Author: Niloy Roy

সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে রাজধানীর মিরপুর রোডের শিশুমেলা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। তারা বলেছেন, সরকারের কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত সড়ক ছাড়বেন না। লিখিত স্বীকৃতি না দেওয়া হলে সচিবালয় ঘেরাও করবেন বলেও আল্টিমেটাম দেন তারা মিরপুর সড়কে বিক্ষোভরত সাভার বিরুলিয়া থেকে আসা কামরুল হাসান বলেন, যদি কেউ না আসে, দাবি না মানে তাহলে, আমরা দাবি আদায়ে সচিবালয়ের দিকে যাব। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে তিনি সাভারের সিআরপিতে চিকিৎসা নিয়েছেন। এ সময় কামরুল হাসানের গলায় ‘হয় রাষ্ট্রীয় স্বীকৃতি, না হয় আত্মহত্যা!’ লেখা পোস্টার ঝুলিয়ে রাখতে…

Read More

সরকারি তিতুমীর কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। রোববার (০২ ফেব্রুয়ারি) পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ড. মাহমুদ বলেন, এ অবস্থায় একটি কলেজের শিক্ষার্থীরা সময় বেঁধে দিয়ে যে আন্দোলন করছে সেটি ঠিক নয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকার দারি দাওয়া মানতে আসিনি। আমরা কিছু সংস্কার কাজ করছি। সেখানে জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করা যৌক্তিক নয়।তিনি বলেন, তিতুমীর কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায়। তারা জনদুর্ভোগ চায় না। জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে শিক্ষার্থীদের অনুরোধও করেন শিক্ষা উপদেষ্টা। ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ…

Read More

পিরোজপুুরের ইন্দুরকানী উপজেলার বা‌লিপাড়ায় প্রতিপ‌ক্ষের হামলায় ছাত্রশি‌বি‌রের তিন কর্মী আহত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সা‌ড়ে ৯টার দি‌কে উপ‌জেলার বা‌লিপাড়া ভূ‌মি অ‌ফিস‌রে সাম‌নে এ হামলার ঘটনা ঘ‌টে। হামলাকারীরা সবাই ছাত্রলী‌গের কর্মী ব‌লে জানান আহত ছাত্রশি‌বিরে কর্মীরা।হামলায় আহতরা হ‌লেন- ত‌রিকুল ইসলাম (২৫) রিয়ান (১৬) ও সাইদুল ইসলাম (১৮)। অহতরা সবাই ছাত্র শি‌বি‌রের কর্মী। ইন্দুরকানী উপ‌জেলা ছাত্র শি‌বি‌রের সভাপ‌তি আশরাফুল ইসলাম ব‌লেন, শুক্রবার রাত সা‌ড়ে ৯টার দি‌কে সাংগঠ‌নিক কার্যক্রম সম্পন্ন ক‌রে বা‌ড়ি ফেরার প‌থে আমা‌দের ওপ‌র হামলা ক‌রে। সারা দে‌শে যখন ছাত্রলী‌গের কর্মীরা মি‌ছিল করার জন্য প্রস্তু‌তি নি‌চ্ছিল তারই অংশ হিসা‌বে তারা এ উপ‌জেলায় মিছিল করার প্রস্তু‌তি নি‌চ্ছিল। আমা‌দের‌কে দে‌খে তারা আমা‌দের…

Read More

আখেরি মোনাজাতের পর বাড়ি ফিরতে শুরু করেছেন বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিরা। বাস, ট্রেন, পিকআপসহ বিভিন্ন যানবাহনে চড়ে ফিরছেন তারা। মুসল্লিদের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে প্রশাসন। তবে মুসল্লির তুলনায় কম যানবাহন থাকায় অনেকে হেঁটেই রওনা দিচ্ছেন। ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ৭ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। ইজতেমা চলাকালে জয়দেবপুর কমিউটার ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন শনিবার বাতিল করে শুক্রবার করা হয়েছে। বর্ধিত যাত্রী পরিবহনের জন্য বিশেষ ট্রেন পরিচালনার পাশাপাশি এক্সপ্রেস, কমিউটার এবং লোকাল ট্রেনগুলোতে অতিরিক্ত বগি সংযোজন করা হবে। এছাড়া বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন টঙ্গী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে। এদিকে, ২৫ মিনিট আখেরি মোনাজাতের মধ্য দিয়ে…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বসত ঘর ভেকু মেশিন দিয়ে ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে সদ্য অবসরপ্রাপ্ত সচিব সুবীর কিশোর চৌধুরী ও সহোদর ভাই সৌমেন্দ্র কিশোর চৌধুরীর বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী প্রভাত চন্দ্র জনি দে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের দেবস্থান গ্রামের ভবেস চন্দ্র দে পৈতৃক সুত্রে পাওয়া দেবস্থান মৌজার ৩৯ শতক জমিতে বাড়ি ঘর নির্মাণ করে বিগত প্রায় ১শ বছর যাবত বসবাস করে আসছিলেন। গত ২৫ জানুয়ারি বিকেলে বৃ-দেবস্থান গ্রামের বাসিন্দা মৃত রমেন্দ্র কিশোর চৌধুরীর পুত্র সদ্য অবসরপ্রাপ্ত সচিব সুবীর কিশোর চৌধুরী ও সৌমেন্দ্র কিশোর চৌধুরী পূর্ব শত্রুতার জেরে মাটি…

Read More

জবি প্রতিনিধি বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রাইটস সোসাইটি। একই সাথে নাগরিক অধিকার নিশ্চিতসহ নিরাপদ বাংলাদেশের দাবি জানান তারা। আজ রোববার(২ ফেব্রুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। এসময় হিউম্যান রাইটস সোসাইটির নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিন ছিলেন। এসময় তাদের প্ল্যাকার্ডে ,” জবাব চাই, হত্যার বিচার চাই। স্টপ এক্সট্রা জুডিশিয়াল কিলিং, টুডে তৌহিদুল টুমরো ইউ, রাইস ইন রেসিসটেন্স” দেখা যায়। বক্তব্যে সংগঠনটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন, ফ্যাসিস্ট শাসন অবসানের পরেও দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো ভাবেই কাম্য নয়। কুমিল্লায় তৌহিদুল হত্যাকাণ্ড দেশে মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার একটি নজির। আমরা…

Read More

জাহেদ উর রহমান। রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য। অন্তর্বর্তী সরকারের মূল্যায়ন, দেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনীতি, বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন মনজুরুল ইসলাম ও রাফসান গালিব

Read More

যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে ব্রিটেনের ‘এফবিআই’ খ্যাত গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে ঢাকায় এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে।শনিবার (১ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  প্রতিবেদনে বলা হয়, টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য-প্রমাণ নিতে গোপনে বাংলাদেশে এসেছিলেন যুক্তরাজ্যের গোয়েন্দারা। এ ছাড়া বাংলাদেশের দুর্নীতিবিরোধী তদন্তকারীদের সঙ্গে একটি গোপন বৈঠক করেছেন তারা। এ বৈঠকের আয়োজন করে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। গত মাসে ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে এনসিএ কর্মকর্তাদের জানানো হয়, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নতুন প্রমাণ সংগ্রহ করেছে বাংলাদেশি কর্তৃপক্ষ। ব্রিটিশ এনসিএ…

Read More

আল নোমান শান্ত,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – তল পেটে অসুস্থতা অনুভব নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন মধ্য বয়সী নারী মোছাঃ ফাতেমা খাতুন (৫০)। চিকিৎসকের পরামর্শে ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করিয়ে হন ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি। চলতি বছরের গত ২৪ জানুয়ারি একটি ডায়াগনস্টিক সেন্টারের আলট্রাসনোগ্রাম,প্রসাব,রক্ত পরীক্ষা করিয়ে আলট্রাসনোগ্রাম ফলাফল পেয়েছিলেন জরায়ু সৌম্য মসৃণ পেশীর টিউমার শনাক্ত। এমন খবরে হতাশায় ভেঙে পড়েন রোগী ফাতেমা,পরিবারের লোকজন ও স্বজনরা। তখন দিশেহারা ফতেমার পরিবার তিনদিন পর ২৮ জানুয়ারি ফাতেমাকে নিয়ে ময়মনসিংহে চিকিৎসকের শরণাপন্ন হন। সেখানে পুনরায় আলট্রাসনোগ্রাম করালে সেখানকার পরীক্ষায় স্বাভাবিক ফলাফল। মাত্র তিনদিনের ব্যবধানে দুই পরিক্ষায় দুই রকম ফলাফল। প্রথম রিপোর্টের ফলাফলে ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগী পরিবার। এমনি…

Read More

কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপ করার পর, দেশ দুটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক আরোপসহ পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ১৫৫ বিলিয়ন ডলার সমমানের যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছেন। এর মধ্যে ৩০ বিলিয়ন ডলারের ওপর কার্যকর হবে মঙ্গলবার থেকে। বাকিটা পরবর্তী ২১ দিনের মধ্যে। তবে এটি মার্কিন ডলার নাকি কানাডিয়ান ডলারে হবে সেটি তিনি পরিষ্কার করেননি। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫ শতাংশ, এবং চীনের পণ্যে বর্তমান হারের চেয়ে বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন।ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী মঙ্গলবার…

Read More

শ্বাসকষ্ট নিয়ে গত শনিবার ভোরে হাসপাতালে ভর্তি হন দেশের বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন। এই মুহূর্তে আইসিইউতে রাখা হয়েছে শিল্পীকে। তবে শিল্পীর শারীরিক অবস্থা এখনও ভালো নেই বলে জানালেন ফরিদার স্বামী বিখ্যাত বংশীবাদক গাজী আব্দুল হাকিম। সেই সঙ্গে স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন তিনি। গাজী আব্দুল হাকিম গণমাধ্যমকে বলেন, ‘ফরিদা এখনও আইসিইউতেই আছেন। তবে চিকিৎসক বলেছেন তার শরীরের অবস্থা আগের চেয়ে একটু ভালো। কিন্তু আরও ভালো না হওয়া পর্যন্ত তাকে আইসিইউতেই রাখতে হবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের বিশ্বাস মহান আল্লাহ তায়ালার রহমত আর ফরিদার অসংখ্য ভক্ত শ্রোতার দোয়ায় সে ভালো হয়ে ফিরবে। এর আগে, শনিবার আব্দুল হাকিম স্ত্রী ফরিদার…

Read More

শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নেভি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক করা হয় তাকে। জানা গেছে, এদিন রাতে বিয়ের ওই অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি ও সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি উপস্থিত থাকার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এমন খবর শুনে সেখানে যায়। এরপর তারা অনুষ্ঠান থেকে ফখরুলকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।শিক্ষার্থীদের অভিযোগ, তারা কনভেনশনে প্রবেশের সময় প্রথমে দারোয়ানের বাধার মুখে পড়েন। এরপর ভেতরে প্রবেশ করলে ফখরুলকে আটকের সময় তাদের ওপর চড়াও হয় অতিথিরা।

Read More

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসের সিটে বসা নিয়ে বিরোধের জেরে মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। জানা গেছে, শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে যাত্রা করা ডাবল ডেকার বাসে আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমন ও আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবের মধ্যে হাতাহাতি হয়। পরে রাত সাড়ে ৮টায় বাসটি ক্যাম্পাসে প্রবেশ করলে আইন বিভাগের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি ঘিরে ফেলে। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের…

Read More

বই ছাপার আগে পুলিশ বা অন্য কারও সেটা নিরীক্ষা করার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী৷ শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জুলাইয়ের স্পিরিটের ওপর দাঁড়িয়ে আছে। এই স্পিরিটের অন্যতম হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। ফলে বই ছাপার আগে পুলিশ বা অন্য কারো সেটা নিরীক্ষা করার প্রশ্নই আসে না। যে পুলিশ কর্মকর্তার বরাতে এটা গতকাল থেকে বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে তার কাছে এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। স্ট্যাটাসে উপদেষ্টা আরও উল্লেখ করেন, সব রকম বিভ্রান্তি দূর করার জন্য বলে রাখা ভালো- বই…

Read More

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে ছাত্রদলের ৬ কর্মী পদত্যাগ করেছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) লিখিতভাবে এ ঘোষণা দেন তারা।পদত্যাগ করা ছাত্রদলের কর্মীরা হলেন- কাওসার হাসানয়াদ, আহসান উল্লাহ হৃদয়, রিসাদুল আলম প্রিন্স, তানজিনা ইমি, সাদিয়া জাহান মিম ও মেহেদী হাসান চঞ্চল। ঘোষণাপত্রে তারা বলেন, আমরা জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা কমিটির নেতাদের নির্দেশে ৬ জুলাই থেকে ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আমরা এই আন্দোলনে জাতীয়তাবাদের চেতনা থেকে অংশগ্রহণ করি। যার ফলে ৩৬ জুলাই ফ্যাসিস্টদের পালিয়ে যাওয়ার মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করি। তারা আরও বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে দেশের সংকটময় পরিস্থিতিতে বিপ্লবী ছাত্র-জনতার…

Read More

নেত্রকোণা প্রতিনিধি আবহমান বাংলার এক চিরায়ত সংস্কৃতি পিঠা-পুলির আয়োজন। বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন এই উৎসবের ধারাকে অব্যাহত রাখতে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই।’ তারুণ্যের জয় হোক। শিক্ষার্থীরা মানবিক হোক। এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণা সরকারি কলেজে আয়োজন করা হয় তারুণ্যের পিঠা উৎসব। শনিবার পহেলা ফেব্রুয়ারি দুই দিনব্যাপী তারুণ্যের উৎসবে পিঠামেলা ঘিরে জেলার নেত্রকোণা সরকারি কলেজে এক জমজমাট পিঠা উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে আয়োজিত পিঠা মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আবু তাহের খান,সহ প্রফেসর ইদ্রিস আলী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক জিয়াউর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত)…

Read More

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই বস্তা (২ শ ৫০ বোতল) ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সন্ধায় উপজেলার ফকিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পীরগঞ্জ থানার উপ পরিদর্শক এস এম রেজাউর রহমান রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধা ৬ টার দিকে উপজেলার ফকিরগঞ্জ বাজার এলাকা থেকে উপজেলার দস্তমপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী ফইজুল ইসলাম গোয়াল এবং উপদইল গ্রামের ফেরদৌস আলমকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে পরে তাদেরকে সাথে নিয়ে ফকিরগঞ্জ বাজার এলাকার লাকি আকতারের বাড়িতে আভিযান চালায় থানা পুলিশ। এ সময় লাকির বাড়ির শয়ন ঘড়ের খাটের নিচ থেকে দুই…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের দেখা মিললো। আর সে বয়স্ক মানুষটি রাম সিং গড় নামের ১১৯ বছরের বৃদ্ধ একটি পাতা দুটি কুঁড়ি’র পরিবেশে চা বাগানে । তার নির্বাচন কমিশন কতৃক জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তিনি ৬ই আগস্ট ১৯০৫ সালে জন্মগ্রহণকারী রাবসবাসম সিং গড়। বর্তমানে তিনি শ্রীমঙ্গল উপজেলার মেকানীছড়া চা বাগানে সন্তান ও নাতিপুতির সাথে বসবাস করছেন। রাম সিং গড় বয়সের ভারে দুর্বল হলেও তিনি এখনো দিব্বি চলাফেরা করতে সক্ষম এবং বিষ্ময়কর বিষয় চশমা ছাড়াই সকল কিছু পড়তে পারেন। তিনি নিজেই ঘরের দৈনন্দিন কাজকর্ম করেন এবং বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করেন। তার জীবনযাপন অত্যন্ত…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রেস্ট হাউজে হানা দিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ ৯ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১শে জানুয়ারি) রাতে গোপন সুত্রের বরাতে খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই দেলোয়ার হোসেন, এএসআই মো. আনোয়ার হোসেনসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে শ্রীমঙ্গল পৌর এলাকার ভানুগাছ সড়কস্থ লন্ডন রেস্ট হাউজ নামের একটি রেস্ট হাউজের ২য় তলার একটি কক্ষে জুয়ার আসর বসার খবর পেয়ে ওখান থেকে ৯ জুয়াড়ীকে গ্রেপ্তার করেন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, শরীয়তপুর জেলার জাজিরা বড়কান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জহিরুল…

Read More

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘লেখালিখি প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজরুম এডিটর অহিদুল ইসলাম অন্তর। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার, কলাম অ্যান্ড কনটেন্ট রাইটার্স-এর সভাপতি সিদরাতুল মুনতাহা, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ শাহরিয়ার হোসেন। এসময় সংগঠনটির সমন্বয় সহযোগী সিফাত রব্বানী, জবি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান মিল্টন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রশিক্ষকরা ফিচার, কলাম ও কনটেন্ট লেখার মৌলিক কৌশল, ভাষার…

Read More