Author: Niloy Roy

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আনন্দঘন উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫৪-তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬এর আয়োজন। মঙ্গলবার (৬ই জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও কারিকুলাম এক্টিভিজিটের দিকে বিশেষভাবে মনোযোগী হওয়ার আহ্বান জানান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:  মৌলভীবাজারের কুলাউড়ায় বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে আনুমানিক ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যমানের ভারতীয় নাসির পাতার বিড়ি আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ই জানুয়ারি) ভোরে উপজেলার লালারচক সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব বিড়ি আটক করা হয়েছে। শ্রীমঙ্গল বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ভোররাতে চলমান অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৪০০ প্যাকেট ভারতীয় পাতার নাসির বিড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭০ হাজার টাকা। তিনি আরও জানান, ৪৬ বিজিবি’র দায়িত্বাধীন ১১৫ কিলোমিটার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান…

আরও পড়ুন

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা পৌর পার্কে ঢুকলেই চোখে পড়ে রঙিন বেলুনের ঝাঁক। সেই বেলুনের সঙ্গেই সারাদিন ঘুরে বেড়ায় সাত বছরের শিশু রবিউল ইসলাম। বয়সে যখন তার হাতে থাকার কথা খাতা-কলম, তখন তার কাঁধে সংসারের ভার। রবিউলের বাবা নেই। বাবাহীন সংসারে মায়ের সঙ্গে সে থাকে গাইবান্ধা রেলস্টেশন সংলগ্ন একটি বস্তিতে। টিনের ছাউনি আর বাঁশের খুঁটির ছোট্ট ঘরটিই তাদের ঠিকানা। প্রতিদিন সকাল হলেই রবিউল বেরিয়ে পড়ে পার্কে—বেলুন বিক্রি করতে। দুপুর গড়িয়ে বিকেল, কখনো সন্ধ্যা—পুরো দিনটাই কাটে তার কাজের মধ্য দিয়ে। পার্কে খেলতে আসা শিশুদের দিকে তাকিয়ে অনেক সময় থমকে যায় রবিউল। তার চোখে তখন কৌতূহল, আবার চাপা কষ্টও। সে জানে—এই বয়সে তারও…

আরও পড়ুন

এম এ হাসান দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসা’র নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে জুনায়েদ খন্দকার (২৪) ও হিমেল (২২) নামে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ জানুয়ারি (মঙ্গলবার) বেলা সাড়ে ১১ টায় দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত একটি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আনোয়ার হোসেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে জুনাইদ খন্দকার নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রলেরবাড়ি চরহোসেনপুর গ্রামের ইদ্রিস খন্দকারের ছেলে। এবং মোঃ হিমেল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর গ্রামের এরশাদ আলীর ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, প্রতারক চক্রটি দিনাজপুরের চিরিরবন্দরের দুইজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি দিনাজপুর…

আরও পড়ুন

হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মঙ্গল কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গনেশ চন্দ্র রায় সাহসের বাড়িতে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারী) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াই পাড়া গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস নিজ বাড়িতে ওই প্রার্থনা সভার আয়োজন করে। এ সময় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মা শান্তি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন,…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস,যশোরঃ জুলাই আন্দোলনের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির বিচারের দাবিতে যশোরে রোড মার্চ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে অনুষ্ঠিত হয় এ প্রতিবাদী রোড মার্চ ও মানববন্ধন। রোড মার্চ চলাকালে বিভিন্ন মোড়ে মোড়ে বক্তব্য দেন মাহামুদুল হক সোহান (ব্যবসায়ী),আসমা ইসলাম (শিক্ষিকা),সুমাইয়া শিকদার ইলা (নারী প্রতিনিধি),উম্মে সাদিয়া (নারী প্রতিনিধি),রাহুল (ছাত্র প্রতিনিধি),তামিম (ছাত্র প্রতিনিধি),টিটো (ব্যবসায়ী),আমির হামজা (ছাত্র প্রতিনিধি) রিহাদ (ছাত্র প্রতিনিধি),নাইমুল ইসলাম (ছাত্র) সাঈফ (ছাত্র),হাবিব আহমেদ শান (ছাত্র প্রতিনিধি),সোহানুর রহমান (জন প্রতিনিধি)। বক্তারা বলেন,জুলাই গণঅভ্যুত্থান আমাদের সামনে এক নির্মম সত্য উন্মোচন করেছে। চোদ্দোশো শহীদ, নির্যাতিত জনগণ, দমন–পীড়নের ভয়াবহ বাস্তবতার মাঝেও আমরা দেখেছি এক অবিশ্বাস্য ঘটনা…

আরও পড়ুন

তামজিদ হোসেন মজুমদার,ববি প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘চোর’ অপবাদ ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা পথ বেচে নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) ২০২০-২১ সেশনের শিক্ষার্থী শুভ বৈরাগী। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ড.শারমিন আক্তার। ৩জানুয়ারি (শনিবার) রাতে গোপালগঞ্জ সদর উপজেলা বৌলতলী নিজ বাড়িতে শুভ বৈরাগী ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেন স্বজনরা। পহেলা জানুয়ারি(বৃহস্পতিবার) শুভ বৈরাগী আত্মহননের কারণটি সামাজিক যোগা‌যোগে এক পোস্টের মাধ্যমে জানান, তিনি লিখেন, আমি শুভ বৈরাগী একটি মেয়েকে ভালোবাসি,নাম তার “সঙ্গীতা বাড়ৈ”। ১লা জানুয়ারি তার‌ জন্মদিন হওয়ায় তাকে সামনাসামনি শুভেচ্ছা জানাতে‌ ৩১ডিসেম্বর রাতে সঙ্গীতার সাথে দেখা করতে তার বাড়ি যাই। এসময় তার জেঠামশায় আমাকে দেখে পেলে…

আরও পড়ুন

মনিরুজ্জামান খান গাইবান্ধা: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে পলাশবাড়ী উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার মনোহরপুর ইউনিয়নের গোডাউন বাজার সংলগ্ন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  এ সময় গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোন্নাফ হোসেন আলমগীর, আজহার আলী সাংগঠনিক সম্পাদক, শহিদুল ইসলাম রাজা শিল্প বিষয়ক সম্পাদক জেলা বিএনপি নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন, অন্যন্যর মধ্যে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আবদুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, সাংগঠনিক সম্পাদক আজহার সরকার , এছাড়াও মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল লতিফ…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) মাহমুদুল হাসানের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার খাস কাকুয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানীয় বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশের মানুষকে এতটা ভালোবাসেন যে বিগত স্বৈরাচার সরকারের আমলে এত নির্যাতনের পরেও তিনি জনগণের পক্ষে ও বাংলাদেশের পক্ষে অবিচল ছিলেন। তিনি…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদের ২ জন ডাকাত গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। ৬ জানুয়ারি মঙ্গলবার মধ্য রাত আনুমানিক ২টার সময় টহল পুলিশের একটি দল নাগরপুর-পাকুটিয়া সড়কে একটি ট্রাক ও লোকজন দেখে এসআই কামরুজ্জামান ও তাহের জিজ্ঞেসাবাদের জন্য সিগনাল দিলে ডাকাতরা ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরবচ্ছিন্ন ভাবে ধাওয়া করে চৌকস পুলিশ সদস্য এসআই কামরুজ্জামান, জুয়েল ও তাহের ডাকাতদলের ২ জনকে নাগরপুর সদরের তালতলা এলাকা থেকে আনুমানিক ভোর রাত ৩ টার সময় দেশীয় অস্ত্র, কাটার, লাঠি এবং রেজিষ্ট্রেশনবিহীন একটি (টাটা ১০১০ সিআরএক্স) মডেলের ট্রাক সহ গ্রেফতার করতে সক্ষম…

আরও পড়ুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, মাঠপর্যায়ে এর বাস্তবায়ন দৃশ্যমান হবে। আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দল ও প্রার্থীদের ক্ষেত্রে কমিশন কঠোর অবস্থানে থাকবে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘বৃহত্তর চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনীর সেল’-এর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এরআগে ‘ভিজিলেন্স ও অবজারভেশন টিম’ -এর সঙ্গেও মতবিনিময় সভা করেন নির্বাচন…

আরও পড়ুন

মাহমুদুর রহমান রনি (বরগুনা): “সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরগুনায় ভিডিপি দিবস- ২০২৬ পালিত হয়েছে। সোমবার ৫ জানুয়ারি আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালন করা হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল। এ সময় উপস্থিত ছিলেন, সার্কেল এ্যাডজুট্যান্ট আবুল কাশেম,সদর উপজেলা কর্মকর্তা জনাব মেরিনা আক্তার,পাথরঘাটা উপজেলা প্রশিক্ষক দিলিপ চন্দ্র মহেশ, সদর উপজেলা উপজেলা প্রশিক্ষক মোঃ জাহিদুর রহমান, বেতাগী প্রশিক্ষক জনাব জুয়েল রানা সহ ১৫০ জন ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।  “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা”- এই মূলমন্ত্রকে সামনে রেখে ১৯৭৬…

আরও পড়ুন

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) বিকেলে ধুবড়িয়া পুরাতন বাজারে ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য ও উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধুবড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল বাশার, উপজেলা যুব জামায়াতের অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর, বেকড়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জাকির মিয়া এবং দপ্তিয়র ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. ইমরান হোসাইন। এছাড়াও বক্তব্য দেন ধুবড়িয়া ইউনিয়ন…

আরও পড়ুন

রিয়াদ ইসলাম জলঢাকা : নীলফামারীর জলঢাকা উপজেলায় গভীর রাতে জুয়া বিরোধী অভিযানে জুয়ার সামগ্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে উপজেলার পশ্চিম কাঁঠালি এলাকায় শরিফুল ইসলামের বাঁশঝাড়ে জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয় এবং জুয়া খেলার বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ফরিদুল ইসলাম (৪৫), মোহাম্মদ রহিদুল ইসলাম (৫০), মোঃ আব্দুল মান্নান (৫৫), মোঃ ফেরদৌস আলম (৩৪) ও মোঃ হাসিনুর রহমান (৪৫)। এ ঘটনায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় জলঢাকা থানায় একটি মামলা রুজু করা হয়।…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে রানা প্রতাপ নামে এক সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রানা প্রতাপ নড়াইল থেকে প্রকাশিত ‘বিডি খবর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেল পৌনে ছয়টার দিকে উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিটে কপালিয়া বাজারে অবস্থান করছিলেন রানা প্রতাপ। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়। প্রকাশ্য দিবালোকে জনাকীর্ণ বাজারে একজন সাংবাদিককে এভাবে হত্যার ঘটনায়…

আরও পড়ুন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় বোতলজাত এলপিজি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণ ও বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৩৯ ও ৪০ ধারায় সিডস্টোর বাজারে অবস্থিত মেসার্স আলিফ গ্যাস স্টোরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায়, প্রতিষ্ঠানটিতে সরকার নির্ধারিত এলপিজি গ্যাসের মূল্য তালিকা প্রকাশ্যে প্রদর্শন করা হয়নি। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা আজ মঙ্গলবার (৬ই ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজুর উপস্থাপনায় কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোকপাত করা হয়। একই অনুষ্ঠানে গত ডিসেম্বর মাসের পারফর্মেন্সের ভিত্তিতে শ্রেষ্ঠ থানা এবং অফিসারদের কাজের মূল্যায়ন হিসেবে পুরস্কৃত করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদন্ডে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন সদর মডেল…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া পৌর শহরের প্রয়াত লক্ষ্মীপাশা সংগীত একাডেমির সভাপতি মিলু ঠাকুরের ছেলে, মালেশিয়া প্রবাসী রায়হান ঠাকুরের আর্থিক সহযোগিতায় কওমি মাদ্রাসা ও আন নুন কমপ্লেক্স মারকাযুল এতিমখানায় ৭৫ জন এতিম শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে লোহাগড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতায় এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান প্রমুখ। এসময় বক্তারা বলেন, শীতের এই কনকনে সময়ে এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। প্রবাসী রায়হান ঠাকুরের এই…

আরও পড়ুন

শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পোস্টার দেখা গেছে। সংগঠনটির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাস সংলগ্ন বিদ্যুৎ-এর খুঁটিতে এই পোস্টার লাগানো হয়েছে বলে জানা গেছে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর দীর্ঘ সময় প্রকাশ্যে কোনো কার্যক্রম না থাকলেও হঠাৎ এই পোস্টার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনার সৃষ্টি হয়েছে। গত ০৪ জানুয়ারি ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিদ্যুৎ-এর খুঁটিতে রঙিন পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের ছবি রয়েছে। নিচে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নাম উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ ও…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-২(কুলাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর ধানের শীষ প্রতীকের সমর্থনে নিউইয়র্কে বসবাসরত মৌলভীবাজারের কুলাউড়াবাসীর আয়োজনে স্থানীয় সময় ৪ঠা জানুয়ারি (রবিবার) সন্ধ্যায় এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নিউজার্সি ষ্টেট বিএনপি’র সভাপতি ও বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার সাধারণ সম্পাদক, সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রদল নেতা ও কমিউনিটি এক্টিভিষ্ট কয়ছর রশীদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। ধানের শীষের মনোনিত প্রার্থী শওকতুল ইসলাম শকু টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন- এবং একজন প্রবাসী হিসেবে তাঁকে নির্বাচিত করতে সকলের সর্বাত্মক সহযোগিতা…

আরও পড়ুন