আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে গত বছরের আগস্ট মাসে চাঞ্চল্যকর রূপলাল দাস ও প্রদীপ লাল হত্যাকাণ্ডের মামলায় একজন গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেফতার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, তারাগঞ্জ থানার মামলা নং-০৪, তারিখ ১০ আগস্ট ২০২৫-এ দায়ের হওয়া এই মামলায় দণ্ডবিধির ৩০২ (খুন) ও ৩৪ (সহযোগিতা) ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারকৃত আসামি হল মোঃ ইউনুস আলী (৩২), পিতা- মোঃ খয়রাত হোসেন, সাং- দামোদরপুর (মামুনপাড়া), ৫নং সয়ার ইউপি, তারাগঞ্জ, রংপুর। তাকে গ্রেফতার করা হয়েছে আজ ১৭ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে বুড়িরহাট বাজার এলাকা থেকে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয় এবং আদালতের…
Author: Niloy Roy
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে বিশেষ ভূমিকা, প্রশাসনিক দক্ষতা ও সামাজিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন মাওলানা মুফতি মোঃ শামছুল ইসলাম। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ) নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ শামছুল ইসলাম। এছাড়া বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন একই প্রতিষ্ঠানের ১০ম শ্রেণীর শিক্ষার্থী কুলসুমা আনজুম জুই। গত বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) সিলেট বিভাগীয় কমিশনার ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক খান মোঃ রেজা-উন-নবী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ও জাতীয় শিক্ষা সপ্তাহ…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় আগামী ২২ জানুয়ারি বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের মৌলভীবাজার নির্বাচনী জনসভা সফল করতে সভাস্থল আইনপুর খেলার মাঠ পরিদর্শন করেছেন বিএনপি’র শীর্ষ নেতারা। শনিবার (১৭ জানুয়ারি ) সকাল সাড়ে ১০টায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব জি কে গউছ আইনপুর খেলার মাঠ পরিদর্শনে যান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি’র সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুল রহিম রিপনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে নেতারা জনসভা সফল করতে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত…
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশের প্রাচীনতম প্রথম সারির গণমাধ্যম জাতীয় দৈনিক সংগ্রাম-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অসচ্ছল ও দরিদ্র নাগরিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকালে নাগরপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন দৈনিক সংগ্রাম-এর উপজেলা সংবাদদাতা ও নাগরপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক এম.এ. মান্নান। এ সময় তিনি বলেন, জাতীয় দৈনিক সংগ্রাম দীর্ঘ ৫১ বছর ধরে দেশ, জাতি ও গণতন্ত্রের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছে। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। তিনি আরও বলেন, শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও সচেতন…
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার উঠান বৈঠককে ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের একাধিক কর্মী আহত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা উঠান বৈঠকে পৌঁছানোর পর অনুষ্ঠানে আসা দুই যুবকের মধ্যে শরীরে ধাক্কা লাগে নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অনুষ্ঠানস্থলের পাশেই দুপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।…
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার জন্যই গণভোট। গণভোটের ইতিবাচক ফলাফলই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেশের পরিবর্তনের জন্য অবশ্যই গণভোটে অংশ নিতে হবে। তিনি আজ বিকালে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জেলা তথ্য অফিস আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন। বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ফারুক ই আজম বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারে মূল কাজ ছিল তিনটি- গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা, রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন ও জাতীয় সংসদ নির্বাচন…
যশোর জেলার অভয়নগর উপজেলায় “সনাতন বিদ্যার্থী সংসদ”, অভয়নগরের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ ই জানুয়ারি) নওয়াপাড়া কালীবাড়ি কেন্দ্রীয় পূজা মন্দির প্রাঙ্গণে অভয়নগর ব্লাড ব্যাংক, শ্রী শ্রী বাবা লোকনাথ সংঘ ও এক বেলার আহারের সহযোগিতায় বিদ্যাং দেহী এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে শ্রী বিকাশ রায়ের সভাপতিত্বে ও শ্রী সৌরভ অধিকারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশরাফ হোসেন প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী বিদ্যুৎ দে (সনাতন বিদ্যার্থী সংসদ, যশোর জেলা শাখা) লিপি ব্যানার্জী (সহকারী শিক্ষক, হাটগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়), আসমা নাসির, কিশোর কুমার সরকার, সত্যজিৎ মজুমদার, অভয়নগর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সৈয়দ ইমতিয়াজ ইয়াদ…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রয়াত সভাপতি কমরেড অমল সেন-এর ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে নয়াগণতান্ত্রিক গণমোর্চা, যশোর জেলা। আজ শুক্রবার (১৬ই জানুয়ারি) যশোর–নড়াইল–বাকড়ি অঞ্চলে অবস্থিত কমরেড অমল সেনের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে নেতৃত্ব দেন কমরেড খবির শিকদার। এ সময় উপস্থিত ছিলেন সুমাইয়া শিকদার ইলা, সুরাইয়া শিকদার এশা, আরিফা আক্তার, রায়হান রশিদ আবির ও নয়ন আহমেদ। শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে নেতৃবৃন্দ কমরেড অমল সেনের বিপ্লবী জীবন, তেভাগা আন্দোলনে তাঁর ঐতিহাসিক নেতৃত্ব, মুক্তিযুদ্ধে তাঁর সংগঠক ভূমিকা এবং আজীবন শ্রেণিসংগ্রামের প্রশ্নে…
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে।’ তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া যখন জীবিত ছিলেন, আমি তার জন্য বিভিন্ন প্রোগ্রামে যেতাম। তখন একটা কথা বলতাম, বেগম জিয়া ভালো থাকলে, ভালো থাকবে বাংলাদেশ। আমি বিশ্বাস করি অবশ্যই উনি এখন ভালো আছেন। কিন্তু বাংলাদেশ কি ভালো আছে? বা ভালো থাকবে? যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ধারণ করতে হবে।’ আজ শুক্রবার বিকেলে বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘নাগরিক সমাজের’ উদ্যোগে আয়োজিত নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল…
জলঢাকা প্রতিনিধি: গত ১৫ জানুয়ারি রাত সাড়ে ১০টায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী বাবুল্লাপাড়া ক্যানেলের পাড় এলাকার একটি বসতবাড়ি থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মিনারুল ইসলাম এবং তার স্ত্রী জোসনা খাতুন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে তাদের হেফাজত থেকে ৮৫ পুরিয়া হেরোইন, ৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনে ব্যবহৃত চারটি র্যাপিং ফয়েল কাগজ, মাদক বিক্রয়ের নগদ ৪ হাজার ৩৬০ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা…
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল প্রধান শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সিডস্টোর বাজার–বাটাজোড় বাজার সড়কের আজিজুল মেম্বারবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষকের নাম আবু বকর সিদ্দিক (৫৫)। তিনি উপজেলার কাচিনা ইউনিয়নের খানপাড়া এলাকার মৃত আলীম উদ্দিন খানের ছেলে এবং ৭৮ নম্বর পশ্চিম পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্র জানায়, তিনি নির্বাচনী প্রশিক্ষণ শেষে মোটরসাইকেলযোগে ভালুকা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি মাছবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে কৃষিজমি থেকে মাটি কাটার কাজে সহায়তা এবং সরকারি ও বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগে ছাত্রশিবিরের জেলা কলেজ সম্পাদক ও ছাত্র সমন্বয়ক তারেক মিয়া (২২)-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) রাতে উপজেলা ভূমি অফিসের পেশকার দিপলু ব্রহ্মচারী উজ্জ্বল বাদী হয়ে জুড়ী থানায় এ মামলা দায়ের করেন। জানা যায়, গত (১১ই জানুয়ারি) দুপুরে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর সাগরনাল গ্রামে কৃষিজমি থেকে টপ সয়েল কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার। অভিযানকালে কৃষিজমির মালিক জামাল উদ্দিন এবং ট্রাকচালক রায়হান আহমেদকে আটক…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দৌরাত্ম্য, অনিয়ম, দুর্নীতি ও সংঘবদ্ধ সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিতে এসে গত বছরের ১২ নভেম্বর হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। ওই ঘটনায় গুরুতর আহত হন এনসিপির ঈশ্বরগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী ও ময়মনসিংহ জেলা সংগঠক মোজাম্মেল হক। ঘটনার পর থেকে টানা তিন মাস ধরে প্রশাসন, সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক মহলের উদ্যোগে দু’পক্ষের মধ্যে একাধিকবার সমঝোতার চেষ্টা চালানো হলেও এখন পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইন বাদী হয়ে এনসিপি নেতা মোজাম্মেল হক (৩১)কে প্রধান আসামি…
জামালপুর প্রতিনিধিঃ ‘ইচ্ছেশ্রমে গড়ি দেশ,সুস্থ্য সুন্দর বাংলাদেশ’ – এই প্রতিপাদ্যে জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম মুক্ত করলো ‘ইচ্ছেশ্রম’ সংগঠন। এ সংগঠনটি ২০২২ সাল থেকে এই উপজেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এই ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান পরিচালিত করে আসছে। ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ( শুক্রবার) সকালে উপজেলার আওনা ইউনিয়নের জগনাথগঞ্জ পুরাতন ঘাট এলাকায় অভিযান শেষে উপজেলাকে ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম মুক্ত ঘোষনা করা হয়। জানাযায়, পার্থেনিয়াম একটি ক্ষতিকর আগ্রাসী উদ্ভিদ। এটি নরম কান্ড বিশিষ্ট গুল্ম জাতীয় আগাছা, যা সাধারণত গাজর ঘাস নামে পরিচিত। দেখতে অনেকটা গাজর পাতা বা চন্দ্রমল্লিকা ফুল গাছের পাতার মতো। এতে ছোট ছোট সাদা ফুল ফোটে। এর বীজ অত্যন্ত…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রেষ্ঠ শিক্ষার্থী (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হয়েছে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কৃতি শিক্ষার্থী কুলসুমা আনজুম। কুলসুমা আনজুম কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের বাসিন্দা শফিকুর রহমানের তৃতীয় কন্যা। সে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। মেধা,শৃঙ্খলা ও নৈতিকতার সমন্বয়ে কুলসুমা আনজুম নিজেকে একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ চর্চায়ও প্রশংসিত। ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে কুলসুমা আনজুম জানান, সে ডাক্তার হতে চায় এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে আগ্রহী। তার এই অর্জনে পরিবার,শিক্ষক ও এলাকাবাসী গর্বিত ও আনন্দিত। এলাকাবাসীর প্রত্যাশা, কুলসুমা আনজুম তার স্বপ্ন পূরণ করে দেশ ও…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: AI প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া ভিডিও ক্লিপ তৈরি করে ছড়িয়ে তাকে রাজনৈতিক বক্তব্যের জড়ানোর অপচেষ্টায় লিপ্ত হচ্ছেন একটি চক্র এনটাই অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাসের রহমান। বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) বিকেলে সোস্যাল মিডিয়ায় নিজের ভেরিফায়াড ফেসবুক পোস্টের মাধ্যমে নাসের রহমান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি লেখেন, “AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় বদলৌতে আমার দৃষ্টিগোচর হয়েছে। সে ভিডিও ক্লিপে দেখতে পেলাম আমাকে দিয়ে একটি রাজনৈতিক দলের প্রার্থীকে নিয়ে কটাক্ষ করে মন্তব্য করা হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। প্রকৃতপক্ষে আমি এই ধরনের…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে নিরলসভাবে কাজ করছে আইনশৃঙ্খলা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ক্লাব বাংলা রোডের পাত্রখোলা শ্মশানের একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করেছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বুধবার (১৪ই জানুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানিয়েছে র্যাব। র্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে উদ্ধারকৃত এয়ারগানগুলো জিডি মূলে মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় সংঘটিত জোড়া খুনের ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত না থাকা সত্ত্বেও অহিদ আহমদ নামের এক ব্যক্তিকে হত্যা মামলার আসামি করা হয়েছে—এমন অভিযোগ তার পরিবারের। বুধবার (১৪ই জানুয়ারি) বিকেলে বড়লেখায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ জানানো হয়েছে। অহিদ আহমদ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের উত্তরভাগ (কাঠালতলী) গ্রামের মৃত আকবর আলীর ছেলে। সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার বড় ভাই মকবুল আলী। এ সময় উপস্থিত ছিলেন অহিদ আহমদের বড় বোন আকলিবুন নেছা, স্ত্রী পিয়ারা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা। লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৭শে ডিসেম্বর ২০২৫ সালে দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির ষষ্ঠ দিনের কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ ক্রমিক নম্বর ৩৮১ থেকে ৪৮০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি গ্রহণ করবেন। এর আগে গতকাল বুধবার শুনানির পঞ্চম দিনে ১০০টি আপিলের শুনানি শেষে ৭৩টি মঞ্জুর, ১৭টি নামঞ্জুর এবং ১০টি আপিল অপেক্ষমাণ রাখা হয়। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গত…
লোকমান আহমদ, সিলেট সিলেট নগরীর একটি বসতবাড়ি থেকে বিপুলসংখ্যক এলপিজি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বিকেলে নগরীর শিবগঞ্জ এলাকার ‘মাখন চুলা ঘর’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৩০টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া। তিনি জানান, শিবগঞ্জের হক ভিলা এলাকার পুষ্পায়ন-২০ নম্বর ভবনে অভিযান চালিয়ে একটি ট্রাকে থাকা ১২ কেজির ১৩০টি এলপিজি সিলিন্ডার জব্দ করা হয়। ট্রাকটি গত দুই দিন ধরে ওই বসতবাড়িতে অবস্থান করছিল। আরিফ মিয়া বলেন, বিস্ফোরক লাইসেন্স ও অনুমোদিত গোডাউন…