নোম্যান্সল্যান্ডে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে নবনিযুক্ত হাই কমিশনার-ডেজিগনেটকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান ডেপুটি হাই কমিশনার শ্রী পবন বঢ়েসহ ভারতীয় হাই কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বাংলাদেশে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত এ অভ্যর্থনা অনুষ্ঠানে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং কূটনৈতিক যোগাযোগ আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।…
মার্কিন পররাষ্ট্র দপ্তর ফেডারেল রেজিস্টারে প্রকাশিত একটি অস্থায়ী বিধিমালার মাধ্যমে এ উদ্যোগের ঘোষণা দিয়েছে। মূলত ব্যবসায়িক ও পর্যটন ভ্রমণের জন্য ব্যবহৃত বি১ ও বি২ ক্যাটাগরির ভিসা আবেদনকারীদের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে। পাইলট প্রকল্পটি ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। বর্তমানে বি১ ও বি২ ভিসার আবেদন ফি ১৮৫ ডলার। নতুন প্রিমিয়াম সেবা গ্রহণ করতে চাইলে আবেদনকারীদের অতিরিক্ত ৭৫০ ডলার পরিশোধ করতে হবে। ফলে মোট খরচ দাঁড়াবে ৯৩৫ ডলারে। তবে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত অর্থ পরিশোধ করলে শুধু দ্রুত সাক্ষাৎকারের সময় পাওয়া যাবে। এর সঙ্গে ভিসা অনুমোদনের সম্ভাবনা বৃদ্ধির কোনো সম্পর্ক নেই। এই সেবা সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে…
বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে এ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি। এছাড়া ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট ও ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এতে বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে…
প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে পৃথক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)-এর দুটি প্রতিনিধিদল। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিরাপদ অভিবাসন, দক্ষ জনশক্তি রপ্তানি, দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ এবং বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ইইউ’র পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন, দক্ষতা উন্নয়ন, ইউরোপে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষা খাত অন্যতম। বৈঠকে ইইউ প্রতিনিধিদল ইউরোপের শ্রমবাজারের চাহিদা…
ওমান উপকূলের কাছে ২৪ ভারতীয় নাবিক বহনকারী একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার অভিযোগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছে ভারত। হামলার ঘটনায় তিন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। খবর আলজাজিরার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার নিশ্চিত করেছে, নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জেসন মিকসকে তলব করা হয়েছে। ঘটনার ব্যাখ্যা ও উদ্বেগ জানাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, মঙ্গলবার সন্ধ্যায় ওমান উপসাগর দিয়ে যাত্রার সময় ইরানি তেল পরিবহনকারী সেত্তেবেলো নামের একটি জাহাজের বিরুদ্ধে নির্ভুল অভিযান চালানো হয়। তাদের অভিযোগ, জাহাজটির ক্রুরা মার্কিন বাহিনীর নির্দেশনা মেনে চলেনি। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা…
এয়ারবাসের সহযোগিতায় টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড ভাদোদারার একটি উৎপাদনকেন্দ্রে এই বিমানগুলোর মধ্যে ৪০টি সংযোজন (অ্যাসেম্বল) করবে। ভারতে তৈরি প্রথম সি-২৯৫ বিমানের সফল প্রথম উড্ডয়নের জন্য ভারতীয় বিমানবাহিনী সংশ্লিষ্ট পুরো দলকে অভিনন্দন জানিয়েছে। ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, এই সাফল্য ভারতের ক্রমবর্ধমান মহাকাশ ও বিমান প্রযুক্তি সক্ষমতার প্রমাণ। একই সঙ্গে এটি ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের আওতায় দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে ভারতীয় বিমানবাহিনীর অঙ্গীকারকে আরো শক্তিশালী করেছে।
বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কুয়েতের আকাশসীমায় বিমান চলাচল স্থগিত থাকবে। যেসব ফ্লাইট কুয়েতের আকাশসীমা ব্যবহার করার কথা ছিল, সেগুলোকে বিকল্প বিমানবন্দরে অবতরণ বা অন্য রুটে পরিচালিত করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, অনুমোদিত আন্তর্জাতিক চুক্তি ও নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে ফ্লাইটগুলোকে বিকল্প গন্তব্যে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এদিকে অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ইরানকে ঘিরে সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে বেশ কয়েকটি দেশের বিমান চলাচল কর্তৃপক্ষও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংঘাত আরও বিস্তৃত হলে মধ্যপ্রাচ্যের আকাশপথে আন্তর্জাতিক বিমান চলাচল উল্লেখযোগ্যভাবে ব্যাহত হতে পারে। কুয়েত কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক হলে আকাশসীমা…
২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করতে জাতীয় সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ ভবনে পৌঁছান তিনি। সকাল ১০টায় বাজেট উপলক্ষে বিশেষ মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।সংসদে পৌঁছে অর্থমন্ত্রী বলেন, সীমিত সম্পদের মধ্যেও দেশের সব মানুষের জন্য স্বস্তি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এবারের বাজেট প্রণয়ন করেছে সরকার। এর আগে বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের তিনি বলেন, ‘দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়নকে গুরুত্ব দিয়ে বাজেটের সব বিষয় নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটের প্রেক্ষাপটও কিছুটা ভিন্ন। দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে। ফলে জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষাও…

